Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আট আনা পয়সার গল্প

Screenshot_2022-05-14-09-10-44-90_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • May 14, 2022
  • 9:14 am
  • No Comments

সে বছর, ১৮৯৭ তে বর্ষা নামতে দেরি হচ্ছিল। গরমও ছিল তেমনি অসহ্য। ডাঃ রস, ইন্ডিয়ান মেডিক্যাল সার্ভিসের মাদ্রাজ শাখার কমিশন্ড অফিসারের কপাল থেকে টপটপ করে ঘাম ঝরে পড়ছে, হাত দুটো ঘামে ভিজে। সেই  ঘামে ভিজে মাইক্রোস্কোপের স্ক্রুগুলোতে মরচে ধরে যাচ্ছে। শেষ পড়ে থাকা আইপিসটার মধ্যে গরমে ধরেছে ফাটল।

বেগমপেটের সেই আধা অন্ধকার, ঘুপচি, ভ্যাপসা অফিস ঘরে রস একের পর এক মশার ব্যবচ্ছেদ করে চলেছেন। পাখা চালানো যাবে না কারণ হাওয়ার ঝড়ে উড়ে যাবে তাঁর অখণ্ড মনোযোগের সেই পুঁচকি লক্ষ্যবস্তু।

সবসময়ে, ক্রমাগত রসকে বিরক্ত করে যাচ্ছে ক্ষুদে সব পোকা। বারান্দা থেকে ঘরে আসা আলোর পথ ধরে এসে ওরা ঢুকে পড়তে চাইছে রসের নাকে কানে, চোখের কোনে।

তখন আগস্ট মাসের মাঝামাঝি, বহু কষ্টে কয়েকটা (২০ খানা) মশা পাওয়া গেল যারা হুসেইন খান নামে এক ম্যালেরিয়া রুগীকে কামড়িয়েছে। বলা ভালো, খান সাহেব আট আনা পয়সার বিনিময়ে (প্রতিবার কামড়ের জন্য এক আনা) কামড় খেতে রাজি হয়েছেন। বার কয়েক ব্যর্থতার পরে রস শেষ পর্য্যন্ত খুঁজে পেলেন। স্রেফ দুটি মশার পাকস্থলীতে দেখতে পেলেন।

ডায়রির পাতায় লিখছেন “…I saw a clear and almost perfectly circular outline before me of about 12 microns diameter. The outline was much too sharp, the cell too small to be an ordinary stomach-cell of a mosquito. I looked a little further. Here was another, and another exactly similar cell,”

এককালের অক্সফোর্ড-কেমব্রিজ যুগ্ম ছবি আঁকা পরীক্ষায় প্রথম স্থান পাওয়া রস পরম মমতায় তাঁর ল্যাবরেটরি নোটবুকের পাতায় এঁকে রাখলেন সেই গোল গোল “pigmented bodies”, যেগুলি আসলে মশার শরীরে ম্যালেরিয়া জীবাণু প্লাসমডিয়াম নামের পরোজীবীর জীবন চক্রের বিভিন্ন দশা।

পেপারটা লিখতে ডাঃ  রসের দশদিন মতো লেগেছিল। “On some peculiar pigmented cells found in two mosquitoes fed on malarial blood” ছিল পেপারটার নাম। ওই গবেষণাপত্রটা ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশ পায় ১৮৯৭ এর ডিসেম্বর মাসের ১৮ তারিখে।

প্রমাণিত হল হাজার মাইল দূরে ইংল্যান্ডে বসে থাকা তাঁর মেন্টর ডাঃ প্যাট্রিক ম্যানশনের হাইপোথিসিস, যাঁর সাথে রস বিনিময় করেছিলেন ১৭৩ খান চিঠি।

ডাঃ রসকে তাঁর কর্মজীবনে নানা প্রতিকূলতা সামাল দিতে হয়েছে। সবচেয়ে বড় অসুবিধে ছিল বদলি। এমন সব জায়গায় বদলি যেখানে ম্যালেরিয়ার মশা পাওয়া যায় না। কলকাতার পরে রসকে বদলি করা হয় আসামে। সারা জীবন ম্যালেরিয়া নিয়ে কাজ করা মানুষটিকে বলা হল, এবার কালা জ্বর নিয়ে কাজ করুন।

রসের নিজের ভাষায়, “Columbus having sighted America was ordered off to discover the North Pole. No, the man who can do is not allowed to do, because the man who cannot do is put in authority over him.”

অসুখী, হতমান রস ঠিক করলেন চাকরি ছেড়ে দেবেন। কলকাতার ল্যাবরেটরিতে এতদিনের সযত্নে পোষা পাখিগুলোকে খাঁচার দরজা খুলে উড়িয়ে দিলেন, জারগুলো থেকে ফেলে দিলেন মশার ডিম, লার্ভা। এতদিনের বিশ্বস্ত সহচর মহম্মদ বক্সকে বিষণ্ণ মুখে বিদায় দিয়ে শহর কলকাতা ছেড়ে বিদায় নিলেন রস। তারিখ টা ১৩ই আগস্ট, ১৮৯৮, কেউ তখনও জানে না ভবিষ্যতের কথা।

বাবার জোরাজুরিতে ডাক্তারি পড়তে ঢোকা ডাঃ রস মেডিসিনে নোবেল প্রাইজ পান ১৯০২ সালে।

এর পর থেকে এটা প্রমাণিত, সারা পৃথিবীর মানুষ মেনে নিয়েছে যে ওসব “খারাপ বাতাস টাতাস নয়, ম্যালেরিয়া ছড়ায় এমন স্ত্রী মশার কামড় থেকে যার পেটে ম্যালেরিয়া রোগের পরজীবী আছে।”

রোগ, ব্যাধির কারণ হিসেবে হাজার বছর ধরে চলে আসা নানান ভ্রান্ত ধারণা যেমন, পাপের ফল, ডাইনির অভিশাপ ইত্যাদিকে মানুষের মন থেকে সরিয়ে দিতে বিজ্ঞানের প্রতিটা ছোট বড় পদক্ষেপ তাই অসীম গুরুত্বের, আনন্দের।

অন্ধকার থেকে আলোর পথে চলা অভিযাত্রীদের একজন ডাঃ রোনাল্ড রস। সেকেন্দ্রাবাদ থেকে কলকাতার প্রেসিডেন্সি জেনারেল হাসপাতালের কানিংহ্যাম ল্যাবরেটরি তাঁর পদচিহ্নে উজ্জ্বল।

১৩ই মে রসের জন্মদিন।

সূত্র:
(১) ম্যালেরিয়া, মসকুইট, এন্ড দ্যা লিগ্যাসি অফ রোনাল্ড রস; রবার্ট সিনডেন, WHO
(২) ব্রিটিশ জার্নাল অফ ইমিউনলোজি, রোনাল্ড রস।

PrevPreviousমাত্র ৩ টে টিপস মানলে সুস্থ সন্তান হবে
Nextএই কথাটি মনে রেখোNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ইন্দাস থেকে যাদবপুর : আক্রান্ত ন্যায়, স্বাধীনতা, মুক্তচিন্তা , এরপরেও কি হিন্দু-মুসলমান করব??

August 25, 2026 No Comments

নতুন সরকার ক্ষমতায় আসার পর বাংলার মনীষী, সংস্কৃতি ও শিক্ষাঙ্গনের উপর লাগাতার গৈরিক হামলা ঘটেই চলেছে। বাঁকুড়ার ইন্দাসে সিজেপি-র সমর্থকের বাবাকে বাড়িতে ঢুকে পিটিয়ে মারা,

অনিরুদ্ধ কর: লাস্ট অফ দ্যা মোহিক্যান্স

August 25, 2026 1 Comment

কাজের চাপে একটা দিন দেরি হয়ে গেল। লেখাটা কাল দেওয়ার ছিল। স্বাস্থ্য দপ্তরের প্রশাসক মানেই যে স্টিরিওটাইপ ছবিটা ভেসে ওঠে সেটা এমন একটা লোকের ছবি

Five Lessons Bacteria Can Teach Humanity

August 24, 2026 No Comments

ডিলিটেড ভোটার দের নাম তোলার দাবীতে ২রা সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে গণডেপুটেশন সফল করুন।

August 24, 2026 No Comments

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়ে গেল। সরকার পরিবর্তনও হয়ে গেছে। ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু এবারের নির্বাচনে সবচেয়ে খারাপ দিক হল, প্রায় সাড়ে ৩২ লাখ মানুষ তাদের

স্মৃতি কেউ মুছে দিতে পারবে না।

August 24, 2026 No Comments

‘মুছে দেওয়া’ শাসকের অত্যন্ত প্রিয় অস্ত্র। সময় যায়, শাসকের মুখ পাল্টায়, কিন্তু এই অস্ত্রের ব্যবহার বদলায় না। নিপীড়ন ও দমন-পীড়নের চিহ্ন মুছে দিয়ে মানুষকে ভুলিয়ে

সাম্প্রতিক পোস্ট

ইন্দাস থেকে যাদবপুর : আক্রান্ত ন্যায়, স্বাধীনতা, মুক্তচিন্তা , এরপরেও কি হিন্দু-মুসলমান করব??

Parichay Gupta August 25, 2026

অনিরুদ্ধ কর: লাস্ট অফ দ্যা মোহিক্যান্স

Dr. Samudra Sengupta August 25, 2026

Five Lessons Bacteria Can Teach Humanity

Satya Sagar August 24, 2026

ডিলিটেড ভোটার দের নাম তোলার দাবীতে ২রা সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে গণডেপুটেশন সফল করুন।

Sangrami Gana Mancha August 24, 2026

স্মৃতি কেউ মুছে দিতে পারবে না।

West Bengal Junior Doctors Front August 24, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669834
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]