Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

প্যানডেমিক ডায়েরি ৬ জোড়াতালি

IMG_20200518_192053
Dr. Dolonchampa Dasgupta

Dr. Dolonchampa Dasgupta

Chest Physician, Novelist
My Other Posts
  • May 19, 2020
  • 8:27 am
  • 2 Comments

রাত আড়াইটার সময় মোবাইল বেজে উঠল তীব্র রিং টোনে। -“স্যার , একটা কাট থ্রোট ইনজুরি এসেছে।”

– “সে কী ? এই তো ঘন্টাখানেক আগে কথা হল তোর সঙ্গে!”

– না স্যার, আপনি এলে ভাল হয়। ঠিক ভরসা পাচ্ছি না। বাইশ বছরের ইয়ং ছেলে , প্রচুর ব্লিড করছে…”

ই এন টি র প্রফেসর ডাক্তার বোস তড়িঘড়ি মোবাইল রেখে মাস্ক, ক্যাপ নিয়ে দৌড়লেন। আর এম ও রাজু মুখার্জি ফোন করেছে মানে কেস জটিল। যেতেই হবে। রাজুর হাত খাসা। দারুণ সেলাই করে। তাড়াহুড়োয় ফেস শিল্ড নিতেই ভুলে গেছিলেন ডক্টর বোস। কোভিডের ধাক্বায় লিফট ব্যবহার বন্ধ করেছেন। বোতাম টেপাটেপি থেকে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা। তাঁরা ফ্রন্টলাইন যোদ্ধা। নিজেদের বাঁচিয়ে রাখতে হবে সমাজের জন্য । অগত্যা সাততলা কোয়ার্টার থেকে সিঁড়ি দিয়ে নেমে আবার উপরে উঠতে হল জিনিসটা আনতে।

অন্য সময় রাতেও মেডিক্যাল কলেজের চত্বর গমগম করে। দূর দূর থেকে আসা রোগীদের আত্মীয়স্বজন,অ্যাম্বুল্যান্স ড্রাইভার, ওয়ার্ডমাস্টার , ইন্টার্ণ, হাউসস্টাফ, কেটলিতে করে চা নিয়ে ঘোরা হকার। করোনার জন্য ছবিটাই গিয়েছে বদলে। শুনশান হাসপাতাল চত্বর।গা ছমছমে । দূরে একটা রাতচরা পাখি টি টি করে ডাকছে।

পিপিই পরে অপারেশন থিয়েটারে ঢোকার সময়েই কানে এল আর্তনাদ। “আর বাঁচতে চাই না , ওফ , এবার মরতে দিন আমায়।”

আর এম ও রাজু প্রফেসরের চোখের দিকে তাকাল। “সুইসাইড অ্যাটেম্পট স্যার। পুলিশ কেস।”

রক্তে ভেসে যাচ্ছে গলা, বুক। ডক্টর বোস বুঝলেন এ সামান্য ইনজুরি নয়। বড় কোনও শিরা , ধমনী কেটেছে।

“পাড়ার লোক বলল, কাটারির কোপ। ইন্টারনাল জুগুলার গেছে বোধহয় স্যার।”

ওটি নার্স কল্পনা মিত্র উল্কার বেগে সেলাইয়ের সরঞ্জাম এগিয়ে দিচ্ছিলেন। প্রফেসর বললেন, “ট্র্যাকিওস্টোমি সেট দিন সিস্টার। ছোকরা গভীর ক্ষত করেছে শ্বাসনালীর।”

ছিন্নভিন্ন শিরা জোড়া দিতে দিতেই এক ঘন্টা। প্রচুর রক্তপাত হলে ক্ষতস্থানের কিচ্ছু দেখা যায় না। রোগীর পাড়ার লোকজন বেপাত্তা। অগত্যা ওয়ার্ড বয় দিলীপ নিজেই ছুটল রক্ত আনতে। ব্লাড ব্যাঙ্ক থেকে দু ইউনিট রক্ত না আনলে টগবগে ছেলেটা মরেই যাবে। ব্লিডিং নিয়ন্ত্রণে আসার পর আহত শ্বাসনালী মেরামত হল। বসল ট্র্যাকিয়োস্টমি টিউব । সেলাইয়ের শেষ ফোঁড় দিয়ে যখন ওঁরা বেরোচ্ছেন, পুবের আকাশ লাল। সাড়ে চারটে। ক্লান্ত দিলীপ ঘুমিয়ে পড়েছে ট্রলির উপর।

ডক্টর বোস তৃপ্ত। যাক একটা প্রাণ বাঁচল।এবার কোয়ার্টারে ফিরে স্নান টান করে একটা ঘুম দিতে হবে।

বেলার দিকে রাউন্ডে এসে দেখতে পেলেন ফ্যালফ্যাল করে ওয়ার্ডের ছাদে তাকিয়ে আছে রোগী। রাজু হাসল। “স্টেবল আছে স্যার। আশা করছি চব্বিশ ঘন্টা পর ট্র্যাকিয়োস্টমি টিউব খুলে দিতে পারব।”

কিন্তু রোগী বোধহয় কিছু বলতে চায়। ডক্টর বোস এমন বহু ঘটনার সাক্ষী। শ্বাসনালীর সার্জারি হলে কথা বলার ক্ষমতা চলে যায়। স্বভাবতই মানুষ অবসাদে ভেঙে পড়েন। দ্রুত টিউবের মুখ চেপে ধরলেন তিনি।

“এবার বলো, কী বলতে চাও।”

“বলছি, বাঁচালেন কেন আমায়, হ্যাঁ? ঘরে মায়ের সুগার, বাবার হাঁপানি। একটা বড় শপিং মলে সিকিউরিটির কাজ করতাম, জানেন?” রোগী হাঁফিয়ে উঠেছে। উত্তেজিত হলে খারাপ। রাজু শান্ত করার চেষ্টা করল।

“চাকরিটা নেই!” ছেলেটা কঁকিয়ে উঠল ফ্যাঁসফেসে গলায়, “আওয়াজ ফিরে পেয়ে লাভ কী! আমাদের কথা কেউ শুনবে?”
ড্রিপ দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত ঢুকছে। সেদিকে তাকিয়ে ছেলেটা হাহাকার করে উঠল, “একমাস মা বাবার ওষুধ কিনতে পারিনি। ঘরে খাবার নেই।”

“ঠিক আছে। এখন শান্ত হও। সেলাই খুলে গেলে ফের ব্লিডিং হবে।”

“খুলুক। তার থেকে পেটে কিছু দিন আমাদের। এইভাবে জোড়াতালি দিয়ে বেঁচে কী লাভ!”

ইলেকট্রিক শক খাওয়ার মতো হাত ছিটকে এল ডক্টর বোসের। নিজের গলাটাই কেমন চোকড হয়ে যাচ্ছে। কথা বলার শক্তি হারিয়ে ফেলছেন।

কে যেন শক্তহাতে গলা চেপে ধরেছে। কে?

PrevPrevious*আনুষ্ঠানিকভাবে প্লাসমা থেরাপির কাজ শুরু হল কলকাতা মেডিকেল কলেজে*
Nextকরোনার কালে গুটিবসন্ত নির্মূলের কথাঃ ষষ্ঠ পর্বNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
শিল্পী বিশ্বাস ঘোষ
শিল্পী বিশ্বাস ঘোষ
6 years ago

এ হাহাকার ও মহামারীর মতো ছড়িয়ে পড়ছে…….

0
Reply
Supriyo Sen
Supriyo Sen
6 years ago

বাঁচা আর মরা, মাঝখানে জীবন। জীবনের জন্য নানা জৈবিক চাহিদার অন্যতম ক্ষিদে।
খুব স্পর্শ করা একটা লেখা। এটা গল্প আবার কবিতাও বটে, অনেকটা hungry generation type. অনেক অভিনন্দন ডক্টর দোলনচাঁপাকে আর অপেক্ষা থাকলো ওনার পরবর্তী লেখার।

0
Reply

সম্পর্কিত পোস্ট

শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগীর শহীদ দিবস ১৯৯১ এর ২৮ সেপ্টেম্বর

September 24, 2026 No Comments

শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগী শহীদ হয়েছিলেন ১৯৯১ এর ২৮ সেপ্টেম্বর। এই বছর তাঁর ৩৫ তম শহীদ দিবসে আমরা তাঁকে স্মরণ করব এক তথ্যচিত্র উন্মোচনের

জীবন সম্পূর্ণ করে তবেই মুক্তি

September 24, 2026 No Comments

আশ্বিনের এক শনিবার সন্ধে ৬টা শরদিন্দু বন্দ্যোর ‘রিমঝিম’ উপন্যাসের নায়িকা নার্স প্রিয়ংবদা ভৌমিক ডায়েরি লিখত। গত শতকের চল্লিশ পঞ্চাশের দশকের এক নিম্নমধ্যবিত্ত বাঙালি পরিবারের সাধারণ

কেমন সরকারি স্কুল আমরা চাই!

September 24, 2026 No Comments

ন্তরমন্তর আন্দোলনের প্রতিক্রিয়ায় উত্তর ভারতের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিল। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের দাবি ছিল শিক্ষক নিয়োগের। আজ আরেকটা বড় সমস্যা হল শিক্ষকদের বহু

বিপন্ন মানুষ – অসুখের ফেরিওয়ালাবাহিনী এবং নতুন রোগের উৎপাদন

September 23, 2026 3 Comments

শুরুর কথা টমাস পিকেটি (প্রখ্যাত ফরাসী অর্থনীতিবিদ) তাঁর সম্প্রতি প্রকাশিত A Brief History of Equality (২০২২) পুস্তকে বলেছেন – “সোভিয়েত ইউনিয়ন এবং আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলন

লেনিন: সিফিলিস: একটি ফ্যাক্ট চেক

September 23, 2026 1 Comment

লেনিন সিফিলিস বা আরও সঠিকভাবে বলতে গেলে নিউরোসিফিলিস রোগে আক্রান্ত হয়ে মারা গেছিলেন এই হাইপোথিসিস প্রথমবার হাজির করার চেষ্টা করেন ইসরায়েল এর তিন গবেষক ডাঃ

সাম্প্রতিক পোস্ট

শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগীর শহীদ দিবস ১৯৯১ এর ২৮ সেপ্টেম্বর

Dr. Punyabrata Gun September 24, 2026

জীবন সম্পূর্ণ করে তবেই মুক্তি

Dr. Sukanya Bandopadhyay September 24, 2026

কেমন সরকারি স্কুল আমরা চাই!

Suman Kalyan Moulick September 24, 2026

বিপন্ন মানুষ – অসুখের ফেরিওয়ালাবাহিনী এবং নতুন রোগের উৎপাদন

Dr. Jayanta Bhattacharya September 23, 2026

লেনিন: সিফিলিস: একটি ফ্যাক্ট চেক

Dr. Samudra Sengupta September 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

679387
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]