Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

জ্ঞান মানুষের সবচেয়ে বড় শত্রু?!

IMG-20250129-WA0264
Dr. Subhanshu Pal

Dr. Subhanshu Pal

Medicine PGT
My Other Posts
  • January 31, 2025
  • 7:19 am
  • No Comments
জ্ঞান মানুষের সবচেয়ে বড় শত্রু। পুঁথিগত বিদ্যা মানুষকে জীবনযাপনে সাহায্য করে হয়তো বা। আগে লোকে চাকরিবাকরিও পেত সেসব ভাঙিয়ে। এখন তো যে জীবনে দশটা বই পড়েনি, সেও বইমেলার উদ্বোধন করে হাজারো বইপ্রেমী মানুষকে গেটের বাইরে দাঁড় করিয়ে! যাগকে সেসব কথা। বইয়ের জ্ঞান অন্তত একটা বিদ্যেবোঝাই ফিলিং তো দেয়! আর যাই করুক, ক্ষতি করে না।
প্রথাগত বিদ্যার বাইরে জ্ঞান অথবা জ্ঞানপিপাসা দুটোই মারাত্মক। সে চার্চের বিরুদ্ধে আওয়াজ তোলা সক্রেটিস বা গ্যালিলিও হোক, বা এদেশের রামমোহন বা বিদ্যাসাগর। সেসব অবশ্য প্রস্তর যুগের কাহিনী। আচ্ছা মুকেশ চন্দ্রকর নামটা কি চেনা লাগছে? ছত্তিশগড়ের রাস্তার ১২০ কোটি টাকার দুর্নীতি ফাঁস করতে গিয়ে নির্মমভাবে হত্যা হয়েছে যাঁর? গৌরী লঙ্কেশ? আমাদের বরুণ বিশ্বাস?
এরকমই আরজিকরের দুর্নীতি জেনে ফেলার খেসারত দিলো আমাদের অভয়া। চেস্টের ফার্মাকোলজি অব্দি জ্ঞানের দৌড় সীমাবদ্ধ থাকলে এতদিনে তার বিয়েটাও হয়তো হয়ে যেত। ওষুধের হালহকিকত জেনে ফেলে অবশেষে খুন ও ধর্ষণ… আবার সেই অবাঞ্ছিত জ্ঞানের পার্শ্বপ্রতিক্রিয়া…
এই হত্যাটা আত্মহত্যা হয়ে থেকে গেলেই বা কী ক্ষতি হতো! আরজিকরে এরকম সাডেন সুইসাইডাল ডেথ কতই না হয়েছে! আমরা কি প্রশ্ন করেছি কখনো? কিন্তু কিছু নাছোড়বান্দা ডাক্তার ব্যাপারস্যাপার জেনে ফেলে ঘটলো যত সমস্যা- নিজেই নিজের ধর্ষণ করে হাত-পা দুমড়ে মুচড়ে আত্মহত্যাটা ঠিক জমলোনা- অগত্যা আন্দোলন।
তাও পুলিশ বেশ দেখছিল, তদন্ত করছিল। কিছু পেছনপাকা ডাক্তারি ছাত্রছাত্রী গিয়ে উদ্ধার করলো তারা তদন্তের ফাঁকেই দেওয়াল ভেঙেচুরে প্রমাণ লোপাট করছে। তারপর সেই পুলিশের সাথেই কত মান-অভিমানের খেলা করতে হলো!! যত আইনি সমস্যা, এখন ধরে ধরে আন্দোলনকারীদের বাটাম দেওয়া- সব কীসের ফল? অস্বাভাবিক জ্ঞান ও অনুসন্ধিৎসার।
তারপর ধরুন অভয়ার মা-বাপ। দোষটা তো আসলে ওদেরই। অমন এঁড়ে মেয়ে পয়দা করেছে। রান্নাবান্না শিখিয়ে বে দিয়ে দিলেই হতো। তা নয়, মেয়েকে বানিয়েছে ডাক্তার। সে আবার কলেজে শাসকদলের সাজানো পাকা ধানে মই দিতে গেছে! যাইহোক, মেয়ে যখন মরেই গেছে, সে তো আর ফিরবেনা। তাহলে মুখ্যমন্ত্রী যখন দশ লাখ আদর করে ছুঁড়ে দিয়েছে সেটা মুখে করে নিয়ে গেলেই হয়! তা না করে, শোক না করে বড় বড় প্রশ্ন করছে- তাও আউট অফ সিলেবাস- কোনো “এক্তিয়ার”জ্ঞান নেই!! যদি ওনারা জানতেন মেয়ে আত্মহত্যাই করেছে, এত ঝামেলা কি হতো?
রাস্তার কুকুরদের দেখুন। এদের জীবনে কোন প্রশ্ন নেই। সুন্দর খাচ্ছে, ঘুমোচ্ছে, বংশবৃদ্ধি করছে- কেউ চাপা দিলে একটু ভৌ ভৌ করছে, তারপর আবার চুপচাপ। বাংলার জনগণকে দেখুন। ভাতার পয়সায় খাচ্ছে, ঘুমোচ্ছে, ছাপ্পা মারছে, কাটমানি দিচ্ছে, হেলানো বাড়ি থেকে ঝরে পড়ছে- কিন্তু প্রশ্ন করছে না। তাই সুখে আছে, দিব্যি ভালো আছে…
অতিরিক্ত জ্ঞান এড়িয়ে চলুন, ভালো থাকবেন।
PrevPreviousস্পর্ধা
Nextদীপ জ্বেলে যাও Next
3 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

এক বিকল্পের পথে….

August 8, 2026 No Comments

“অভয়া” আমাদের মাঝে আর নেই। এই সমাজের গর্ভ থেকেই জন্ম নেওয়া কিছু পশু নৃশংসভাবে তাঁকে ধর্ষণ ও হত্যা করে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে ২০২৪-এর

To protect the dignity of doctors and women… Join us

August 8, 2026 No Comments

সরকার বদলে গেলো তবুও বিচার হলো না…

August 8, 2026 No Comments

অভয়া বিচার পায়নি তাই দিকে দিকে বেড়ে চলেছে এই অপরাধ…

August 7, 2026 No Comments

সমসাময়িক বিশ্বের প্রেক্ষিতে জর্জ অরওয়েলের পুনর্পাঠ: Animal Farm, Nineteen Eighty-Four, Brave New World এবং ডিজিটাল যুগের গণতন্ত্র

August 7, 2026 No Comments

প্রস্তাবনা বিশ শতকের রাজনৈতিক সাহিত্য নিয়ে আলোচনা করতে গেলে জর্জ অরওয়েলের নাম অনিবার্যভাবে সামনে আসে। অথচ অরওয়েলের গুরুত্ব কেবল এই কারণে নয় যে তিনি স্বৈরতন্ত্রের

সাম্প্রতিক পোস্ট

এক বিকল্পের পথে….

Sukalyan Bhattacharya August 8, 2026

To protect the dignity of doctors and women… Join us

Abhaya Mancha August 8, 2026

সরকার বদলে গেলো তবুও বিচার হলো না…

Abhaya Mancha August 8, 2026

অভয়া বিচার পায়নি তাই দিকে দিকে বেড়ে চলেছে এই অপরাধ…

Abhaya Mancha August 7, 2026

সমসাময়িক বিশ্বের প্রেক্ষিতে জর্জ অরওয়েলের পুনর্পাঠ: Animal Farm, Nineteen Eighty-Four, Brave New World এবং ডিজিটাল যুগের গণতন্ত্র

Dr. Sukanti Bhattacharya August 7, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

658823
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]