Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মেক আপ

IMG_20240118_234821
Arya Tirtha

Arya Tirtha

Orthopedic surgeon-Poet
My Other Posts
  • January 19, 2024
  • 7:34 am
  • No Comments
সুদাম চৌধুরি ব্যাধ নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলো না! কলকাতার থেকে বাবুরা এসছেন তাকে বায়না করতে, তাকে বলা ভুল হলো, তাদের। তাদের মানে পুরো দলটাই, লক্ষ্মণ বিট্টার, শ্যামসুন্দর চৌধুরী ব্যাধ আর প্রবীর চৌধুরী ব্যাধ-সহ। প্রবীরেরই একমাত্র বয়েস কুড়ির কোঠায়, বাকিদের চল্লিশ পার, সুদামের তো দুবছর পরে পঞ্চাশ হয়ে যাবে!
এই দেখুন, মাঝখান থেকে বললে আপনারা আর কি করে বুঝবেন! ব্যাধ শুনেই নিশ্চয়ই ভাবছেন কপালে ফেট্টি, হাতে বাঁশের তির ধনুক নিয়ে পাখিশিকারীর দল? আরে না না, এরা তত হিংস্র পেশায় নেই, সে ছিলো ওদের ঠাকুর্দার ঠাকুর্দারা আশি একশো বছর আগে! তারপর শিকার বেআইনি হলো, ওদের বনে ঢোকা নিষিদ্ধ হলো ওরা ছিটকে গেলো নানান পেশায়। কিভাবে যেন কোন এক পূর্বপুরুষ এক নর্তকীর কাছে প্রসাধন অভিনয় শেখেন, তারপর থেকে তাদের পেশার শুরু। নামে ব্যাধ আর চৌধুরি থাকলেও, না ওরা উঁচু জাত, না শিকারী, ওরা অন্ত্যজ উপজাতি , যাদের আমরা চিনি বহুরূপী বলে।
বহুরূপী একটা অদ্ভুত পেশা। এমনি দিনে গ্রামের পাড়ায় পাড়ায় শিব দুর্গা কালী সেজে ঘোরা অথবা পরব এলে তিনজন চারজন মিলে মনসা বা কালীর পালা করা, এই এদের কাজ। তাতে কখনো চাল আনাজ জোটে, কখনো বা টাকাপয়সা, তবে বহুরূপীরা বহু রুপি পায় না কখনো, জীবন এদের বড় কষ্টে কাটে। সুদাম, প্রবীররা থাকে বোলপুর থেকে প্রায় মাইল কুড়ি দূরে, গ্রামের নাম বিষয়পুর। সেখানেই এককোণে ওদের বাস, নিচু জাত বলে প্রায় কোনো ঘরেরই ভেতর অবধি ওদের যাতায়াত নেই, ছোঁয়াছুঁয়ি না থাকলেও, এই ব্যাপারটা এখনো গাঁয়ে আছে, ২০২৪ ছুঁয়েও ধ্যানধারণায় বিশেষ প্রভাব ফেলেনি লোকের মনে। তবে অদ্ভুত ব্যাপার হলো, ওরা যখন শিব দুর্গা কালী সাজে, সেই লোকেরাই ওদের প্রণাম করে, আশীর্বাদ চায়। শুধু একটু মেক-আপেই যেন আমূল বদলে যায় পুরো মানুষটা।
কোথায় যেন ছিলাম? বয়েস কালের এই দোষ, গুলিয়ে ফেলি, ও হ্যাঁ, সুদামের কথা।
তা সুদাম গেছিলো সোনাঝুরির হাটে, ওর দলের সাথে বেহুলা লখিন্দরের বহুরূপী অ্যাক্টো নিয়ে । সেখানেই বাবুদের সাথে দেখা, সামনের মাসেই ‘মূলের কাছে ফেরা’ অনুষ্ঠান নাকি তাঁদের, তাতে ওরা কলকাতায় বীরভূমের সংস্কৃতিকে নিয়ে আসতে চান। ওদের পুরো দলকেই নিয়ে যাবেন, ট্রেনের রিজার্ভেশন, ওখানে থাকা খাওয়া সব ওঁদের দায়িত্ব।
অনুষ্ঠানের ক’দিন আগেই যেতে হবে, কারণ গানের সাথে মহড়া চলবে, বাবুরা যাকে ‘কোরিওগ্রাফি’ বলেন। এতে হ্যাঁ বলা ছাড়া অন্য কিছু ভাবেওনি সুদাম, লক্ষ্মণ, প্রবীর আর শ্যামসুন্দর।
ওফফফফ, সে কি অসম্ভব ঝকমকে অনুষ্ঠান! শীততাপনিয়ন্ত্রিত হল, বিখ্যাত গায়ক ও গায়িকারা বাংলার এপ্রান্ত থেকে ওপ্রান্তের গান তুলে ধরছেন এক এক করে.. ভাটিয়ালি, বাউল, কীর্তন.. কত না রকমে , কত না গলায়! পেছনের পর্দায় বাংলার পল্লী ভেসে উঠছে! মঞ্চে এবার ঘোষক বলে উঠলেন ‘ কলকাতা থেকে শান্তিনিকেতন মিস করছেন? আসুন আপনাদের সোনাঝুরির হাটে নিয়ে যাবো। আজকের সেরা আকর্ষণ, সোজা বোলপুর থেকে, স্রেফ আপনাদের জন্য.. বহুউউউরূপীইইই’ পেছনে মঙ্গলকাব্যের গান বিখ্যাত গায়কের কণ্ঠে, সামনে সুদামদের বেহুলা লখিন্দর অ্যাক্টো, জীবনে এই প্রথম স্টেজের ওপরে শ্যামসুন্দর মনসা সেজেছে, প্রবীর মৃত লখিন্দর, সুদাম শিব হয়ে দাঁড়িয়ে দেখছে, লক্ষ্মণের বেহুলা হয়ে স্বর্গভোলানো নাচ। অ্যাক্টোর শেষে সারা হল দাঁড়িয়ে সে কি হাততালি!
প্রচণ্ড সফল অনুষ্ঠানের শেষে যেমন নিয়ম, তেমনি সুবেশ ঘোষক স্টেজে এসে পরিচয় করাতে থাকলেন সবাইকে দর্শকের সাথে। প্রথমে গায়ক গায়িকা আবৃত্তিকার, তারপর একে একে যন্ত্রীদের সঙ্গে, তারপর লাইট, সাউন্ড, স্পনসর…পর্দা পড়ার পরে প্রবীর ফিসফিস করে জিজ্ঞেস করলো সুদামকে, ‘ আমাদের নাম বললো না কেন গো জ্যেঠু?’
সুদাম হি হি করে হেসে বললো, ধুর বোকা! আমরা তো শুধু মেক-আপ রে! লাগালে লোকে অন্যরকম ভাবে।
PrevPreviousমেডিকাল কলেজে অঙ্কোলজিস্টের ওপর আক্রমণ প্রসঙ্গে
Nextকলেজ জীবনের গানNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

‘Let all souls walk unshaken’

December 8, 2025 No Comments

A global symposium in memory of ‘Dr Abhaya and all women and girls whose voices demand justice’, jointly organized by Global Solidarity Community and Abhaya

এনোমালি স্ক্যান কখন করা হয়?

December 8, 2025 No Comments

জন ওষধি কেন্দ্র এবং ন্যায্য মূল্যের ওষুধের দোকানের কেরামতি

December 8, 2025 No Comments

আমাদের দেশে ওষুধ নামক বিভিন্ন মাত্রার ভেজালের অধিকারী মহার্ঘ্য দ্রব্যের মাগ্গি গন্ডার বাজারে একেবারে সস্তা দাদার ‘ জন ওষধি কেন্দ্র ‘ এবং দিদির ‘ ন্যায্য

লড়াই চলছে চলবে

December 7, 2025 No Comments

৫ ডিসেম্বর, ২০২৫ গত ২৫ শে নভেম্বর থেকে বিষ্ণুপুরের যে দুই কিশোরী নিখোঁজ হয়ে গিয়েছিল, তাদের হদিশ পাওয়া গেছে। আজ বারুইপুর কোর্টে তাদের প্রডিউস করা

এক ঠাঁয়ে সব আছি মোরা

December 7, 2025 1 Comment

ভোরের আলো সবে ফুটতে শুরু করেছে। চারদিকের অন্ধকার ক্রমশ ফিকে হয়ে আসায় বাড়ছে আলোর আভাস। পাখপাখালির দল গাছের পাতার আড়ালে থেকে কিচিরমিচির শব্দ করে জেগে

সাম্প্রতিক পোস্ট

‘Let all souls walk unshaken’

Gopa Mukherjee December 8, 2025

এনোমালি স্ক্যান কখন করা হয়?

Dr. Kanchan Mukherjee December 8, 2025

জন ওষধি কেন্দ্র এবং ন্যায্য মূল্যের ওষুধের দোকানের কেরামতি

Bappaditya Roy December 8, 2025

লড়াই চলছে চলবে

Abhaya Mancha December 7, 2025

এক ঠাঁয়ে সব আছি মোরা

Somnath Mukhopadhyay December 7, 2025

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

594750
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]