Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

একশো নব্বই।

Oplus_16908288
Arya Tirtha

Arya Tirtha

Orthopedic surgeon-Poet
My Other Posts
  • July 24, 2025
  • 7:09 am
  • No Comments
মারাঠি চাইছে মহারাষ্ট্র,
কর্নাটকের দাবী কন্নড়, জেগে উঠছে তমীঢ় আর তেলুগু-পন্থীরাও,
সকলেরই দাবী এক.. থাকতে চাইলে ভাষাখানা শিখে নাও।
অবস্থা এমনই আজ , বাইশটা স্বীকৃত ভাষার
বাকিরাও বাধ‍্য হবে ধরতে সে পথ,
গুজরাটিকে মহারাষ্ট্রে মারাঠি বলতে হলে,
গুজরাটের মারাঠিদের গুজরাটি বলার পক্ষে হবে জনমত,
কলকাতার কান্নাডিগাকে কোনো না কোনো বাঙালি জোর করবে বাংলা বলতে,
বোমগুলো বাঁধা হয়ে গেছে,
তুচ্ছ কোনো চকমকি ঘটনায় দুম করে ধরে যাবে সলতে।
অথচ ভাবতে গেলে, ভাষা-পন্থীরাও পুরোপুরি নন অযৌক্তিক,
ভাষাই তো কথোপকথনের আঞ্চলিক বাহন,
না শিখলে বাধ‍্যবাধক হতে হয় অসামাজিক,
নিজের ভাষাভাষীর সাথে ঘেঁষাঘেষি করে ঘেটো বানিয়ে থাকেন যে সব অন‍্য-অঞ্চলবাসী,
তাঁরাই বা কেন বোঝেন না,
রোজকার জীবন ছোঁয়া মানুষগুলো মাতৃভাষার শ্রবণ-প্রত‍্যাশী?
তবুও কাঁটাতার আর পরিখাগুলো একবার তৈরী হলে,
সেটা বাইশে থামবে না , আরো আরো আরো
বিভাজন হয়ে যাবে তার
ভারতে মাতৃভাষার সংখ‍্যা সাড়ে উনিশ হাজার,
একবার স্রোত এলে সে বান সামলাতে দেশ হবে জেরবার,
হিন্দি আগ্রাসনের মতো এটাকেও থামানো নিতান্ত দরকার।
তাহলে উপায়? ইংরাজি হিন্দি ও মাতৃভাষার সাথে আরো ভাষা করা যোগ ?
ফোর্থ ফিফথ করে কতগুলো ভাষা শেখালে কাটবে
এই প্রাদেশিক পরিখার দুর্ভোগ ?
শেখাবেও যদি, কোনটা শেখাবে, কোনটা ছাড়বে
সেটা স্থির করে দেবে কে?
‘বিবিধের মাঝে মিলন মহান’
সে কবি এখন রোজ গালি খান,
সেখানে সবার হৃদয়ে কে দেবে দেশ বলে ছবি এঁকে?
ভেবে দেখো তুমি, যে কোনো ভাষায় ঠিক কী কী কথা হয়..
এই আমার নাম, কী তোমার নাম, সেইভাবে পরিচয়।
এ জায়গা যাওয়া যাবে কোনভাবে, ভাড়া ও দামটা কত,
আঞ্চলিকেই না জানলে সেটা খেতে হবে থতমত।
এরকমই আরো দশ বা বারোটা প্রশ্ন ও উত্তরে,
মানুষ এবং মানুষের মাঝে আলাপেরা ঘোরে ফেরে।
তিন ভাষা বাদে উনিশ ভাষার দশটা এমন বাক‍্য শেখানো বই,
সিলেবাসে যোগ করা যদি যায়, ফাইভের থেকে টেনে,
হয়তো তাহলে আর ঘটবে না ভাষা নিয়ে হইচই,
উপরি পাওনা,
প্রতিটি প্রদেশে ছোটো থেকে শিশু ভারতকে তবে চেনে।
বিবিধের মাঝে শেখাবে মিলন সে একশো নব্বই,
কিন্তু ভাগেই যারা লাভবান, তারা কি নেবে তা মেনে?
PrevPreviousমজদুর ক্রান্তি পরিষদের ডাকা মতামত বিনিময় সভায় বক্তব্য
Nextগল্প লেখার গল্পNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

স্বাস্থ্য সাথীর বদলে আয়ুষ্মান ভারত — পশ্চিমবঙ্গে কি এবার স্বাস্থ্যব্যবস্থার হাল বদলাবে?

June 5, 2026 No Comments

২৫ শে মে, ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

Whistleblower Army

June 5, 2026 No Comments

২৯ শে মে, ২০২৬ আমার এক অনুজ চিকিৎসক বন্ধু প্রায়ই পরিহাস ছলে বলে  ‘শুনে চোখে জল চলে এলো’। পরিহাস করছি না, সত্যি সত্যিই আমার চোখে

NT Scan কেন করা হয়?

June 5, 2026 No Comments

সরশুনা থানায় অভয়া মঞ্চের ডেপুটেশন

June 4, 2026 No Comments

ভালো তৃণমূল, ভালো পুলিশ, ভালো আমলা…

June 4, 2026 No Comments

শমীকবাবু ট্রান্সফার উইন্ডো খুললেও খুলতে পারেন, এই বার্তা রটে যাবার পর বিগত দিনকয়েকে দিকে দিকে ‘ভালো তৃণমূল’-এর ঢল নেমেছে। দল হিসেবে ভারতীয় জনতা পার্টি কী

সাম্প্রতিক পোস্ট

স্বাস্থ্য সাথীর বদলে আয়ুষ্মান ভারত — পশ্চিমবঙ্গে কি এবার স্বাস্থ্যব্যবস্থার হাল বদলাবে?

Dr. Punyabrata Gun June 5, 2026

Whistleblower Army

Dr. Amit Pan June 5, 2026

NT Scan কেন করা হয়?

Dr. Kanchan Mukherjee June 5, 2026

সরশুনা থানায় অভয়া মঞ্চের ডেপুটেশন

Abhaya Mancha June 4, 2026

ভালো তৃণমূল, ভালো পুলিশ, ভালো আমলা…

Dr. Bishan Basu June 4, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

628407
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]