Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

দীপ জ্বেলে যাও ৩১

Shankar-Guha-Niyogi N
Rumjhum Bhattacharya

Rumjhum Bhattacharya

Psychologist
My Other Posts
  • October 7, 2024
  • 11:51 pm
  • No Comments

“আমি জানি, এরা আমাকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছে। একথা আমি ভালভাবেই জানি যে এই আন্দোলন চলাকালীনই ওরা আমাকে মেরে ফেলতে পারে। মৃত্যু প্রত্যেকের জীবনেই আসে। আমার জীবনেও আসবে। আজ নয়তো কাল। এক বছর বাদে অথবা পরের বছর। এমন কি আগামীকালও আসতে পারে।

আমি জানি পৃথিবী বড়োই সুন্দর। আমি এই দুনিয়ায় এমন এক ব্যবস্থা আনার জন্য লড়াই করছি, যে ব্যবস্থায় শোষণ শোষণ থাকবে না, মেহনতি মানুষ, শ্রমিক কৃষক শান্তিতে জীবনযাপনের সুযোগ পাবে। কিন্তু আমি চাইলেই সব কিছু হয়ে যাবে না। তবুও আমার জীবনের কর্তব্য পূরণ করতে হবে। আমি এই সুন্দর পৃথিবীটাকে ভীষণ ভালবাসি।কিন্তু আমার কর্তব্য, আমার কাজ আমার কাছে সবার চেয়ে প্রিয়….”

শুনতে শুনতে শুভ-র দু চোখ জ্বালা করে ওঠে। একজন মানুষ কী ভাবে এমন সাহসী এবং ঋজু হতে পারে! মৃত্যু ওত পেতে বসে আছে জেনেও তার অবর্তমানে কী ভাবে সংগঠন চলবে, তার স্বপ্ন কি কি সে সম্বন্ধে টেপ রেকর্ড করে ক্যাসেট বানিয়ে রাখতে পারেন। আঠাশে সেপ্টেম্বর তাঁকে খুন করা হয়েছে আর আজ দেখতে দেখতে অক্টোবরের পাঁচ তারিখ হয়ে গেল। শংকরের দেখা স্বপ্নগুলো কি অধরাই থেকে যাবে নাকি শুভ আর বাকিরা পারবে সেসব স্বপ্নকে বাস্তব রূপ দিতে। শুভ-র কানে বাজতে থাকে গুরু গম্ভীর স্বরে শংকরের বলা কথাগুলো।

‘আমার মৃত্যুর পর এমন এক নেতৃত্ব গড়ে তুলতে হবে যে নেতৃত্বের এই আস্থা থাকবে যে তারা সঠিক দিশায় আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন। আমাদের আন্দোলনের দুই গুরুত্বপূর্ণ বিষয় হল নির্মাণ ও সংঘর্ষ। গড়ার কাজ করে যাওয়ার সাথে সাথে সব ধরণের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে।” শংকর অনুমান করেছিলেন একদিন ভারতে একটা প্রকৃত মার্কসবাদী লেনিনবাদী পার্টি গঠিত হবে এবং ছত্তিশগড়ের বিপ্লবী সাথীদের সেই পার্টির সাথে মিলে গিয়ে নতুন দুনিয়া তথা নতুন সমাজ গড়ার সংগ্রামে শরিক হতে হবে।’

যে ভিলাই আন্দোলন নিয়োগীজির নেতৃত্বে শুরু হয়েছিল তা এগিয়ে নিতে উদ্যোগী হলেন পরবর্তী সংগঠকরা। ১৯৯২ সালের ১ জুলাই সকাল ন’টায় ছত্তিশগড় মুক্তি মোর্চার অধ্যক্ষের নির্দেশে শ্রমিকরা ভিলাই পাওয়ার স্টেশনের দিকে এগিয়ে চলল। চলল রেল লাইনের ওপর অবস্থান। বার বার মালিক পক্ষের সাথে বৈঠক  করেও কোনও লাভ হচ্ছে না। শ্রমিকদের নয় দফা দাবী অধরাই থেকে যাচ্ছে। যে নয় দফা দাবী শ্রমিকদের ছিল তার মধ্যে প্রধান তিন দাবী হল, স্থায়ী কারখানায় স্থায়ী চাকরি, মোটামুটি বেঁচে থাকার উপযোগী বেতন, ইউনিয়নের সদস্য হওয়ার জন্য যে সব শ্রমিককে কারখানা থেকে বের করে দেওয়া হয়েছিল তাদের কারখানায় পুনর্বহাল করা। নিয়োগীজি চলে যাওয়ার পর আন্দোলন ও সংগঠনের হাল ধরতে নয় সদস্যের এক কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। শুভ বুদ্ধিজীবি হিসাবে ওই কমিটির একজন মেম্বার হল। শান্তিপূর্ণভাবে শ্রমিকরা রেলপথে বসে স্লোগান দিচ্ছে, সমস্বরে গণ সংগীত গাইছে সেই সময় বেলা গড়িয়ে একটা বাজে। এক বিশাল পুলিশ বাহিনী হাজির হল সেখানে।শ্রমিকদের লাইন ছেড়ে দিতে বলা হল। তারা নারাজ। খুব সামান্য দাবী তাদের। শ্রমিকদের পুনর্নিয়োগের যে খসড়া তৈরি হয়েছে মালিক পক্ষ তাতে সাইন করলেই তারা রেল অবরোধ তুলে নেবে। বিকেল চারটে নাগাদ বিক্ষোভকারীদের ঘিরে ফেলে পুলিশ টিয়ার গ্যাস ছোঁড়া শুরু করল। শ্রমিকদের অবিচল থাকতে দেখে লাঠি চার্জ শুরু হল। ছ’টার নাগাদ চলল গুলি। গুলিতে শহীদ হলে এগারো জন ইউনিয়নের সদস্য আর চার জন সদস্য নন এমন মানুষ।

রক্ত রাঙা ছত্তিশগড়ের মাটি যেন আরও লাল হয়ে উঠল। বিপ্লবে, সংগ্রামে, সংঘর্ষে…… কিন্তু নির্মাণ? শংকরের আদর্শ, দেখান পথ, স্বপ্ন?

PrevPreviousরাস্তায়
Next“কথা বোলো না কেউ শব্দ কোরো না ভগবান নিদ্রা গিয়েছেন – গোলযোগ সইতে পারেন না।”Next
3 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

কবে জেলে যাবেন শাস্তি পেয়ে?

August 15, 2026 No Comments

একটা প্রবাদ আছে ‘Never judge a book by its cover’. যা সামনে দেখা যাচ্ছে তাকেই সত্যি বলে মেনে নিলে খুব মুশকিল!! কিছুদিন আগে প্রাক্তন ‘যুবরাজ’

অ‍্যান্টি-ন‍্যাশন

August 15, 2026 No Comments

অ‍্যান্টি-ন‍্যাশন বলাই ফ‍্যাশন যেই নাগরিক চাইবে হক মূল মিডিয়াও ওদিক ঘেঁষান, ‘বিষ মেশানোর তৈরি ছক’.. কেউ খুঁজে পান পাক-চিনী আর কেউ বা হাঁকেন ‘ মার্কিনী’

ইয়া বড় ডাক্তার

August 15, 2026 No Comments

সোশ্যাল মিডিয়া আসার পর ছোট-মাঝারি ডাক্তার আর বড় ডাক্তার নিয়ে এক ধরনের সোশ্যাল ছ্যাবলানি সারাক্ষণ সহ্য করতে হয়। এটা যে আগে ছিল না, তা নয়

অভিযুক্তদের যথাস্থানে বহাল না রেখে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন

August 14, 2026 No Comments

বেশ কিছুদিন ধরে অনেক নাটকীয় পটভূমিকার পর নর্থ বেঙ্গল লবির থ্রেট কালচারে দাগি অভীক দে ঘনিষ্ঠ বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারের বদলির ঘটনা সামনে আসে। এখন

সভ্যতাকে নতুন করে দিশা দেখায়

August 14, 2026 No Comments

সিনে সেন্ট্রালের লুসোফন চলচ্চিত্র উৎসবে পর্তুগিজ ছবি : ফ্লাইট অফ ক্রোকোডাইল ঔপনিবেশিক ক্ষমতার স্বার্থে একটি জনগোষ্ঠীকে ধ্বংস করার চেষ্টা হলেও কী করে আক্রান্ত সেই জনগোষ্ঠী

সাম্প্রতিক পোস্ট

কবে জেলে যাবেন শাস্তি পেয়ে?

Dr. Amit Pan August 15, 2026

অ‍্যান্টি-ন‍্যাশন

Arya Tirtha August 15, 2026

ইয়া বড় ডাক্তার

Smaran Mazumder August 15, 2026

অভিযুক্তদের যথাস্থানে বহাল না রেখে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন

West Bengal Junior Doctors Front August 14, 2026

সভ্যতাকে নতুন করে দিশা দেখায়

Sanjoy Mukherjee August 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

661979
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]