তোমার আসন শূন্য আজি, হে বীর পূর্ণ করো,
ঐ যে দেখি আইন আদালত কাঁপল থরোথরো।
স্বচ্ছ জামিন রায়ের পথে
বিচার আসে অগ্নিরথে শুভ্রমতে
মহাসচিব হয়ে আবার বিজয়খড়্গ ধরো।
চৌর্য তোমার অস্ত্র, তোমার সহায় এজেন্সিরা।
হাড় মাংস চিবিয়ে খাও, চেবাও রক্ত শিরা।
আজ সততা সগৌরবে
তোমার চরণচিহ্ন লভে সগৌরবে–
পঁচিশ পঁচাত্তরের বর্ম… বক্ষে তাহাই পরো॥
তোমার আসন শূন্য আজি, হে বীর পূর্ণ করো…










