Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আমাদের স্বাধীনতা আশি বছর বয়সে পা দিয়ে ফেলল

Screenshot_2026-08-18-00-03-08-76_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Bishan Basu

Dr. Bishan Basu

Cancer specialist
My Other Posts
  • August 18, 2026
  • 7:26 am
  • No Comments

দেখতে দেখতে আমাদের স্বাধীনতা আশি বছর বয়সে পা দিয়ে ফেলল।

আশেপাশে স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। গান বাজছে – মুক্তির মন্দির সোপানতলে/ কত প্রাণ হলো বলিদান/ লেখা আছে অশ্রুজলে… প্রৌঢ়ত্বের দোরগোড়ায় দাঁড়িয়ে, এসব গান শুনলে, মাইরি বলছি, এখনও গায়ে কাঁটা দেয়… চোখের কোণ ভিজে যায়, মুছে নিই অন্যমনস্কভাবে… যত তরুণ অরুণ গেছে অস্তাচলে… তাঁরা কি ফিরিবে আজ সুপ্রভাতে…

কিন্তু তাঁরা ফিরবেন কোথায়? সুপ্রভাত-ই বা কোনখানে?

নাহ্‌! স্বাধীনতা-দিবসে তিক্ত কথা বলব না।

কিন্তু দেশের সর্বোচ্চ আদালত যখন এক মহিলা-রাজনীতিকের ব্যক্তিগত নিরাপত্তা-জনিত উৎকণ্ঠার উত্তরে ঠাট্টা করে জানান যে স্বাধীনতা-সংগ্রামীরা দেশের জন্য যদি বুকে বুলেট খেতে পেরে থাকেন, তাহলে এখনকার রাজনীতিকরা ধেয়ে আসা সামান্য ডিমের মুখোমুখি হতে পরাঙ্মুখ কেন – তখন…

তো সর্বোচ্চ আদালতের গুরুত্বপূর্ণ বিচারপতি যখন এমন কথা বলেছেন, তিনি নিশ্চয়ই দেশ ও দশের পক্ষে ভালো কিছু ভেবেই বলেছেন। আমি সামান্য নাগরিক, অতশত বুঝি না। তবে, আমার কাছে, এমন মন্তব্যে এই বার্তাই স্পষ্ট হয়ে যায় যে, দেশের সর্বোচ্চ আদালতের অন্যতম গুরুত্বপূর্ণ বিচারপতি যিনি, তিনি স্বাধীনতা-আন্দোলনের প্রতি, সেই আন্দোলনকারীদের আত্মত্যাগের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল হয়ে উঠতে পারেননি। এবং আইনের শাসন তথা নাগরিকের নিরাপত্তা বিষয়ে সর্বোচ্চ আদালতের যে সাংবিধানিক দায়, সে দায়িত্ববোধ বিষয়েও ভদ্রলোক ততখানি যত্নশীল নন।

যাক গে, আবারও বলি, স্বাধীনতা দিবসে তিক্ত কথা বলতে চাই না একেবারেই।

কিন্তু খটকা লাগে, দেশের স্বাধীনতা আনতে গিয়ে যেসব তরুণ অরুণ নিতান্ত অসময়ে অস্তাচলে গিয়েছিলেন – বন্দীশালার ভাঙা শিকলে এখনও যাঁদের রক্তের দাগ লেগে রয়েছে – তাঁরা আচমকা দেশে ফিরলে – অর্থাৎ স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমিকে বর্তমান দশায় দেখলে – ঠিক কী বলতেন?

স্বাধীন দেশে গণতন্ত্রের চারটি স্তম্ভ দেখে তাঁরা কী বলতেন? দেশের নির্বাচিত গণপ্রতিনিধি থেকে আমলা-পুলিশ থেকে আদালত-বিচারব্যবস্থা – এবং গণমাধ্যম – কী বলতেন তাঁরা? এমন আশ্চর্য সুপ্রভাত দেখে তাঁরা কি বিহ্বল হয়ে পড়তেন?

মাইকে গান ভেসে আসছে…

স্রোতস্বিনী, কেন নাহি বও
তুমি নিশ্চয়ই জাহ্নবী নও
তাহলে প্রেরণা দাও না কেন…

হায়! বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার এই এত বছর ধরে শোনার পরেও যে “গণতন্ত্র” নিঃশব্দে ও নীরবে বয়ে চলতে পারে… চালু থাকতে পারে…

বা হুল্লোড়ে মজে থাকতে পারে…

যাক গে! স্বাধীনতা দিবস আনন্দের দিন। সুতরাং, এসব তিক্ত কথা বাদ দিন।

ইয়ে দুনিয়া এক দুলহন
দুলহন কে মাথে কি বিন্দিয়া
ইয়ে মেরা ইন্ডিয়া
আই লাভ মাই ইন্ডিয়া…

তো যেটা বলার, হাল্কা করে গেয়ে নিন। বেটার হয় একটু নেচে নিতে পারলে। ব্যাস! হ্যাভ ফান অ্যান্ড এনজয়!

PrevPreviousতদন্ত স্বাধীন হোক। বিচার নিশ্চিত হোক।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

তদন্ত স্বাধীন হোক। বিচার নিশ্চিত হোক।

August 18, 2026 No Comments

আর জি করের ঘটনায় অভয়ার পরিবারের অভিযোগের ভিত্তিতে পানিহাটি শ্মশানে তাঁর দেহ সৎকারের সময় অনিয়ম, প্রভাব খাটানো এবং প্রমাণ নষ্টের অভিযোগে নতুন করে তদন্ত শুরু

ইন- ডিপেন্ডেন্স

August 18, 2026 No Comments

অ‍্যাডাম যেদিন ম‍্যাডাম পাবে সেদিন থেকেই ফ্রীডম যাবে, হর ঘরে এই এক কাহিনী, হয় না বদল কোনো ভাবে, মজার ব‍্যাপার , ম‍্যাডামদের এই একই সওয়াল

আবহমান

August 17, 2026 No Comments

সুমিত্রা দেবী সারাদিনের সবচেয়ে আনন্দের মুহূর্তটা কাটাচ্ছেন। রাত্রে তিনি অল্পই খান। ভাত ডাল আরেকটু তরকারি। কিন্তু খাওয়ার পরের সময়টাই তার সবচেয়ে সুখের সময়। যত্ন করে

সুশ্রুত-সংহিতা-য় রাজবৈদ্য এবং সংহিতা-র text-critical পাঠ

August 17, 2026 1 Comment

আমরা এখন অবধি সুশ্রুত-সংহিতা নিয়ে যতটুকু আলোচনা করেছি, সেখানে একজন “শল্যহর্তা” তথা সার্জন এবং বৈদ্যের নির্দিষ্ট অবস্থান কী এই বিষয়ে কিছু টুকরো আলোচনা হয়েছে। কিন্তু

ঠেলার নাম বাবাজী!

August 17, 2026 No Comments

যে লোকগুলো ভোটের আগে হাত জোড় করে ভোট ভিক্ষে করে তারাই গদিতে বসলে জনগণকে আর মানুষ বলে ভাবে না। নিজেদের ভাবে ভগবান। তাদের হুহুংকার শুনলে

সাম্প্রতিক পোস্ট

আমাদের স্বাধীনতা আশি বছর বয়সে পা দিয়ে ফেলল

Dr. Bishan Basu August 18, 2026

তদন্ত স্বাধীন হোক। বিচার নিশ্চিত হোক।

West Bengal Junior Doctors Front August 18, 2026

ইন- ডিপেন্ডেন্স

Arya Tirtha August 18, 2026

আবহমান

Dr. Aindril Bhowmik August 17, 2026

সুশ্রুত-সংহিতা-য় রাজবৈদ্য এবং সংহিতা-র text-critical পাঠ

Dr. Jayanta Bhattacharya August 17, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

668013
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]