Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

রাজা রামমোহন রায়: অন্য চোখে ২

IMG-20240510-WA0049
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • May 26, 2024
  • 8:04 am
  • 3 Comments

আসুন, পরিচয় করা যাক বাঙালির রেনেসাঁর নায়ক, প্রগতিবাদীদের নয়নের মনি রাজা রামমোহন রায়ের কিছু প্রগতিশীল মানসিকতার সাথে।

১৮২৩ সালের ৩১ মার্চ সংবাদপত্র নিয়ন্ত্রণাদেশ জারি হওয়ার পরে, আইনটি পুনর্বিবেচনার আর্জি জানিয়ে রামমোহন মোট ৫৫টি অনুচ্ছেদ সংবলিত যে সুদীর্ঘ আবেদনপত্রটি কিং ইন কাউন্সিল (King in Council)-এর কাছে পাঠান, তার প্রথম অনুচ্ছেদেই তিনি ইংল্যান্ডের রাজাকে ‘আমাদের জীবন, সম্পত্তি ও ধর্মের অভিভাবক’ রূপে চিহ্নিত করেন এবং আবেদনপত্রটির শেষ অনুচ্ছেদ পর্যন্ত, এই অনুগত প্রজার সুর অব্যাহত থাকে।

আবেদনটির চতুর্থ অনুচ্ছেদে তিনি জানান: “অপ্রত্যাশিতভাবে ভারতবর্ষকে তার পূর্বতন শাসকদের দীর্ঘ অত্যাচার থেকে মুক্ত করে ইংরেজদের শাসনব্যবস্থায় ন্যস্ত করার জন্য, জগৎপিতাকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি এখন আমার প্রবন্ধ শেষ করছি। [ইংরেজরা] এমন এক জাতি যারা কেবল নিজেরাই নাগরিক ও রাজনৈতিক স্বাধীনতা ভোগ করে না, বরং যেসব জাতির ওপর তাদের প্রভাব বিস্তৃত হয়, তাদের স্বাধীনতা ও সামাজিক সুখসমৃদ্ধির বিধান প্রতিষ্ঠা করে এবং সাহিত্য ও ধর্মীয় বিষয়েও [তাদের] মুক্তচিন্তাকে অনুপ্রাণিত করে।”

এর পাশাপাশি আবেদনটির তৃতীয় অনুচ্ছেদে ব্রিটিশদের ভারতবর্ষ জয়ের তাৎপর্য ব্যাখ্যা করে তিনি বলেন: “কয়েক শতাব্দী ধরে হিন্দুস্থানের বৃহত্তর অংশ মুসলমান শাসনের অধীনে ছিল, [ফলে] এ দেশের মূল অধিবাসীদের নাগরিক ও ধর্মীয় অধিকার ক্রমাগত পদদলিত হয়েছিল… কিন্তু মুসলমান শাসকদের রাজত্বকালে বাংলার অধিবাসীরা দৈহিক অপটুতা ও সক্রিয় পরিশ্রমের অনীহা হেতু শাসকদের প্রতি একান্তভাবে বিশ্বস্ত ছিল, যদিও তাদের ধনসম্পদ প্রায়শই লুণ্ঠিত হয়েছে, ধর্মের অবমাননা হয়েছে এবং যথেচ্ছভাবে তাদের হত্যাও করা হয়েছে। অবশেষে অশেষ করুণাময় জগৎপিতা, সেই অত্যাচারীদের কবল থেকে নিপীড়িত বাংলার অধিবাসীদের উদ্ধার করে নিজের তত্ত্বাবধানে গ্রহণ করার জন্য ইংরেজদের অনুপ্রাণিত করেন। এসব বিষয়গুলি বিবেচনা করে এবং এদেশের কল্যাণের জন্য [ইংরেজদের] সচেষ্ট হওয়ার কথা মনে রেখে… আপনার কর্তব্যপরায়ণ প্রজাবৃন্দ ইংরেজদের কখনও বিজয়ী দল হিসেবে দেখেনি, বরং পরিত্রাণকর্তা হিসেবে দেখেছে; মহারাজকে কেবল একজন শাসক হিসেবেই দেখেনি, পিতা ও রক্ষক হিসেবেও দেখেছে।”

রামমোহন যে এখানে ‘এ দেশের মূল অধিবাসী’ হিসেবে হিন্দুদের চিহ্নিত করেন এবং হিন্দু ও মুসলমানদের দুটি স্বতন্ত্র ধারা হিসেবে তুলে ধরেন, সে কথা না বললেও চলে। এই আবেদনে তিনি যে মুসলমানবিদ্বেষ ও ব্রিটিশপ্রীতির নমুনা হাজির করেন, পরবর্তী প্রায় ১০০ বছর ধরে নবজাগরণের আলোয় ‘আলোকিত’ ভারতবর্ষের হিন্দু জনসমষ্টি সেই ধারা অব্যাহত রাখবেন। এক মূর্খ চাড্ডি দেখলাম ফেবুতে পোষ্ট দিয়েছে রামমোহন নিয়ে কিঞ্চিৎ রাগ প্রকাশ করে। ওরে বাছা, নিজের ধর্মবাপকে চিনলি না!

চিনতে অবশ্য কেই বা পেরেছে। রামের বিরুদ্ধে রামকে দাঁড় করিয়ে সতীদাহকে হাতিয়ার করে জ্ঞানী গুণী বামদের কেউ কেউ এমন লাফালাফি করলেন সারাদিন যে দেখে রামদেবও লজ্জা পেয়ে যাবে। তাঁরা নিশ্চয়ই জানেন না যে লর্ড বেন্টিংক যখন রাম মোহনের কাছে সতীদাহ নিয়ে তাঁর মতামত জানতে চান, তখন রামমোহন লিখছেন,”এ বিষয়ে আইন প্রচলিত হলে জনসাধারণের মনে আশঙ্কা দেখা দিতে পারে যে, যখন ইংরেজরা [এদেশে] ক্ষমতা লাভের প্রয়াসী ছিলেন, তখন তাঁরা [আমাদের] ধর্মের ক্ষেত্রে সার্বিক সহনশীলতার অনুমোদন কূটনীতি সিদ্ধ মনে করেছিলেন। কিন্তু [সে বিষয়ে] প্রাধান্য অর্জনের পর তাঁদের প্রথম কাজই হল সহিষ্ণুতার পূর্ব প্রতিশ্রুতি ভঙ্গ করা এবং পরের স্তরই হবে মুসলমান বিজয়ীদের মতো আমাদের ওপরে তাদের ধর্ম চাপিয়ে দেয়া।”

অতি বড় চাড্ডি ছাড়া রামমোহন এর এই লজিক (নাকি কুৎসা) মেনে নেয়া কষ্টকর যে মুসলমান বিজয়ী শাসকরা হিন্দুদের ওপর তাদের ধর্ম জবরদস্তি করে চাপিয়ে দিয়েছে। দিলে পরে ভারত জুড়ে তো হিন্দুরা সংখ্যালঘু হয়ে যেত কোন কালে। এই রাম’কে আপন করে নেয়ার জন্য কি মাতামাতি ওই বামবীরদের। ওই চাড্ডির পোস্টে গিয়ে লাফিয়ে লাফিয়ে কমেন্ট করে আসছে। শকিং, রিয়েলি শকিং।

PrevPreviousআরও একটি পুণ্য পূর্ণিমা
Nextসূর্যোদয়Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Shabnam Talukdar
Shabnam Talukdar
2 years ago

আরে বাবা তাঁকে সংবাদ পত্র চালাতে হতো।
বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলেছেন তিনি।
আলটিমেটাম তখন শাসক যারা সেই ইংরেজ দের দিয়েই তো সতীদাহ প্রথা আইন করে উচ্ছেদ করিয়েছেন তারপর বাল্যবিবাহ। তাঁর অবদান টা তো ভোলার কথা নয়।সে সময় ইংরেজদের সাথে ওঠবস তখন। চাড্ডিদের কথা আমি জানি না।

তবে রাজা উপাধি তারপর রায়রায়ান তালুকদার উপাধি এসব পেতে যেমন পূর্ব পুরুষ জমি জিরেতিয় ও অন্যান্য হেতু মানবিক গুণ থাকা দরকার তেমনি ইংরেজদের খোশামদও অবশ্যম্ভাবী। এটা চিরকাল।
রবীন্দ্রনাথের নাটক উপাধি ওসময়ও অমন রসকদম্ব বিদেশী শাসকের প্রতি সবই ছিলো।কেউই ছেড়ে কথা বলেনি তাঁর জন্য।

তবে সব পেরিয়ে তাঁর আলো রাজকীয় অন্যান্য যাবতীয় তখন কার দিনের অন্ধকার কে কাটিয়ে দেয়।
আর হয়েছে তো প্রচুর হিন্দুমন্দির ধ্বংস হয়েছে।
আসলে যে যখন রাজত্ব এসছে ভারত বর্ষ টাকে একেবারে লুটেপুটে খেয়েছে। আর আমরা ভেবেছি
ঠিক আছে,এর চেয়ে বুঝি এইই ভালো হবে।
রামমোহনও একজন নাগরিক সর্বোপরি একজন অনুভবী মানুষ।

প্রোপাগান্ডার একটা কোর্স বোধহয় এই পোস্ট কর্তা তথা লেখক সমুদ্র সেনগুপ্ত করিয়াছেন রিসেন্ট কোথাও সেটা আমি বা আমরা জানি না।

0
Reply
Shabnam Talukdar
Shabnam Talukdar
2 years ago

‘নাইট’।* টাইপো।আরও লেখা যায়।কিন্ত এখানে এটুকুই থাকল আপাতত।বেশী লেখা যায় না এইখানে ।অসুবিধাজনক, টাইপিং সিস্টেমের।

মোদ্দা কথা আমি দেশের বা দশের কাজের জন্য সেই দেশের শাসকের সঙ্গে তো একটু কম্প্রমাইজে যাবই বা যেতেই হয়।অবশ্যই সেটা যদি সমাজশোধারক ভালো কাজ হয়। নোবেল পরিষেবা যেটাকে আমরা বলি।🫠তো সেইটা করতে গেলে …
তারপর উপাধি এইসব।

মোটের উপর সব ভুলে তাঁর গঠনমূলক কাজ টি কে দেখতে হয়।

আর সেইটাই সব কিছুকে পেরিয়ে যায়।ইতিহাস, সময়, দলিল।

এ বুদ্ধি মোদি তথা চাড্ডিদের আসবে না।সেইজন্যই তো দেশ টা আজ দ্বেষে ভরে গেছে।

0
Reply
Shabnam Talukdar
Shabnam Talukdar
2 years ago

🫠😉☺️

0
Reply

সম্পর্কিত পোস্ট

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

September 19, 2026 No Comments

বই প্রকাশ (তিনটি) ও তথ্যচিত্র প্রদর্শন  Book release(two books) and Documentary film show স্থান : রামমোহন লাইব্রেরী (সুকিয়া স্ট্রীট ও এ.পি.সি. রোডের সংযোগ স্থল)  ২৮

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

September 19, 2026 No Comments

গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এন আর এস মেডিক্যাল কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের লড়াইয়ের প্রতি সংহতি জানাই। একটি মেডিক্যাল কলেজ শুধু ক্লাস, পরীক্ষা, হোস্টেল আর হাসপাতালের

মুক্তচিন্তার বিভিন্ন সংকট – রাষ্ট্র, সাম্প্রদায়িকতা এবং জনসমাজ

September 19, 2026 No Comments

আমার আলোচনা শুরু করছি প্যালেস্তানিদের ওপরে ইহুদিদের গত ৩ বছর ধরে লাগাতার ভয়ঙ্কর আক্রমণের কাহিনি দিয়ে। লিলি এবার্ট (জন্ম ১৯২৩) যে খুব পরিচিত নাম এমনটা

সিরাত: জীবন খুঁজে দেয়

September 18, 2026 No Comments

ইসলাম বলে সিরাত হল সেতু। নরক আর স্বর্গের মাঝখানে।সিরাত পেরিয়ে পৌঁছোতে হয় সেই স্বর্গীয় তপোবনে।কিন্তু স্বর্গ কোথায়? ছবির শুরুতেই পরিচালক টাইটেল কার্ডে নামের নিচেই লিখে

চরিত্রহননই যাদের একমাত্র কাজ

September 18, 2026 1 Comment

মাননীয় তথাগত রায় জানেন না এরকম জিনিস খুব কম আছে। যা কেউ জানে না সে সম্পর্কেও তার জ্ঞান অসাধারণ। এবং, সবসময় বলেন খুব জোর দিয়ে

সাম্প্রতিক পোস্ট

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

Doctors' Dialogue September 19, 2026

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

West Bengal Junior Doctors Front September 19, 2026

মুক্তচিন্তার বিভিন্ন সংকট – রাষ্ট্র, সাম্প্রদায়িকতা এবং জনসমাজ

Dr. Jayanta Bhattacharya September 19, 2026

সিরাত: জীবন খুঁজে দেয়

Sanjoy Mukherjee September 18, 2026

চরিত্রহননই যাদের একমাত্র কাজ

Dr. Amit Pan September 18, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

677844
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]