Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

রবি ঘোষ

Screenshot_2025-12-05-07-48-29-87_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • December 5, 2025
  • 7:49 am
  • One Comment

২৫ নভেম্বর ২০২৫

কোনো একটি বিষয় নিয়ে কোন লেখক কিভাবে লিখবেন, কতটা লিখবেন সেটা তার নিজস্ব ব্যাপার কিন্তু আজকাল বেশকিছু লেখাপত্তর দেখলে খুব বিরক্তি হয়, মনে হয় লেখকরা সবাই বামপন্থী আতঙ্কে ভুগছেন; কোনও কিছুর মধ্যে বাম সংক্রান্ত কিছু প্রসঙ্গ থাকলেই তাকে ধামাচাপা দেওয়া, সযত্নে এড়িয়ে যাওয়াটাই সেই লেখক এর একমাত্র কাজ।

এই গতকালের কথাই ধরুন। প্রখ্যাত অভিনেতা রবি ঘোষ (দস্তিদার) এর জন্মদিন উপলক্ষ্যে নানান লেখা পড়লাম, কিন্তু কোথাও তাঁর বামপন্থী মনন নিয়ে একটা কথাও নেই। আরে বাবা, সেই মানুষটার অভিনয় শিক্ষার আঁতুর ঘর হল লিটল থিয়েটার গ্রূপ, শিক্ষাগুরুর নাম উৎপল দত্ত এটা অন্ততঃ লেখা হোক। রবি ঘোষের প্রথম পুরস্কার সেই মিনার্ভা কাঁপানো অঙ্গার নাটকে দুর্দান্ত অভিনয়ের জন্য, যে নাটকের মহড়া দেখতেন আসতেন মুজাফফর আহমেদ, জ্যোতি বসু। সে সব নেই, কেবল ঘুরে ফিরে সেই “গল্প হলেও সত্যি” এর ধনঞ্জয় চাকর।

কোনও লেখায় এটা খুঁজে পেলাম না রবি ঘোষের বাবা তার মা’কে রবি সম্পর্কে বলতেন, “হি ইজ আ ব্রান্ডেড কমুনিস্ট”; বলতেন যে “কমিউনিস্ট বলেই আমার ছেলেটা অসৎ কোনও কাজ করবে না।” থিয়েটারের পাশাপাশি রবি ঘোষ পার্টির হয়ে পোস্টার মারতেন, নির্বাচনী নাটক করতেন এসব উনি নিজেই লিখে গেছেন, নিজে কমিউনিজম এ “দীক্ষিত” বলে গর্ব করে গেছেন। নিজের বামপন্থী মনন রবি ঘোষ কখনো গোপন করেন নি। তাহলে তাঁকে নিয়ে লেখার সময় এসব গোপন করা কেন? বামপন্থী জানলে কি রবি ঘোষকে নিয়ে এসব লেখা জনপ্রিয় হবে না? মাঝে মধ্যে কমিউনিস্ট ইশতেহারের সেই কথাটা মনে পড়ে, “এরা সব ভূত দেখেছে, কমিউনিজম এর ভূত”।

কোনও ঔপনিবেশিক হ্যাংলামো ছাড়াই বলা যায় যে হলিউডের ছবিতে অভিনয়ের সুযোগ পেলে অনায়াসে যিনি জিতে নিতে পারতেন গোটা কয়েক অস্কার সেই রবি ঘোষের জন্মদিন উপলক্ষে এমন বিরক্তি প্রকাশের জন্য দুঃখিত, আমার পাঠকদের কাছে ক্ষমাপ্রার্থী। পরে একদিন তাঁকে নিয়ে তাঁর নানান কীর্তি কাহিনী নিয়ে অন্যভাবে লেখা যাবে, কথা দিয়ে রাখলাম।

PrevPreviousখোঁজ মিলল বিষ্ণুপুরের হারিয়ে যাওয়া দুই কিশোরী ছাত্রীর
Next“ডাক্তারবাবু, দেখুন তো আমি চারে তিন না কি চারে এক” – তামান্নার গল্পNext
1 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Shabnam Talukhdar
Shabnam Talukhdar
6 months ago

সেই কীর্তি কাহিনী র অন্যভাবে লেখা তো আর হলো না!!কথা তো পূরণ হলো না!
কবে পাবো সেই লেখা….
প্রশ্ন রইলো।।♥️
🙏

0
Reply

সম্পর্কিত পোস্ট

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এ এইচ এস ডি-র প্রতিনিধিদলের সাক্ষাৎকার

June 18, 2026 No Comments

১৬ জুন, ২০২৬, সন্ধ্যায় এএইচএসডি-র সাত সদস্যের এক প্রতিনিধিদল স্বাস্থ্যভবনে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানায়, সার্ভিস

ফেয়ারনেস ক্রিম কতটা ক্ষতিকর?

June 18, 2026 No Comments

আঁধারের শেষ যেখানে (জলপাইগুড়ি-মাথাভাঙ্গা পর্ব) 

June 18, 2026 No Comments

উত্তরবঙ্গের শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগের ক্লিনিকে যাবার ইচ্ছা ছিল বহুদিনের। জুনমাসে শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগের অচিকিৎসক সদস্য হিসাবে মেডিক্যাল টিমের সঙ্গে ক্লিনিক ঘোরার সুযোগ হল। সকাল সাড়ে

গর্ভস্থ শিশুর মাথা নিচের দিকে আছে না ওপরদিকে?

June 17, 2026 No Comments

যোগ নিয়ে দুটো কথা

June 17, 2026 No Comments

যোগ নিয়ে মোটামুটি একটা হুলুস্থূল কান্ড বেঁধেছে, সেই সুবাদে দুটো কথা বলে দেই – যোগ ব্যায়াম খুব ভালো জিনিস। যদি রোজ অভ্যেস করেন। শরীর ভালো

সাম্প্রতিক পোস্ট

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এ এইচ এস ডি-র প্রতিনিধিদলের সাক্ষাৎকার

Association of Health Service Doctors June 18, 2026

ফেয়ারনেস ক্রিম কতটা ক্ষতিকর?

Dr. Koushik Lahiri June 18, 2026

আঁধারের শেষ যেখানে (জলপাইগুড়ি-মাথাভাঙ্গা পর্ব) 

Gopa Mukherjee June 18, 2026

গর্ভস্থ শিশুর মাথা নিচের দিকে আছে না ওপরদিকে?

Dr. Kanchan Mukherjee June 17, 2026

যোগ নিয়ে দুটো কথা

Dr. Arunima Ghosh June 17, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

632441
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]