Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

স্মরণে প্রবীর গঙ্গোপাধ্যায়

IMG_20210701_071635
Dr. Jayanta Das

Dr. Jayanta Das

Dermatologist
My Other Posts
  • July 3, 2021
  • 9:51 am
  • 8 Comments

২০১২ সাল নাগাত প্রবীরদার সঙ্গে হঠাৎ-আলাপ। চেঙ্গাইল শ্রমিক-কৃষক মৈত্রী স্বাস্থ্যকেন্দ্রে নিজেকে দেখাতে এসেছিলেন। তখন অনেকগুলো ওষুধ খাচ্ছিলেন, আর খুব দুর্বল হয়ে পড়েছিলেন। পুণ্যদা, ডা. পুণ্যব্রত গুণ, প্রবীরদার চিকিৎসা করছিল। তাতে প্রবীরদা বেশ ভাল হয়ে উঠলেন। প্রবীরদার ভাষায়, নতুন জীবন পেলেন। তারপরে যুক্ত হয়ে গেলেন স্বাস্থ্যকেন্দ্রের কাজে। বললেন, আমি এমনিতে তো বাঁচতাম না, বেঁচে যখন গিয়েছি সপ্তাহে একদিন এখানে কাজ করব। কাজ করতেন পারিশ্রমিক ছাড়াই। সেখানকার রোগীদের বোঝানো, নানারকম পরিকল্পনা, তার মধ্যে রইলেন। আমাদের স্বাস্থ্য=সংক্রান্ত বাংলা পত্রিকা ‘স্বাস্থ্যের বৃত্তে’, তার আসল দপ্তর ছিল চেঙ্গাইলেই। পত্রিকার সঙ্গে যুক্ত হয়ে পড়লেন দ্রুতই। অন্যতম সম্পাদক ছিলেন একটা সময়, তবে চুপচাপ পত্রিকার কাজ করেছেন তার চাইতে ঢের বেশিদিন। বানানবিধি, হরফ, পত্রিকার ভেতরের নানা অংশ সাজানো, এসবের একটা বেশ জম্পেশ গাইডলাইন তৈরি করে ফেলেছিলেন প্রবীরদা। শুরু করেছিলেন পত্রিকার নতুন লেখক তৈরি করা। এক সময়ে স্বাস্থ্যকেন্দ্রে আমাদের জুনিয়ার ডাক্তারেরা প্রবীরদাকে দেখলে ঘাবড়ে যেত। কবে কোন লেখা দেবার কথা আদায় করে নিয়েছেন তিনি, আর সেই লেখাটা না দেওয়া তিনি স্রেফ মিটমিট করে হেসে যেতেন। লেখা না দিয়ে উপায় থাকত না।

আমাদের মতো সুখী মধ্যবিত্ত নিজেদের জীবনে যে সমস্ত অসুবিধা থাকলে দিনরাত মুখ গোমড়া করে অন্যদের সহানুভূতি কুড়ানো নিজের বার্থরাইট বলে মনে করি, তার অনেকগুলোই তাঁর ছিল। নিজের শরীর ভালো যাচ্ছিল না বহুদিন। অনেকগুলো ওষুধ খেতেন। হার্টের অপারেশন হয়েছিল। বাড়িতে প্রিয়জনের অসুস্থতা ছিল। কিন্তু সাদা দাড়ির মাঝখানে প্রসন্ন হাসি আর চশমার আড়ালে কৌতুকময় ঝকঝকে দুই চোখে কোনোদিন তার ছাপ দেখিনি। বছর দুয়েক আগে বৌদি প্রবল অসুস্থতা নিয়ে বাড়িতে পড়ে আছেন, আমরা দেখতে গেছি। প্রবীরদা ঐ হাসিমুখেই বললেন, ভাববেন না, আমিই আগে যাব। বিশ্বাস করিনি।

হঠাৎ ২৮ জুন সকালে ফেসবুকে শ্রী মানব চক্রবর্তীর লেখা চোখে পড়ল। তিনি লিখেছেন– “এইমাত্র খবর এল আমাদের অত্যন্ত প্রিয় মানুষ প্রবীর গঙ্গোপাধ্যায়ের জীবনাবসান হয়েছে সাড়ে দশটায়, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে। লেখালিখি করতেন। ‘মার্কসবাদের ভিত্তি’ নামে চমৎকার একটা পত্রিকা সম্পাদনা করেছেন গত শতকের আশির দশকে। প্রাঞ্জল ভাষায় ও নির্ভুল ছাপায় প্রকাশিত সে-পত্রিকা পড়া ঋদ্ধিলাভের একটা উপায় বলে মনে হয়েছিল সেসময়। তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতানির্ভর কিছু বিশ্লেষণী গদ্যের একটা সংকলনের কথা মনে পড়ছে, যার নাম ‘দর্পণে রেখেছি মুখ’। ‘জলার্ক’ আর ‘বাহা’ পত্রিকায় তাঁর গবেষণাধর্মী প্রবন্ধ পড়েছি। আর-একটা বড় কাজ তিনি করেছিলেন, সাহিত্য সংসদ থেকে প্রকাশ করেছিলেন ‘ড. হৈমবতী সেনের উপাখ্যান’ নামের আয়তনবান একটি অনুবাদগ্রন্থ, যাতে উনিশ শতকের এক সংগ্রামী স্বাধীনচেতা নারীর সহস্র প্রতিকূলতার মধ্যে ডাক্তার হয়ে ওঠার কাহিনি বিধৃত হয়ে আছে। এ-সবের পরে যা বলার তা হল এই যে প্রবীর গাঙ্গুলির মতো সৎ উদার চিন্তাশীল এক বন্ধুকে হারিয়ে আমার ব্যক্তিগত রিক্ততার ভার আরও দুঃসহ হয়ে উঠল।”

‘স্বাস্থ্যের বৃত্তে’ পত্রিকায় ‘ডা হৈমবতী সেনের জীবনকথা’ নিয়মিত প্রকাশিত হয়েছিল। ২০১৭ তে কে পি বাগচী অ্যান্ড কোম্পানি তাঁর ‘দর্পণে রেখেছি মুখ’ আর ‘জনসংখ্যার রাজনীতি’ এই দুটি বই প্রকাশ করে। প্রথমটি নিয়ে মানব চক্রবর্তী বলেছেন। আর দ্বিতীয়টি ছিল “মুসলমানেরা গণ্ডায় গণ্ডায় বাচ্চা পয়দা করে হিন্দুদের সংখ্যালঘু করে দিচ্ছে”—প্রায় ডান-বাম নির্বিশেষে এই ‘হিন্দু বিশ্বাস’-টিকে যুক্তি আর তথ্য দিয়ে একেবারে পথে বসিয়ে দেওয়া একটি অসাধারণ গ্রন্থ। এর ওপরে প্রবীরদা বাংলা মান্থলি রিভিয়ু সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন শেষদিন অবধি।

এই সমস্ত বড় মাপের কাজ ছাড়াও প্রবীরদা আমাদের দিয়ে লিখিয়ে নিতেন, আবার সেগুলো বই করে প্রকাশের দায় নিজের কাঁধেই চাপিয়ে নিতেন। আমাদের মনঃচিকিৎসক ডা. সুমিত দাশ আর মনোবিদ রুমঝুম ভট্টাচার্যের খুব কাজের কয়েকটা লেখা একত্র করে কলেজ স্ট্রিটের প্রকাশককে দিয়ে একটা বই করেছিলেন, তার নাম ছিল ‘রোগ যখন মনে’। ডা. পুণ্যব্রত গুণের লেখা ‘ওষুধবিষুধ কিছু দরকারি কথা’, ‘পা মিলিয়ে পথচলা’–এগুলোও প্রবীরদা নিজেই উদ্যোগ নিয়ে প্রকাশ করেছিলেন। প্রবীরদার তাড়াতেই আমার আর ডা. শর্মিষ্ঠা দাসের লেখা চর্মরোগের ওপর একটা বই ‘কিছু সাধারণ চর্মরোগ ও তার চিকিৎসা’ প্রকাশ হয়েছিল। আশ্চর্যের ব্যাপার হল, বইয়ের দ্বিতীয় সংস্করণ বেরনোর পরে সম্মান-দক্ষিণাও পেয়েছিলাম আমরা! নিজের ব্যাপারে ভোলেভালা ছিলেন প্রবীরদা, কিন্তু অন্যদের জন্য যা করতেন তাতে ষোল আনা পেশাগত দক্ষতা প্রয়োগ করতেন।

মানব চক্রবর্তী প্রবীরদাকে যতটা দেখেছেন, আমি ততটা দেখিনি। শুনেছিও কমই, কারণ নিজের কথা বলার অভ্যাসটাই প্রবীরদার কোনোদিন ছিল না। কথায় কথায় একদিন জানা গেছিল, তাঁর বাড়ির মেঝেতে বইয়ের গাদা। কেন সেগুলো আলমারিতে সুশোভিত হয়ে ওঠেনি, সে প্রশ্ন বাহুল্যবোধে কেউই করেনি।

আমরা জানতাম কেউ কেউ পারে। তুচ্ছ করতে পারে সমস্ত বহিরঙ্গের আতিশয্য। হাসিমুখে উড়িয়ে দিতে পারে শরীরের সব কষ্ট, এমনকি মৃত্যুভয়। কেউ কেউ ভালবেসে যেতে পারে মানুষকে। আমৃত্যু।

PrevPreviousফালতু
Nextপ্রশ্ন এসেছেNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
8 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
sumit das
sumit das
4 years ago

প্রবীরদাকে হারানো অনেকটা একজন অভিভাবক হারানো। প্রবীরদার মত মানুষকে এইটুকু পরিসরে ধরা কঠীন। কিন্তু জয়ন্তদার লেখায় অনেকটাই উঠে এসেছে তার নানা দিক।

0
Reply
Rumjhum Bhattacharya
Rumjhum Bhattacharya
4 years ago

জয়ন্তদার স্মৃতিচারণ আবেগের আতিশয্য বর্জিত ও যথার্থ। আমি প্রবীরবাবু কে আরও কম দেখেছি তবে ওনার সৌম্যকান্তি চেহারা, মুখের মৃদু হাসি ও মৃদুভাষ ভোলার নয়। কিছু মানুষ থাকেন যাঁরা বৃহত্তর সমাজের স্বার্থে কাজ করেন ও খুব নি:শব্দে করেন। প্রবীর গাঙ্গুলি মহাশয় তেমনই একজন ব্যক্তিত্ব।

0
Reply
Dr SIDDHARTHA GUPTA
Dr SIDDHARTHA GUPTA
4 years ago

জয়ন্ত দা কে ধন্যবাদ । প্রবীর গঙ্গোপাধ্যায় এর মত অসাধারণ অথচ নীরব সম্পাদকের কথা স্বল্প পরিসরে লিখেছেন , যাতে তাঁর সব চারিত্রিক বৈশিষ্টাগুলি ধরা পড়ে
। ভীষণ মৃদুভাষ এবং ঐ মিটিমিটি করে হাসি ওনার USP ছিল । দুঃখের বিষয় এই ধরণের মানুষদের প্রকৃত মূল্যায়ন আত্ম প্রচার মত্ত বর্তমান সময়ে ও সমাজে হয় না ।
আমাদের কাছে উনি দীর্ঘ দীর্ঘ দিন বেঁচে থাকবেন ।

0
Reply
Ashish Lahiri
Ashish Lahiri
4 years ago

A man of integrity with a capital I. To borrow a phrase from the late Hiren Mukherjee, Prabir, in his own way, was a gentle colossus.

0
Reply
বিশ্বজিৎ
বিশ্বজিৎ
4 years ago

মানুষটি যেমন ছিলেন ,ঠিক সেভাবে পাঠকের সামনে তুলে ধরা সহজ কাজ নয় ,ধন্যবাদ লেখক ডঃ জয়ন্ত দাস

0
Reply
দীপক রায়
দীপক রায়
4 years ago

হৈমন্তী সেনের বইটি অনুবাদ গ্রন্হ নয় । তপন রায়চৌধুরী সম্পাদিত ইংরেজি বইটি পড়েছি , প্রবীরবাবুর বাড়িতে দীর্ঘ আলোচনা হয়েছে বইটিতে তাঁর মৌলিক ভাবনা ধরা আছে ।

0
Reply
তন্ময় চক্রবর্তী
তন্ময় চক্রবর্তী
4 years ago

প্রবীরবাবুর স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং পরিবারের প্রতি সমবেদনা জানাই।

0
Reply
তন্ময় চক্রবর্তী
তন্ময় চক্রবর্তী
4 years ago

প্রবীরবাবুর স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

0
Reply

সম্পর্কিত পোস্ট

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতির অবসান কল্পে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাংবিধানিক ভুমিকার পুনঃপ্রবর্তনের প্রয়োজনীয়তা

June 22, 2026 No Comments

হেলথ সার্ভিসেস অ্যাসোসিয়েশনের দাবী পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ অনেক দিনের। বিশেষ করে আর জি কর কান্ড ও হুমকি সংস্কৃতির প্রেক্ষিতে এই বিষয়টি

অবিলম্বে NEET SS ২০২৫ কাউন্সেলিং শুরু করতে হবে।

June 22, 2026 No Comments

NEET Super Specialty (NEET SS) ২০২৫ পরীক্ষার ফল প্রকাশের প্রায় ছয় মাস অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়নি। দেশের অন্যতম কঠিন ও প্রতিযোগিতামূলক

পশ্চিমবঙ্গের জনক নন শ্যামাপ্রসাদ, ২০ জুনে পূর্ণতা পায় নি এই রাজ্য

June 22, 2026 1 Comment

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করতে বলে কার্যত শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিকৃত ইতিহাস প্রতিষ্ঠা করা হচ্ছে তাইই নয়, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বিভাজিত বঙ্গের ইতিহাসের কবর

শুধু, এক মুঠো নুনের জন্য ……

June 21, 2026 1 Comment

এই নিবন্ধটি লবণ তৈরির সঙ্গে যুক্ত গুজরাটের প্রান্তিক আগারিয়া জনগোষ্ঠীর মানুষদের কঠিন কঠোর পরিশ্রমী জীবনের এক বাস্তব আলেখ্য। আমাদের প্রতিদিনের খাবারকে স্বাদু করে তোলার জন্য

স্বাস্থ্যকর্মীর উপর শারীরিক নির্যাতনের তীব্র ধিক্কার জানাই।

June 21, 2026 No Comments

সম্প্রতি আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকে জাতীয় ফাইলেরিয়া নির্মূল কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত গণঔষধ বিতরণ (Mass Drug Administration) কর্মসূচিকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনায় স্বাস্থ্যকর্মীদের ওপর

সাম্প্রতিক পোস্ট

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতির অবসান কল্পে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাংবিধানিক ভুমিকার পুনঃপ্রবর্তনের প্রয়োজনীয়তা

Dr. Hiralal Konar June 22, 2026

অবিলম্বে NEET SS ২০২৫ কাউন্সেলিং শুরু করতে হবে।

West Bengal Junior Doctors Front June 22, 2026

পশ্চিমবঙ্গের জনক নন শ্যামাপ্রসাদ, ২০ জুনে পূর্ণতা পায় নি এই রাজ্য

Parichay Gupta June 22, 2026

শুধু, এক মুঠো নুনের জন্য ……

Somnath Mukhopadhyay June 21, 2026

স্বাস্থ্যকর্মীর উপর শারীরিক নির্যাতনের তীব্র ধিক্কার জানাই।

West Bengal Junior Doctors Front June 21, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

634697
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]