Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

২০২৬ – নির্বাচনোত্তর কিছু ভাবনা

Oplus_131072
Dr. Sukanya Bandopadhyay

Dr. Sukanya Bandopadhyay

Medical Officer, Immuno-Hematology and Blood Bank, MCH
My Other Posts
  • May 8, 2026
  • 6:10 am
  • No Comments

এমন কিছু বেশি বছর আগের কথা নয়, পশ্চিমবঙ্গের বিধানসভা- লোকসভা-পঞ্চায়েত/পুরসভা নির্বাচনের ফলপ্রকাশের পরে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তাঁদের হার অথবা জিতের কারণ দর্শানোর জন্য সাংবাদিক সম্মেলনের ছবি দেখতাম টিভির পর্দায়। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রায় সবসময়ই দেখা যেত রাহুল সিনহা মশাইকে। তিনি কি কারণ দর্শাতেন, সেটা আজ আর ভাল মনে নেই। সম্ভবত শাসকদলের রিগিং তত্ত্ব, মানুষের কাছে সঠিক ভাবে পৌঁছতে না পারার তত্ত্ব এই গতানুগতিক কারণগুলিই বলতেন — কিন্তু আমার বেজায় হাসি পেত।

এই হাসির স্পর্ধা এসেছিল একটা সুগভীর বিশ্বাস থেকে, যে আমাদের রাজ্যটি আলাদা — এই রাজ্যে অন্তত ধর্মের তাস খেলে মানুষের হৃদয়ে পৌঁছনো যাবে না।

তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। বিজেপির এই ল্যাণ্ডস্লাইড ভিকট্রিতে অনেকে হতাশ হয়েছেন, অনেকে দুঃখিত, বহু মানুষ বিস্মিত। কেউ কেউ ভোটপরবর্তী সন্ত্রাসের খবর দেখেশুনে বলছেন — এই তো সবে শুরু!
না, আমি এসব কিছুই বলছি না। কারণ আমি জানি (এবং যাঁরা হা-হুতাশ করছেন, সম্ভবত তাঁরাও জানেন) এই হিংসা সাময়িক। আজ না হয় কাল অস্থিরতা কমে যাবে — কালের নিয়মেই তা কমতে বাধ্য। যে কোনও নতুন সরকার স্থিতু হতে একটু সময় নেয় — পশ্চিমবঙ্গের নবগঠিত বিজেপি সরকারও তার ব্যতিক্রম হবে না। তারপর প্রশাসন রাজ্য পরিচালনার রাশ শক্ত হাতেই ধরবে। আমার সেই বিষয়ে কোনও বক্তব্য নেই। (একজন রাজ্যসরকারি কর্মচারী হিসেবে থাকা উচিৎও নয়, কারণ আমিও এই বৃহৎ প্রশাসনযন্ত্রের অন্যতম ক্ষুদ্র একটি অংশ, তা সে যত অকিঞ্চিৎকরই হোক না কেন)।

আমার বক্তব্য একটু ভিন্ন। পনের কুড়ি বছর আগে যে সংবাদে আমি হাসার ধৃষ্টতা দেখিয়েছিলাম, তা আজ চরম বাস্তব হয়ে আমার সবজান্তা গালে একটি থাপ্পড় মেরে গেল।

দেশে বহুত্ববাদের যে সুদীর্ঘ পরম্পরা আমরা, ভারতীয় নাগরিকেরা এতদিন বহন করে নিয়ে চলেছিলাম, তা বোধহয় এবার অস্ত যাওয়ার সময় হয়েছে।

স্বাধীনতা পরবর্তী সময়ে জাতীয় কংগ্রেসের এইরকম দেশব্যাপী গ্রহণযোগ্যতা, রাজ্য নির্বিশেষে নিরঙ্কুশ আধিপত্য ছিল ঠিকই, কিন্তু তার নানা কারণ ছিল। আঞ্চলিক রাজনৈতিক দলগুলি স্বাধীনতার অবশ্যম্ভাবী পরেই ডানা মেলতে পারেনি তেমন।কংগ্রেস অনেকটা নিরঙ্কুশ ছিল ঠিকই কিন্তু একনিষ্ঠ ধর্মমুখী কোনও মতাদর্শ তাদের ইস্তাহারে কখনও প্রকাশ পায়নি। জাতপাতের অঙ্ক, ভোটমুখী বিভাজনের রাজনীতি অনেক পরে আসে — কিন্তু তা সর্বগ্রাসী ছিল না এখনকার মতো। তার নানা কারণ রয়েছে — বৈশ্বিক আর্থসামাজিক আমূল পটপরিবর্তন তার অন্যতম — তাই ধর্মীয় মেরুকরণের রাজনীতিকে উন্নাসিক ধর্মনিরপেক্ষ এলিটিজ়ম দিয়ে আর ‘সংকীর্ণ’ বলে দূরে সরিয়ে রাখার অবকাশ নেই।

তবু, মনে বিশ্বাস ছিল যে পশ্চিমবঙ্গবাসী কোথাও যেন একটু আলাদা, একটু তফাতে রয়েছে এই রাজনীতির থেকে।
না, ভুল। স্রোতের বিপরীতে হাঁটা যায় না, সেটা বিপজ্জনক। খুব বুদ্ধিমানের কাজও হয়ত নয়। স্রোতটা কেন তৈরি হলো, সেই নিয়ে তাবড় সমাজতত্ত্ববিদরা গবেষণা করুন — আমি নির্বোধ ব্যক্তি, সে ক্ষমতা আমার নেই। তবে বর্তমান প্রধানমন্ত্রীর স্বপ্নের ‘এক ভারত’ এখন চূড়ান্ত সত্য — বিবিধের মাঝে মহান মিলনের ভারতবর্ষ ক্রমেই বিস্মৃতির অন্ধকারে হারিয়ে যাচ্ছে, যাবে।

সমাজমাধ্যমে দু’চারটি ব্যতিক্রমী উদাহরণ পোস্ট করে বেশিরভাগ নাগরিকের মানসিকতা ও দৃষ্টিভঙ্গির এই সামূহিক পরিবর্তনকে অস্বীকার করা যাবে না আর। এটাই বর্তমান সময়ের দাবি।

বিশ্বব্যাপী অর্থনৈতিক সন্ত্রাস, পশ্চিমবঙ্গের সদ্যপ্রাক্তন ও সুদূরপ্রাক্তন শাসক দলগুলির অন্যায্যভাবে ক্ষমতাদখলের অনৈতিক প্রয়াস নাকি সামগ্রিকভাবে সমাজে দুর্নীতির বৈধকরণ — কোনটা এই প্রায় বিরোধীবিহীন জাতীয়তাবাদের জনক, তা নিঃসংশয়ে বলা কঠিন। হয়ত আমার জ্ঞান বা বোধের বাইরের অন্য কোনও তত্ত্ব দায়ী —

আমি জানি না।
কিন্তু আমার আজন্ম পরিচিত রাজ্যটি যে তার সামাজিক বীক্ষার চশমাটি সম্পূর্ণরূপে পালটে নিয়েছে — এই নিয়ে আমার কোনও সন্দেহ নেই।

সেই সঙ্গে ২০২৬এর বিধানসভা নির্বাচন মনের গভীরে এই বিশ্বাসও প্রোথিত করে দিয়ে গিয়েছে — নাথিং ইজ পার্মানেন্ট। গণতন্ত্রের পরিভাষা বদলে যেতে পারে, বদলে যেতে পারে স্বাধীনতার অর্থ। হ্যাঁ, বদলাতে পারে সংবিধান, সাধারণ মানুষের জীবনে রাষ্ট্রের ভূমিকা, ধর্মীয় মেরুকরণের বাইনারি — সবই। কারণ, নাথিং ইজ় পার্মানেন্ট একসেপ্ট চেঞ্জ।

PrevPreviousনিয়তি
Nextমানসিক রোগ চেনা যায় কি করে?Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

Our journey will not end until justice is done.

August 6, 2026 No Comments

The brutal crime that took place on 9 August within the premises of a government hospital and educational institution remains without justice. Time has passed,

কেন বেতোয়া নদী সংযোগ প্রকল্পের ভবিষ্যৎ

August 6, 2026 No Comments

কেন – বেতোয়া নদী সংযোগের পরিকল্পনাকে নিয়ে প্রচুর বিতর্ক ও আশঙ্কা দানা বেঁধেছে সাধারণ মানুষ ও বিশেষজ্ঞদের মনে। আত্মগর্বী প্রশাসন “কর্ণেন বধির” এবং “চক্ষুষা কানঃ”

জেপিডি ও ডব্লুবিজেডিএফ-এর পক্ষ থেকে স্বাস্থ্য ভবনে ডেপুটেশন

August 6, 2026 No Comments

৪ আগস্ট ২০২৬ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল ও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট -এর পক্ষ থেকে স্বাস্থ্য ভবনে ডিএমই (DME) ও ডিএইচএস (DHS)-এর

বিচার না হওয়া পর্যন্ত পথ চলা থামবে না।

August 5, 2026 No Comments

সরকারি হাসপাতাল তথা শিক্ষাপ্রাঙ্গণের বুকে সংঘটিত ৯ আগস্টের সেই নৃশংস অপরাধ আজও বিচারহীন। সময় পেরিয়েছে, ক্যালেন্ডারের পাতা বদলেছে, কিন্তু ন্যায়বিচারের পথ আজও অধরা। তদন্তভার গ্রহণের

“গল্প কিন্তু গল্প নয়”

August 5, 2026 No Comments

উপস্বাস্থ্য কেন্দ্রের নতুন বাড়ি তৈরি হওয়ায় খুশি হয়ে সেই স্বাস্থ্যকেন্দ্রের কর্মী হেলথ এসিস্ট্যান্ট দিদি আমাকে মেসেজ করে জানাচ্ছেন, “খুব খুশি। এত বছর কাজ করার পর

সাম্প্রতিক পোস্ট

Our journey will not end until justice is done.

West Bengal Junior Doctors Front August 6, 2026

কেন বেতোয়া নদী সংযোগ প্রকল্পের ভবিষ্যৎ

Somnath Mukhopadhyay August 6, 2026

জেপিডি ও ডব্লুবিজেডিএফ-এর পক্ষ থেকে স্বাস্থ্য ভবনে ডেপুটেশন

The Joint Platform of Doctors West Bengal August 6, 2026

বিচার না হওয়া পর্যন্ত পথ চলা থামবে না।

West Bengal Junior Doctors Front August 5, 2026

“গল্প কিন্তু গল্প নয়”

Dr. Samudra Sengupta August 5, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

658547
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]