Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

যারা পরিযায়ী

FB_IMG_1756257126834
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • August 31, 2025
  • 7:30 am
  • No Comments

★
নিয়ম করে স্থানান্তরে যারা যায় তাদেরকে পরিযায়ী বলে। সেই হিসেবে ধরলে আমি যে এই দূরদেশ সেন্ট পিটার্সবার্গে হাজির হয়েছি বটে কিন্তু আমি মোটেই পরিযায়ী নই। কিন্তু কী আশ্চর্য, আমাকে তবুও এয়ারপোর্টের ইমিগ্রেশন কাউন্টার পেরোতে হবে। আর ইমিগ্রেশনের বাংলা হল পরিযান। সেই মত আমিও পরিযায়ী রূপ পরিগ্রহ করেছি।

এটা কোনও রুটি রোজগার বা খাদ্য অনুসন্ধানের প্রাণান্তকর প্রচেষ্টা নয়। রবিঠাকুরের দেখা হে হংস বলাকার কেস নয়। সেই যুগ যুগান্তের পরিযান। আড়াইশ গ্রাম মাংসের লোভে ছররা বিঁধে, ঘুড়িতে ওড়া বড়শিতে বিঁধিয়ে যে পরিযান স্তব্ধ করে দিচ্ছে অপরিণামদর্শী জানোয়ারেরা।

আমি মোটেই সেই পরিযায়ী বাঙালি শ্রমিক নই যাকে পশুর মত পালিয়ে বেড়াতে হচ্ছে মুখ লুকিয়ে। নইলে অন্য রাষ্ট্রে বস্তাবন্দি করে ঠেলে দেবে রাষ্ট্রীয় পশুরা।

সারা জীবনে অন্য দিকে তাকাবার ফুরসত পাইনি। দেখব এবার জগৎটাকে, এই বাসনা যখন সত্যিই হল তখন আমার দেহযন্ত্রগুলো একে একে জবাব দেবার প্রস্তুতি নিচ্ছে।

তবু নেহাৎই বেড়াতে এলাম। সেন্ট পিটার্সবার্গ নামের এক শহরে। Pradip Mahapatraর হাত ধরে।

এবং এই এয়ারপোর্টে নেমেই প্রথম ঠোক্করটা খেলাম। এয়ারপোর্টের ইমিগ্রেশন কাউন্টারে। সেখানের কাউন্টার বালিকা আমার পাসপোর্টটাকে বিশেষ রকম স্নেহের চোখে উলটে পালটে দেখল। একটা পেন্সিলের মত বস্তু দিয়ে তার পাতাগুলো ঘষাঘষি করল। অতঃপর পুরোনো ঘড়ি মেকানিকেরা যেরকম একটা লেন্স লাগানো যন্ত্র একচোখে লাগিয়ে ঘড়ির মেশিনপত্র দেখতেন হুবহু সেই রকম একটা কিছু চোখে লাগিয়ে পাসপোর্টের সব কটা পাতা চেক করল। অবশেষে মিনিট দশেক বাদে, ইঙ্গিতে বলল লাইন ক্লিয়ার। ভেতরে যাও।

আমার ঠিক পরেই লাইনে ছিল নব আর নবর বউ। ওরা রেহাই পেল না। তার পরেই আমরা দ্রুত বুঝে গেলাম, কত ধানে কত চাল।

আমাদের গ্রুপে মোট ষোলো জন। তার মধ্যে ইমিগ্রেশনে ছাড়া পেলাম মাত্রই সাতজন। বাকি নয়জনের চেহারায় নিশ্চয়ই দুষ্কৃতিছাপ ছিল। নিশ্চয় কিছু বেশিই ছিল। তাদের পাসপোর্ট এরকম কেড়ে নেওয়া হল।

শুধু আমার সহযাত্রীরাই না। এই রকমের দুর্গতি হল আরও চব্বিশ পঁচিশ জনের।
বাইরে আমরা প্রবল উৎকণ্ঠায় বসে। ঠিক চুপচাপ বসে তা নয়। ভেতরের বন্দীরা সমেত আমাদের সবারই লাগেজগুলো মুখ শুকনো করে ঘুরে চলেছে বেল্টের ওপর। আমাদেরগুলোকে চিনে নিয়ে টেনে টেনে নামানো হল।

বসে আছি… বসেই আছি। এক ঘণ্টা পেরোলো, দু আর তিনও গেল। ঘণ্টা চারেকের মাথায় মুক্তি পেল সহযাত্রীরা। ওরা বারবার জানতে চেয়েছে কেন আটকে রাখা হল। জবাব মেলেনি। দুস্তর ভাষা-ব্যবধান পেরিয়ে যা উত্তর বোঝা গেল, ডাবল চেকিংএর জন্য আটকানো হয়েছে। সেই ডাবল চেকিং ব্যাপারটা খায় না মাথায় দেয় বুঝিয়ে বলেনি।

পাসপোর্টগুলো টেবিলে অবহেলা মেখে ছড়িয়ে আছে। বিদেশি বাবু আর বিবিরা কাজ করছেন। নিজেদের মধ্যে গল্পগাছাও করছেন। পরপর আসা এরোপ্লেনের যাত্রীরা একে একে গেট পেরোচ্ছে। শুকনো মুখে শুধু বসে আমাদের সেই কজন। অন্য যাদের আটকেছে তাদের ক্লান্ত শুকনো মুখ শিশুসন্তানেরা ঘুমিয়ে পড়েছে অনেকে।
কেউ কিছু চেক করছে না। অফিসের কারও কোনও উদ্যোগ দেখা যাচ্ছে না সে ব্যাপারে।

এর মধ্যে Dhrubaকে একটা পর্যায়ে ডেকে নিয়ে গেল একটা উঁচু পোস্টের আইনরক্ষকের ঘরে। সেখানে হাস্যকর কিছু জিজ্ঞাসাবাদ করা হল। অমুক জায়গা থেকে তমুক জায়গায় যাবে। দূরত্ব কত জায়গা দুটোর? যেন এই সমস্ত মুখস্থ রাখার কথা ওর।
ব্যাগে কত রুবল রয়েছে?
ধ্রুব বলল, দুশো রুবল।
হাঃ হাঃ হাঃ, মোটে এই টাকায় রাশিয়ার মত একটা মহান দেশে বেড়াবেন।
তাকে বোঝানোই যাচ্ছে না ট্র‍্যাভেল এজেন্সি পুরোটা ম্যানেজ করছে। ভিসা, টিকিট, হোটেল, বুকিং গাইড সবই।

প্রবল সেই অবিশ্বাসী অফিসার ধরেই নিয়েছে পঁয়ষট্টি পেরোনো ধ্রুব হয় ইউক্রেনিয়ান সন্ত্রাসী নইলে আন্তর্জাতিক চোরাকারবারি, নিদেনপক্ষে নিজের দেশে খাবার সংস্থান না থাকায় এই বয়সে রাশিয়ায় এসে কাজটাজ জুটিয়ে আবার ইনিংস শুরু করতে চায় লুকিয়ে।

অবশেষে ক্লান্ত শরীরে আর ধ্বস্ত মানসিকতায় ষোলোজন পরিযায়ী সবাই মুক্ত হলাম ইমিগ্রেশন নামের ভয়াবহ অত্যাচার থেকে। একটা পর্যায়ে মনে হচ্ছিল, কাজ নেই আর নতুন দেশ দেখে। ফেরৎ যাই।

এবং পরিযায়ীদের ইতিহাস এটাই। যুগে যুগে, কালে কালে তাদের যাত্রাপথে ব্যারিকেড বসাবে কৌশলী মানুষ আর রাষ্ট্র। কখনও ছরড়া বন্দুক হাতে, কখনও রাষ্ট্রীয় এজেন্সি… পুলিশ প্রশাসন, কখনও বা ইমিগ্রেশন অফিসের অফিসার সেজে।

★

PrevPreviousস্বাস্থ্যের সত্যি মিথ্যে ১৩
Nextপ্রতিরোধ ও পুনর্গঠন: আর জি কর আন্দোলনের এক বছরNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ঝাড়খন্ডের ছাত্র আন্দোলনের সংহতিতে

August 23, 2026 No Comments

ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলন শেষ ১৬ দিন ধরে গোটা রাজ্যকে উত্তাল করেছে। আমরা এই ন্যায্য আন্দোলনের সংহতি তে রয়েছি প্রথম থেকেই। এই আন্দোলন যদিও প্রশ্নপত্র ফাঁসের

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

August 23, 2026 No Comments

২১.০৮.২০২৬-এ প্রকাশিত দুটি প্রথমসারির সংবাদপত্রের প্রথমপৃষ্ঠার শিরোনাম আশা করি এতক্ষণে সবাই পড়েছেন, দেখেছেন এবং জেনে গেছেন. (আনন্দবাজার – ২১.০৮.২০২৬) (দ্য টেলিগ্রাফ – ২১.০৮.২০২৬) (দ্য ওয়াল

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

August 23, 2026 No Comments

২২ আগস্ট ২০২৬ “তুমি কি ভেবেছো চুনকাম করলেই ইতিহাস মুছে যায়?প্রতিটি ইঁটের পাঁজরে ক্ষোভের আগুন জ্বলে ওঠে অমাবস্যায়।” “We Want Justice” এই লেখা বাঙালীর মন,

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

August 22, 2026 No Comments

এক ১৪ আগস্ট মধ্যরাতে তৎকালীন শাসকের প্রশ্রয়পুষ্ট গুণ্ডারা, যাদের সংবাদমাধ্যম মিষ্টি করে দুষ্কৃতী বলে,এই শহরের এক অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে যথেচ্ছ ভাঙচুর করেছিল

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

August 22, 2026 No Comments

২০২৬ সালটিকে ইউনাইটেড নেশনস জেনারেল এসেম্বলির তরফ থেকে “আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ” হিসেবে ঘোষণা করা হয়েছে। কৃষির সঙ্গে যুক্ত মহিলাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে, আমাদের খাদ্যের

সাম্প্রতিক পোস্ট

ঝাড়খন্ডের ছাত্র আন্দোলনের সংহতিতে

West Bengal Junior Doctors Front August 23, 2026

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

Dr. Jayanta Bhattacharya August 23, 2026

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

Abhaya Mancha August 23, 2026

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

Vishag Gupta August 22, 2026

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

Somnath Mukhopadhyay August 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669400
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]