Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কেউ কেউ জেগে থাকে বলে আমরা নিশ্চিন্তে ঘুমোতে যেতে পারি।

WhatsApp Image 2022-10-13 at 10.54.50 PM
Dr. Bishan Basu

Dr. Bishan Basu

Cancer specialist
My Other Posts
  • October 15, 2022
  • 7:27 am
  • No Comments

গভীর রাত।

কলকাতার উপকণ্ঠে এই নগরে রাত্তির নামে যেন তাড়াহুড়ো করে।

কিছু হাসপাতাল। সেখানে রাত্তির অন্যরকম। সামনে প্রতীক্ষারত উৎকণ্ঠিত কিছু মুখ। রাত ঘন হয়ে এলে সেখানেও ঘুম নামে। ঘুম না হোক, তন্দ্রা। ক্লান্তি আর আচ্ছন্নতা।

হাসপাতাল থেকে দূরে ছোট্ট অফিসঘর। গায়ের উপরে কোনও বাড়িঘর নেই। আশেপাশে ঝোপঝাড়। এখানে রাত নামে আরও তাড়াতাড়ি। অফিসে তালা পড়ে যায় ওই সাড়ে ছটা নাগাদ। তারপর শুধু একজন পাহারাদার। একতলায় তার ঘর থেকে ভেসে আসে গরম রুটির গন্ধ। কিন্তু সে সুবাস বুক ভরে টেনে নেওয়ার বাড়তি কেউ নেই।

সামনে সরু সার্ভিস রোড। ঝোপঝাড় গাছপালার ফাঁক গলে যেটুকু আলো আসে, তা অন্ধকারকেই যেন আরও গাঢ় করে।

তার পর চওড়া রাস্তা। হুহু করে ছুটে যায় গাড়ি। চাকার শব্দ শুধু। মাঝেমধ্যে কার স্টিরিওর গান। এ রাস্তায় হর্ন বাজানো নিষ্প্রয়োজন।

রাত আরও গাঢ় হয়।

ঝোপঝাড় আলো-আঁধারির মাঝে দু-চারটে ছায়ামূর্তি যেন আনাগোনা করে। সঠিক ঠাওর হয় না। খুঁটিয়ে দেখতেও যেন গা-ছমছম করে। পথচলতি গাড়ির জানালা দিয়ে ছায়ামূর্তি দেখতে চাইলে মনে হয়, চোখের ভুল।

একটু থমকে দাঁড়ালে যেন দেখা যায়, মুহূর্তে মিলিয়ে যাওয়া ছায়ামূর্তি আবার যেন ফিরে আসে। আলো-আঁধারির মধ্যে চলতে থাকে অনিয়মিত যাতায়াত।

আরও একটু থমকে দাঁড়ালে বোঝা যায়, গাড়ি। গাছের আড়ালে রাখা।

ছায়ামূর্তিরা অফিসের আশেপাশে জড়ো হতে থাকে।

ওরা অন্ধকার ভালোবাসে। অশরীরী নয়, তবু অন্ধকার হলে ওদের কাজের সুবিধে।

আলো ফিরিয়ে আনতে বদ্ধপরিকর কিছু মানুষ আস্তে আস্তে জড়ো হয়। অন্ধকারের প্রাণীদের প্রতিরোধ করতে।

রাতের ঘুম, বিছানার আরাম – সব প্রলোভন ছেড়ে একজোট হয়ে এগোতে থাকে।

ছায়ারা পিছু হটে।

আলোর মানুষগুলোর ছায়া দীর্ঘ হতে দীর্ঘতর হয়।

অন্ধকার জেতে না। একটা বা দুটো ছোট লড়াইয়ে পিছোতে হলেও, শেষমেশ জেতে আলো-ই, এ কাহিনী ইতিহাসে বারবার পড়া হয়। পড়া হয়, তবু বিশ্বাস হয় না।

তার পরও কেউ কেউ বিশ্বাস করে। কেউ কেউ বিশ্বাস রাখে।

কেউ কেউ জেগে থাকে বলে আমরা নিশ্চিন্তে ঘুমোতে যেতে পারি।

যেমন, খবর পাওয়ামাত্র মেডিকেল কাউন্সিল অফিসের সামনে জড়ো হওয়া জয়েন্ট প্ল্যাটফর্মের ডাক্তাররা।

এঁদেরও বাড়ি-ঘরদোর পরিবার-পরিজন হাসপাতাল-প্র‍্যাক্টিস সবই আছে। গরমের রাত্তিরে পাখা-এসি চালিয়ে ঘুমোতে এঁদেরও ভালো লাগে।

তবু, এঁরা জেগে থাকেন। জেগে থাকেন, পাশে থাকেন। ঘরের খেয়ে বনের মোষ তাড়ান আপনার জন্য, আপনাদের জন্য।

আপনি এঁদের পাশে রইলেন কিনা জানি না, কিন্তু এটুকু জানি, আপনার বিপদে-আপদে এঁরা আপনার পাশে থাকবেন। যেমন ছিলেন গতকাল বা পরশু, যেমন রয়েছেন আজ…

PrevPreviousভীরু ভীরু চোখে চেয়ে চলে গেলে…
NextProtest the politically motivated suspension of registration of Dr Saibal Jana and Dr Dipankar Sen Gupta of Shaheed HospitalNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

৯ আগস্ট। অভয়ার স্মরণে, মানুষের পাশে এবং ন্যায়ের দাবিতে।

August 12, 2026 No Comments

আজ ৯ আগস্ট, সকালে আর জি কর হাসপাতাল সংলগ্ন খালপারের বস্তি এলাকায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট (WBJDF)-এর উদ্যোগে আয়োজিত হলো বিশেষ ‘অভয়া ক্লিনিক’। অভয়ার

‘একা মোর গানের তরী’

August 12, 2026 No Comments

এই বিশেষ গানটির এই স্তবকের কথাগুলির সঙ্গে যতখানি একাত্মবোধ করি ঠিক তেমনটি আর কোনও গানের কথার সঙ্গে করি না আজকাল। ‘এখানে পিঞ্জর’ প্রথম দেখেছিলাম তরুণী

সরকারি চাকরি আমি করবো নি দাদা

August 12, 2026 No Comments

আমার একজন সিনিয়র সরকারি চাকরির জন্য আবেদন করার পরিকল্পনা করছিল, সেই নিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা চলছিল। আমি সেটা নিয়ে মারাত্মক খিল্লি করছিলাম দেখে আমাদের স্যার

বিজেপির স্বার্থেই মমতাকে আক্রমণ?

August 11, 2026 No Comments

এটা বাচ্চা ছেলেও জানে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্মতি ছাড়া কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে চটি কাদা ছুঁড়বেন না, আর এটা প্রকাশিত সত্য যে ক্ষমতায় আসার পর থেকেই

জেনারেশন এক্স

August 11, 2026 No Comments

আমরাই ইতিহাসের সবচেয়ে “গর্বের” জেনারেশন — জেনারেশন এক্স । একটা অস্কার পাওয়া উচিত আমাদের, বিভাগ: সর্বকালের সেরা স্বার্থপরতা। আমরাই শেষ ব্যাচ, যারা নিম্ন-মধ্যবিত্ত বা মধ্যবিত্ত

সাম্প্রতিক পোস্ট

৯ আগস্ট। অভয়ার স্মরণে, মানুষের পাশে এবং ন্যায়ের দাবিতে।

West Bengal Junior Doctors Front August 12, 2026

‘একা মোর গানের তরী’

Dr. Sukanya Bandopadhyay August 12, 2026

সরকারি চাকরি আমি করবো নি দাদা

Dr. Subhanshu Pal August 12, 2026

বিজেপির স্বার্থেই মমতাকে আক্রমণ?

Parichay Gupta August 11, 2026

জেনারেশন এক্স

Dr. Arjun Dasgupta August 11, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

660885
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]