শ্যামাপ্রসাদ স্মৃতিপক্ষ: বিভাজন-রাজনীতির উদযাপন
There is probably no time and place with which historians are concerned, which has not seen the invention of tradition…For all invented traditions, so far as possible, use history as legitimator of action and cement of group cohesion. (Eric Hobsbawm, ‘Invention of Traditions’) বিংশ শতকের প্রথম কয়েকটি দশকে বাংলার এক বিশিষ্ট ব্যক্তিত্ব শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। প্রায় চার দশক ধরে সমকালীন বাংলায় শিক্ষাবিদ এবং রাজনীতিবিদ হিসাবে পরিচিত হলেও পরবর্তী কালে বাংলার ইতিহাসচর্চায় খুব দৃশ্যমান ছিলেন না শ্যামাপ্রসাদ। ২০২৩ সাল থেকে একটি রাজনৈতিক দল কর্তৃক পশ্চিমবঙ্গ দিবস পালন এবং ২০২৪ এ সরকারি ভাবে স্মৃতিপক্ষ পালনের মাধ্যমে শ্যামাপ্রাসাদ আবার ইতিহাসের সারথির ভুমিকায়। এই বক্তৃতায়












