Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কেউ আর ভয় পায় না

FB_IMG_1754929321165
Anik Chakraborty

Anik Chakraborty

Essayist
My Other Posts
  • August 12, 2025
  • 7:10 am
  • No Comments

দীর্ঘদিন যে কিছু লিখি না তার প্রধান কারণ এক, সম্ভবত আর লিখতে পারি না, তাই দূরে থাকি। এবং দুই, লিখে বা বলে সাময়িক আমোদ এবং নিজের বাজারদর বাড়ানো ছাড়া যে খুব কিছু হয় না সেটা বিলকুল বুঝে গেছি; তাই সরে থাকি। দু’টোর জন্যই আমার অন্য জায়গা আছে, লেখা থেকে এই দু’টো পেতে চাইওনি কোনওদিন।

অভয়া ঘটনার এবং তার পরবর্তী আগুন- আন্দোলনের একবছর হ’ল। দীর্ঘদিন বাদে একটি আন্দোলনের সঙ্গে স্বতঃস্ফুর্ত জড়িয়ে পড়েছিলাম। তারপর তা থেকে বেরিয়েও এসেছি। আমি রাজনৈতিক মানুষ, কিন্তু রাজনীতি “করতে” পারি না- নিজের এই রিয়েলাইজেশনের প্রায় একদশক পেরিয়ে গেছে। তবু অভয়া আমাকে ফেসবুকে এবং তা পেরিয়েও রাস্তায় নামিয়ে এনেছিল, প্রবলভাবেই। কেউ বলেনি কিছুই। বড় হয়ে যাওয়ার সুবিধে হচ্ছে কেউ কিছু বলে না। সবাই ধরে নেয় বড় হলে মানুষ সবটা জানে, সামলে নিতে পারে। তারপর সরেও গেলাম। রাস্তা থেকে। কিছুটা মন থেকেও। নিজস্ব সুস্থতার জন্যই। বড় হয়ে যাওয়ার অসুবিধে হচ্ছে কেউ আমাদের মনের সুস্থতার খোঁজ নেয় না।
____________________________________________

পুণ্যদার এই খবরটা দেখেই দু’কথা বলতে এলাম।
শুধু ব্যক্তিমানুষকে নিয়ে কথা বলার অভ্যেস রাজনৈতিকভাবেই শিখি নি। কিন্তু আজ ব্যক্তিগতস্তরে হতাশা আর অপরিমেয় ক্রোধ ছাড়া তো কিছুই নেই। তাই এটুকু লিখিই।

পুণ্যদা সবার কাছে ড. পুণ্যব্রত গুণ। আমার এবং আমাদের মত অসংখ্য ছেলেপুলের কাছে শুধুই “পুণ্যদা”। আমার থেকে তিরিশ বছরের বড় হয়েও।মেডিকেল কলেজে ঢুকেই পুণ্যদাকে চেনা। ডিএসএর রিইউনিয়ন পেরিয়ে, আয়লার জন্য কলেজ স্ট্রিটে অর্থ সংগ্রহ পেরিয়ে, ২০১১ এর আন্দোলন পেরিয়ে, চেঙ্গাইলে মৈত্রী স্বাস্থ্য কেন্দ্র আর সরবেড়িয়ায় পুণ্যদার পাশে থেকে ডাক্তারি শেখার দিন পেরিয়ে, ব্যক্তিগত মান- অভিমান- হাসি- ইয়ার্কি পেরিয়ে এই সেদিন অভয়া আন্দোলনেও আবার একসাথে পথ হেঁটেছিলাম ধর্মতলায়। আমি আমূল বদলে গেছি এতদিনে, ব্যর্থতার অক্ষেই। পুণ্যদার মোবাইলের কলারটিউনে রাখা “হেই সামালো ধান” এই দীর্ঘ সময়েও বদলায়নি।

আমাকে, আমার মত অসংখ্য ছেলেপুলেকে হাতে ধরে ডাক্তারি শিখিয়েছে, সহজ হয়ে মানুষকে ভালোবাসতে শিখিয়েছে, সবার সঙ্গে মিশে গিয়েও নিজের চিন্তায়- চেতনায়- আদর্শে দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকতে শিখিয়েছে পুণ্যদা। পুণ্যদা সেই স্থির আগুন যার কাছ থেকে আমরা নিজেদের সামান্য মোমবাতিটুকু জ্বালানোর সুযোগ পেয়েছিলাম কোনও একদিন। আর তাকে আমাদের রাজ্য সরকার কেস দিয়েছে, বলেছে থানায় গিয়ে হাজিরা না দিলে জেলে ভরবে!
____________________________________________

চোখের সামনে একটা জনপদ শেষ হয়ে গেল। লুম্পেনরাজ আর ক্যাকিস্টোক্রেসির দুর্গন্ধময় জল পড়ে আছে ভেঙে যাওয়া পিচ রাস্তার খানাখন্দে। তার মধ্যে দিয়ে সামনে হেঁটে যাওয়া তো দূর, সামান্য পাশে দাঁড়িয়ে থাকতে গেলেও গা ঘিনঘিন করে। অভয়াকে নিয়ে আমি- আমরা সবাই রাস্তায় নেমেছিলাম, পাগলের মত ক্রোধে। রাষ্ট্র অনেকদিন সেই ক্রোধ আর লড়াইয়ের ওপর ব্লাডার খালি করে দিয়েছে। সে বুঝিয়ে দিয়েছে এ রাজ্যে এমনিতে কিছু নেই এবং হবে না শুধু সেটাই নয়; বাঙালির রাজনীতি এবং লড়াই নিয়ে যে জাত্যাভিমান ছিল সেটাও তার ডিরেক্ট স্পনসরশিপ (কৃপা) ছাড়া হবে না।

তা নিয়ে (ব্যক্তি) আমার কিছু যায়ও আসে না। আমি দুর্দান্ত অ্যানার্কিস্ট এবং ততোধিক দুর্দান্ত স্নব। আমার যায় আসে পুণ্যদাকে নিয়ে। তার বিরুদ্ধে রাজ্য সরকারের নির্লজ্জ প্রতিহিংসা নিয়ে। যাদের কোনও ধারণা নেই পুণ্যদার কাজ, আদর্শ, ইতিহাস- বর্তমান- লিগ্যাসি নিয়ে।

কারণ তৃণমূলের জমানায় মুড়ি- মিছরি- তিরামিসুর এক দর। যদি চাটতে পারো আর কোটি কোটি টাকার ভেতর গলা পর্যন্ত শুয়োরের বাচ্চার মত ডুবে থাকতে পারো তাহলেই তোমার নামে রাস্তার মোড়ে হোর্ডিং; অন্যথায় থানা হাজিরা।

এমনিতেই আমাদের ভয়ডর বরাবরই একটু কম ছিল। তার ওপর আপনাদের মুশকিল কী জানেন? আপনারা নিজেরাই আইনের শাসনকে যে জায়গায় নামিয়ে এনেছেন তাতে মাথা থেকে পা পর্যন্ত আপনাদের ক্রেডিবিলিটি জিরো। আপনাদের এই কেস দেওয়ার খেলাকে কেউ আর পাত্তা দেয় না। কেউ আর ভয় পায় না। আমাদের কথা না’হয় ছেড়েই দিন…

তবু যারা এটা করতে চাইছেন তাদের বলি, পুণ্যদার জীবন আর তার কাজের আগুনে আমি- আমরা শুধু মোমবাতি জ্বালাইনি, মশালও সাজিয়ে রাখা আছে। সে মশাল বের করা হয় না, আওয়াজ তোলা হয় না তার কারণ অন্য কিছু নয়, শুধুই ঘেন্না। এই সরকার এবং তার শাসনব্যবস্থার প্রতি। তার সীমাহীন ঔদ্ধত্য, ঔদাসীন্য আর নির্লজ্জতার প্রতি।

কিন্তু তার মানে এই নয় এখনও চুপ থাকব। আমি আগে ব্যক্তি এবং তার সঙ্গে আমার সম্পর্কের। অনেক পরে সমষ্টি এবং তার রাজনীতির। নিতান্ত দুঃস্বপ্নেও পুণ্যদাকে ছোঁয়ার ধৃষ্টতা দেখালে আমার জন্যও একটা জায়গা রাখবেন আপনাদের জেলের ভেতর। মশাল নিয়েই যাব।

অবশ্য তাতেও আপনারা যে সর্বৈব অন্ধকার তৈরি করেছেন তা সামান্যও কাটবে কিনা জানা নেই।

PrevPreviousদ্রোহের সংলাপ
Nextদ্রোহের দলিল ৩ Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ফ্যাসিবাদী স্বৈরতন্ত্র কায়েম করার সরকারি প্রচেষ্টাকে সংগ্রামী গণমঞ্চ তীব্র ধিক্কার জানাচ্ছে

July 29, 2026 No Comments

২৭ জুলাই, ২০২৬ ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং দুর্নীতিমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার দাবিতে দিল্লির যন্তর মন্তরে দীর্ঘ দিন ধরে চলা আন্দোলনের সংহতিতে গত ২৪ জুলাই বামপন্থী

আমিষ বনাম নিরামিষ: আসল প্রশ্ন কোনটা?

July 29, 2026 No Comments

সহরচনাকারঃ পারমিতা দাশ পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে সরকারি বিদ্যালয়ের  মিড ডে মিলের মেনুর বদল নিয়ে জোরদার বিতর্ক শুরু হয়েছে। নতুন সরকার মিড  ডে মিলের জন্যে বরাদ্দ

স্বৈরাচারের এক অনন্য নিদর্শন বর্ধমান মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের

July 29, 2026 No Comments

সারা দেশ বর্তমানে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে উত্তাল। ক্ষোভের আঁচ রাজধানীর সীমানা পেরিয়ে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে, কারণ এই সমস্যা আমাদের প্রত্যেকের। ভবিষ্যৎ প্রজন্মকে

কলমি শাক

July 28, 2026 No Comments

হরিপদ বারুই ছাতনাতলা জেনেরাল হাসপাতালের জেনেরাল ডিউটি মেডিক্যাল অফিসার, যাকে সরকারিভাবে সংক্ষেপে এবং বেসরকারিভাবে কিছুটা ইয়ের সঙ্গে বলা হয় জিডিএমও। হাসপাতালের সদ্য ল্যাজ নাড়তে শেখা

টিকটিকি

July 28, 2026 No Comments

এই শোন, তোরা দেখিসনি কিছু…ঠিক কিনা বল? ঠিক, ঠিকই! যারা গেছে যাক, মারা গেলে যাক, যাবি না ওখানে ঠিক ঠিকই। মুখ খুললেই দেশ-বিদ্বেষ, করব নিকেশ।

সাম্প্রতিক পোস্ট

ফ্যাসিবাদী স্বৈরতন্ত্র কায়েম করার সরকারি প্রচেষ্টাকে সংগ্রামী গণমঞ্চ তীব্র ধিক্কার জানাচ্ছে

Sangrami Gana Mancha July 29, 2026

আমিষ বনাম নিরামিষ: আসল প্রশ্ন কোনটা?

Debashish Goswami July 29, 2026

স্বৈরাচারের এক অনন্য নিদর্শন বর্ধমান মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের

West Bengal Junior Doctors Front July 29, 2026

কলমি শাক

Dr. Partha Bhattacharya July 28, 2026

টিকটিকি

Dr. Arunachal Datta Choudhury July 28, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

655948
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]