Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ভরসা রাখুন। আমরা আছি!

IMG-20200319-WA0003
Dr. Kaushik Mandal

Dr. Kaushik Mandal

Health administrator
My Other Posts
  • March 31, 2020
  • 8:43 am
  • 3 Comments

এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত লকডাউন চলবে সেটা আমরা, অর্থাৎ যারা পাব্লিক হেল্থ নিয়ে সামান্য ঘাঁটাঘাঁটি করি তারা আন্দাজ করেছিলাম …. তাই প্রধানমন্ত্রীর ঘোষণা শুনে বিস্মিত হইনি। এরপর কি কি হতে পারে সেটাও আন্দাজ করতে পারছি, কিন্তু স্রেফ আন্দাজের বশে আলোচনা করা উচিত হবে না বলেই করবো না। শুধু এটুকু জেনে রাখুন লড়াইটা বড় সহজ নয়! লম্বা, কঠিন লড়াই।

লড়াইটা জিততে গেলে আপনাদের সাহায্য দরকার। আপনাদের সহযোগিতা দরকার, ভরসা দরকার। দয়া করে সরকারি বিধিনিষেধ মেনে চলুন। লকডাউন মানে লকডাউন! নিজেকে লক করুন ঘরের মধ্যে। হাত ধোওয়ার নিয়মকানুন মেনে চলুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। যদি বাজার-হাট করতে বেরোন মাস্ক পরে বেরোবেন। হাত ধোওয়ার নিয়ম, মাস্ক ব্যবহারের নিয়ম ইত্যাদি সম্বন্ধে সঠিকভাবে জানুন এবং মানুন।

গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। করোনাভাইরাস নিয়ে মজার পোস্ট, মিম অনেক ঘুরছে। ওগুলো এড়িয়ে চলুন। মনে রাখবেন, করোনা নিয়ে খিল্লী করলে করোনার একটা চুলও এদিক থেকে ওদিক হবে না, কিন্তু এই ধরনের পোস্ট/ছবি দেখতে দেখতে আপনার মনে একটা হালকা ভাব চলে আসবে। করোনাভাইরাস নিয়ে কোনরকম হালকা ভাব চলবে না! শত্রু ভয়ংকর ক্ষমতাশালী ! তাকে যথাযথ গুরুত্ব দিন, তার ক্ষমতাকে সমীহ করুন, তবেই সচেতনতা বাড়বে।

আমরা, অর্থাৎ সরকারি ডাক্তার এবং বিভিন্ন পদের স্বাস্থ্যকর্মীরা আছি! লড়ছি। লড়ে যাবো। এক ইঞ্চি জমি ছাড়বো না! আপনারা শুধু একটু সহযোগিতা করুন।

অনেকেই মনে করেন আমরা বোধহয় নিজেদের জীবন বিপন্ন করে শুধু সমাজের জন্য লড়ছি। ধারণাটা পুরোপুরি ঠিক নয়! এই লড়াইয়ের পিছনে শুধু সামাজিক দায়বদ্ধতা নেই, শুধু কর্তব্যবোধ নেই, আছে আমাদের স্বার্থ! স্বার্থ, কারণ আপনি বাঁচলে আমিও বাঁচবো। আমারও সংসার আছে। আমিও বাঁচতে চাই!

এক একসময়ে বড় ক্লান্তি গ্রাস করে, জানেন তো? মনে হয় এইভাবে আর কত টানবো? কতদিন পারবো টানতে? ঠিক সেই মুহূর্তে হাতটা কেমন যেন দুর্বল লাগে, মুঠি শিথিল হয়ে যায়! জানি এই লড়াইটা যারা সামনে দাঁড়িয়ে লড়ছি তারা সবাই হয়তো ফিরবো না। কেউ ঘরে ফিরবে, কেউ রয়ে যাবে স্মৃতি হয়ে। দুর্বল মুহূর্তগুলোয় বুকটা হঠাৎ ছ্যাঁৎ করে ওঠে! চোয়ালের কাঠিন্য ভেদ করে এক অদ্ভুত শিরশিরানি ঢুকে পড়ে শরীরে, ছড়িয়ে যায় শিরদাঁড়া বরাবর, তারপর নামতে নামতে পায়ের পাতা অবশ করে দেয় ক্ষণিকের জন্য। তখন বড্ড বাড়ির কথা মনে পড়ে। ঘরে মা আছে, মেয়ে আছে, আর বলতে নেই আস্ত একখানা বৌও আছে, যে রোজ দরজা ফাঁক করে অপেক্ষা করে কতক্ষণে আমি ফিরবো।

ঠিক এই সময়ে আপনাদের হাতটা দরকার ! বেশি কিছু না, আপনারা ঘরে বসেই আমাদের হাতটা একটু ধরুন। শক্তি দিন আমাদের। ঘরে থাকুন, সচেতন হোন, কোনো হিরোগিরি করতে যাবেন না! ব্যস, এটুকুই যথেষ্ট ! আর কিছু চাই না।

ভরসা রাখুন। আমরা আছি তো!

PrevPreviousহোর্ডিং 
Nextরেনকোটকে পিপিই বলে চালানোর ছবি ফেসবুকে দিয়ে প্রশাসনের রোষে ডাক্তার। প্রতিবাদ জানাল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস।।Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Aparajita Samaddar
Aparajita Samaddar
6 years ago

আমরা সব বিধি নিষেধ মেনে চলার চেষ্টা করছি ডাক্তার বাবু। এই ভাবে সবাই মিলে সহযোগিতা না করলে যে আপনাদের এতো প্রয়াস সার্থক হবে না। এই টা আমাদের সবাইকেই যে বুঝতে হবে।

0
Reply
শান্তা বিশ্বাস ঠাকুর
শান্তা বিশ্বাস ঠাকুর
6 years ago

আমরা তো আপনার কথা শুনে চলছি আর চলব, কিন্তু আপনারাও একটু নিজেদের কথা ভাববেন please ? ?
আপনাদের এত নিজেকে নিঃশেষ করে দেওয়া সংগ্রাম বিফল হবে না, হতে পারে না।

0
Reply
আশিস, নবদ্বীপ।
আশিস, নবদ্বীপ।
6 years ago

খুব আন্তরইক রচনা। ভীষণ ভালো লাগলো।

0
Reply

সম্পর্কিত পোস্ট

ঝাড়খন্ডের ছাত্র আন্দোলনের সংহতিতে

August 23, 2026 No Comments

ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলন শেষ ১৬ দিন ধরে গোটা রাজ্যকে উত্তাল করেছে। আমরা এই ন্যায্য আন্দোলনের সংহতি তে রয়েছি প্রথম থেকেই। এই আন্দোলন যদিও প্রশ্নপত্র ফাঁসের

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

August 23, 2026 1 Comment

২১.০৮.২০২৬-এ প্রকাশিত দুটি প্রথমসারির সংবাদপত্রের প্রথমপৃষ্ঠার শিরোনাম আশা করি এতক্ষণে সবাই পড়েছেন, দেখেছেন এবং জেনে গেছেন. (আনন্দবাজার – ২১.০৮.২০২৬) (দ্য টেলিগ্রাফ – ২১.০৮.২০২৬) (দ্য ওয়াল

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

August 23, 2026 No Comments

২২ আগস্ট ২০২৬ “তুমি কি ভেবেছো চুনকাম করলেই ইতিহাস মুছে যায়?প্রতিটি ইঁটের পাঁজরে ক্ষোভের আগুন জ্বলে ওঠে অমাবস্যায়।” “We Want Justice” এই লেখা বাঙালীর মন,

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

August 22, 2026 No Comments

এক ১৪ আগস্ট মধ্যরাতে তৎকালীন শাসকের প্রশ্রয়পুষ্ট গুণ্ডারা, যাদের সংবাদমাধ্যম মিষ্টি করে দুষ্কৃতী বলে,এই শহরের এক অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে যথেচ্ছ ভাঙচুর করেছিল

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

August 22, 2026 No Comments

২০২৬ সালটিকে ইউনাইটেড নেশনস জেনারেল এসেম্বলির তরফ থেকে “আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ” হিসেবে ঘোষণা করা হয়েছে। কৃষির সঙ্গে যুক্ত মহিলাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে, আমাদের খাদ্যের

সাম্প্রতিক পোস্ট

ঝাড়খন্ডের ছাত্র আন্দোলনের সংহতিতে

West Bengal Junior Doctors Front August 23, 2026

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

Dr. Jayanta Bhattacharya August 23, 2026

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

Abhaya Mancha August 23, 2026

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

Vishag Gupta August 22, 2026

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

Somnath Mukhopadhyay August 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669503
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]