Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

প্রশ্ন এসেছে

IMG_20210704_011016
Dr. Soumyakanti Panda

Dr. Soumyakanti Panda

Paediatrician
My Other Posts
  • July 4, 2021
  • 2:27 am
  • No Comments

আপনি বলেন হোমিওপ্যাথি প্লাসিবো (মিছিমিছি ওষুধ)। ৮০% রোগ এমনিই সেরে যায়। সেটা নিশ্চয়ই মডার্ন মেডিসিনের ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে সেসব রোগে ডাক্তারের কাছে যাবো কেন? রোগগুলোর নাম বলে দিলে আর্থিক অপচয় কমে।

আমার উত্তরঃ

আলোচনার সুবিধার্থে এমনিই সারে এমন রোগগুলিকে ‘ভালো রোগ’ এবং ক্রমশ অবস্থার অবনতি হয় কিংবা মৃত্যু হতে পারে এমন রোগগুলিকে ‘খারাপ রোগ’ বলবো। এটা ঠিকই বেশিরভাগ রোগ এমনিই সারে। তাও ডাক্তারের কাছে যাবেন কেন? কারণ ‘ভালো রোগ’ বলে মনে হওয়া রোগটি সত্যিই ভালো কিনা সেটা ডায়াগনোসিস হওয়া দরকার। রোগ উপসর্গের মধ্যে এত মিল (ওভারল্যাপিং) থাকে যে কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা বোঝা অভিজ্ঞ চিকিৎসকের পক্ষেও অনেক সময় মুশকিল হয়। তাছাড়া তথাকথিত ‘ভালো রোগ’ অল্প কিছু শতাংশ ক্ষেত্রে খারাপ হতে পারে। সেই মনিটরিং (রোগ বাড়ছে কিনা দেখভাল) টুকুর জন্যই বারবার চেক-আপ করানো দরকার।

যেমন ধরুন- ডেঙ্গি, চিকেন পক্স, ভাইরাল ডায়েরিয়া (কয়েক কোটি উদাহরণ দিয়ে লেখাটিকে ভারাক্রান্ত করতে চাই না) ইত্যাদি। বেশিরভাগ ক্ষেত্রে এমনিই সারবে। শুধু খারাপ ক্ষেত্রগুলো খুঁজে নেওয়ার জন্যই ডাক্তারের কাছে যাওয়া। তিনি সেরকম বুঝলে প্রয়োজনীয় উপায় বলে দেবেন। আবার ধরুন, দেড় মাসের বাচ্চাকে বাবা-মা ডাক্তারের কাছে নিয়ে এলেন। সমস্যা- ‘বাচ্চা খুব কাঁদছে’। এবার এই কান্নাটা বেশিরভাগ সময়েই খিদে পাওয়া, হাগু-হিসি করে ফেলা, পেটে ব্যথা (একটা বয়সের পর চলে যায়। সামান্য চিকিৎসা লাগতে পারে) ইত্যাদি সাধারণ কারণে হয়। আবার মাথা, বুক বা পেচ্ছাবে ইনফেকশন, হৃৎপিণ্ডের স্পন্দন-তারতম্য (অ্যারিদমিয়া) ইত্যাদি খারাপ রোগেও হয়। যদিও সেসবের সংখ্যা অনেক কম। তবুও আগে খারাপ রোগগুলো খুঁজে নেওয়া জরুরি।

দীর্ঘদিনের উপসর্গের বেশিরভাগ (বহমান নদীর জঞ্জাল পরিষ্কারের মতো) শরীর নিজেই সারায়। এখানেই হোমিওপ্যাথি জাতীয় প্লাসিবোর কারসাজি। ওঝার ফুঁকে বেশিরভাগ সময়েই কাজ হয় বলে মনে হয় কারণ বেশিরভাগ সাপের বিষ নেই। তাও ওঝার কাছে না গিয়ে প্রত্যেকবার ডাক্তারের কাছে যাবেন কারণ ওই অল্প পরিমাণ বিষধর কামড় খুঁজে নিয়ে তার সময়মতো চিকিৎসা করতে হবে। স্বভাবতই, রোগ খারাপ হ’লে বা আপৎকালীন অবস্থায় পৌঁছোলে ওঝার ফুঁক বা হোমিওপ্যাথি কোনোটাই কাজ করে না।

এবারে বিজ্ঞান ছেড়ে বাস্তবের সমস্যায় আসি। আপনি ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার দেখে বলে দিলেন, “নাঃ! আপাতত কোনও ওষুধ দরকার নেই। আবার তিনদিন বাদে আসুন। দেখি রোগটা কোনদিকে যাচ্ছে।” আপনি বাইরে বেরিয়ে বলবেন, “হারামজাদার কান্ড দেখলি? শালা কোনও ওষুধ না লিখেই ভিজিট নিয়ে নিলো। এমনি কী আর ওদের ইয়ে বলি?” আর তিনদিন বাদে (হয়তো সেটা পাঁচ শতাংশের হয়। আপনি তার মধ্যেই পড়লেন) রোগ খারাপের দিকে গেলে তো ডাক্তারের… যাক সেসব কথা।

ওষুধ না লেখাটাও যে একটা চিকিৎসা সেটা বোঝার মতো মানসিক গঠন এখনো এদেশের সাধারণ মানুষের তৈরি হয়নি। বাইরের দেশে রিপোর্ট নর্মাল এলে লোকে ভাবেন, “যাক! বাঁচা গেল।” এদেশে হ’লে? “সব রিপোর্ট নর্মাল। পুরো আড়াই হাজার টাকা গচ্চা গেল ভাই।”

আরও অসংখ্য দিক দিয়ে আলোচনা বাড়ানো যায়। আসলে সমস্যা এত বহুমুখী যে একদিনে চটজলদি সমাধান মুশকিল।

PrevPreviousস্মরণে প্রবীর গঙ্গোপাধ্যায়
Nextকোভিড শহীদ চিকিৎসক দিবসে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের শ্রদ্ধাঞ্জলিNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বারুইপুরের নৃশংসতার প্রতিবাদে

July 11, 2026 No Comments

বৃহত্তর বিধাননগর অভয়া মঞ্চের কর্মসূচি ৭ জুলাই, ২০২৬।

প্রশ্ন

July 11, 2026 No Comments

সে কী কী জানতো তা জানা গেলো না হাতের মুঠোয় ছিলো, কোনোখানে উড়ে চলে যাচ্ছিলো না, মশা বা মাছির মতো মারা যেতো থাবড়িয়ে যখন তখন।

‘ইউ পির পথ, আমাদের পথ, ইউ পির……’

July 11, 2026 No Comments

আমার জীবনের সবচেয়ে পছন্দসই মানুষদের তালিকায় একদম সামনের সারিতে থাকবেন করণদা মানে নিমাই করণ, প্রাক্তন WBCS officer। এখন অবশ‍্য সবদিক থেকেই প্রাক্তন .. যে কোনো

সকালে জমা, বিকেলে খরচ? একি মগের মুল্লুক? এনকাউন্টার কার স্বার্থে?

July 10, 2026 No Comments

দু মাস যেতে না যেতেই শুভেন্দু অধিকারীর ” সকালে জমা বিকেলে খরচ” নীতি ঘোষণা, তারপরেই পুলিশের এনকাউন্টার! বুলডোজারের পর গুণ্ডা দমন নীতি,তারপরেই এনকাউন্টার,এ যেন বাংলায়

বারুইপুরের ‘অপরাজিতা’ গণধর্ষণ ও হত্যা: একটি প্রাথমিক তথ্যানুসন্ধান রিপোর্ট

July 10, 2026 No Comments

গত শনিবার ৪ জুলাই, ২০২৬ দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরের সূর্যপুরে এক ১২ বছরের কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়। এক দিন নিখোঁজ থাকার পরে ৫

সাম্প্রতিক পোস্ট

বারুইপুরের নৃশংসতার প্রতিবাদে

Abhaya Mancha July 11, 2026

প্রশ্ন

Arya Tirtha July 11, 2026

‘ইউ পির পথ, আমাদের পথ, ইউ পির……’

Dr. Amit Pan July 11, 2026

সকালে জমা, বিকেলে খরচ? একি মগের মুল্লুক? এনকাউন্টার কার স্বার্থে?

Parichay Gupta July 10, 2026

বারুইপুরের ‘অপরাজিতা’ গণধর্ষণ ও হত্যা: একটি প্রাথমিক তথ্যানুসন্ধান রিপোর্ট

Doctors' Dialogue July 10, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

649085
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]