Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

এক চা-লাউঞ্জের গল্প আর পুরোনো ইতিহাস

margarets1
Dr. Malabika Banerjee

Dr. Malabika Banerjee

PhD in microbiology, researcher in a drug discovery company.
My Other Posts
  • June 16, 2022
  • 6:54 am
  • No Comments

এবার এই গরমে অনেকেই উত্তরবঙ্গের পাহাড়ে গেছেন। তাঁরা একটিবার কার্সিয়াং-এর এই অসাধারণ চা লাউঞ্জটিতে ঢুঁ মেরে দেখুন। চা- বাগানের মধ্যিখানে ঝুলন্ত এক ডেক, সেরা স্বাদের কন্টিনেন্টাল খাবারের পশরা সাজিয়ে।

হ্যাঁ! একদম ঠিক ধরেছেন, আমি মার্গারেটেস্ ডেকের কথাই বলছি।

পাকদণ্ডী পথে কার্শিয়াং থেকে দার্জিলিং-এর দিকে যেতে পথে পড়ে টুং। অঞ্জন দত্তের সেই নস্টালজিক ‘দার্জিলিং’ গানের ‘টুং, সোনাদা, ঘুম পেরিয়ে, একা একা রাস্তা ধরে’ র সেই বিখ্যাত টুং। দার্জিলিং হিমালয় রেলওয়ে রুটের টুং স্টেশন থেকে কয়েকশ গজ দূরেই মার্গারেটস ডেক। জাহাজের ডেকের মতো আকৃতির একটা টি-লাউঞ্জ, সামনে আদিগন্ত খোলা পাহাড়। হাতে গোনা অবসরের একটি বিকেল অন্তত এখানে কাটিয়ে যান। পাহাড় এবং চারপাশের চোখজুড়ানো প্রকৃতি উপভোগ করতে পারবেন।

অথবা, এক কাপ ফার্স্ট বা সেকেন্ড ফ্লাশ চায়ের সাথে একটি নিখুঁত কন্টিনেন্টাল ব্রেকফাস্ট উপভোগ করুন। এখানকার চায়ের মকটেলগুলোও স্বর্গীয়। সাথে যোগ্য সংগত হিসাবে, কুকিজ, কেক, ক্রোয়েস্যান্ট, কুইচ, গ্রিলড ফিশ, স্কোনস, ব্রাউনি এবং চিজকেক তো রয়েইছে।

লাঞ্চ এবং ডিনারের জন্যেও পাবেন বিভিন্ন ধরণের স্যুপ এবং চিকেনের জিভে জল আনা রকমারি পদ। শেষপাতে থাকুক সুফলে এবং ক্যারামেল কাস্টার্ডের মতো মুখরোচক ডেজার্ট।

মার্গারেটের হোপ টি গার্ডেনের এক অদ্ভুত ইতিহাস রয়েছে, যা হয়তো অনেকেই জানেন।

১৮৬৪ সালে কার্শিয়াং লাগোয়া টুং এর রিংটং নামের এক চা বাগানের ম্যানেজার হয়ে আসেন ক্রুকশ্যাঙ্ক নামে এক ইংরেজ ভদ্রলোক। সাহেব সারাদিন চা বাগান নিয়ে ব্যস্ত থাকেন। ওদিকে তার কিশোরী কন্যা মার্গারেট চা বাগান, তাকে ঘিরে সবুজ পাহাড় এবং আলতো ভেসে চলা মেঘের প্রেমে পড়ে। ছোট থেকেই মার্গারেটের শরীর ভাল থাকতো না, প্রায় প্রায়ই ভুগতে হত তাকে৷ চিকিৎসার জন্য তাই তাকে ইংল্যান্ডে ফিরে যেতে হয়েছিল।

কিন্তু, মার্গারেটের বড় আশা ছিল যে, সে একদিন না একদিন আবার ফিরে আসবে এই পাহাড়, পাইনবন, ঢেউ খেলানো সবুজ চা বাগানের কোলে। কিন্তু তার সেই আশা পূর্ণ হয়নি, জাহাজে যাত্রাকালীনই তার মৃত্যু হয়।

মেয়ের স্মৃতিতে এক শোকার্ত পিতা বাগানটির নাম বদলে রাখলেন ‘মার্গারেটস হোপ’।

মার্গারেটেস ডেকটি কার্সিয়ং-এর সবুজ পাহাড়-উপত্যকার প্রতি মেয়েটির চিরন্তন ভালবাসার এক নীরব সাক্ষী হিসাবে যেন আজও দাঁড়িয়ে আছে।

এই গ্রীষ্মেও যেখানকার ঝুলবারান্দায় একবার দাঁড়ালে হু হু হিমেল হাওয়া ঠিক মনে করিয়ে দেবে মার্গারেটের কথা, প্রেমিক পাহাড়কে কথা দিয়েও যার আর ফিরে আসা হয়নি।

PrevPreviousঅঙ্কোলিঙ্ক
Nextসরকারি স্বাস্থ্যবিমা বনাম সবার জন্য স্বাস্থ্য: পর্ব-১Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

নিরন্তর ভরসা জোগায়

September 20, 2026 No Comments

কথার গভীরতা মাপতে গিয়ে কবে যে গভীর জলের মাছ হয়ে গেছি, সে সবের কিছুই আর মনে পড়ে না। খুঁজি, আর অনুভব করি, এই সব পূর্ব

তারাদের কথা

September 20, 2026 No Comments

★ মা বলতো, ‘দূর বোকা, মরব কেন? আকাশে চলে যাব। টিপ টিপ করে জ্বলব। জ্বলতেই থাকব।’ আমার প্রায় নাস্তিক বাবা ধমকে উঠত, ‘এই সব ভুলভাল

বনতল সাদা ফুলে ফুলে ঢাকা: হারিয়ে যাওয়া ইছামতী এবং বিভূতিভূষণের খোঁজে

September 20, 2026 No Comments

(এক) তাঁকে স্মরণ এবং প্রণাম “ইছামতী একটি ছোট নদী। অন্তত যশোর জেলার মধ্য দিয়ে এর যে অংশ প্রবাহিত, সেটুকু। দক্ষিণে ইছামতী কুমির – কামট –

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

September 19, 2026 No Comments

বই প্রকাশ (তিনটি) ও তথ্যচিত্র প্রদর্শন  Book release(two books) and Documentary film show স্থান : রামমোহন লাইব্রেরী (সুকিয়া স্ট্রীট ও এ.পি.সি. রোডের সংযোগ স্থল)  ২৮

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

September 19, 2026 No Comments

গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এন আর এস মেডিক্যাল কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের লড়াইয়ের প্রতি সংহতি জানাই। একটি মেডিক্যাল কলেজ শুধু ক্লাস, পরীক্ষা, হোস্টেল আর হাসপাতালের

সাম্প্রতিক পোস্ট

নিরন্তর ভরসা জোগায়

Dr. Bishan Basu September 20, 2026

তারাদের কথা

Dr. Arunachal Datta Choudhury September 20, 2026

বনতল সাদা ফুলে ফুলে ঢাকা: হারিয়ে যাওয়া ইছামতী এবং বিভূতিভূষণের খোঁজে

Bappaditya Roy September 20, 2026

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

Doctors' Dialogue September 19, 2026

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

West Bengal Junior Doctors Front September 19, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

678064
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]