Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মেডিকাল কলেজে অঙ্কোলজিস্টের ওপর আক্রমণ প্রসঙ্গে

IMG_20240119_001420
Dr. Sayan Paul

Dr. Sayan Paul

Oncologist
My Other Posts
  • January 19, 2024
  • 7:32 am
  • No Comments
অত্যন্ত চিন্তার এবং বিচলিত করবার মতো একটা ঘটনা দেখে কিছু লিখবার তাগিদ অনুভব করছি। একটি দু:খজনক ঘটনা ঘটেছে মেডিক্যাল কলেজ হাসপাতালে। একজন তরুণ ক্যান্সার রোগে মারা গিয়েছেন। কি ক্যান্সার? কি চিকিৎসা চলেছে আমি জানি না। মৃত্যুর পর মৃতের মা সংশ্লিষ্ট চিকিৎসককে শারীরিক ভাবে হেনস্থা করেছেন। এই পর্যন্ত ঘটনাটি মোটামুটি সাধারণ। হ্যাঁ চিকিৎসক হেনস্থার ঘটনাটিও। আমার পরিচিত এক মা যিনি অত্যন্ত ঈশ্বরভক্ত ছিলেন সন্তানের অকাল মৃত্যুর পর দেবতার মূর্তি ও আসন ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। তাই পুত্রশোকে কাতর মায়ের চিকিতসক হেনস্থাকেও স্বাভাবিক প্রতিক্রিয়া বলে ধরে নেওয়া যায়।
কিন্তু তারপর সংবাদ মাধ্যমে চিকিৎসককে কাঠগড়ায় দাঁড় করিয়ে সত্যি-মিথ্যা বিচার না করে যে ভাবে তাঁর সম্মানহানি করা হচ্ছে তাতে ক্যান্সার চিকিৎসক হিসেবে শিউরে উঠছি। ক্যান্সার চিকিৎসায় অনিশ্চয়তা সম্পর্কে সবাই অবগত। সাফল্য কখনোই ১০০ শতাংশ নয়। মৃত্যু দুর্ভাগ্যজনক এবং অনাকাঙ্ক্ষিত হলেও তা ক্যান্সার চিকিৎসার সঙ্গী। চিকিৎসায় (যে কোনও অসুখের) সাফল্য নির্ভর করে চিকিৎসা ব্যবস্থার উপর, ডাক্তার সেই ব্যবস্থার একটা অংশ মাত্র। সঠিক সময়ে চিকিৎসা হওয়া, ইমার্জেন্সি সময়ে মেডিকেল হেল্প কাছাকাছির মধ্যে পাওয়া, সেবা প্রদানকারী আরো অনেক মানুষের সম্মিলিত প্রচেষ্টা একজন রোগীকে সুস্থ করতে সাহায্য করে।
সংশ্লিষ্ট চিকিৎসক আমার পরিচিত। মুম্বাইয়ের বিখ্যাত টাটা মেমোরিয়াল হসপিটাল থেকে চিকিৎসা বিজ্ঞানের সর্বোচ্চ ডিগ্রি ডি এম পাশ করা। উনি স্বেচ্ছায় একদম একা মেডিক্যাল কলেজে একটা ক্যান্সার বিভাগ চালান। মানুষ হিসেবে অত্যন্ত ভালোমানুষ বলতে যা বোঝায় ঠিক তাই। উনি মেডিকেল অঙ্কোলজি বিভাগ একা চালান। এইটে অসম্ভব যে ওনার চিকিৎসার গাফিলতি কোন মৃত্যুর কারণ। অভিযোগ উনি রোগী র পরিজনকে আশা দিয়েছিলেন রোগী ভালো হয়ে যাবেন। কিন্তু তা হয়নি।
হায়রে মিডিয়া আর বাংলার মানুষ, যাঁরা আগাপাশতলা না জেনে চিকিৎসকের মুন্ডুপাত করছেন। ক্যান্সার ক্যানো? যেকোনো চিকিৎসার সাফল্য নির্ভর করে রোগী ও তার পরিজনের মনোবলের উপর। যেখানে ক্যান্সার মানেই মৃত্যু বলে দেগে দেওয়া হয় সেখানে ক্যান্সার চিকিৎসকদের লড়াই টা শুরুই হয় আশায় ভরসা করে, পজিটিভ বাতাবরণ তৈরি করে রোগীর মনোবল বাড়িয়ে এক কঠিন যুদ্ধের প্রস্তুতি নিয়ে। এই আশাটুকু না দিতে পারলে সমস্ত জেতা যুদ্ধ আমরা হেরে যাবো যে। মনে বিশ্বাস যদি না থাকে রোগটাকে জয় করা যায়, কাউকে আমরা সুস্থ করতে পারব কি?
সকাল থেকে এই সংবাদের ওপর খাপ পঞ্চায়েত বসেছে। মানুষ উগরে দিচ্ছেন ঘৃণা। সংবাদপত্র বিন্দুমাত্র অনুসন্ধান না করে ছেপে দিচ্ছে চিকিৎসকের নাম। দেগে দিচ্ছে তাঁকে অপরাধী হিসাবে।
এরপর ওই চিকিৎসক সরকারি হাসপাতাল ত্যাগ করলে তাঁকে অর্থপিশাচ বলে দেগে দেওয়া হবে। ক্ষতি কার হবে যানেন? এই এত বছরে যে হাজার হাজার ক্যান্সার রোগী মেডিকেল কলেজে ওনার তত্বাবধানে সুস্থ হয়ে উঠেছেন তাঁদের মত আরো হাজার হাজার রোগীর। মিডিয়া পাবে টিআরপি আর সাধারণ মানুষের হাতে থাকবে পেন্সিল।
চলুক গালাগালির ধারা, পারলে সমস্ত চিকিৎসকদের পিটিয়ে মেরে ফেলুন, তাতেই যদি আপনাদের বিশ্বাস শুধরে যাবে স্বাস্থ্য ব্যবস্থা।
PrevPreviousরামমন্দির ইস্যু নিয়ে
Nextমেক আপNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

June 23, 2026 1 Comment

নতুন সরকার এসেই তাদের জাত চিনিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন সেনাপতি এখন মসনদে। ২০১১ সাল থেকে বারবার আমরা দেখেছি বিরোধীদের উপর সন্ত্রাস—শারীরিক নিগ্রহ, খুন, পার্টি

প্রগতির শব্দ

June 23, 2026 No Comments

রাষ্ট্র-লিখিত যত আইনের বই তো, জনতার অভিমত তাতে উড়ো খই তো সামান‍্য এ কথাটা মনে রাখা দরকার জনতার ভালো চেয়ে চলেছেন সরকার, যা করেন মসনদ,

পুরুষের শুক্রাণু কম হলেও কীভাবে IUI এর সাফল্যের হার বাড়ানো যাবে?

June 23, 2026 No Comments

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতির অবসান কল্পে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাংবিধানিক ভুমিকার পুনঃপ্রবর্তনের প্রয়োজনীয়তা

June 22, 2026 No Comments

হেলথ সার্ভিসেস অ্যাসোসিয়েশনের দাবী পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ অনেক দিনের। বিশেষ করে আর জি কর কান্ড ও হুমকি সংস্কৃতির প্রেক্ষিতে এই বিষয়টি

অবিলম্বে NEET SS ২০২৫ কাউন্সেলিং শুরু করতে হবে।

June 22, 2026 No Comments

NEET Super Specialty (NEET SS) ২০২৫ পরীক্ষার ফল প্রকাশের প্রায় ছয় মাস অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়নি। দেশের অন্যতম কঠিন ও প্রতিযোগিতামূলক

সাম্প্রতিক পোস্ট

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

Kanchan Sarker June 23, 2026

প্রগতির শব্দ

Arya Tirtha June 23, 2026

পুরুষের শুক্রাণু কম হলেও কীভাবে IUI এর সাফল্যের হার বাড়ানো যাবে?

Dr. Indranil Saha June 23, 2026

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতির অবসান কল্পে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাংবিধানিক ভুমিকার পুনঃপ্রবর্তনের প্রয়োজনীয়তা

Dr. Hiralal Konar June 22, 2026

অবিলম্বে NEET SS ২০২৫ কাউন্সেলিং শুরু করতে হবে।

West Bengal Junior Doctors Front June 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

635482
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]