★
কেমন রয়েছ উপকূল?
রাত্রির অন্ধকারে তছনছ ম্যানগ্রোভ সীমা
বাঁধ ভাঙা নোনাজলে থইথই হয়ে গেছে মাঠ।
মাথার ওপরে ছাদ উড়ে গেছে আরও একবার।
জলে ভেজা ঠাণ্ডায়, বাতাসের তোড়
কী করবে, আড়াল নেই…
নিরুপায় কেঁপে উঠছ আবরণহীন।
(এবং নিশ্চিত জানো,
নিরক্ষীয় সূর্য আর দু দিন বাদেই
কিছু নীচে নেমে এসে তোমাকে পোড়াবে।)
এই সব, এ সমস্ত দুর্যোগ ছাপিয়ে,
ক্রমশ তীব্র হচ্ছে অনিবার্য তৃষ্ণা আর খিদে।
ও স্বজন, টিকে থাকো, কিছু দণ্ড পল
আমি যাচ্ছি,
তোমাকে বাঁচাব আমি, সে ক্ষমতা নেই।
শুধু পাশে দাঁড়াবার অনুমতি দিয়ো!
★









