Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

এক সময়ের বাস্তব দলিল

IMG-20250130-WA0069
Rudrani Misra

Rudrani Misra

Writer
My Other Posts
  • February 10, 2025
  • 7:19 am
  • No Comments

দীপ জ্বেলে যাও, বইটির নাম চোখে পড়লে, আমি নিশ্চিত, আপনার মস্তিস্ক চোখকে বলবে, দীপ জ্বেলে যাই পড়। নাহ, এই বই প্রেমের বই নয়। এখানে কোনও উত্তম বা সুচিত্রা নেই। এই বই হল, এক সময়ের বাস্তব দলিল।

আমার দ্বারা বিশেষ একটা পাঠ প্রতিক্রিয়া করা হয়ে ওঠে না। তবে কাল বইটি কিনে আজকেই বইটা সম্পর্কে দুটো তিনটে কথা লিখতে ইচ্ছে করছে। না, এটা প্রবন্ধের বই নয়। একটা উপন্যাস, তবে ভীষণ বাস্তব দলিল।

এই গল্পের মূল চরিত্র একজন ডাক্তার, সে শুধু ডাক্তার নয়, একজন রক্তমাংসের মানুষ। এই যে রক্তমাংসের মানুষটি তার মধ্যে দয়া, মায়া, সব ছিল। সেই সঙ্গে ছিল তাঁর উচ্চারণের সমস্যা, যাকে চলতি ভাষায় তোতলা বলা হয়। এজন্য তাকে নানা স্তরে যেভাবে হেনস্থা হতে হয়েছে। বা, রামকৃষ্ণ মিশনের ছাত্র হয়েও তাকে মহান শিক্ষক নামক সাধুদের দ্বারা অপমানিত হতে হয়েছে। এই বই তার দলিল।

নাহ, শুধু ব্যক্তি শুভ মজুমদার ভিত্তিক গল্প নয় এই বই। হ্যাঁ, ঠিক ধরেছেন, উপন্যাসের মূল চরিত্র ডাক্তারবাবুর নাম শুভ মজুমদার। এই ডাক্তারের চোখেই আমরা নকশাল আন্দোলন থেকে শুরু করে খেটে খাওয়া মানুষের বারোমাসি পড়ার সুযোগ পাব।

লেখক রুমঝুম ম্যাডামের সঙ্গে আমার বিশেষ পরিচয় নেই। তবে এটুকু বলতে পারি, আশির দশকের সমাজজীবন জানতে হলে, এই বই পড়ে দেখতে পারেন। এই বইয়ের মুখবন্ধে বলা হয়েছে।

আশির দশকে, পশ্চিমবঙ্গের এক তরুণ চিকিৎসক, শুভব্রত মজুমদার এক অন্যরকম ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজ থেকে পাশ করার পর ছত্তিশগড়ের দল্লী রাজহারা অঞ্চলের শহীদ হাসপাতালে যোগ দেন। সেখানকার খনির শ্রমিকরা নিজেদের অর্থে ও শ্রমে গড়ে তুলেছিল এই হাসপাতাল। লোহা খনিজে সমৃদ্ধ দল্লী রাজহারার খনি শ্রমিকরা ছিল নিপীড়িত, শোষিত। মানুষের ন্যূনতম অধিকারটুকু তাঁরা পেতেন না। তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য ছত্তিসগড় মুক্তি মোর্চা গড়ে উঠেছিল যার নেতৃত্বে ছিলেন শঙ্কর গুহ নিয়োগী। শুভব্রত হাসপাতালটিতে চিকিৎসক হিসেবে কাজ শুরু করেন কিন্তু খুব শীঘ্রই তিনি বুঝতে পারেন, এই স্থান শুধু চিকিৎসা নয়, একটি আন্দোলনের কেন্দ্রস্থল। শঙ্করের নেতৃত্বে, শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পেতে সংগ্রাম করছিল। শুভ, তার চিকিৎসার মাধ্যমে এই সংগ্রামে যুক্ত হন, মানুষের জীবন বাঁচানোর পাশাপাশি তাদের অধিকার রক্ষার চেষ্টা চালিয়ে যান। কিন্তু বিপ্লবের পথে বাধা ছিল বড়। শঙ্কর গুহ নিয়োগীর নির্মম হত্যাকাণ্ড, আন্দোলনের ভেঙে পড়া, নিপীড়িত শ্রমিকদের জন্য লড়াই করতে গিয়ে, শুভ গভীর রাজনৈতিক সংকটে পড়েন। বিশ্বাস, আনুগত্য, সংগ্রাম, সংঘর্ষ ও নির্মাণের বুনোটে লেখা একটি হৃদয়গ্রাহী স্মৃতিচারণা, যেখানে এক তরুণ চিকিৎসকের চোখ দিয়ে দেখা দল্লী রাজহারা অঞ্চলের শ্রমিকদের সংগ্রাম এবং সেই সংগ্রামে হারানো আদর্শ, বিশ্বাসঘাতকতা এবং ত্যাগের গল্প।

পড়ুন, বইটা, বিশেষ দামও নয়। প্রণতি প্রকাশনীর এই বইটার দাম মাত্র ১৫০টাকা

✍️রুদ্রাণী

PrevPreviousঅভয়া মঞ্চকে শ্রমজীবী ভাষার কিছু প্রশ্ন এবং আহ্বায়কদের উত্তর ২
NextমিছিলNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

আউটারে দাঁড়িয়ে পড়েছে মৌসুমী এক্সপ্রেস?

June 11, 2026 No Comments

মনে করুন অনেক দূরের সফর শেষে আপনি বাড়ি ফিরছেন। ট্রেন বাড়ির কাছাকাছি যত‌ই এগিয়ে আসছে ততই স্বাভাবিক ভাবে আপনি ভেতরে ভেতরে এক আলাদা উত্তেজনা অনুভব

এদের কোন বিকল্প হয় নাকি!

June 11, 2026 No Comments

ট্রেনে উঠে চোখের সামনে দেখে কানে ঠং ঠং আওয়াজ শুনে বানানো মুড়িমশলা কিনে খেতে পাবো তো? তাছাড়াও তো আছে চায়ের মত গরম সিঙ্গাড়া। পেঁয়াজ লঙ্কা

শিকড়

June 11, 2026 No Comments

সত্যজিতের শঙ্কু-কাহিনীর যন্ত্রগোলক কম্পু গল্পের শেষে হিমশীতল গলায় ঘোষণা করেছিল –‘মৃত্যুর পরের অবস্থা আমি জানি।’ আর আজ ৭ই জুন ২০২৬, জনৈক সুকন্যা বন্দ্যোপাধ্যায় চিৎকার করে

হকার উচ্ছেদ প্রসঙ্গে

June 10, 2026 No Comments

পশ্চিম বাঙলায় শতকরা কতো শতাংশ মানুষ ‘রেগুলার’ বেসিসে কাজ করে অর্থাৎ মাস গেলে মাইনে পায়? যারা আছেন তাদের মধ‍্য থেকে যদি আবার গৃহ সহায়ক/সহায়িকা, আয়া

ধর্মের নামে ভাগ করে, ‘বাঙালি জাতি’র সঙ্গে বিশ্বাসঘাতকতা চলছে

June 10, 2026 No Comments

(এক) ‘বাঙালি’ মানে কখনোই শুধু ইসলামিরা নন। শুধু হিন্দুরাও নন। অন্যান্য ধর্মবিশ্বাসীরাও নন। ধর্মীয় বিচারে ‘বাঙালি’ যা-কিছুই হতে পারে। কিন্তু ভাষিক বা সাংস্কৃতিক বিচারে যাঁরাই

সাম্প্রতিক পোস্ট

আউটারে দাঁড়িয়ে পড়েছে মৌসুমী এক্সপ্রেস?

Somnath Mukhopadhyay June 11, 2026

এদের কোন বিকল্প হয় নাকি!

Dr. Hiralal Konar June 11, 2026

শিকড়

Dr. Sukanya Bandopadhyay June 11, 2026

হকার উচ্ছেদ প্রসঙ্গে

Dr. Amit Pan June 10, 2026

ধর্মের নামে ভাগ করে, ‘বাঙালি জাতি’র সঙ্গে বিশ্বাসঘাতকতা চলছে

Dipak Piplai June 10, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

630247
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]