Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

পোস্ট-পার্টাম ডিপ্রেশন: ভালো মা হতে পারার চিন্তা ছাড়ুন

IMG-20200121-WA0005
Dr. Indranil Saha

Dr. Indranil Saha

Reproductive medicine specialist
My Other Posts
  • January 22, 2020
  • 12:48 pm
  • One Comment

এতদিন যে সন্তানের অপেক্ষায় প্রতিটা মুহূর্ত কেটেছে সে ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই মায়ের মনে যেন অসুখীভাবের কালো ছায়া নেমে আসে। অকারণে কান্না পায়, সন্তানকে দেখতে আত্মীয়স্বজন এলেও বিরক্ত হয়, সব সময় অস্থিরভাব, সবার সঙ্গে খিটখিট করা। যদিও এমন সমস্যা যে কেবল আপনারই হয়েছে এমন ভাববেন না। যে কোনও নতুন মায়েরই এমন হয় বা হতে পারে। এর মধ্যে কোনও অস্বাভাবিকতা নেই। এই সমস্যাকে ডাক্তারি ভাষায় বলা হয় বেবি ব্লুস (baby blues)। বেবি ব্লুস বেশিদিন স্থায়ী হলে তাকে বলে পোস্ট পার্টাম ডিপ্রেশন (post partum depression)।

সন্তান প্রসবের পর ৭০-৮০% মহিলার বেবি ব্লুস বা মানসিক অবসাদের সমস্যা হয়। অসুখীভাব, উদ্বেগ ও খিটখিটে ভাব দেখা যায়। একজন মা প্রসবের ২-৩ দিন পর থেকে এই সমস্যার মুখোমুখি হন। আর ৭-৮ দিনের মধ্যে খুব বেশি হয়। আবার প্রসবের দ্বিতীয় সপ্তাহের মধ্যে তা কমেও যায়। এই মায়েদের গল্প সুখি ও আনন্দোচ্ছল মায়ের থেকে একটু আলাদা।
সবারই কি এমন অভিজ্ঞতা হয়?

না, সব মায়ের এমন সমস্যা হয় না। তবে ৭০-৮০% এর এমন সমস্যা হয়। কোনো পরিবারে ডিপ্রেশনের ইতিহাস থাকলে বা পরিবারে অশান্তি থাকলে যেমন এই ঘটনা ঘটতে পারে তেমনি পারিবারিক সাহায্য পেলে এই সমস্যা তাড়াতাড়ি কাটিয়ে ওঠা সম্ভব।

কী কারণে এমন সমস্যা হয়?
নানা কারণে এমন সমস্যা হতে পারে। হরমোনের তারতম্য, শারীরিক পরিবর্তন ও আবেগগত কারণেও এমন হতে পারে। আসলে গর্ভাবস্থায় মেয়েদের শরীরে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের মাত্রা সবচেয়ে বেশি হয়। আবার সন্তান প্রসবের পর এক ধাক্কায় এই হরমোন অনেকটা কমে যায়, তাই এই সমস্যা হয়। আবেগগত কারণ হল সন্তান ঠিকমতো বড় করতে পারবে কিনা বা সন্তানের দেখাশোনা করায় কোনো গাফিলতি থাকবে কিনা তা নিয়ে দুশ্চিন্তার কারণেও এমন হয়। এছাড়া প্রসবের সময় কোনও আঘাত লাগা, স্তন পান করানোয় অসুবিধা হওয়া, ঘুম না হওয়াও এর জন্য দায়ী।

উপসর্গ
অকারণে কান্না পাওয়া- এমন হলে স্বামীর সঙ্গে বা কোনো কাছের মানুষের সঙ্গে এ নিয়ে কথা বলা দরকার।

অধৈর্য, অস্থির ও খিটখিটেভাব, উদ্বেগ- এই উপসর্গগুলো একটা অন্যটাকে উসকে দেয়। যদি অকারণে বা আচমকা স্বামী বা পরিবারের অন্য কারোর ওপর রেগে যান, তাহলে বুঝতে হবে সমস্যা হচ্ছে। এর থেকে রেহাই পাওয়ার উপায় হল, মনের থেকে যাবতীয় দুশ্চিন্তা দূর করা, আর নিজের ও শিশুর সুস্থতার দিকে নজর দেওয়া।
ক্লান্তি, অনিদ্রা ও মনোযোগের অভাব-ঠিকমতো খাওয়াদাওয়া করা ও শিশু যখন ঘুমোবে তখন নিজেও খানিকক্ষণ ঘুমিয়ে নিতে হবে।

এই সমস্যা কতদিন স্থায়ী হয়?
প্রসবের অব্যবহিত পর শুরু হতে পারে আর তা কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়। অনেক সময় আরো বেশিদিন স্থায়ী হতে পারে তখন চিকিৎসকের পরামর্শ নিতে হতে পারে।

বেবি ব্লুস আর পোস্টপার্টাম ডিপ্রেশনের তফাৎ
প্রেগন্যান্সি ও ডেলিভারির সময় বিভিন্ন শারীরিক ও মানসিক ওঠাপড়ার জন্য মায়েদের এই ব্লুস হওয়া খুব স্বাভাবিক। যদি তা কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয় তাহলে তাকে বলা হয় পোস্ট পার্টাম ডিপ্রেশন। পোস্টপার্টাম ডিপ্রেশনের উপসর্গ অনেকটা বেবি ব্লুস এর মতোই। তবে তা অনেক বেশি চিন্তার। কারণ তখন উদ্বেগের কারণে ঘুম না হওয়া,অপরাধবোধ ছাড়াও স্বামীর সঙ্গে দূরত্ব তৈরি হয় এমনকী সন্তানের সঙ্গেও ঠিকমতো বন্ডিং তৈরি হয় না। এর জন্য হরমোনের তারতম্য ছাড়াও শারীরিক পরিবর্তন, বিপাকীয় ক্রিয়ার বদল এবং মানসিকচাপ থেকে অবসাদ দায়ী।

চিকিৎসা কী?
নতুন মায়ের শুধু বাচ্চার নয়, নিজের দেখাশোনার বিষয়েও নজর দেওয়া দরকার। নিজের ঘুমের দিকে নজর দিতে হবে, দিনে ৬-৮ ঘণ্টা ঘুম খুব দরকার।

নিজের সমস্যার কথা স্বামী, পরিবারের অন্য সদস্যর সঙ্গে খোলাখুলি আলোচনা করা দরকার। একটু আধটু মন খারাপ লাগলে তার জন্য অপরাধবোধে ভুগবেন না। পরিবারের সবাই আপনার সমস্যার কথা জানলে সাহায্যের হাত নিশ্চয়ই বাড়িয়ে দেবেন। সম্ভব হলে অন্য নতুন মায়েদের সঙ্গে কথা বলুন। দেখবেন সমস্যাটা শুধু আপনার নয়- মন হালকা হবে।

সন্তানের জন্মের পর সবচেয়ে বেশি প্রভাব পড়ে মায়ের খাওয়াদাওয়ায়। সন্তানের দেখাশোনা করতে গিয়ে নিজের নাওয়া, খাওয়ার সময় হয় না। আবার আগের চেহারায়ও ফিরে আসা দরকার। কাজেই খাওয়া সময়মতো ও স্বাস্থ্যকর হওয়ার দিকে নজর দিতে হবে। তবে ডায়েটের নামে শরীরের ওপর অত্যাচার শুরু করা যাবে না।
মাঝে মধ্যে বাইরে বেরন। খোলা হাওয়া শরীর ও মন সুস্থ করতে খুব বড় ভূমিকা নেয়।
নিজে একা সব সামলাতে যাবেন না। সাহায্যকারী হিসেবে কাউকে না রাখতে পারলে পরিবারের অন্যদের সাহায্য নিন। এতে লজ্জা বা দ্বিধা করবেন না।

কখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে?
সন্তানের জন্ম দেওয়ার পর নতুন মায়ের কিছু মানসিক সমস্যা হতে পারে। তবে যদি তা কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয় এবং মা নিজের, কখনও কখনও সন্তানের ক্ষতি করার চিন্তা মাথায় আসে তাহলে একটুও সময় নষ্ট না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

PrevPreviousধোঁয়ায় ঝাঁঝরা ত্বক
Nextএক ইন্টার্নের প্রসূতিকক্ষের স্মৃতিNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
সুজয় বিশ্বাস
সুজয় বিশ্বাস
6 years ago

বিষয়টি জানা ছিল না ।
নতুন বাবা হয়েছি।
তথ্যগুলো অনেক সাহায্য
করবে আমাদের সুখী পরিবার
বানাতে।
অসংখ্য ধন্যবাদ ডক্টর ।??

0
Reply

সম্পর্কিত পোস্ট

নেপালে রিলিফ যাত্রা

September 16, 2026 No Comments

সুন্দর আর অসুন্দর একসঙ্গে জড়িয়ে থাকে। নুয়াকোটে নির্দিষ্ট যে এলাকায় আমাদের যাওয়ার ছিল, সেখানে পৌঁছাতে পৌঁছাতেই রাত প্রায়‌ ১০ টা। মাথার উপর গাড় নীল আকাশ

“আজও প্রাসঙ্গিক”

September 16, 2026 No Comments

আজ আপনাদের মাঙ্গা বুকস এর গল্প শোনাবো। এই বই হল এক ধরণের “ছবিতে গল্প” এর বই চলতি কথায় আমরা যাকে “কমিকস” বা গ্রাফিক নভেল” বলি।

রেডিওথেরাপি শুরুর গল্প

September 16, 2026 No Comments

বায়ুহীন কাচের টিউবের মধ্যে দিয়ে তড়িৎপ্রবাহ পার করালে কী কী হতে পারে, সেসব নিয়ে গবেষণা করতে করতে খানিকটা অপ্রত্যাশিতভাবেই উইলহেম কনরাড রন্টজেন যে এক্স-রে আবিষ্কার

আজকের ডাক্তারী পঠন-পাঠন

September 15, 2026 No Comments

আমরা যখন মেডিক্যাল কলেজে ঢুকি, তখন আমরা গল্প শুনেছিলাম স্যারদের থেকে যে তাঁরা যখন ছাত্র ছিলেন, তখন তাঁরা মেডিক্যাল কলেজে পড়তে আসতেন পার্শ্ববর্তী অন্যান্য কলেজ

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

September 15, 2026 No Comments

১. স্মৃতিভ্রষ্টতা বা ডিমেনশিয়া রোগের কথাটা নতুন করে শোনা হলো ভটচাজ দার সূত্রে। আমার প্রতিবেশী মানুষ। আমাদের বাড়ি থেকে একটা গলি বাদ দিয়ে পাশের গলিতে

সাম্প্রতিক পোস্ট

নেপালে রিলিফ যাত্রা

Piyali Dey Biswas September 16, 2026

“আজও প্রাসঙ্গিক”

Dr. Samudra Sengupta September 16, 2026

রেডিওথেরাপি শুরুর গল্প

Dr. Bishan Basu September 16, 2026

আজকের ডাক্তারী পঠন-পাঠন

Dr. Subhanshu Pal September 15, 2026

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

Somnath Mukhopadhyay September 15, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

675914
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]