Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

“নতুন সরকার #২”

IMG_20260509_000613
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • May 9, 2026
  • 7:16 am
  • One Comment
৭ মে, ২০২৬
কাল রাতের জঘন্য নিন্দনীয় মর্মান্তিক হত্যাকাণ্ডটি যেহেতু আমার কাজের এলাকার মধ্যে ঘটেছে সেজন্য মাঝরাত অবধি অনেক ফোনালাপ করতে হয়েছে। এই সব করতে করতে বছর খানেক আগের এক রাতের কথা মনে পড়ে যাচ্ছিল। সেদিনও আই মিন সেই রাতেও ফোনালাপ করতে হয়েছিল। সেদিনও আমাদের এক গ্রামীণ হাসপাতালে এক ব্যক্তিকে নিয়ে আসা হয় সন্ধ্যার সময়। কর্তব্যরত লেডি মেডিক্যাল অফিসার তাকে দেখে মৃত ঘোষণা করেন। আমাদের পরিভাষায় ব্রট ডেড। ওই লেডি এমও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী ওই মৃতদেহটি মেডিকো লিগ্যাল অটোপোসি বা পোস্ট মর্টেম এক্সামিনেশন এর জন্য বারাসত মেডিক্যাল কলেজে রেফার করেন।
এরপরেই শুরু হয় গণ্ডগোল। বাড়ির লোক কাটাছেঁড়া করতে রাজি নয়। তাদের বুঝিয়ে বলার পরেও তারা বেঁকে বসে। এই বার আসরে নামেন শাসক দলের স্থানীয় নেতারা। তারা ওই চিকিৎসকের ওপর চাপ তৈরি করতে থাকে যাতে পিএম না করেই বডি ছেড়ে দেওয়া হয়। ওই চিকিৎসক মেয়েটি ভয় পেয়ে আমাকে ফোন করে। আমি স্থানীয় থানার সঙ্গে ফোনে কথা বলে হাসপাতালে পুলিশ পাঠানোর ব্যবস্থা করি। পরিস্থিতির উন্নতির বদলে অবনতি হতে থাকে কারণ ততক্ষণে স্থানীয় বিধায়ক ও শাসক দলের দাপুটে নেতা হাজির হয়ে যায়। সে পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে ওই চিকিৎসকের ওপর চাপ বাড়ায় বডি ছেড়ে দেওয়ায় জন্য, স্থানীয় পুলিশ নীরব দর্শক। ওই লেডি এম ও কাঁদতে কাঁদতে ফোনে আমায় এসব জানায়।
আমি এবার জেলার উচ্চপদস্থ পুলিশদের জানাই। তারপর তাদের নির্দেশ পেয়ে স্থানীয় থানার পুলিশ সক্রিয় হতে ওঠে, জমায়েত হটিয়ে দেয়, বিধায়কের আপত্তি অগ্রাহ্য করে আইন মাফিক বডি পি এম-এর জন্য বারাসাতে পাঠায়। গোটা ঘটনাটা বলার কারণ একটাই। শুধু এই ঘটনা নয়, বহু ঘটনায় দেখেছি যে আমাদের পুলিশ বাহিনীতে নিচু তলায় বহু দক্ষ পুলিশ কর্মী আছেন। তাদের ওপর রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করলে তারা আইন শৃঙ্খলা রক্ষায় চমৎকার কাজ করতে পারেন। পুলিশের উঁচু তলায় দক্ষ তো বটেই এমনকি সাহসী বিবেকবান অফিসারও কিছু আছেন। তাদের ঠিকমতো কাজ করতে দিলে তারা মিরাকল দেখাতে পারেন। বাংলায় আইনের শাসন ফিরে আসুক। গতরাতের হত্যাকারী ধরা পড়বে বলেই আমার বিশ্বাস। রাজনীতির বলি হয়ে কোনো মায়ের কোল যেন আর খালি না হয়।
পু: বিগত চার তারিখে ভোটের ফলাফল বেরোনোর পর রাতে সেই লেডি এমও ফোন করেছিল। কী অবাক কান্ড, সেই রাতেও মেয়েটি কাঁদছিল !
PrevPrevious“নতুন সরকার #১”
Nextহিংসা বন্ধ হোকNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Shabnam Talukhdar
Shabnam Talukhdar
27 days ago

পরিস্থিতি র বদল হবে কি না;বা সেই একই থেকে যাবে! পুরোনো সরকারের নানা অত্যাচারের কথা মনে করে হয়তো কাঁদছিলো।এ ধাঁধা র আমি রহস্য পেলাম না 😥।যে ”খুকী কেন কাঁদছিলো”!!
শুভেন্দু কত টা ও আর এস যোগাতে পারবে নাকি সব কিছুই ভি আর এসে পাঠিয়ে দেবে কে জানে! ভবিতব্য দেখবে আমরা ফুটন্ত কড়াই থেকে জলন্ত উনুনে পরলাম কি না।

কেন বারবার একই জায়গায় ফোন করে কেঁদে কি হবে তাও জানি না। ফোন করলে ফোন তোলার লোক আছে বসে তাই হয়তো। আমার তো নাই,সব ফোন ব্লক আমি তো এই অফিসার ফোন করে দেখলে দেখি ওঁনারই সাহস নাই সে ফোন তোলার,তাই হয়তো ব্লক দিয়ে রেখেছেন।
বাকী পুলিশ কখনো নিরপেক্ষ হতে পারে না 😔, rather তাদের নিরপেক্ষ হতে দেওয়া হয় না।

Last edited 27 days ago by Shabnam Talukhdar
0
Reply

সম্পর্কিত পোস্ট

হক আর কানুন

June 6, 2026 No Comments

হক আর কিছু রইলো না কারো মাফ করে ভাই, যাও আগে বাড়ো সাজিয়ে রেখেছি শ’বুলডোজারও ওই দেখো হাঁটু মুড়ে পক্ষে আমার আইন ও পুলিশ হকের

হকার উচ্ছেদ: বদলে গেছে বাঙালি, বঙ্গ মিডিয়া বুলডোজার এখন এই রাজ্যে “নিউ নরমাল”

June 6, 2026 1 Comment

হকার উচ্ছেদ বাঙালির সামনে বাঙালিকে দাঁড় করিয়ে দিল। সামনে এনে দিল একটা গভীর প্রশ্ন: বাঙালি কি বদলে গেছে? কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের অমানবিক মুখই

OCD কী?

June 6, 2026 No Comments

স্বাস্থ্য সাথীর বদলে আয়ুষ্মান ভারত — পশ্চিমবঙ্গে কি এবার স্বাস্থ্যব্যবস্থার হাল বদলাবে?

June 5, 2026 No Comments

২৫ শে মে, ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

Whistleblower Army

June 5, 2026 No Comments

২৯ শে মে, ২০২৬ আমার এক অনুজ চিকিৎসক বন্ধু প্রায়ই পরিহাস ছলে বলে  ‘শুনে চোখে জল চলে এলো’। পরিহাস করছি না, সত্যি সত্যিই আমার চোখে

সাম্প্রতিক পোস্ট

হক আর কানুন

Arya Tirtha June 6, 2026

হকার উচ্ছেদ: বদলে গেছে বাঙালি, বঙ্গ মিডিয়া বুলডোজার এখন এই রাজ্যে “নিউ নরমাল”

Parichay Gupta June 6, 2026

OCD কী?

Dr. Aditya Sarkar June 6, 2026

স্বাস্থ্য সাথীর বদলে আয়ুষ্মান ভারত — পশ্চিমবঙ্গে কি এবার স্বাস্থ্যব্যবস্থার হাল বদলাবে?

Dr. Punyabrata Gun June 5, 2026

Whistleblower Army

Dr. Amit Pan June 5, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

628637
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]