Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

অভয়ার বিচার চাইতে গিয়ে দুর্নীতি ও থ্রেট কালচারের কথা আসছে কেন?

Screenshot_2024-10-15-22-54-58-65_6012fa4d4ddec268fc5c7112cbb265e7
West Bengal Doctors Forum

West Bengal Doctors Forum

Doctors' organisation striving for Work-place Safety & Universal Health Care.
My Other Posts
  • October 29, 2024
  • 7:42 am
  • No Comments

অভয়া-কাণ্ডের বিচারের সঙ্গে জুনিয়র ও সিনিয়র ডাক্তারদের দাবিগুলোর কী সম্পর্ক? ডাক্তাররা হঠাৎ থ্রেট কালচার আর স্বাস্থ্য পরিষেবায় দুর্নীতি, এদুয়ের সঙ্গে অভয়ার বিচারকে একসূত্রে গাঁথতে চাইছেন কেন?

এটা বুঝতে গেলে আমাদের কয়েক বছর পিছিয়ে যেতে হবে। অভয়া-কাণ্ডের ভয়াবহতা আমাদের স্তব্ধ করে দিলেও আমরা বুঝতে পেরেছিলাম আর জি করের ভয়াবহ থ্রেট এবং দুর্নীতির সঙ্গে এই ঘটনার সরাসরি যোগ আছে। এটা আমরা বুঝেছিলাম অতীত ও বর্তমানের বাস্তব পরিস্থিতি বিচার করে। অভয়ার বাবা বলেছিলেন আরজি করে রাক্ষস আছে, আর আমরা ডাক্তাররা সেই রাক্ষসদের কিছুটা খোঁজ খবর রাখতাম।

আমরা আরজি করে ২০২১ এ আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে ছিলাম। ২০২২ এর মেডিক্যাল কাউন্সিল নির্বাচনে আমরা প্রত‍্যক্ষ করেছিলাম এই “থ্রেট কালচারের” ভয়াবহ রূপ আর তার পেছনে সরকার, পুলিশ, প্রশাসনের নির্লজ্জ প্ররোচনা।

আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেকটি ব্যক্তির শাস্তি চাই। তাই প্রথম দিন থেকেই আমরা মনে করেছিলাম, আরজি করের সন্দীপ ঘোষ এবং তার সাঙ্গোপাঙ্গদের যে পরিবেশ সৃষ্টি করেছিল তার সঙ্গে এই ঘটনার সরাসরি যোগ আছে, এবং সেই যোগাযোগ চাপা দিতেই তথ্যপ্রমাণ লোপাটের প্রচেষ্টা।

ডাক্তাররা প্রথম দিন থেকেই এই কথাই বলে এসেছেন কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিমকোর্টে । ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের তিনজন বিচারক এই সন্দেহকে মান্যতা দিয়েছেন। এই দুর্নীতির সিবিআই তদন্ত হচ্ছে, সেটা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সহ মোট তিনজন বিচারকের বেঞ্চ মনিটরও করছে। ভারতীয় সংবিধানে কার্যত এর থেকে উচ্চ পর্যায়ে বিচার বোধহয় সম্ভব নয়।

ডাক্তাররা আরও মনে করেন, এইরকম ঘটনা, অর্থাৎ অভয়া-২, অভয়া-৩ কিংবা অভয়া-৪ যাতে না ঘটে, তার জন্য এই স্বাস্থ্য-দুর্নীতি এবং থ্রেট কালচার সমূলে উৎপাটন করা প্রয়োজন। আর মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করতেও এটা দরকার।

কিন্তু দুর্নীতি ও থ্রেট, এগুলো চুপিচুপি হয়নি, হয়েছে সর্বোচ্চ প্রশাসনের প্রত্যক্ষ নজরের আওতায়। বহুবার জানানো সত্বেও এই চক্রের পাণ্ডাদের বিরুদ্ধে কোন ব্যবস্থাই প্রশাসন নেয়নি।

আজকের সংবাদপত্রে প্রকাশিত সংবাদে জানা যাচ্ছে যে এই স্বাস্থ্য-দুর্নীতির পরিমাণ হাজার কোটি কিংবা তারও অনেক বেশি। এবং তার জাল শুধু আরজি কর নয় অন্যান্য স্বাস্থ্য-প্রতিষ্ঠান, এমনকি এই রাজ্যের বাইরেও পৌঁছে গিয়ে থাকতে পারে। এভাবে আমাদের সবচাইতে ভয়াবহ আশঙ্কাগুলোই সত্য বলে প্রমাণিত হবার দিকে চলেছে।

যদিও অভয়ার ঘটনার মূল তদন্ত হবে ট্রায়াল কোর্টে, তবুও বিচারব্যবস্থা ও সিবিআই-এর ওপর সমাজের ডাক্তার তথা নাগরিক সমাজের আন্দোলনের মাধ্যমে এই চাপ বজায় রাখা খুব জরুরি।

এত মানুষ এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছেন, তার কারণ তাঁরা কোনোভাবে আন্দোলনের মধ্যে তাঁদের হারানো স্বর খুঁজে পেয়েছেন। সমাজের সর্বস্তরে দুর্নীতি আর থ্রেট আমাদের সবাইকে কোনো না কোনো ভাবে জড়িয়ে ফেলেছে।

ডাক্তাররা মূলতঃ স্বাস্থ্য-ব্যবস্থার দুর্নীতি, তার সাথে জড়িত অভয়ার সাথে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনা এবং তথ্য প্রমাণ লোপাট নিয়ে আন্দোলন চালিয়ে যাবেন। তাঁদের সঙ্গে বা আলাদাভাবে সমাজের সর্বস্তরে দুর্নীতি আর থ্রেট নিয়ে নাগরিক সমাজ আর রাজনৈতিক দলগুলি গর্জে উঠবেন, এটাই এই মুহূর্তের ডাক।

PrevPreviousদ্রোহকালের দিনলিপি: গল্পের চতুর্বিংশ অধ্যায়
Nextদ্রোহকালের দিনলিপি: গল্পের পঞ্চবিংশ অধ্যায়Next
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

শেখ মহম্মদ মাফিকের মৃত্যু

August 19, 2026 No Comments

West Bengal Junior Doctors’ Front-এর পক্ষ থেকে বাঁকুড়ার ইন্দাসে শেখ আবদুল হাফিজের বাড়িতে হামলা এবং তাঁর পিতা শেখ মহম্মদ মাফিকের মৃত্যুর ঘটনায় আমরা গভীর উদ্বেগ

স্বাধীন দেশে নাগরিকের অধিকার হরণ

August 19, 2026 No Comments

ডক্টরস’ ডায়ালগের ফেসবুক লাইভে ১৭ আগস্ট ২০২৬ আলোচিত।

আরশোলার ভয় Katsaridaphobia

August 19, 2026 No Comments

মনোরোগ বিজ্ঞানে আরশোলার প্রতি ভয় কে উপরোক্ত নামে উল্লেখ করা হয়। এটি একটি উৎকণ্ঠা জাতীয় মানসিক অসুখ (Anxiety Disorder) এবং তার অমূলক ভীতি (Phobia) অংশে

আমাদের স্বাধীনতা আশি বছর বয়সে পা দিয়ে ফেলল

August 18, 2026 No Comments

দেখতে দেখতে আমাদের স্বাধীনতা আশি বছর বয়সে পা দিয়ে ফেলল। আশেপাশে স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। গান বাজছে – মুক্তির মন্দির সোপানতলে/ কত প্রাণ হলো বলিদান/

তদন্ত স্বাধীন হোক। বিচার নিশ্চিত হোক।

August 18, 2026 No Comments

আর জি করের ঘটনায় অভয়ার পরিবারের অভিযোগের ভিত্তিতে পানিহাটি শ্মশানে তাঁর দেহ সৎকারের সময় অনিয়ম, প্রভাব খাটানো এবং প্রমাণ নষ্টের অভিযোগে নতুন করে তদন্ত শুরু

সাম্প্রতিক পোস্ট

শেখ মহম্মদ মাফিকের মৃত্যু

West Bengal Junior Doctors Front August 19, 2026

স্বাধীন দেশে নাগরিকের অধিকার হরণ

Sangrami Gana Mancha August 19, 2026

আরশোলার ভয় Katsaridaphobia

Bappaditya Roy August 19, 2026

আমাদের স্বাধীনতা আশি বছর বয়সে পা দিয়ে ফেলল

Dr. Bishan Basu August 18, 2026

তদন্ত স্বাধীন হোক। বিচার নিশ্চিত হোক।

West Bengal Junior Doctors Front August 18, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

668315
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]