Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

‘বঙ্গাব্দ’ কবে থেকে চালু হল?

IMG_20240417_082557
Dr. Debashis Dutta

Dr. Debashis Dutta

Critical Care Specialist
My Other Posts
  • April 17, 2024
  • 8:26 am
  • No Comments
বন্ধুদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা…..
গত কদিন ধরে সমাজমাধ্যমে ‘বঙ্গাব্দ’ কবে থেকে চালু হল এই নিয়ে বেশ কিছু লেখালেখি দেখছি।
‘বাংলা সন’ কবে থেকে চালু হল এ বিতর্ক বহু পুরনো। স্বাধীনতার পর ডঃ মেঘনাদ সাহার নেতৃত্বে যে National Calender Committee তৈরী হয়েছিল তাঁরা বিস্তর তথ্যানুসন্ধানের পর যে যুক্তিপূর্ণ রিপোর্ট পেশ করেন তাই এতদিন গ্রাহ্য ছিল। ইদানীং বিষয়টা নিয়ে আবার টানাপোড়েন হচ্ছে। কারণটা সহজবোধ্য। যাই হোক ‘বাংলা সন’ নিয়ে যে কটা মত আছে যতটা সম্ভব সহজ করে বলার চেষ্টা করছি।
প্রথম মত: তিব্বতের রাজা স্রং সন একসময় বাংলাদেশের উত্তরাংশ দখল করেন এবং তাঁর পদবী থেকেই বাংলা ‘সন’ এর উৎপত্তি। এই মতের প্রবক্তা বিখ্যাত সিলভাঁ লেভি। নেপালে দীর্ঘ দিন গবেষণার পর তাঁর Le Nepal গ্রন্থে এমন অনুমান করেন। কিন্তু স্রং সনের বাংলা দখলের তেমন পাথুরে প্রমাণ বিশেষ নেই।
দ্বিতীয় মত: রাজা শশাঙ্ক ৫৯৩ খ্রীষ্টাব্দে সিংহাসনে অধিষ্ঠিত হন এবং তখন থেকে ‘বাংলা সন’ চালু করেন। এখন প্রশ্ন:
১৷ শশাঙ্কের রাজ্যকাল মোটামুটি ৫৯০-৯২ থেকে ৬১২-১৪ খ্রীষ্টাব্দ বা কারও কারও মতে ৬২০ খ্রীষ্টাব্দ অবধি কিন্তু রাজ্যাভিষেকের কোনও নির্দিষ্ট সময়ের কথা জানা যায় না।
২৷ সন শব্দটা আরবী এবং সাল শব্দটা ফার্সী। কী করে শশাঙ্কের সময় এই ‘সন’ এর হদিশ পাই?
৩৷ শশাঙ্কের অধীনস্থ মাধবাচার্যের শিলালিপিতে ‘গুপ্তাব্দ’ এর উল্লেখ রয়েছে। কেন?
তৃতীয় মত: বাংলার সুলতান হোসেন শাহ বাংলা সন চালু করেন। তাঁর রাজত্বকাল ১৪৯৩ থেকে ১৫১৯ খ্রীষ্টাব্দ। তাহলে এখন ১৪৩১ বঙ্গাব্দ হয় কেমন করে?
চতুর্থ মত: সম্রাট আকবর তাঁর রাজ্যাভিষেকের বছর ১৫৫৬ খ্রীষ্টাব্দকে ভিত্তিবর্ষ ধরে ‘বাংলা সন’ চালু করেন প্রজাদের খাজনা দেওয়ার সুবিধার্থে। মোগল সাম্রাজ্যে তার আগে হিজরি বর্ষপঞ্জী চালু ছিল। হিজরি হিসাব চান্দ্রমাস অনুযায়ী। তাতে ৩৫৪ দিনে বছর। হিন্দু প্রজারা আগে খাজনা দিতেন সৌরবছর মোতাবেক। এদিকে ৩০ সৌরবছর = ৩১ চান্দ্রবছর। অর্থাৎ প্রজাকে বেশি খাজনা দিতে হচ্ছে।
এই সমস্যার সমাধানের জন্য আকবর জ্যোতির্বিদ ফতেহ সিরাজীকে দায়িত্ব দেন ১৫৮৪ খ্রীষ্টাব্দে। তিনি আকবরের রাজ্যাভিষেকের বছরের নিকটতম ১লা মহরমের দিনটিকে (তখন ৯৬৩ হিজরি) ‘বাংলা সন’ শুরুর বছর হিসেবে ঘোষণা করলেন। এইখানেই আসল রহস্য। ৯৬৩ হিজরির ১লা মহরমকে ৯৬৩ বাংলা সনের ১লা বৈশাখ ধরে বর্ষপঞ্জী শুরু হল। তার মানে ‘বাংলা সন’ শুরুই হল ৯৬৩ বঙ্গাব্দ থেকে। এখন ২০২৪ – ১৫৫৬ = ৪৬৮। আবার ৯৬৩ + ৪৬৮ = ১৪৩১। তাহলে হিসাব মিলল? এখানে একটা বিষয় ছোট করে বলার আছে। আকবর ১৫৭৫ খ্রীষ্টাব্দে বাংলা জয় করলেও ‘বারো ভুঁইয়া’ দের দাপটে সারা বাংলা থেকে এই হিসেবে খাজনা আদায় করতে পারতেন না। এইসব জমিদাররা প্রজাদের থেকে খাজনা নিতেন সৌরবর্ষ অনুযায়ী। অনেক পরে মুর্শদকুলী খাঁ যখন সুবে বাংলার দেওয়ান হলেন তখন আবার নতুন করে আকবর প্রবর্তিত এই ‘বাংলা সন’ চালু করেন ওই Lunar Calender আর Solar Calender এর বিরোধ মেটানোর জন্য। ডঃ মেঘনাদ সাহার কমিটি এইমতই গ্রহণ করেছিলেন।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন…..
PrevPreviousযোগেন্দ্রনাথ মন্ডল: বাংলা রাজনীতির নায়ক থেকে বিস্মরণ
NextKnow All about MumpsNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

১৩ এপ্রিল ২০২৬ সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে: সংগ্রামী গণমঞ্চ

April 19, 2026 No Comments

১৩ এপ্রিল ২০২৬ ভারতের ইতিহাসে একটি কালো দিন। সামাজিক অসাম্যের বিরুদ্ধে জেহাদ ঘোষণাকারী বাবা সাহেব আম্বেদকারের জন্মদিনের আগের দিন পশ্চিমবঙ্গের এক বিরাট অংশের মানুষ চরম

স্বৈরাচারী রাজ্য সরকারের গালে সপাটে থাপ্পড়

April 19, 2026 No Comments

১৭ এপ্রিল ২০২৬ রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তর যে স্বৈরাচারী ও প্রতিহিংসাপরায়ণ নীতি অবলম্বন করে প্রতিবাদী জুনিয়র ডাক্তারদের কণ্ঠরোধ করতে চেয়েছিল, আজকের হাইকোর্টের রায় তাদের

হস্তি-সাম্রাজ্য (ভবিষ্যতের গল্প)

April 19, 2026 No Comments

কালচক্র যেহেতু সতত ঘুর্ণায়মান, ভবিষ্যতকালে যা যা ঘটবে সেই সব কাহিনি সর্বকালবেত্তাদের কাছে কিছুই অজ্ঞাত নয়। আর লেখকের কলম আর পাঠক যেহেতু সর্বকালবেত্তা, তাই কালাতীত

উন্নাও মামলা ২০১৭

April 18, 2026 No Comments

।।অভয়া বা নির্ভয়া হই।।

April 18, 2026 No Comments

হয়নি বলা কেউ বোঝেনি আমার ব্যথা বলতে বাকি প্রাতিষ্ঠানিক গোপন কথা !! গ্যাঁজলা ওঠা বিকৃত মুখ ঢাকলো কারা সেমিনার রুম বন্ধ করতে ব্যাকুল যারা !!

সাম্প্রতিক পোস্ট

১৩ এপ্রিল ২০২৬ সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে: সংগ্রামী গণমঞ্চ

Sangrami Gana Mancha April 19, 2026

স্বৈরাচারী রাজ্য সরকারের গালে সপাটে থাপ্পড়

West Bengal Junior Doctors Front April 19, 2026

হস্তি-সাম্রাজ্য (ভবিষ্যতের গল্প)

Dr. Arunachal Datta Choudhury April 19, 2026

উন্নাও মামলা ২০১৭

Abhaya Mancha April 18, 2026

।।অভয়া বা নির্ভয়া হই।।

Shila Chakraborty April 18, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

618308
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]