Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

টিবি-ফিবি নিয়ে আজকাল আর কেউ কথা বলে না।

IMG_20240529_100529
Dr. Bishan Basu

Dr. Bishan Basu

Cancer specialist
My Other Posts
  • May 29, 2024
  • 10:07 am
  • No Comments
টিবি-ফিবি, মানে সাধুভাষায় যাকে যক্ষ্মা বলে, সেসব নিয়ে আজকাল আর কেউ কথা বলে না।
স্বাস্থ্য নিয়ে শিক্ষিত মধ্যবিত্ত-উচ্চমধ্যবিত্তরা যখন কথা বলেন – বিশেষ করে এই শ্রেণীটির কথা বলছি, কেননা এঁদের একটা ভয়েস থাকে, অন্তত থাকাটা সম্ভবপর, নিদেনপক্ষে উচিত, যেটা ক্ষমতার উপরমহলের কর্ণগোচর হওয়ার সম্ভাবনা থাকে – তো এঁরা যদি অসুখ-বিসুখ নিয়ে কথা বলেন, তা, ইদানীং, শুধুই হাইটেক চিকিৎসা নিয়ে। অর্গান ট্রান্সপ্ল্যান্ট, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, ক্যানসারের নিত্যনতুন চিকিৎসা এসব নিয়ে। নইলে সুস্থ থাকতে হলে অ্যাভোকাডো নাকি অ্যাসপারাগাস কোনটা খাওয়া উচিত, এসব গুরুগম্ভীর আলোচনা। বলাই বাহুল্য, টিবি বলে যে একটা অসুখ রয়েছে, দেশের কয়েক লক্ষ নাগরিক যে সে অসুখে ভুগছেন এবং এঁদের মধ্যে বেশ কয়েক হাজার মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট টিবিতে ভুগছেন, যাঁদের প্রচলিত কোনও ওষুধেই কাজ হচ্ছে না – সে নিয়ে জনগণ, মানে শিক্ষিত মধ্যবিত্ত-উচ্চমধ্যবিত্ত সেভাবে বিচলিত নন।
কেননা, এঁদের চোখে টিবি গরীবের অসুখ। মানে, গরীবের অসুখ বলেই সচেতনভাবে এঁরা প্রসঙ্গটি এড়িয়ে যান, এমন নয়। কিন্তু দেশের ‘অগ্রগতি’-র অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো – দারিদ্র‍্য নিশ্চিহ্ন না হলেও আমাদের চোখের সামনে থেকে দরিদ্রদের হাপিস করে দেওয়া সম্ভব হয়েছে। এবং সেই সঙ্গে দরিদ্রদের সমস্যাগুলো নিয়ে আমাদের ভাবনাচিন্তার অভ্যেস – যৎকিঞ্চিত হলেও কিছুটা তো ছিল – তা-ও অন্তর্হিত।
টিবি বিষয়ে এমন ভাবনার দুরকম সমস্যা। প্রথমত, শিক্ষিত মধ্যবিত্ত-উচ্চমধ্যবিত্ত সমাজ কোনও সমস্যাকে গুরুত্বহীন মনে করলে সরকারের চাড় থাকে না সে সমস্যাকে গুরুত্ব দেওয়ার, কেননা, আগেই বলেছি, শ্রেণী হিসেবে এঁদের কিঞ্চিৎ গলার জোর থাকে (ঠিক একারণেই, শিক্ষিত মধ্যবিত্ত সরকারি স্বাস্থ্যব্যবস্থা ছেড়ে কর্পোরেট হাসপাতালমুখী হওয়ার সঙ্গে সরকারি স্বাস্থ্যব্যবস্থা বিষয়ে সরকারের অবহেলাকে যোগ করে দেখা সম্ভব)। আর দ্বিতীয়ত, সংক্রামক ব্যধি আর্থসামাজিক বিভাজন মেনে চলে না। টিবি এক্সক্লুসিভলি গরীবের অসুখ, এমন নয়। তদুপরি, আজ যা গরীব-গুর্বোদের অসুখ, কাল তা আপনার সন্তান বা বৃদ্ধ মাতাপিতাকেও আক্রান্ত করতে পারে। করছেও। দেশের যক্ষ্মা-আক্রান্তদের মধ্যে মধ্যবিত্ত-উচ্চমধ্যবিত্ত এমনকি উচ্চবিত্তের সংখ্যা কিছু কম নয়। যক্ষ্মায় যদি রাশ টানা না যায়, তাহলে সংখ্যাটা ভবিষ্যতে বাড়বে।
আরও এক সমস্যা, আধুনিক চিকিৎসাবিজ্ঞানে ওষুধ আবিষ্কারের গবেষণা যে পথে চলছে, তাতে অসুখ সারিয়ে দেওয়ার ওষুধ আবিষ্কারের ক্ষেত্রে কোম্পানির উৎসাহ কম – কেননা, অসুখ সেরে গেলে ওষুধ খাওয়া বন্ধ, কোম্পানির লাভও কম। তার চাইতে সেসব ওষুধ আবিষ্কারে লাভ, যাতে আজীবন ওষুধ খেয়ে যেতে হয় – হাইপারটেনশন, ডায়াবেটিস ইত্যাদি – এমনকি ক্যানসারের যেসব নিত্যনতুন ওষুধ বাজারে আসছে, সেগুলিও অসুখ সারায় না, অসুখ নিয়ন্ত্রণে রাখে মাত্র। অতএব বলাই বাহুল্য, যক্ষ্মার মতো উপেক্ষিত অসুখের ভাগ্যে নতুন ওষুধ জোটেনি।
অর্থাৎ, যক্ষ্মার মতো দীর্ঘমেয়াদি ও জটিল অসুখের ক্ষেত্রে পুরনো ওষুধগুলোই ভরসা। যদি জীবাণু সেসব ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ-ক্ষমতা গজিয়ে ফেলে, তাহলে অন্যান্য কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসার সুযোগ থাকে বটে, কিন্তু সে চিকিৎসা অত্যন্ত জটিল, সারিয়ে তোলা খুবই কঠিন।
এমতাবস্থায়, প্রাথমিক পর্যায়েই রোগ নির্ণয় করে চটজলদি ওষুধ খাইয়ে অসুখ সারিয়ে তোলা, বাকি সব অসুখের ক্ষেত্রে একথা একইভাবে সত্য হলেও যক্ষ্মার ক্ষেত্রে কথাটা আরও একটু বেশি করে সত্য।
কিন্তু মুশকিল হলো, যক্ষ্মার ওষুধটিই আপাতত অমিল।
হ্যাঁ, ঠিকই শুনেছেন, টিবি-র ওষুধ আপাতত পাওয়া যাচ্ছে না। সরকারি হাসপাতালে এবং বাইরের দোকানে – দুজায়গায়ই ওষুধের জোগান অনিয়মিত।
কিন্তু এই খবরটুকু আপনি জানেন না, তাই না?
ভোটের তুমুল হইহল্লার বাজারে আমার দুটি ভাই Anirban Datta আর Smaran Mazumder এমন অপ্রিয় এবং পলিটিকালি ইনকারেক্ট বিষয় নিয়ে গান বেঁধেছে, আপনাদের জানানোর জন্য। তবুও আপনি জানবেন না?
“গণতন্ত্রে আর নাই রক্ষা
যাদের বুকের ভেতর যক্ষ্মা!
নখে কালির দাগ যাদের
ওষুধ মিলছে না যে তাদের…”
একটু মনে করিয়ে দিই, যক্ষ্মা অত্যন্ত জটিল গোত্রের সংক্রামক ব্যাধি। যার চিকিৎসা দীর্ঘমেয়াদি। অন্তত মাসছয়েক ওষুধ খেতে হয়। অনিয়মিত ওষুধ খেলে জীবাণু সাধারণ ওষুধগুলোর বিরুদ্ধে প্রতিরোধ-ক্ষমতা তৈরি করে ফেলে – তারপর আর ওষুধ খেলেও সহজে অসুখ সারতে চায় না। এবং সেই ওষুধ-প্রতিরোধী জীবাণু যদি বাজারে বহুল হারে ছড়িয়ে পড়তে থাকে, তাহলে যক্ষ্মা প্রকৃতপ্রস্তাবেই মহামারীর আকার নেবে। নগর পুড়িলে দেবালয়ই রক্ষা পায় না, তো আপনি কোন হরিদাস পাল!!
“গণতন্ত্রকে খায় ঘুষ
আর টিবি খায় ফুসফুস
প্রজার গর্বভরা বুকে
রক্ত ছলকে ওঠে মুখে…”
ভোটের বাজারে সান্ধ্য গলাবাজি থেকে হাতাহাতি, সবই তো দেখছেন। তবু…
“আসবে রাজা যাবে রাজা
নিয়ম বলে তা-ই।
শুধু জানল না কেউ
হাসপাতালে টিবি-র ওষুধ নাই।”
জানুন এবং জানান। আজকের আরেকটি গানটির লিঙ্ক আছে। নিজে শুনুন এবং অপরকে শোনান।
পুনঃ– বিশ্ব স্বাস্থ্য সংস্থা টিবি-কে কাবু করার জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন ২০৩০ সাল। আমাদের দেশ অবশ্য ভাবনাচিন্তায় অনেক এগিয়ে। সরকার জানিয়েছেন, ২০২৫-এর মধ্যেই তাঁরা টিবি-কে ঘায়েল করে ফেলবেন। ওষুধ তো অমিল। তাহলে? যাক গে, সরকার যখন ঘোষণা করেছেন, নিশ্চয়ই ভালো কিছু ভেবেই করেছেন, তাই না?
PrevPreviousকেমন রয়েছ উপকূল?
Nextটিবির ওষুধ নাই!Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

শালীন আনুগত্য বনাম অশালীন প্রতিবাদ

August 3, 2026 No Comments

দুর্নীতি, স্বাস্থ্য ক্ষেত্রে চরম অব্যবস্থা এবং লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে জমতে থাকা ক্ষোভ একটি ভয়াবহ ধর্ষণ ও হত্যাকে কেন্দ্র করে আসমুদ্র হিমাচল তোলপাড় করে

২৭ লক্ষ ডিলিটেড ভোটার: প্রতিবাদে সংগ্রামী গণমঞ্চ

August 3, 2026 No Comments

১-০৮-২০২৬ গত ৩০ শে জুলাই সংগ্রামী গণমঞ্চের একটি প্রতিনিধিদল রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের সাথে ট্রাইব্যুনালে আবেদন করে অপেক্ষারত ২৭ লক্ষ মানুষের ভবিষ্যৎ নিয়ে এবং ট্রাইব্যুনালগুলোর

The CJP vs BJP Jantar Mantar Thriller

August 3, 2026 No Comments

It was like a World Cup football match in which an unknown, unranked team with rookie players took on a much more powerful rival and

বাদাবনে বাঘে–মানুষে সংঘাত: প্রশমনের সন্ধানে

August 2, 2026 No Comments

প্রতিবেদকের সামান্য কথাঃ পড়াশুনার সময় পড়াশুনা করা হল না। অনিশ্চিত জীবন ছেড়ে অনেক বিলম্বে কর্মজীবনে প্রবেশ। চাকরির সুবাদে জেলা থেকে জেলান্তর। উত্তর, দক্ষিণ ও রাঢ়

একটি বিদ্যামন্দির তথা স্কুলের রাজনৈতিক চিঠি

August 2, 2026 No Comments

(এই চিঠিটি দেওয়া হয়েছে ৩০ জুলাই ২০২৬-এ) রায়গঞ্জের নামী স্কুল সারদা বিদ্যা মন্দির (বাংলা মিডিয়াম) স্কুলের তরফে এই চিঠিটি দেওয়া হয়েছে – “বিদ্যালয়ের আচার্য-আচার্যা, প্রাক্তন

সাম্প্রতিক পোস্ট

শালীন আনুগত্য বনাম অশালীন প্রতিবাদ

Gopa Mukherjee August 3, 2026

২৭ লক্ষ ডিলিটেড ভোটার: প্রতিবাদে সংগ্রামী গণমঞ্চ

Sangrami Gana Mancha August 3, 2026

The CJP vs BJP Jantar Mantar Thriller

Satya Sagar August 3, 2026

বাদাবনে বাঘে–মানুষে সংঘাত: প্রশমনের সন্ধানে

Bappaditya Roy August 2, 2026

একটি বিদ্যামন্দির তথা স্কুলের রাজনৈতিক চিঠি

Dr. Jayanta Bhattacharya August 2, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

657615
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]