এক স্বঘোষিত বাবার নিরামিষ ভক্ষণের নিদান শুনে এবং আমিষ ভোজী বাঙালিকে পাষন্ড ফাসন্ড গাল শুনে কাল থেকে মাথাটা এমন গরম হয়ে গেসলো যে গুছিয়ে কিছু লিখে উঠতে পারছিলাম না।
শেষমেশ ভেবে দেখলাম ওসব বাবা ঠাকুরদা নয় একেবারে মূলে ফেরা যাক। মনীয়র উইলিয়ামস এর বাল্মীকি রামায়ণ খুলে দেখলাম। উনি লিখছেন “Having shown to Sita the mountain-river Mandakini and gratifying her with meat, Rama sat on the mountain slope. Righteous Rama was seated in Sita’s company and remarked saying “This meat is sacred. This is savoury roasted in fire”. (Valmiki Ramayana, Ayodha Kanda 96:1-2)
উনি যে শ্লোকের অনুবাদ করেছেন সেটাও দিলাম, “तां तदा दर्शयित्वा तु मैथिली गिरिनिम्नगाम् ।निषसाद गिरिप्रस्थे सीतां मांसेन छन्दयन् ।।
इदं मध्यमिदं स्वादु निष्टप्तमिद मग्निना ।एवमास्ते स धर्मात्मा सीतया सह राघवः ।। (वाल्मीकि रामायण, अयोध्या काण्ड, 96, 1 व 2)”
পাতি বাংলায় এটাই দাঁড়ালো যে মহাকবি বলছেন, “সীতাকে পর্বত-নদী মন্দাকিনী দেখিয়ে এবং মাংস খাইয়ে পরিতৃপ্ত করার পর রাম পর্বতের ঢালে বসলেন। ধার্মিক রাম সীতার সান্নিধ্যে বসে মন্তব্য করলেন, “এই মাংস পবিত্র। এটি আগুনে ঝলসানো সুস্বাদু।”
অতএব আসন্ন শারদ উৎসবের দিনগুলিতে প্রত্যেক পুরুষের কর্তব্য হল তার প্রিয় নারীকে আগুনে ঝলসানো মাংস খাওয়ানো, প্রত্যেক স্বামী তার স্ত্রীকে, প্রত্যেক প্রেমিক তার প্রেমিকাকে, প্রত্যেক ছেলে তার মেয়েবন্ধুকে অবশ্যই খাওয়াবেন মাংস। নইলে পাপ হবে বলে গেছেন, বাবার বাবার বাবার বাবার বাবা .. রামায়ণ রচয়িতা।
তার জন্য পুজো মণ্ডপের আশেপাশে, সামনে পেছনে, কাছে, দূরে প্রচুর দোকান হোক। খাওয়া ও খাওয়ানোর আগে স্রেফ একটু দেখে নেবেন, দোকানের ফুড লাইসেন্সটি ঠিক আছে কিনা। ব্যাস বাঙালি লেগে যান পুণ্য সঞ্চয় করতে।










