Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ছন্নচিন্তা ২

WhatsApp Image 2025-06-09 at 8.39.28 AM
Dr. Sukanya Bandopadhyay

Dr. Sukanya Bandopadhyay

Medical Officer, Immuno-Hematology and Blood Bank, MCH
My Other Posts
  • June 23, 2025
  • 6:56 am
  • No Comments
আমরা কি অতিমাত্রায় অসহিষ্ণু হয়ে পড়ছি? প্রতিবেশীর ভাল থাকা, আত্মীয়-পরিজনের উন্নতি, বন্ধুবান্ধবের আনন্দের মুহূর্তযাপনের ছবি — কিছুই সহ্য হচ্ছে না?
নাকি আমরা অতিমাত্রায় সহনশীল হয়ে উঠছি? প্রশাসনিক নৈরাজ্য, ধর্মের নামে হানাহানি, মূল্যবোধের নিত্য অবক্ষয় কিছুই তেমন আঁচড় কাটতে পারছে না আমাদের মনে? ‘ও তো হবেই — সময়ের ফসল’, এইসব ন্যাকা লব্জ আউড়ে, বিবেককে ট্রাংকুলাইজার দিয়ে শান্তির ঘুম পাড়িয়ে,’সিস্টেম’ নামক একটা সর্বঘটের বিল্বপত্রকে চাঁদমারি করে যথেচ্ছ তোপ দাগছি — সে-ই নাকি দোষী, তার জন্যই এত সার্বিক অধঃপতন — দেশের, জাতির, জননেতার, সাধারণ নাগরিকের।
কে জানে, কোনটা সত্যি!
আজ দু’টি অভাবনীয় মৃত্যুর সংবাদ এসে আছড়ে পড়েছে চৌকাঠে। প্রথমজন আমার সমাজমাধ্যমের এক অদেখা বান্ধবীর স্বামী। মাত্র সপ্তাহ তিন-চারের অসুস্থতার শেষে হাসপাতাল থেকে বাড়িতে ফেরার পরে আচমকা লড়াই থামিয়ে অনন্তযাত্রাপথে পাড়ি জমিয়েছেন সব ফেলে।
দ্বিতীয় জন সমপেশার এক আপসহীন সৈনিক — নামে চিনতাম তাঁকে। হঠাৎই (কিংবা তত হঠাৎ নয়) যাঁর বাঁচতে আর ভাল লাগেনি — তাই মাঝপথেই নেমে পড়েছেন ট্রেন থেকে, নির্দিষ্ট গন্তব্যের ঢের আগে — স্বেচ্ছায়।
আমার আকাশ রোজ একটু একটু করে কৃষ্ণতর হয়ে ওঠে। অর্থহীন শব্দেরা মাছির মতো ভনভন করে চারপাশে। কীর্তিনাশা জীবননদী স্বস্তি, আরোগ্য সব গ্রাস করে আপন ছন্দে ছুটে চলে দিগন্তহীন, সর্বনাশা কালসমুদ্রে ঝাঁপিয়ে পড়বে বলে।
আমার শুধু মনে হতে থাকে, অনেক তো হলো পক্ষ তৈরি করে করে যুদ্ধ যুদ্ধ খেলা — এবার ক্ষান্ত দিক না মানুষ!
সক্কলের দোষ ধরতে ধরতে, সবসময় অন্যের সঙ্গে তুলনা করতে করতে, উচ্চতম তল বিহীন গজদন্তমিনারে অক্লান্তভাবে চড়তে চড়তে শ্রান্তি আসে না, মানুষ?
চাওয়া, আরও চাওয়া, আরও আরও পাওয়া — তোমার সন্তুষ্টি নেই, মানুষ?
PrevPreviousউপযুক্ত জ্ঞানলাভের পরে চিকিৎসার পেশাগত জগতে প্রবেশ
NextনোটিসNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

June 20, 2026 No Comments

“I love you, Papa.” Those were among the last words reportedly left behind by a young woman in Dehradun who had spent years preparing for

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

June 20, 2026 No Comments

ক্যান্সার আর দুরারোগ্য নয়। আধুনিক চিকিৎসা পদ্ধতি ক্যান্সারকে সম্পূর্ণ সারিয়ে তুলতে সক্ষম। তবে ক্যান্সারের চিকিৎসা আর পাঁচটা রোগের চাইতে আলাদা। সাধারণত মানুষের মনে ধারণা রোগ

অ-দেশ মানুষ

June 20, 2026 No Comments

এদেশ করেছে কাঁটাতার-বার, ওদেশ ঢুকতে দেয়না, আয় বাছা বলে নথি-প্রিয় মা’রা কেউ কোলে তুলে নেয় না, পুরুষ-রমণী-শিশু নিয়ে গড়া ওই ছোটো জটলাটি, খুঁজছে খুঁজবে খুঁজেই

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

June 19, 2026 2 Comments

মাথাভাঙ্গার মাসিক স্বাস্থ্য শিবির শেষ করে শ্রমজীবীর টিম রওয়ানা হল মাথাভাঙ্গা স্টেশনের দিকে। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে’ রাঙা হয়ে উঠেছে পশ্চিমাকাশ। রাস্তার দু ধারে ঘন

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

June 19, 2026 No Comments

(এক) বাস্তব ঘটনাই সবচেয়ে ভালো শিক্ষক। অসংখ্য লেখালেখি বা বক্তৃতা যা বোঝাতে পারে না, চোখের সামনে ঘটতে থাকা ঘটনাবলী তা অতি অল্প সময়েই বুঝিয়ে দেয়।

সাম্প্রতিক পোস্ট

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

Satya Sagar June 20, 2026

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

Dr. Sayan Paul June 20, 2026

অ-দেশ মানুষ

Arya Tirtha June 20, 2026

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

Gopa Mukherjee June 19, 2026

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

Dipak Piplai June 19, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

633753
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]