Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

হাতে কলমে কাজ শেখা

Oplus_16908288
Dilip Ghosh

Dilip Ghosh

Health activist and administrator
My Other Posts
  • April 2, 2025
  • 7:05 am
  • No Comments

আমার এক কন্যা বাড়িতে পা দিয়েই বলল, ” বাঃ, মেঝেটাতো স্পটলেশলি ক্লিন! তুমি যে বললে তোমার কাজের দিদি ছুটিতে?”

আমার কাজের দিদি সত্যিই ছুটিতে, আর ঘরটা আমিই মুছেছি।

এই বিদ্যাটা শিখিয়েছিলেন বিখ্যাত শিশু চিকিৎসক ড: অরুণ সিং। তিনি তখন পিজির নিওন্যাটাওলজি বিভাগের হেড। আমি সদ্য দায়িত্ব নিয়েছি ন্যাশনাল রুরাল হেলথ মিশনের মিশন ডিরেক্টর এবং কমিশনার ফ্যামিলির ওয়েলফেয়ার পদ দুটির। মিশনের ম্যান্ডেট অনুযায়ী নানা জেলা হাসপাতালে বিশেষ নিওন্যাট্যাল কেয়ার ইউনিট গড়ে তুলতে হবে। টেকনিক্যাল গাইডেন্স দেবেন ড: সিং, আমার কাজ সেই গাইডেন্স অনুযায়ী রূপায়ন আর তদারকির। ডঃ সিং কে বললাম, আমিই যেহেতু মিশনের হেড আমার অন্তত বিষয়টির এ বি সি ডি জানা উচিত, যদিও আমি চিকিৎসক নই। উনি বললেন, “অবশ্যই, আমি আপনাকে ক্র‍্যাশ কোর্স করাব পিজিতে, আমার ইউনিটে। আপনাকে কাল থেকে তিনদিন এই সময়ে আসতে হবে। প্রথম প্র‍্যাকটিক্যাল রাউণ্ডগুলো হয়ে গেলে আমি আপনার বাড়ি বা অফিসে এসে বাকি টা শেখাব।

সেভাবেই হয়েছিল। আমি তিনদিন ক্লাশ করেছিলাম পিজিতে। পরে বেশ অনেকদিন তিনি কখনো আমার বাড়ি কখনো অফিসে এসে বুঝিয়েছিলেন।

প্রথম প্র‍্যাকটিক্যাল ক্লাশটা শুরু হতেই ঘাবড়ে গেছিলাম। বিষয় ছিল ন্যাতা। শিশুবিভাগের ন্যাতাগুলো কী ভাবে ব্যবহার করা উচিত, সেগুলো ধোয়া এবং আলাদা কালার কোডেড বালতিতে কি ভাবে আলাদা করে রাখতে হবে, এবং ন্যাতা মেন্টেনেন্সের প্রটোকল কি হওয় দরকার, সেটাই ছিল প্রথম ক্লাশ। কারণ, হাসপাতালের, বিশেষত শিশু বিভাগে ইনফেকসন ছড়ানোর প্রধান দায় হচ্ছে প্রটোকল ঠিকমতো না ফলো করে রাখা ন্যাতা। টপিকটা শেষ হয়ে পরে, ভাল শিক্ষকের মতো ডাঃ সিং আমাকে দিয়ে ফিজিকালি কাজটা করিয়েছিলেন।

সেই সময়ে পিজির ঐ বিভাগে প্রায় বেদবাক্যের মতো সবাই এই প্রটোকল মানতেন। ডা: সিং এর ছাত্র ছিলেন এক সুদর্শন তরুন, ডাঃ অংশুমান পারিয়ার। তখন এম ডি শেষ করে ডি এম হওয়ার পাঠ নিচ্ছিলেন। একদিন ঘুরতে ঘুরতে পিজির ওই বিভাগে ঢুকে দেখি অংশুমান ন্যাতা হাতে ওয়ার্ড পরিস্কার করছেন। কী ব্যাপার জানতে চাইলে বললেন, যে ঐ ওয়ার্ডে ভার প্রাপ্ত গ্রুপ ডি সেদিন আসতে দেরী করছেন, কিন্ত ঘরটা না মুছে ফেলে রাখা রিস্কি। অতএব তিনি নিজেই নেমে পড়েছেন।

অতএব, বুঝতেই পারছেন, ঘর মোছার বিষয়ে আই অ্যাম ট্রেইন্ড বাই দ্য বেস্ট ইন দ্য কান্ট্রি।

স্যরি, লেডিজ অ্যাণ্ড জেন্টেলম্যান, অ্যাট সেভেন্টিথ্রি, আই অ্যাম নট অ্যাভেলেবল ফর হায়ার।

PrevPreviousছোটকাকিমা’জ় ডটার
Nextঅভয়া আন্দোলনের শিক্ষা ও ভবিষ্যতের পথ নির্দেশNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

প্রতিবাদের আওয়াজ হাওড়ার আমতায়

March 11, 2026 No Comments

অভয়ার খুন ও ধর্ষণ এর খবর জানার পর আর জি কর হাসপাতাল থেকে শুরু করে, সমস্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র ছুঁয়ে মানুষের আর্তনাদ ঘরে

আমরা অপেক্ষা করছি ন্যায়বিচারের

March 11, 2026 No Comments

মার্চ ১০, ২০২৬ ১৯ মাস ধরে লড়াই চলছে। অভয়ার ন্যায়বিচারের জন্য, মেয়েদের সুরক্ষার পক্ষে, দুর্নীতির বিপক্ষে। রাজপথ থেকে আলপথ, থানা থেকে স্বাস্থ্যভবন, লালবাজার, সিবিআই কোনো

অভয়া মঞ্চের দিল্লি অভিযান নিয়ে কিছু অনুভব, কিছু কথা

March 11, 2026 No Comments

অভয়া মঞ্চের দিল্লি অভিযান নিয়ে কিছু অনুভব, কিছু কথা: সুদূর জলপাইগুড়ি শহর থেকে আজ দুপুর বেলা ট্রেনে দিল্লি নেমে, সোজ বাসস্থানে উঠলাম। ওখানেই দিল্লি অভিযান

সুপ্রিম প্রধানের কাছে অভয়া মঞ্চের স্মারকলিপি প্রদান

March 10, 2026 No Comments

৯ মার্ক, ২০২৬

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ ও অভয়ার ন‍্যায় বিচারের দাবিতে স্বাস্থ্য সেবা ক‍্যাম্প, রক্তদান শিবির ও মরণোত্তর অঙ্গদানের অঙ্গীকার

March 10, 2026 No Comments

৮ মার্চ ২০২৬ তারিখে চেতলা হাট রোডে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম (WBDF)-এর উদ্যোগে একটি বহু-বিশেষজ্ঞ চিকিৎসা শিবির সফলভাবে আয়োজিত হয়। এই শিবিরে মেডিসিন, অর্থোপেডিক্স, কার্ডিওলজি,

সাম্প্রতিক পোস্ট

প্রতিবাদের আওয়াজ হাওড়ার আমতায়

Biswajit Mitra March 11, 2026

আমরা অপেক্ষা করছি ন্যায়বিচারের

Abhaya Mancha March 11, 2026

অভয়া মঞ্চের দিল্লি অভিযান নিয়ে কিছু অনুভব, কিছু কথা

Sukalyan Bhattacharya March 11, 2026

সুপ্রিম প্রধানের কাছে অভয়া মঞ্চের স্মারকলিপি প্রদান

Abhaya Mancha March 10, 2026

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ ও অভয়ার ন‍্যায় বিচারের দাবিতে স্বাস্থ্য সেবা ক‍্যাম্প, রক্তদান শিবির ও মরণোত্তর অঙ্গদানের অঙ্গীকার

West Bengal Doctors Forum March 10, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

612789
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]