Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

স্বাস্থ্যের সত্যি মিথ্যে ১৩

Oplus_16777216
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • August 31, 2025
  • 7:04 am
  • No Comments
প্রশ্নঃ আমার শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা। আমার কি তাহলে ইউরিক অ্যাসিড বেড়ে গেছে? আমি কি টমেটো, মুসুর ডাল, পালং শাক এই সব খাওয়া বন্ধ করে দেব?
উত্তরঃ বেশিরভাগ মানুষ সব অসুখই মোটামুটি গ্যাসের সমস্যা বলে চালাতে চান। মাথা ঘোরা থেকে কোমরে ব্যথা পর্যন্ত। যেগুলো গ্যাস দিয়ে মেলাতে পারেন না, সেগুলোর জন্য ইউরিক অ্যাসিডের দ্বারস্থ হন। ইউরিক অ্যাসিডের সমস্যাও একটি জনপ্রিয় অসুখ।
যাবতীয় ব্যথার জন্য অধিকাংশ মানুষই ইউরিক অ্যাসিডকে দায়ী করেন। এবং আশেপাশের মানুষের পরামর্শে নানা রকম খাওয়া দাওয়ায় পরিবর্তন আনেন। যার কোনটিই বিজ্ঞান সম্মত নয়। এবং নানা রকম অতি প্রয়োজনীয় ও পুষ্টিকর শাকসবজি বন্ধ করে দেওয়ায় শরীরের লাভের বদলে ক্ষতি বেশি হয়।
খাওয়া দাওয়া নিয়ে আলোচনা শুরুর আগে আমরা সংক্ষেপে জেনে নি, ইউরিক অ্যাসিড আসলে কী? এটা বাড়ে কেন?
ইউরিক অ্যাসিড শরীরে তৈরি হয় পিউরিন নামক যৌগ থেকে। এই পিউরিন বিভিন্ন খাবার থেকে পাওয়া যায়।
যেমন-
  • রেড মিট (ছাগল, গরু, ভেড়া, শুকর ইত্যাদির মাংস)
  • মুরগীর মেটে।
  • সামুদ্রিক মাছ (সালমন, লবস্টার ইত্যাদি)
  • অ্যালকোহল
  • অতিরিক্ত ফ্রুক্টোজ যুক্ত খাবার, যেমন প্যাকেট করা ফলের রস, কোল্ড ড্রিকংস, সোডা, আইসক্রিম, বিভিন্ন ফাস্টফুড ইত্যাদি।
ফলে খাদ্য তালিকা থেকে এগুলো বাদ দিলে ইউরিক অ্যাসিড কমতে পারে। কিন্তু শাকসবজি বা বিভিন্ন রকম ডাল ,দানা শস্য বাদ দিয়ে ইউরিক অ্যাসিড কমবে না।
  • খাদ্যে অবস্থিত পিউরিন থেকে জ্যান্থিন অক্সিডেজ উৎসেচকের মধ্যমে ইউরিক অ্যাসিড তৈরি হয়। যা কিডনির মাধ্যমে প্রস্রাবের সাথে শরীর থেকে বেরিয়ে যায়। সেকারণে কিডনির কোনো সমস্যা হলেও রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে যায়।
  • এছাড়াও বিভিন্ন ওষুধপত্রের জন্যেও রক্তে ইউরিক অ্যাসিড বাড়তে পারে।
ইউরিক অ্যাসিড আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ এন্টিঅক্সিডেন্ট। স্বাভাবিক পরিমাণে থাকলে এটি দেহের ভালো কাজেই লাগে। কিন্তু বেড়ে গেলেই হয় মুশকিল। তখন ইউরিক অ্যাসিড রক্তে একসাথে জড় হয়ে ক্রিস্টাল তৈরি করে। এই ইউরিক অ্যাসিড ক্রিস্টাল বিভিন্ন অস্থি সন্ধিতে জমা হয়ে গেঁটে বাত বা গাউট করতে পারে। অস্থি সন্ধি লাল হয়ে ফুলে যায় ও ভয়ানক ব্যথা করে। গেঁটে বাত সবচেয়ে বেশি হয় পায়ের বুড়ো আঙ্গুলের গোড়ায়।
ইউরিক অ্যাসিড ক্রিস্টাল কিডনিতে জমা হয়ে পাথর তৈরি করতে পারে। কিডনির পাথরের জন্য ভয়ানক ব্যথা হয়। এবং অনেকসময় কিডনির নালী আটকে গিয়ে কিডনির ক্ষতি হতে পারে।
এছাড়াও ইউরিক অ্যাসিড বেশি হওয়ার সাথে নিম্নলিখিত রোগগুলির কিছুটা সম্পর্ক পাওয়া গেছে। যেমন-
  • হৃদযন্ত্রের সমস্যা
  • উচ্চ রক্তচাপ
  • ডায়াবেটিস
  • ফ্যাটি লিভার
  • মেটাবলিক সিনড্রোম।
কিন্তু এটাও মাথায় রাখা দরকার শরীরের যে কোনো অংশে ব্যথা মানেই সেটা ইউরিক অ্যাসিডের জন্য নয়। শাকসবজি বন্ধ করলে ইউরিক অ্যাসিড কমে না। এটা পুরোপুরি ভুল ধারণা। অমাবস্যা পূর্ণিমার সাথে ইউরিক অ্যাসিড বা অন্য কোনো ব্যথা বাড়ার কোনো সম্পর্ক নেই।
PrevPreviousচম্বলের ডাকাতিয়া ব‌উ ও এক আশ্চর্য রূপান্তরের কাহিনি
Nextযারা পরিযায়ীNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতির অবসান কল্পে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাংবিধানিক ভুমিকার পুনঃপ্রবর্তনের প্রয়োজনীয়তা

June 22, 2026 No Comments

হেলথ সার্ভিসেস অ্যাসোসিয়েশনের দাবী পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ অনেক দিনের। বিশেষ করে আর জি কর কান্ড ও হুমকি সংস্কৃতির প্রেক্ষিতে এই বিষয়টি

অবিলম্বে NEET SS ২০২৫ কাউন্সেলিং শুরু করতে হবে।

June 22, 2026 No Comments

NEET Super Specialty (NEET SS) ২০২৫ পরীক্ষার ফল প্রকাশের প্রায় ছয় মাস অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়নি। দেশের অন্যতম কঠিন ও প্রতিযোগিতামূলক

পশ্চিমবঙ্গের জনক নন শ্যামাপ্রসাদ, ২০ জুনে পূর্ণতা পায় নি এই রাজ্য

June 22, 2026 1 Comment

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করতে বলে কার্যত শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিকৃত ইতিহাস প্রতিষ্ঠা করা হচ্ছে তাইই নয়, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বিভাজিত বঙ্গের ইতিহাসের কবর

শুধু, এক মুঠো নুনের জন্য ……

June 21, 2026 1 Comment

এই নিবন্ধটি লবণ তৈরির সঙ্গে যুক্ত গুজরাটের প্রান্তিক আগারিয়া জনগোষ্ঠীর মানুষদের কঠিন কঠোর পরিশ্রমী জীবনের এক বাস্তব আলেখ্য। আমাদের প্রতিদিনের খাবারকে স্বাদু করে তোলার জন্য

স্বাস্থ্যকর্মীর উপর শারীরিক নির্যাতনের তীব্র ধিক্কার জানাই।

June 21, 2026 No Comments

সম্প্রতি আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকে জাতীয় ফাইলেরিয়া নির্মূল কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত গণঔষধ বিতরণ (Mass Drug Administration) কর্মসূচিকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনায় স্বাস্থ্যকর্মীদের ওপর

সাম্প্রতিক পোস্ট

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতির অবসান কল্পে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাংবিধানিক ভুমিকার পুনঃপ্রবর্তনের প্রয়োজনীয়তা

Dr. Hiralal Konar June 22, 2026

অবিলম্বে NEET SS ২০২৫ কাউন্সেলিং শুরু করতে হবে।

West Bengal Junior Doctors Front June 22, 2026

পশ্চিমবঙ্গের জনক নন শ্যামাপ্রসাদ, ২০ জুনে পূর্ণতা পায় নি এই রাজ্য

Parichay Gupta June 22, 2026

শুধু, এক মুঠো নুনের জন্য ……

Somnath Mukhopadhyay June 21, 2026

স্বাস্থ্যকর্মীর উপর শারীরিক নির্যাতনের তীব্র ধিক্কার জানাই।

West Bengal Junior Doctors Front June 21, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

634639
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]