Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সময়ের আগেও দেখা দিতে পারে মেনোপজ।

IMG-20200207-WA0004
Dr. Indranil Saha

Dr. Indranil Saha

Reproductive medicine specialist
My Other Posts
  • February 8, 2020
  • 1:42 pm
  • No Comments

সময়ের আগেও দেখা দিতে পারে মেনোপজ। চিকিৎসা পরিভাষায় যাকে বলা হয় প্রি ম্যাচিওর ওভারিয়ান ফেলিওর।

প্রশ্নঃ প্রিম্যাচিওর ওভারিয়ান ফেলিওর বলতে কী বোঝায়?
উত্তরঃ ওভারি বা ডিম্বাশয় যদি ৪০ বছরের আগে তার স্বাভাবিক কাজ বন্ধ করে দেয়, প্রয়োজনীয় ইস্ট্রোজেন হরমোন তৈরি করতে কিংবা ডিম্বাণু নিঃসরণে অক্ষম হয় তাহলে এই অবস্থাকে বলা হয় প্রিম্যাচিওর ওভারিয়ান ফেলিওর। এই অবস্থাকে প্রিম্যাচিওর মেনোপজ বা আর্লি মেনোপজও বলা হয়। যদিও দুটো সমস্যা পুরোপুরি এক নয়, কিছু তফাৎ আছে। প্রিম্যাচিওর ওভারিয়ান ফেলিওর হলে অনিয়মিতভাবে হলেও পুরোপুরি পিরিয়ড বন্ধ হয় না, চিকিৎসায় কেউ সন্তানধারণ করতে পারে। কিন্তু আর্লি মেনোপজ হলে অনেক সময়েই তা সম্ভব হয় না। কারও কারও ক্ষেত্রে অনেক কম বয়সে(৩০-৩৫) অসময়ে মেনোপজ দেখা দিতে পারে। একে বলে প্রিম্যাচিওর মেনোপজ বা আর্লি মেনোপজ।

প্রশ্নঃ কী কারণে প্রিম্যচিওর ওভারিয়ান ফেলিওর হয়?
উত্তরঃ নানা কারণেই এই সমস্যা হতে পারে। যেমন,
• কোনও অসুখের জন্য ওভারি বা ইউটেরাস পুরোপুরি বাদ দেওয়া
• ক্যান্সারের চিকিৎসার জন্য কেমোথেরাপি বা রেডিওথেরাপি করা
• টার্নার সিনড্রোম
• অটো ইমিউন ডিজ অর্ডার- যেমন, থাইরয়েডের অসুখ, টাইপ ১ ডায়াবেটিস, ক্রোনস ডিজিজ
• মাম্পস, টিউবারকুলোসিস।

প্রশ্নঃ কী কী উপসর্গ দেখা দিতে পারে?
উত্তরঃ উপসর্গ স্বাভাবিক মেনোপজের মতই। যেমন
• হট ফ্ল্যাশ হওয়া। হঠাৎ করে কোনো কায়িক শ্রম ছাড়াই প্রচণ্ড গরম লাগা। মুখ থেকে শুরু করে এই অনুভূতি শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে। ঘাম হয়। রাতে আচমকা ঘুম ভেঙে যায়।
• প্রস্রাবের সমস্যা যেমন বারবার টয়লেটে যাওয়া, ইউরিন ধরে রাখার ক্ষমতা কমে যাওয়া। ভ্যাজাইনাল ড্রাইনেসের পাশাপাশি মাঝে মধ্যেই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়া।
• ভ্যাজাইনাল ড্রাইনেস
• ক্যালসিয়ামের অভাব থেকে হতে পারে অস্টিওপোরোসিস
• ইস্ট্রোজেন হরমোন লো ডেনসিটি লিপোপ্রোটিন বা এল ডি এল বা খারাপ কোলেস্টেরল দমিয়ে রেখে হার্টকে সুরক্ষিত রাখে। কিন্তু প্রিম্যাচিওর মেনোপজের পর ইস্ট্রোজেন কমে যাওয়ায় হার্ট অ্যাটাকের আশঙ্কা বাড়ে।
• ইস্ট্রোজেনের অভাবে ত্বক শুষ্ক হয়ে যায়। কমনীয়তা যায় কমে। দেখা দেয় বলিরেখা। চুল, নখো স্বাভাবিক সৌন্দর্য হারিয়ে ফেলে।
• বন্ধ্যাত্ব দেখা দেয়
• সবচেয়ে বড় যে সমস্যা দেখা দেয়, তাহল মানসিক সমস্যা। প্রিম্যাচিওর মেনোপজের পর মেয়েরা ভাবে, তাঁর জীবনের আর কোনও দাম নেই, সে মা হতে পারবে না, স্বামী তাঁর থেকে মুখ ফিরিয়ে নেবে। আর এসবের জন্য মেজাজ খিটখিটে হয়ে যায়, ঘনঘন মুড পরিবর্তন, আংক্সাইটি, ডিপ্রেশন ইত্যাদি নানারকম মানসিক সমস্যা দেখা দিতে পারে।

প্রশ্নঃ সমস্যা নির্ণয়ের উপায় কী?
উত্তরঃ সমস্যা নির্ণয়ে সাধারণত ফলিকল স্টিমুলেটিং হরমোন বা এফএসএইচ টেস্ট, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা টিএসএইচ, ইস্ট্রাডয়েল প্রোল্যাকটিন লেভেল টেস্ট, আল্ট্রাসাউন্ড, ক্রোমোজোম আনালিসিস করা হয়।

প্রশ্নঃ প্রিম্যাচিওর ওভারিয়ান ফেলিওরের পর কি সন্তানধারণ সম্ভব?
উত্তরঃ ওভারির কার্যক্ষমতা কমে যাওয়ার জন্য প্রিম্যাচিওর ওভারিয়ান ফেলিওর হলে চিন্তার কোনো কারণ নেই। অত্যাধুনিক রিপ্রোডাকটিভ মেডিসিনের সাহায্যে সন্তানধারণ সম্ভব। এক্ষেত্রে ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ সহ অন্যান্য পদ্ধতি প্রয়োগ করে ভাল ফল পাওয়া যায়। এমনকী ক্যানসারের চিকিৎসায় যদি ওভারির ক্ষতির আশঙ্কা থাকে এবং ওই মহিলা পরবর্তীকালে মা হতে চান তাহলে কেমোথেরাপি বা রেডিয়েশনের আগে তাঁর ডিম্বাণু সংগ্রহ করে ফ্রিজিং করে রাখা যায়। ওই ডিম্বাণুর সাহায্যে বায়োলজিক্যাল মা হতে পারে সেই মহিলা। তবে ওভারি ইউটেরাস বাদ চলে গেলে আর সন্তানধারণ সম্ভব নয়। সেক্ষেত্রে এইচ আর টি করানোই একমাত্র পথ।

প্রশ্নঃ কেন হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বা এইচআরটি করা হয়?
উত্তরঃ মেয়েদের শরীরে ইস্ট্রোজেন হরমোনের অবদান সবথেকে গুরুত্বপূর্ণ। পিরিয়ড শুরু হওয়ার পর ইউটেরাইন লাইনিং নিয়ন্ত্রণ থেকে শুরু করে বয়ঃসন্ধিতে স্তনের আকৃতির পরিবর্তন, খারাপ কোলেস্টেরলের মাত্রা কমানো, রক্ত, লিভার, মস্তিষ্ক, হার্ট সুস্থ রাখতে সাহায্য করে এই হরমোন। এছাড়া হাড়েরও ক্ষয় রোধ করে। মেনোপজের পর ইস্ট্রোজেন না বেরলে নানারকম সমস্যা শুরু হয়। সেসবের হাত থেকে মুক্তির উপায় হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। কখনও কখনও ইস্ট্রোজেনের সঙ্গে প্রোজেস্টেরন হরমোনও দিতে হয়।

প্রশ্নঃ সব মেয়েরই কি এইচআরটির প্রয়োজন হয়?
উত্তরঃ না। যাঁদের সমস্যা হয় তাঁদেরই এই চিকিৎসা দরকার। কারণ ইস্ট্রোজেন হরমোন মূলত ওভারি থেকে নিঃসৃত হলেও মেয়েদের কিছু ফ্যাটি টিস্যু এবং অ্যাড্রিনাল গ্ল্যান্ডও ইস্ট্রোজেন তৈরি করে। কাজেই যেসব মহিলার ফ্যাটি টিস্যু এবং অ্যাড্রিনাল গ্ল্যান্ড প্রিম্যাচিওর মেনোপজের পরেও ভালোভাবে কাজ করে তাঁদের কোনও সমস্যা হয় না। এইচআরটিরও প্রয়োজন হয় না। তবে প্রিম্যাচিওর মেনোপজের ক্ষেত্রে বেশিরভাগ সময়েই এইচআরটির দরকার হয়।

PrevPreviousরক্তচাপ মাপার সঠিক উপায়
Nextবারাসত সিটিজেনস ফোরামে রোগীদের সঙ্গে সংলাপNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

Situs inversus totalis

September 17, 2026 No Comments

শুরুতেই বলি- এটি এক ভদ্রলোকের বুকের রেডিওগ্রাফ। সঙ্গে ফ্রি তে পেটের ও খানিকটা অংশ দেখা যাচ্ছে। গোদা বিষয়টা বলে নিই- এনার শরীরের ভেতরের সব অর্গান

ভূয়ো চিকিৎসক প্রসঙ্গে

September 17, 2026 No Comments

আমরা বিভিন্ন সংবাদমাধ্যম জানতে পারলাম এই রাজ্যের মধ্যেই কিছু ভুয়ো চিকিৎসক রাজ্যের বিভিন্ন নার্সিং হোমে , নিজের চেম্বারে প্র্যাকটিস করছে বেশ কয়েক বছর ধরে। এমনকি

গেরুয়া ঝাণ্ডা ও লালঝাণ্ডা: মুখোমুখি দুই পক্ষ

September 17, 2026 No Comments

ক্রমশই জোরদার হয়ে উঠছে দুই রঙের দ্বৈরথ! গেরুয়া ও লাল। দুটো রঙ-ই বহুদিন যাবৎ সমাজে আছে। তবে সম্প্রতি গেরুয়া ঝাণ্ডার অনুগামীরা তেড়েফুঁড়ে উঠে বলছেন, এটা

নেপালে রিলিফ যাত্রা

September 16, 2026 1 Comment

সুন্দর আর অসুন্দর একসঙ্গে জড়িয়ে থাকে। নুয়াকোটে নির্দিষ্ট যে এলাকায় আমাদের যাওয়ার ছিল, সেখানে পৌঁছাতে পৌঁছাতেই রাত প্রায়‌ ১০ টা। মাথার উপর গাড় নীল আকাশ

“আজও প্রাসঙ্গিক”

September 16, 2026 1 Comment

আজ আপনাদের মাঙ্গা বুকস এর গল্প শোনাবো। এই বই হল এক ধরণের “ছবিতে গল্প” এর বই চলতি কথায় আমরা যাকে “কমিকস” বা গ্রাফিক নভেল” বলি।

সাম্প্রতিক পোস্ট

Situs inversus totalis

Smaran Mazumder September 17, 2026

ভূয়ো চিকিৎসক প্রসঙ্গে

Health Service Association September 17, 2026

গেরুয়া ঝাণ্ডা ও লালঝাণ্ডা: মুখোমুখি দুই পক্ষ

Dipak Piplai September 17, 2026

নেপালে রিলিফ যাত্রা

Piyali Dey Biswas September 16, 2026

“আজও প্রাসঙ্গিক”

Dr. Samudra Sengupta September 16, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

676179
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]