Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মেডিকেল কলেজের কার্যত অকেজো করে রাখা ইমার্জেন্সি বিভাগ চালু হল জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নিয়ে

FB_IMG_1594732107573
Doctors' Dialogue

Doctors' Dialogue

আমরা ডাক্তার। কারও কাছে আমরা ভগবান। আবার কেউ ভাবেন আমরা মৃত্যুদূত। কারও আমাদের প্রতি অগাধ বিশ্বাস। কেউ ভাবেন সবটাই ব্যবসা।
My Other Posts
  • July 16, 2020
  • 3:12 am
  • 3 Comments

গত ০৯.০৭.২০২০ তে মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ফলে সরকারি নোটিশ নিয়ে মেডিকেল কলেজের একাংশ করোনা ছাড়া অন্যান্য রোগীদের চিকিৎসার জন্য খুলে দেওয়া হয়। আন্দোলনের প্রাথমিক দাবি মেনে নেওয়ার ফলে অবস্থান বিক্ষোভ থেকে উঠে আসি আমরা৷

কিন্তু মূল যে সমস্যার কথা আমরা বারবার বলছিলাম যে গোটা রাজ্যজুড়ে (রাজ্যের কথাই আপাতত বলছি, গোটা দেশের অবস্থা বিচার করলে তা আরো ভয়াবহ) স্বাস্থ্যনীতির মধ্যে যে গলদ রয়েছে, করোনা মোকাবিলার মডেলের ক্ষেত্রেই বহু ত্রুটি রয়েছে, এবং তা সামলাতে না পারলে ভয়াবহ সমস্যার মুখোমুখি হব আমরা, সেই কথা গুলো কার্যত চাপা পড়ে যায়।

কিন্তু আমরা অবস্থান তুলে নিলেও ক্রমাগত ডেপুটেশন, বার বার সুপার, প্রিন্সিপাল এর সাথে কথা বলা, প্রেস রিলিজ এর মাধ্যমে আমাদের প্রস্তাবিত মডেল প্রকাশ ইত্যাদির মাধ্যমে কোভিড ও তার পাশাপাশি অন্য রোগীদের চিকিৎসার জন্য কি কি অবিলম্বে করতে হবে তা সামনে রাখি।

আমরা প্রথম থেকে বলে আসছি প্রতিটি হাসপাতালে করোনা চিকিৎসার জন্য আলাদা ‘কোভিড ব্লক’ বানানোর কথা, যাতে করোনা পজিটিভ বা সাসপেক্ট রোগী দের এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরে ঘুরে হয়রানি না হতে হয়৷ বলা বাহুল্য, সরকারের তরফে কোনো কথা ই কানে নেওয়া হয় নি। আমরা বারবার বলি অবিলম্বে ত্রিস্তরবিশিষ্ট স্বাস্থ্যব্যবস্থা কে কাজে লাগানো হোক, কোভিড উইং খোলা হোক প্রতিটি হাসপাতালে, প্রতিটি টার্সিয়ারি হাসপাতালের ‘কোভিড উইং’ এ ভেন্টিলেটর, CCU বেডের ব্যবস্থা করতে হবে নাহলে কিন্তু ভয়াবহ পরিস্থিতি হতে চলেছে।

এবং আমাদের আশঙ্কা সত্যি করে গত তিন দিনে এমন বেশ কিছু মর্মান্তিক ঘটনা ঘটা শুরু হয়েছে যা আমাদের প্রস্তাব মানলে খুব সহজেই হয়তো এড়ানো যেত।

৭ই মে ‘কোভিড এক্সক্লুসিভ’ হাসপাতাল হিসেবে ঘোষণার পর থেকে মেডিকেল কলেজের ইমার্জেন্সি কে যে কার্যত অকেজো করে রাখা হয়েছে, সে বিষয়ে আমরা বারবার আমরা বলি। সেখানে খারাপ রোগী আসলে কিভাবে তার চিকিৎসা হবে সে বিষয়েও কর্তৃপক্ষের কোনো হেলদোল কিন্তু আমরা দেখতে পাই নি। ০৯.০৭.২০২০ তারিখে আমাদের আন্দোলনের ফলে নোটিশ দিয়ে আউটডোর ও ইনডোর এডমিশন এর ব্যবস্থা হলেও ইমার্জেন্সি নিয়ে অস্পষ্টতা রেখে দেওয়া হয়।

বলে নেওয়া ভালো, চারটে হাসপাতালে ১০ ঘন্টা ঘুরে এসে শুভ্রজিৎ যে ইনসুলিন, হাইড্রোকর্টিসোন, ফ্লুইড পায় মেডিকেল কলেজের ইমার্জেন্সি তে তা কেবল মাত্র ডিউটি রত জুনিয়র ডাক্তারদের উপস্থিত বুদ্ধিতে ও তৎপড়তায়। তারা CPR রুমে নিয়ে গিয়ে অত্যন্ত দ্রুততায় সেই চিকিৎসা দেন যা তার পাওয়ার কথা ছিল ১০ ঘন্টা আগে প্রথম হাসপাতালেই এবং কেবল মাত্র প্রশাসনিক জটিলতা ও যথাযথ নির্দেশিকার অভাবে তা সে পায় নি।

গত দু দিনে আমরা বারবার যাই সুপার, প্রিন্সিপাল এর কাছে, ইমার্জেন্সি যাতে অবিলম্বে কার্যকর হয় সে নিয়ে ডেপুটেশন দিই। এবং সেই চাপে আজ নোটিশ দিয়ে একটি ‘কুইক রেসপন্স টিম’ গঠন করা হয়েছে যারা ইমারজেন্সি তে সমস্ত খারাপ রোগীদের চিকিৎসা বিষয়ক সিদ্ধান্ত নেবে ও প্রয়োজনীয় চিকিৎসা করবে। আমাদের এই ন্যায্য দাবি মেনে নেওয়ার ফলে কোনো মেডিকেল কলেজের জেনারেল ইমার্জেন্সি কার্যত আবার ‘অফিসিয়ালি’ চালু হল। কিন্তু এ সিদ্ধান্ত কেন অনেক আগেই নেওয়া গেল না, এসি রুমে বসে স্বাস্থ্যনীতি নির্ধারকেরা ঠিক কি জন্য এত দেরি করলেন তা সত্যিই আমাদের অজানা।

তবে, একটা কথা স্পষ্ট যে রোগীস্বার্থে এরকম বহু দাবি আমরা এর পরেও আমরা আদায় করব। যতই মিডিয়া- সরকারি আমলা রা ডাক্তারদের দিকে আক্রমণের অভিমুখ ঘোরাতে চাক, আমরা প্রমাণ করতে থাকব আসল ত্রুটি কোথায় এবং শুধু এক্সপোজ করাই নয় সমস্যার সমাধানে সর্বশক্তি দিয়ে লড়ব।

#MCKRDA
#DoctorsForPeople

PrevPreviousকরোনার দিনগুলি ৪৮ বুড়োর গল্প
Nextসাতটা শূন্যNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
দীপঙ্কর ঘোষ
দীপঙ্কর ঘোষ
6 years ago

শেয়ার করছি

0
Reply
আশিস নবদ্বীপ
আশিস নবদ্বীপ
6 years ago

মানুষের জন্য অবশ্যই আপনারা ভাববেন কমরেড।

0
Reply
mallika banerjee
mallika banerjee
6 years ago

ভিতরের কথা আমরা জানতে
পারি খুব কম অথচ ভুগতে হয় আমদের ই।এর দোষ তার
উপর চাপাই। শেয়ার করলাম।

0
Reply

সম্পর্কিত পোস্ট

স্বাধীনতা তুমি কার?

August 16, 2026 No Comments

যে দেশে কবিতা লিখলে বারবার জেল খাটতে হয় বছরের পর বছর, যে দেশে আইনি অধিকারের কথা বললে দেশ বিরোধী বানিয়ে জেলে ভরিয়ে রাখে রাষ্ট্র নিজেই,

‘উদিল রবিচ্ছবি পূর্ব উদয়গিরিভালে’

August 16, 2026 No Comments

“আজ চোদ্দই আগস্ট/ “আজ পাথর ভাঙার কোরাস গাইছে রাত/ রাতের গায়ে লক্ষ আলো/ রাতের গায়ে আগামী আজাদি/ রাতের গায়ে আর্তনাদ” (অদিতি বসু রায়) দু’বছর আগে

নীল রতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে এক নার্সের মৃত্যু

August 16, 2026 No Comments

১৪ আগস্ট ২০২৬ এ বড় শোকের সময়। নীল রতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের শৌচাগারে এক নার্সের মৃত্যু আবারও অনেক যন্ত্রণা স্মরণ করিয়ে দেয়। আমরা এখনও

কবে জেলে যাবেন শাস্তি পেয়ে?

August 15, 2026 No Comments

একটা প্রবাদ আছে ‘Never judge a book by its cover’. যা সামনে দেখা যাচ্ছে তাকেই সত্যি বলে মেনে নিলে খুব মুশকিল!! কিছুদিন আগে প্রাক্তন ‘যুবরাজ’

অ‍্যান্টি-ন‍্যাশন

August 15, 2026 No Comments

অ‍্যান্টি-ন‍্যাশন বলাই ফ‍্যাশন যেই নাগরিক চাইবে হক মূল মিডিয়াও ওদিক ঘেঁষান, ‘বিষ মেশানোর তৈরি ছক’.. কেউ খুঁজে পান পাক-চিনী আর কেউ বা হাঁকেন ‘ মার্কিনী’

সাম্প্রতিক পোস্ট

স্বাধীনতা তুমি কার?

Sanjoy Mukherjee August 16, 2026

‘উদিল রবিচ্ছবি পূর্ব উদয়গিরিভালে’

Gopa Mukherjee August 16, 2026

নীল রতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে এক নার্সের মৃত্যু

Abhaya Mancha August 16, 2026

কবে জেলে যাবেন শাস্তি পেয়ে?

Dr. Amit Pan August 15, 2026

অ‍্যান্টি-ন‍্যাশন

Arya Tirtha August 15, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

662105
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]