Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

প্রেগন্যান্সি ও মুখের স্বাস্থ্যঃ সমস্যা ও সমাধান পর্ব ২

IMG_20220106_235907
Dr. Dipanjoy Ghosh

Dr. Dipanjoy Ghosh

Dental Surgeon
My Other Posts
  • January 7, 2022
  • 5:55 am
  • No Comments

আগের পর্বে আলোচনা করেছি, প্রেগন্যান্সি চলাকালীন দাঁত ও মাড়ির কী কী সমস্যা হতে পারে। এই পর্বে আলোচনা করব, তা প্রতিরোধ করার উপায়।

প্রথমেই বলে রাখি, প্রতিরোধ কেন, ও সমাধান নয় কেন। কারণ দাঁতের চিকিৎসাপদ্ধতির অধিকাংশই গর্ভাবস্থায় করা বিভিন্ন কারণে সম্ভব নয়। প্রেগন্যান্সিকে মূলত তিনভাগে ভাগ করা হয়ে থাকে – প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ট্রিমেস্টার। ভ্রূণের সম্ভাব্য দুর্বলতার কারণে প্রথম ট্রিমেস্টারের সময় দাঁতের চিকিৎসা এড়ানো হয়। দ্বিতীয় ট্রিমেস্টার ও তৃতীয় ট্রিমেস্টারের শুরুর দিক হল সবচেয়ে নিরাপদ সময় যে সময়ে নিয়মিত দাঁতের চিকিৎসা করা যায়। সক্রিয় রোগ নিয়ন্ত্রণ এবং গর্ভাবস্থার পরে বা অবিলম্বে প্রসবোত্তর সময়কালে ঘটতে পারে এমন সম্ভাব্য সমস্যাগুলি দূর করার উপর জোর দেওয়া উচিত, কারণ এই সময়কালে দাঁতের যত্ন নেওয়া প্রায়শই কঠিন। যাইহোক, তৃতীয় ট্রিমেস্টারের মাঝামাঝি থেকে, দাঁতের চিকিৎসা বন্ধ করা ভাল। কারণ বর্ধিত জরায়ুর জন্য তাদের শারীরিক স্বাচ্ছন্দ্য বিঘ্নিত হয় ও এসময়ে দীর্ঘক্ষণ ডেন্টাল চেয়ারে শায়িত থাকলে Supine Hypotensive syndrome দেখা দিতে পারে। এজন্যই দীর্ঘ সময় ধরে চলা দাঁতের চিকিৎসা একবারে করা যায় না, বারবার ছোট অ্যাপয়েন্টমেন্ট দিতে হয়। কিন্তু এই শারীরিক অস্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই মনে রাখতে হবে, ‘Prevention is better than cure.’

এইসময়ে কী কী করবেন ও করবেন না, তা একঝলকে বুঝে নেওয়া যাক

১. যেসব দম্পতি পরিকল্পিত গর্ভাবস্থার জন্য স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিচ্ছেন, তাঁরা একই সাথে ডেন্টাল সার্জনেরও পরামর্শ নেওয়া শুরু করুন। প্রেগন্যান্সি শুরুর আগেই দাঁতের যতরকম চিকিৎসা সম্ভব, ডেন্টাল সার্জনের পরামর্শ মতো করিয়ে ফেলুন। এতে গর্ভাবস্থা চলাকালীন দাঁতের সমস্যা কম থাকবে, আগে থেকেই কীভাবে যত্ন নেওয়া সেই পরামর্শও পেয়ে যাবেন। ফলে দাঁতের সমস্যার জন্য অতিরিক্ত মানসিক চাপ ও ব্যথা সহ্য করতে হবে না।

২. দাঁতে প্লাক নিয়ন্ত্রণ করা ভীষণ প্রয়োজন। প্লাক হল খাবারের অবশিষ্টাংশ, যা দাঁতের ওপরে জমে থেকে তার ওপর মুখের ব্যাকটেরিয়াদের বাড়তে সাহায্য করে, মুখের লালায় থাকা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট ইত্যাদি আয়নের মাধ্যমে ক্যালকুলাস বা দাঁতের পাথর তৈরীতে সাহায্য করে। ব্যাকটেরিয়াদের বৃদ্ধির কারণে দাঁতের কেরিস (ক্যাভিটি), দাঁতে যন্ত্রণা, দাঁতের গোড়ায় পুঁজ জমা, মাড়ির অসুখ দেখা দিতে পারে।

৩. বেশ কিছু স্টাডিতে দেখা গেছে, গর্ভাবস্থায় অনিয়ন্ত্রিত মাড়ির অসুখের কারণে Preterm Low Birth weight শিশুর জন্ম হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়, এর ফলে শিশুর শারীরিক দুর্বলতা থাকে, অনেকক্ষেত্রে মৃত্যুও ঘটতে পারে। সেজন্যই গর্ভাবস্থায় মাড়ির যত্ন নেওয়া অত্যন্ত প্রয়োজন।

৪. Refined carbohydrates, Carbonated soft drink দাঁতের ক্ষতি করে, প্লাক জমার সম্ভাবনা বাড়ায়। তাই গর্ভাবস্থায় এজাতীয় খাবার থেকে যতটা সম্ভব দূরে থাকাই শ্রেয়।

৫. প্রেগন্যান্সিতে দাঁতের চিকিৎসা বন্ধ রাখার আরেকটা বড় কারণ হল, X ray বা রেডিওগ্রাফ করায় কিছু প্রতিবন্ধকতা থাকা। দাঁতের চিকিৎসায় রোগ নির্ণয়ে রেডিওগ্রাফ হল সবথেকে গুরুত্বপূর্ণ উপায়। প্রথম ট্রিমেস্টারে ক্রমবর্ধমান ভ্রূণের ক্ষতি হতে পারে তেজষ্ক্রিয়তা থেকে। কিছু সাবধানতা অবলম্বন করে এক্সরে নেওয়া গেলেও একান্ত প্রয়োজন ছাড়া গর্ভাবস্থায় তা থেকে বিরত থাকাই শ্রেয়। এই কারণেই রোগিণীর স্বেচ্ছায় বা পরিবারের কোন অচিকিৎসক সদস্যের পরামর্শে এক্সরে করানো থেকেও বিরত থাকতে হবে।

৬. প্রেগন্যান্সি চলাকালীন নিজে থেকে কোন ব্যথার ওষুধ বা অ্যান্টিবায়োটিক খাবেন না। এমন অনেক ওষুধ আছে, যা একজন পূর্ণাঙ্গ মানুষের কোন ক্ষতি করে না, কিন্তু ভ্রূণের চিরস্থায়ী ক্ষতি করতে পারে। সেজন্যই প্রফেসনাল সাহায্য ছাড়া এসময়ে নিজের চিকিৎসা নিজে করবেন না। একইভাবে যেসব মায়েরা সন্তানকে তাঁদের নিজস্ব দুধ খাওয়ান, তাঁরাও চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ওষুধ নিজে থেকে খাবেন না।

৭. দন্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, মাউথওয়াশ ও টুথপেস্ট ব্যবহার করুন। এর ফলে আপনার মুখের প্লাক নিয়ন্ত্রণে থাকবে। আর প্লাক নিয়ন্ত্রণে থাকলে দাঁতের অনেক সমস্যাকেও নিয়ন্ত্রণে রাখা যাবে।

৮. সময়সাপেক্ষ চিকিৎসাগুলি যদি গর্ভাবস্থার আগে না করিয়ে থাকেন, তাহলে সন্তানের জন্ম হলে একে একে ধীরে সুস্থে করিয়ে নিন।

মোটামুটিভাবে, এই পরামর্শগুলি মেনে চলতে পারলে প্রেগন্যান্সি চলাকালীন দাঁত ও মাড়ির সমস্যা থেকে দূরে থাকা যাবে৷ এর ফলে মা হয়ে ওঠার রাস্তায় আপনার হাসি আরো প্রশস্ত হবে।

সবাই সুস্থ থাকুন, ভাল থাকুন।

তথ্যসূত্র –

১. Dental Management of the Medically Compromised Patient – Little, Falace, Miller, Rhodus

২. https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3941365/

PrevPreviousপ্রাকৃতিক পরিবেশে গল ব্লাডার অপারেশন
Nextशहीद अस्पताल की जन्म कहानीNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

SIR–রাষ্ট্র এবং গণতন্ত্রের সংকট

April 22, 2026 No Comments

২০ এপ্রিল ২০২৫ ফেসবুক লাইভে আলোচিত।

।।দেয়ালে পিঠ।।

April 22, 2026 No Comments

বক উড়ে যায় ঝাঁকে ঝাঁকে দোলন চাঁপার পাতা কাঁপে তাই বলে কি দূর্বা ঘাসে ছিটে ছিটে রক্ত লেগে নেই? পুকুর পাড়ে শ্যাওলা জমে শামুক খোলায়

কার যেন এই মনের বেদন?

April 21, 2026 No Comments

সংসার চলবে কী করে, নাম কাটার ‘দায়’ও মেয়েদের কাঁধে

April 21, 2026 No Comments

এক একটা বিপদ আসে, আর এক একটা নতুন শব্দ ঢোকে গ্রামের মানুষের মুখের ভাষায়। ২০১৮-তে ‘নোটবন্দি।’ ২০২০-তে ‘লকডাউন।’ আর এ বারে, এই ২০২৬-এ মুখে মুখে

Parkinson’s Disease -এর চারটি প্রধান লক্ষণ

April 21, 2026 No Comments

১. ব্র্যাডিকাইনেসিয়া (Bradykinesia – চলাচলের ধীরগতি) নড়াচড়া শুরু করতে অসুবিধা মুখের অভিব্যক্তি কমে যায় ধীরে হাঁটা, হাত দোলানো কমে যায় ২. রেস্টিং ট্রেমর (Resting Tremor)

সাম্প্রতিক পোস্ট

SIR–রাষ্ট্র এবং গণতন্ত্রের সংকট

Doctors' Dialogue April 22, 2026

।।দেয়ালে পিঠ।।

Shila Chakraborty April 22, 2026

কার যেন এই মনের বেদন?

Pallab Kirtania April 21, 2026

সংসার চলবে কী করে, নাম কাটার ‘দায়’ও মেয়েদের কাঁধে

Swati Bhattacharjee April 21, 2026

Parkinson’s Disease -এর চারটি প্রধান লক্ষণ

Dr. Aditya Sarkar April 21, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

618658
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]