Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস-এর প্রেস বিজ্ঞপ্তি

FB_IMG_1666405145952
Doctors' Dialogue

Doctors' Dialogue

আমরা ডাক্তার। কারও কাছে আমরা ভগবান। আবার কেউ ভাবেন আমরা মৃত্যুদূত। কারও আমাদের প্রতি অগাধ বিশ্বাস। কেউ ভাবেন সবটাই ব্যবসা।
My Other Posts
  • October 22, 2022
  • 8:42 am
  • No Comments

২১.১০.২২

বিষয়: ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনে চূড়ান্ত প্রহসন

ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের নির্বাচন চলছে। চিকিৎসক সমাজের মধ্যে অভূতপূর্ব উদ্দীপনার সঞ্চার হয়েছে। কিন্তু চরম লজ্জা ও দুর্ভাগ্যের বিষয়, গোটা নির্বাচনকে চূড়ান্ত নগ্ন প্রহসনে পরিণত করা হল পক্ষপাত দুষ্ট ও ঘৃণ্য দুর্নীতির আঁতুড়ঘর মেডিক্যাল কাউন্সিল নির্বাচনের রিটার্নিং অফিসারের নির্লজ্জ পরিচালনায়।

বিগত ২০১৩ ও ২০১৮ সালে পাহাড়প্রমাণ দুর্নীতি হওয়ার পরে মহামান্য হাইকোর্টের নির্দেশে এবারের নির্বাচন হচ্ছে। সবার মধ্যে আশা ছিল, স্বচ্ছতার সাথে আপোস করা হবে না।
কিন্তু আমরা বিস্মিত, একটা গণতান্ত্রিক নির্বাচনে বিভিন্ন রং-এর (অন্তত চার রকম) খাম আর হাজার হাজার ফেক ব্যালটের (বিবিধ কিসিমের ) দাপাদাপি। একটা নির্বাচনে নিদেনপক্ষে পঞ্চাশ শতাংশ ফেক ব্যালট। পরিকল্পিত ভাবে বিভ্রান্তি তৈরি করা হয়েছে। এক ধরনের ফেক ব্যালটে বিরোধী পক্ষের বেশিরভাগ প্রার্থীদের উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভোট দিয়ে বিষয়টিকে লঘু করার চেষ্টা করা হয়েছে যাতে অন্য নানা রকম ফেক ব্যালটে (যার সংখ্যা ভয়াবহ) শাসকের পক্ষে রায়দানের মধ্য দিয়ে নোংরা ভাবে কাউন্সিলের কব্জা নেওয়া যায়। রিটার্নিং অফিসার নিজের নির্দেশ তুঘলকি আচরণে ইচ্ছে মতো বদলে দিচ্ছেন। শাসক শক্তি ও কমিশনের নগ্ন আঁতাতে পরিচালিত নির্বাচনে ফেক ব্যালট জিতলে সাংবিধানিক বৈধতা কিভাবে থাকে, তা বোধগম্যতার বাইরে। কাউন্টিং হওয়ার কথা নিরবচ্ছিন্ন ভাবে অথচ সমস্ত বিধিকে বিশেষ উদ্দেশ্যে খুন করা হচ্ছে। অনন্য দুর্নীতির অসংখ্য উদাহরণ প্রত্যেক দিন উন্মোচিত হচ্ছে। যৌথ মঞ্চের প্রার্থী দের প্রাপ্ত প্যানেল ভোটকে নষ্ট করতে অন্য রঙের কালি দিয়ে নষ্ট করার মতো অজস্র উদাহরণ। ফেক ব্যালট ক্যানসেল হওয়ার পর আবার ফিরে আসছে কাউন্টিং এর জন্য।

ভোট হচ্ছে। যেখানে মহামান্য হাইকোর্ট স্বাধীন পর্যবেক্ষক ও সি সি ক্যামেরা রাখতে অনুরোধ করেছে, সেখানে রিটার্নিং অফিসার কিছুতেই সেই নির্দেশের মান্যতা দিলেন না। উদ্দেশ্য পরিষ্কার। আমরা চিকিৎসকদের যৌথ মঞ্চ এই নির্বাচনকে চূড়ান্ত অবৈধ ও গণতন্ত্রের পক্ষে নিকৃষ্টতম উদাহরণ হিসেবে বিবেচনা করছি।

এখনো গণনা চলছে!

জয়েন্ট প্ল্যাটফর্মের প্রার্থীরা এখনও মাথা উঁচু করে,গণনাকক্ষে ধৈর্যশীল ভাবে অংশ নিয়ে চলেছেন!

অবিশ্বাস্য রকমের চুরি, জোচ্চুরি আর জালিয়াতির পরেও আমরা সামান্য হলেও এগিয়েই আছি!

বোঝাই যাচ্ছে জালিয়াতি না হলে আমরা বিশাল ব্যবধানে জিতে যেতাম!

এতো কিছুর পরে যদি জিতেও যাই,তাও এই নির্বাচনকে বাতিল ঘোষণার দাবী আমরা জানাবো! কেন না এইভাবে নির্বাচিত মেডিকেল কাউন্সিলের ওপর না থাকবে চিকিৎসক সমাজের আস্থা , না থাকবে সাধারণ মানুষের ভরসা।

আমরা মনে করি, যদি বঙ্গ সমাজের চিকিৎসকদের আবেগ, সম্মানকে মর্যাদা দিতে হয় এবং গণতন্ত্রের ন্যূনতম বিধিকে রক্ষা করতে হয়, তাহলে অবিলম্বে এই নির্বাচনকে বাতিল ঘোষণা করে কোর্ট অবজারভারের তত্ত্বাবধানে অনলাইন নির্বাচনের নির্দেশ আসা অবিলম্বে জরুরি। আমরা আন্তরিক ভাবে চাই মহামান্য আদালত অনতিবিলম্বে হস্তক্ষেপ করে এই নির্বাচনকে অবৈধ ঘোষণা করুক।

বঙ্গ জীবনের গণতান্ত্রিক পরিসরের ন্যূনতম অধিকার অন্তত রক্ষিত হোক।

পুণ্যব্রত গুণ
হীরালাল কোঙার

যুগ্ম আহ্বায়ক
জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল

PrevPreviousনির্বাচন ঘিরে বহুস্তরীয় শিল্পের প্রকাশ
Nextধরি মাছ, না ছুঁই পানিNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ভোপালের সহযোদ্ধাদের সংগ্রামের প্রতি সংহতি জানাই।

September 11, 2026 No Comments

মধ্যপ্রদেশের ভোপালের গান্ধী মেডিক্যাল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের ন্যায়সঙ্গত দাবির আন্দোলনে রাজ্য পুলিশের নির্মম লাঠিচার্জ ও ওয়াটার ক্যানন প্রয়োগের ঘটনায় তীব্র ধিক্কার ও কড়া প্রতিবাদ জানাচ্ছে

এবার পুজোয় খাওয়া দাওয়া

September 11, 2026 No Comments

কৈলাসে দুদিন ধরে প্রবল চীৎকার শোনা যাচ্ছে নারীকন্ঠের, সঙ্গে ছেলেমেয়েদের কান্নাকাটির আওয়াজ। এমনিতেই মাঝেমধ্যে শিবুবাবুর গাঁজার পরিমাণ বাড়াবাড়ি করলে শিবুর বউ রাগারাগি করে, কোন কোন

নেপালে চিকিৎসা ত্রাণে ৩

September 11, 2026 No Comments

আমাদের বলা হয়েছে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা আছে। কিন্তু অন্যান্য জিনিসের প্রয়োজন, যেমন সবার প্রায় বাড়ি ভেঙে গেছে, বাড়ি বানাতে টাকার প্রয়োজন। আপাতত সরকারের তরফে খাওয়ার

মেডিক্যাল কলেজে কোনো নির্যাতনকারীর স্থান নেই!

September 10, 2026 No Comments

কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (CNMC&H) প্রথম বর্ষের ছাত্রীদের সাথে নিরাপত্তার অজুহাতে যে অত্যন্ত নিন্দনীয়, অমানবিক ও ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস

এই অপমান বাঙালির ১০০% প্রাপ্য ছিল!

September 10, 2026 No Comments

বাগেস্বর বাবার বাগারম্বর নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল। কোন কোন পত্রিকা, চ্যানেলে সমালোচনা, কিন্তু ভাবা দরকার: সাহস তিনি পান কোথা থেকে? কে দেয়? উত্তর একটাই: না।ক্ষমতাসীন

সাম্প্রতিক পোস্ট

ভোপালের সহযোদ্ধাদের সংগ্রামের প্রতি সংহতি জানাই।

West Bengal Junior Doctors Front September 11, 2026

এবার পুজোয় খাওয়া দাওয়া

Dr. Hiralal Konar September 11, 2026

নেপালে চিকিৎসা ত্রাণে ৩

Piyali Dey Biswas September 11, 2026

মেডিক্যাল কলেজে কোনো নির্যাতনকারীর স্থান নেই!

West Bengal Junior Doctors Front September 10, 2026

এই অপমান বাঙালির ১০০% প্রাপ্য ছিল!

Parichay Gupta September 10, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

674344
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]