Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মন মোর

IMG_20210203_083309
Dr. Mayuri Mitra

Dr. Mayuri Mitra

Special Educator for Hearing Impaired, writer, drama director & critic
My Other Posts
  • February 3, 2021
  • 8:38 am
  • 3 Comments

— অনেকটা সেই চলতে ফিরতে ছুটছাট আরশিতে নিজেকে দেখে নেয়া যেন| পাঠ্যবিষয় বা গপসপ যাই হোক না কেন– শিশুর হৃদয়ে তার আসাযাওয়াটা এমনই স্বাভাবিক ভাবে ঘটতে লাগবে যে এক ছটাক মনটি তার আনমনেই আনচান করতে লাগবে— একটি ছেড়ে আরেকটা বিষয়ে|

শিশুর জন্য বই বা বিষয় বাঁধতে বসে এমন এক দুরাশায় নিয়ত উজ্জ্বল হয়ে উঠতেন শিশু মনোবিদ ও শিশুশিক্ষক লাদা আইদারোভা| শিশুর জন্য আলাদা করে বই বাছায় বিমুখ থাকতেন লাদা| লাদার সাফ কথা— যে কোনো বিষয়কে যতদূর পারো শিশুর মতো মানে শিশুর মনে ধরার মতো করে তোলো ভাই|

মজার কথা লাদা আইদারোভার আগে অব্দি গোটা বিশ্ব যাকে শিশুশিক্ষায় এক নম্বর মেনে এসেছে সেই ইতালির গিয়ানি কোটারী কিন্তু বারবার ধমকে গিয়েছেন— ওহে শিক্ষককূল শিশুকে স্রেফ খাতা ভরতি করে আজগুবি বিষয় লিখিয়ে যাও| গ্রামটিকা ডেলা ফ্যানতাসিয়া বই এ গিয়ানি শিশুদের অভ্যেস করানোর জন্য মজার মজার উদাহরণ দিলেন| আলমারির মধ্যে কুকুর কি ধরুন জুতো আর আলোর মেশামেশি| গিয়ানির সাথে লাদার কোনো সাক্ষাৎ বা সমুখ লড়াইয়ের খবর নেই| অন্তত আমি জানি না|

লাদা কিন্তু করলেন দারুণ এক মজা মজা প্রতিবাদ| সম্পূর্ণ অন্য মত পালন করেও লাদা গিয়ানিকে মানলেনও আবার জানু পেতে| গিয়ানিরই কল্পনার অ আ ক খ দিয়ে বানালেন এক আস্ত মস্ত ব্যাকরণ| গিয়ানি শিশুর কল্পনাকে আয়েশ দেবার কথা বললেন– লাদা শুনলেন| কিন্তু তার সাথে যোগ করলেন শিশুর যাবতীয় অশিষ্ট আচরণকে প্রশ্রয় দেবার একটি যুক্তিগ্রাহ্য ফর্মুলা|

ওহ না তো! এ তো ফর্মুলা নয়— এ হলো শিশুর নেশা বোঝার জন্য শিক্ষিকার নিজের ভেতরে ভেতরে একটি নেশা জারিয়ে তোলা| দুপুরবেলা মাসিপিসীদের কদবেলের আচারের মত|

বলতে গেলে পাড়াবেড়ানো খুড়িপিসীদের মতোই ক্লাসঘরে নানারকম সব নাটুকে সংলাপের বোনাবুনিতে ভালোরকম মজা জন্মে যাচ্ছিলো লাদার| ছাত্রদের সাথে মিছামিছি কোন্দল করার ক্লাসে ঢুকে নানা ধানাইপানাই শুরু করতেন লাদা| সেও এক ফাটাফাটি “মিছিমিছি”| পাকা নাট্যকারের চালে একটা নাটকই বানিয়ে ফেলতেন ক্লাসে| ফটাক সে ফটাক|

ক্লাসঘরে পা রেখে খেয়াল করতেন— কোন কোন শিশু তাঁর ক্লাসঘর নাট্যে চরিত্র হতে চাইছে—কতখানি চাইছে এবং কীভাবে চাইছে| কীভাবে একটি সামান্য মুখোশনাট্য দেখে ডুবোডুবো হয়ে যাচ্ছে হচ্ছে| চরিত্র হয়ে নাট্য বা পাঠ্য বোঝার জোরালো ইচ্ছেটা তার আরো খোলতাই হচ্ছে—- খোলস ছাড়াচ্ছে নিজেই নিজের| কারোর জীবনে যে ইচ্ছে কোনোদিন কখনো মেলেনি বা আগামীদিনেও মিলবে না— সেই “বড় হয়ে কী হতে চাও” ধরণের প্রশ্নগুলোকেও লাদা বলতে বলতেন নাটকের সংলাপ করে| ফলে লাদাদেবীর ক্লাসে একটি শিশু চেঁচাল আমি নাবিক হবো —তো দুনম্বরটি দুগুনা ঝাঁপালো তার ইচ্ছে নিয়ে —সে নাকি কোদাল দিয়ে পাহাড় কেটে ভূমি বানাবে| কী করে তা কে জানে| কিন্তু সে বানাবেই| এতসব ইচ্ছেগুলো জুটে শিক্ষক লাদার চক্ষে তখন চলে বেড়াচ্ছে এক পাহাড়প্রমান ইচ্ছেমানুষ|

ভাবা যায়? –এই শিশুবিদটি অবলীলায় ক্লাস ফাইভের বাচ্চাকে দিয়ে লেখাচ্ছেন ক্লাস সিক্সের গল্প বানানো| আর ক্লাস ফাইভের ভারে মানে তার গল্পের ধারে ভারে সেরফ খাবি খাচ্ছে ক্লাস সিক্স| আর সেই ক্লাস ফাইভের হাড়বজ্জাত বাচ্চা ক্লাস সিকসের খাতায় কী লিখেছিল? লিখেছিল একটি প্রার্থনা— পৃথিবীতে কেউ যেন তার গোষ্ঠীর মানুষের মতো নিষ্ঠুর হয়ে না জন্মায়| গল্পের সাথে আনকা এবং সম্পূর্ণভাবে অপ্রাসঙ্গিক এই বাক্যটির মানেটা যখন অনেক চেষ্টা করেও কেউ ধরতে পারলো না–গল্পকার সেই শিশুটি ঠোঁট ফুলিয়ে বলেছিলো, রোজ সে দেখে তার বাবা কিছুক্ষণ জমিচাষের পর যখন ঘেমে চুমে হাঁফায় এক অশ্বরোহী একটি বেজায় লম্বা চাবুক দিয়ে তার বাবাকে মারে|

শিশুর গল্পটি শুনতে শুনতে শিক্ষক লাদা দেখেন–গল্পটি বলতে বলতে আরো মায়ালু হয়ে যাচ্ছে শিশু| থামে না| বলতে লাগে— বলতেই লাগে—-“আহা কী মারটাই আমার বাবাকে মারে গো—. গাছের ডাল দিয়ে মারে| ইয়া ইয়া বড় ডাল|

গপ্পে শিশুর তখন মারকুটে এক বাসনা— পারলে সে ঘোড়ায় চড়া মানুষটার চোখ দুটো নেয় খুবলে| অস্ত্র দেয় বিকল করে|

ভাবতে পারেন— একজন শিক্ষক নিজে কতটা সৃজনশীল ছাত্রকে নিয়ে ছুটতে পারেন কল্পনার এই স্তরে– যেখান থেকে শিশু দেখে তার আগত বাস্তবকেও|

গল্পটা শুনেছেন তো? এবার ভুলে যান| যেমন করে ভুলেছেন শান্তিনিকেতনের বৃক্ষতলের কল্পিত ক্লাসঘরকে ঠিক সেইভাবে| হুবহু সেইভাবে| ব্যাগে পঞ্চাশহাজার ভরুন এবং বাচ্চাটিকে নিয়ে ছুটতে লাগুন প্লেহাউসে— যেখানে শীতে কাঁপা পাখিটি হয়ে থাকে একগাদা দুবছরের পাখি| উড়ে গিয়ে ভিনদেশের তাপ সে নেবে কী করে? পাঁচিল তোলা ঘরে দোলে দোলা–
টিফিনবক্সে আছে তো দামী স্যান্ডউইচ|
খা বাছা গাঁতিয়ে খা|
আকাশের রবি ক্লান্ত হাসেন|

PrevPreviousব্লাড ডোনার ক্রেডিট কার্ড
Nextকুয়াশাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Mahua Sen
Mahua Sen
5 years ago

Thik I. Golpo shunlam.
Bhuleo gelam.
Maya horin er pichonei dourochchi.

0
Reply
Arun Kumar Ghosh
Arun Kumar Ghosh
5 years ago

শিক্ষাবিদ দাদা আইদারাভ এক নজির রেখে গেছেন। বহু মানুষ ওনার পদ্ধতির বিষয় জানেন না। তোমার লেখায় সত্যি সমৃদ্ধ হলাম। শুভ কামনা রইল।

0
Reply
Shaswati Palit
Shaswati Palit
5 years ago

এত ভাল লিখেছ, সত্যিই পাখি গুলো র ডানা মেলতে কোনো উপায় ই নেই। শুধু দিনে দিনে বড়ো হয়, চিন্তা শক্তির কোনো বৃদ্ধি হয় না।

0
Reply

সম্পর্কিত পোস্ট

আজকের ডাক্তারী পঠন-পাঠন

September 15, 2026 No Comments

আমরা যখন মেডিক্যাল কলেজে ঢুকি, তখন আমরা গল্প শুনেছিলাম স্যারদের থেকে যে তাঁরা যখন ছাত্র ছিলেন, তখন তাঁরা মেডিক্যাল কলেজে পড়তে আসতেন পার্শ্ববর্তী অন্যান্য কলেজ

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

September 15, 2026 No Comments

১. স্মৃতিভ্রষ্টতা বা ডিমেনশিয়া রোগের কথাটা নতুন করে শোনা হলো ভটচাজ দার সূত্রে। আমার প্রতিবেশী মানুষ। আমাদের বাড়ি থেকে একটা গলি বাদ দিয়ে পাশের গলিতে

৫০০ ভুয়ো ডাক্তার, স্বাস্থ্যের নামে প্রতারণার এই চক্রের জবাব চাই

September 15, 2026 No Comments

পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে ফের এক গুরুতর অভিযোগ সামনে এসেছে। সংবাদ প্রতিবেদনে ভুয়ো বা জাল রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসক

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

September 14, 2026 No Comments

সেই কলেজ জীবনের ঝোড়ো দিন, যখন আমি ‘দিমাগী নকশাল’, আদর্শের চোখে স্বপ্ন দেখি সাম্য সমাজ গড়ব, দেশ গড়ব। ভালোবাসা ভরেছিল বুকে। মানুষের প্রতি ভালোবাসা, আর্তের

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

September 14, 2026 No Comments

স্বাধীনতার আশি বছরে সরকারি স্কুলগুলোর ক্রমবর্ধমান সংকট নিয়ে আলোচনা অব্যাহত। সাম্প্রতিক সময়ে এই আলোচনা আরো গতি পেয়েছে সংসদে সরকার কর্তৃক প্রকাশিত দুটি তথ্যে।প্রথমটি হল ভারতে

সাম্প্রতিক পোস্ট

আজকের ডাক্তারী পঠন-পাঠন

Dr. Subhanshu Pal September 15, 2026

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

Somnath Mukhopadhyay September 15, 2026

৫০০ ভুয়ো ডাক্তার, স্বাস্থ্যের নামে প্রতারণার এই চক্রের জবাব চাই

West Bengal Junior Doctors Front September 15, 2026

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

Pallab Kirtania September 14, 2026

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

Suman Kalyan Moulick September 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

675734
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]