Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ডা নন্দ ঘোষের চেম্বার পর্ব ২৯ঃ কোয়ারেন্টাইন বনাম আইসোলেশন

soumya corona
Dr. Soumyakanti Panda

Dr. Soumyakanti Panda

Paediatrician
My Other Posts
  • April 7, 2020
  • 9:02 am
  • No Comments

– না গো মা, তোমার নাতির রিপোর্টটা ভালো বুঝছি না। গম্ভীরমুখে জবাব দেন ডা. ঘোষ।

– কেন গ? রিপোটে কী বলছ্যা?

– পেচ্ছাবের ইনফেকশনটা বোধহয় কিডনি অব্দি ছড়িয়ে গেছে। রক্তের রিপোর্টও বেশ খারাপ।

– তাহলে কী করব বাপু? জ্বরটাও ত আজ এক হপ্তা হল..

– চিন্তা বাড়লো গো.. তার ওপর এক সপ্তাহ ধরে চিকিৎসা না করে শেকড়-বাকড় খাইয়ে বেড়িয়েছো..

– কী করব বলত বাপু? সবাই য্যামন বলল..

– যাক গে, যা করেছো করেছো.. এবার চটপট এই কাগজটা দেখিয়ে ভর্তি করো। দেখা যাক কী করা যায়..

– শুন না বাপু, একটা কথা বলব?

ডা. ঘোষ জিজ্ঞাসু দৃষ্টিতে চোখ তুলে তাকালেন।

– ওই য্যা কী একটা করনা না কী রোগ বেরাইছ্যা, ওউ রোগটা নয় তো?

দুশ্চিন্তার মধ্যেও মৃদু হেসে ফেলেন ডা. ঘোষ। – আরে না, না। এটা তার চাইতে অনেক খারাপ রোগ। তুমি এখন এসব চিন্তা ছেড়ে আগে ভর্তি করো তো দেখি..

– আচ্ছা। যাইহ্রি বাপু। লাতিটাকে ভাল কর‍্যা দও দেকিনি.. কদিনে যেন একদম.. বিড়বিড় করতে করতে বুড়ি বেরিয়ে যায়।

তারপর আমাদের দিকে তাকিয়ে ডা. ঘোষ বললেন — কী বুঝলি? করোনার মাতামাতিতে পৃথিবীতে যে আরও এতগুলো রোগ আছে এবং তাদের মধ্যে অনেকগুলোই যে করোনার চেয়েও আরও বহুগুণ মারাত্মক লোকে সেটা ভুলেই গেছে। কালকেই রাস্তায় একজনকে বলতে শুনলাম করোনা নাকি ক্যান্সারের চেয়েও ভয়ানক রোগ।

গীতাদি স্যারের স্টেথোস্কোপ আর চেম্বারের অন্য জিনিসগুলো গুছিয়ে রাখছিলো। চায়ের কাপটা সরিয়ে নিতে নিতে স্যারকে বললো – তবে স্যার ওই ব্যাপারটা আপনি একদম ঠিক বলেছেন।

– কোনটা বলতো?

– করোনা এমনিতে ভীষণ খারাপ রোগ, এমনটা বলা যাবে না। তবে বয়স্ক কিংবা দুর্বল অনাক্রম্যতার রোগী, প্রেশার, সুগার, কিডনির রোগ অথবা অন্যান্য দীর্ঘকালীন রোগ থাকলে এটাই মারাত্মক হয়ে উঠতে পারে। আর ভারতের মতো বিশাল জনসংখ্যার দেশে যদি ২-৩% মানুষও রোগাক্রান্ত হন, তাহলেই অনেককে চিকিৎসা দেওয়া যাবে না। বিনা চিকিৎসায়..

– হ্যাঁ রে, ভয়টা সেখানেই। সেজন্যেই সবাইকে বারবার করে দূরত্ব বজায় রাখা, হাত ধোওয়ার কথাগুলো বলা হচ্ছে।

– তবে স্যার যে যাই বলুক, আমাদের দেশে কেউ কোয়ারেন্টাইন মানছে না। যাকে আইসোলেশনে থাকতে বলা হচ্ছে সে দিব্যি বাইরে ঘুরে বেড়াচ্ছে।

– একটু ভুল বললি..

– মোটেই না স্যার। আপনি এক্ষুনি দেখবেন চলুন..

– আরে, বাইরে ঘুরে বেড়ানোর ব্যাপারটা বলি নি। ‘কোয়ারেন্টাইন’ আর ‘আইসোলেশন’ দুটোর মানে আলাদা।

আমরা এতসব জানি না। আমরা তো দুটোর মানেই লোকজনকে ‘সরিয়ে রাখা’ বলে জানি। তাই দুজনেই একসাথে চমকে উঠে বললাম,- তাই নাকি?

– হ্যাঁ, রে। যদিও টিভি বল, খবরের কাগজ বল.. সব জায়গাতেই দুটো শব্দ এক করে দিচ্ছে। ‘কোয়ারেন্টাইন’ করা হয় আপাত সুস্থ মানুষকে। যাঁর এই মুহূর্তে কোনও রোগলক্ষণ নেই কিন্তু যিনি সন্দেহজনক রোগীর সংস্পর্শে এসেছেন অথবা রোগের প্রাদুর্ভাব হয়েছে এমন জায়গা থেকে সম্প্রতি ফিরে এসেছেন। আপাত সুস্থ মানুষের শরীরেও সংক্রমণ থাকতে পারে। তাই তাঁকে বাড়িতে আলাদাভাবে থাকতে বলা হয়। অপরদিকে ‘আইসোলেশন’ করা হয় প্রমাণিত রোগীর। খেয়াল করবি, ‘হোম কোয়ারেন্টাইন’ করা হয় আর হাসপাতালে ‘আইসোলেশন ওয়ার্ড’ রাখা হয়।

আমরা ততক্ষণে হাঁ করে শুনছি। এতবার ব্যবহার করেছি কথাদুটো, অথচ মানেই জানি না!! ডা. ঘোষ আবার বলতে শুরু করলেন — রোগাক্রান্ত ব্যক্তি বা মারীর প্রাদুর্ভাব হয়েছে এমন জায়গা থেকে মানুষের সরে আসার ধারণা আজকের নয়। সৃষ্টির আদিকাল থেকেই আদিম মানুষ এসব করে আসছে। তাই এই ধারণার নির্দিষ্ট সময়কাল খুঁজে পাওয়া মুশকিল। তবে ‘কোয়ারেন্টাইন’ কথাটির উৎপত্তি ইতালীয় শব্দ ‘কোয়ারেন্টিনা’ থেকে যার অর্থ ৪০ দিন। মধ্যযুগীয় নাবিকরা সমুদ্রাভিযান শেষে দেশে ফিরলে তাঁদের শরীর থেকে রোগজীবাণু সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে সমুদ্রের ধারে তাঁদের ৪০ দিন আলাদা করে রাখা হতো। যাক গে, চল.. চল অনেক জ্ঞান দিলাম। এবার উঠি। একটা বাজে। খিদে পাচ্ছে..

ডা. ঘোষ স্যোশাল মিডিয়া ব্যবহার করেন না। তাই তাঁর কথাগুলো তাঁর নিজের মুখ থেকে কেউ জানতেও পারেন না। আমাকে আজ বাড়ি ফিরেই লিখে ফেলতে হবে। কথাগুলো সবার জানা দরকার।

PrevPreviousনিরীহাসুরের করোনা কোলাজ
Nextকরোনার দিনগুলি ১২ঃ মিষ্টি গল্পNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

Situs inversus totalis

September 17, 2026 No Comments

শুরুতেই বলি- এটি এক ভদ্রলোকের বুকের রেডিওগ্রাফ। সঙ্গে ফ্রি তে পেটের ও খানিকটা অংশ দেখা যাচ্ছে। গোদা বিষয়টা বলে নিই- এনার শরীরের ভেতরের সব অর্গান

ভূয়ো চিকিৎসক প্রসঙ্গে

September 17, 2026 No Comments

আমরা বিভিন্ন সংবাদমাধ্যম জানতে পারলাম এই রাজ্যের মধ্যেই কিছু ভুয়ো চিকিৎসক রাজ্যের বিভিন্ন নার্সিং হোমে , নিজের চেম্বারে প্র্যাকটিস করছে বেশ কয়েক বছর ধরে। এমনকি

গেরুয়া ঝাণ্ডা ও লালঝাণ্ডা: মুখোমুখি দুই পক্ষ

September 17, 2026 No Comments

ক্রমশই জোরদার হয়ে উঠছে দুই রঙের দ্বৈরথ! গেরুয়া ও লাল। দুটো রঙ-ই বহুদিন যাবৎ সমাজে আছে। তবে সম্প্রতি গেরুয়া ঝাণ্ডার অনুগামীরা তেড়েফুঁড়ে উঠে বলছেন, এটা

নেপালে রিলিফ যাত্রা

September 16, 2026 1 Comment

সুন্দর আর অসুন্দর একসঙ্গে জড়িয়ে থাকে। নুয়াকোটে নির্দিষ্ট যে এলাকায় আমাদের যাওয়ার ছিল, সেখানে পৌঁছাতে পৌঁছাতেই রাত প্রায়‌ ১০ টা। মাথার উপর গাড় নীল আকাশ

“আজও প্রাসঙ্গিক”

September 16, 2026 1 Comment

আজ আপনাদের মাঙ্গা বুকস এর গল্প শোনাবো। এই বই হল এক ধরণের “ছবিতে গল্প” এর বই চলতি কথায় আমরা যাকে “কমিকস” বা গ্রাফিক নভেল” বলি।

সাম্প্রতিক পোস্ট

Situs inversus totalis

Smaran Mazumder September 17, 2026

ভূয়ো চিকিৎসক প্রসঙ্গে

Health Service Association September 17, 2026

গেরুয়া ঝাণ্ডা ও লালঝাণ্ডা: মুখোমুখি দুই পক্ষ

Dipak Piplai September 17, 2026

নেপালে রিলিফ যাত্রা

Piyali Dey Biswas September 16, 2026

“আজও প্রাসঙ্গিক”

Dr. Samudra Sengupta September 16, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

676386
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]