Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কথাগুলো এই সময়েই বলার

Oplus_16908288
Dr. Bishan Basu

Dr. Bishan Basu

Cancer specialist
My Other Posts
  • April 26, 2025
  • 7:38 am
  • No Comments

কয়েকটা কথা। কথাগুলো এই সময়েই বলার, যদিও ঠিক এই মুহূর্তে কথাগুলো বলার মানে হয় না। তবু বলি।

হ্যাঁ, আমি কুখ্যাত সেকু-মাকু গোষ্ঠীভুক্ত। অর্থাৎ সেকুলার এবং বামপন্থী। এমনকি লিবেরাল, থুড়ি লি-বেড়াল-ও। অর্থাৎ বলতে পারেন, দেশ ও জাতির যা যা সমস্যা – ‘ওদের’ বাড়াবাড়ি থেকে শুরু করে জঙ্গীহানা বা দাঙ্গা – এসবের জন্য যাদের যাদের দায়ী করা যায়, সেই মানুষগুলোর একজন।

আমার যাবতীয় লেখাপত্র ওই দৃষ্টিকোণ থেকেই লেখা। এই পোস্টও। কমেন্টবক্স খোলা রইল। যা যা বলার, বলে যেতে পারেন।

জন্মসূত্রে হিন্দু হলেও আমি কোনও রকম ধর্মাচরণ করি না। নিজেকে সম্পূর্ণ ঈশ্বরে অবিশ্বাসী নাস্তিক বলব কিনা জানি না, তবে ঈশ্বর থাকা বা না থাকা নিয়ে আমার বিশেষ চিন্তা নেই। ধর্মগ্রন্থ খুব বেশি পড়েছি এমনও নয়। কেননা আমার ধারণা, ধর্মগ্রন্থ পাঠ ধর্মানুশীলনের সঙ্গে সম্পৃক্ত। আলগাভাবে গল্প-কবিতার মতো করে খানিক গীতা-উপনিষদ পড়লাম বা মসনবি নেড়েচেড়ে দেখলাম আর তারপর সে নিয়ে মতামত জাহির করলাম, ওভাবে হয় না। (যদিও ওইভাবেই পূর্বোক্ত বইগুলো সহ কিছু কিছু বই পড়ে দেখেছি অবশ্যই।)

ধর্ম বলতে যদি কিছুতে আগ্রহ থাকে, তাহলে তা বৌদ্ধধর্ম – যদিও নিজেকে বৌদ্ধ বলতে পারি না। কোনও একটি পথ-ই লক্ষ্যে পৌঁছে দেবার ব্যাপারে সর্বাপেক্ষা নিশ্চিত – সুতরাং সর্বোৎকৃষ্ট – এই বিশ্বাস ছাড়া কোনও ধর্মে আস্থা রাখা যায় না। এবং আমার পথটি সর্বোৎকৃষ্ট মানার অর্থ বাকিরা… অর্থাৎ সাধারণত ধর্মবিশ্বাসের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে থাকে অপর ধর্মের প্রতি… সবক্ষেত্রে বিদ্বেষ এমন নয় অবশ্যই, কিন্তু উপেক্ষা অশ্রদ্ধা, নিদেনপক্ষে করুণা (ঈশ্বর ওদের ক্ষমা করো, ওরা জানে না কী ভুল করছে টাইপের)….

হ্যাঁ, এটুকু জানি যে ধর্মীয় দাঙ্গার মুহূর্তে আমার বাকি সবকিছু ছেড়ে ওই জন্মসূত্রে প্রাপ্ত ধর্মপরিচয়টিই একমাত্র বিচার্য হবে – তেমনটাই হয়ে থাকে, তেমনটাই প্রথা – তবু আমি কিছুতেই, আমার বাকি সমস্ত চিন্তাভাবনা শিক্ষাদীক্ষা বিসর্জন দিয়ে, নিজের (কিংবা অন্য কারও) ধর্মীয় পরিচিতিটিকে অগ্রাধিকার দিতে পারি না। পারিনি, পারছি না, আগামী দিনেও পারব না।

আমার বন্ধুবৃত্তের মানুষগুলোকেও আমি সেভাবেই দেখি। হিন্দু কিন্তু পুজোআচ্চা করে না কিংবা মুসলমান কিন্তু কথাবার্তায় বোঝা যায় না, এভাবে নয় – আমি দেখার চেষ্টা করি তার হিন্দু-মুসলমান পরিচিতি ব্যতিরেকে। ছেলেবেলা থেকে তেমন শিক্ষাই পেয়ে এসেছি – জীবনের হাফটাইম পার হয়ে সেকেন্ড হাফের খেলা চলছে, রেফারি কখন খেলাশেষের বাঁশি বাজিয়ে দেবে জানি না – এখন আর নিজেকে পালটে ফেলার সময় নেই।

আমি জানি, আমার আশেপাশের সকলে এভাবে ভাবেন না। তাঁরা আমার তুলনায় মনুষ্য হিসেবে নিকৃষ্টতর এমন দাবি করি না – কিন্তু আমি তাঁদের মতো নই এবং তাঁরাও আমার মতো নন, এটুকু বলতেই পারি। সুতরাং, কাশ্মীরের আদিল হোসেন শেখ বা বাঙালি সেনা ঝণ্টু আলি শেখ আমার চোখে “ভালো মুসলমান”-এর উদাহরণ নন, বড় মানুষের উদাহরণ। কোনও ধর্মমত বা কোনও মতবাদই – বইয়ে যা-ই লেখা থাকুক – অন্যকে বাঁচানোর জন্য নিজের প্রাণ দেওয়া শেখাতে পারে না (তবে প্রাণ নিতে “উদ্বুদ্ধ” করতেই পারে)। আমার বিশ্বাস, এমন কাজ মানবচরিত্রে নীতিবোধ ও মানবিকতাবোধের চরম উৎকর্ষ আত্তীকৃত হলে তবেই সম্ভব – এবং তেমন আত্তীকরণ অতি বিরল। অতি বিরল বলেই উদাহরণযোগ্য।

আগে ভাবতাম, ধর্মীয় গোঁড়ামির সঙ্গে শিক্ষার সম্পর্ক ব্যস্তানুপাতিক। ভুল ভাবতাম। অন্তত শিক্ষা বলতে প্রাতিষ্ঠানিক শিক্ষা বুঝলে, ভুল তো বটেই। গোঁড়ামি ও মতান্ধতা, শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে, ক্রমবর্ধমান। একপক্ষের মতান্ধতা বাড়তে থাকলে অপরপক্ষেরও মতান্ধতা বাড়ে। কারা শুরু করেছিল, এই চাপানওতোর ডিম-আগে-না-মুরগি-আগে তর্কের মতোই অবান্তর ও নিষ্ফলা – কিন্তু সমাজের অধিকাংশ মানুষ যখন ধর্মপরিচয়কেই আশ্রয় করতে থাকেন, তখন এই চাপানওতোরের মধ্যে দিয়েই বিদ্বেষ ও অবিশ্বাস গভীর থেকে গভীরতর হয়।

এই পরিস্থিতিতে আলো দেখানোর দায়িত্ব থাকে যাঁরা নিজেদের কোনও পক্ষের মানুষ হিসেবে মনে করেন না, তাঁদের। রাষ্ট্র ও রাষ্ট্রযন্ত্রের দায়িত্ব সেই কণ্ঠস্বরগুলোকে অগ্রাধিকার দেওয়ার। সম্মিলিতভাবে সেই কণ্ঠস্বর হয়ে ওঠার। মিডিয়ারও তেমন সামাজিক দায় থাকা উচিত।

রাষ্ট্র ও মিডিয়া যদি সেই দায় পালন না করে, বুঝতে হবে তারা সচেতনভাবেই তা পালন করছে না। বুঝতে হবে, শোক ও ক্রোধ যখন দ্রুত পরিণত হচ্ছে বিদ্বেষ ও অবিশ্বাসে – সেই অশান্তির প্রশমন কেউ চাইছে না।

আর হ্যাঁ, আমি শান্তিকামী। এই ঘটনায় হতচকিত ও স্তম্ভিত হয়ে গেছি – কথাগুলো, শোকের দৃশ্যগুলো কিছুতেই ভুলতে পারছি না – তবু আমি যুদ্ধ চাই না।

বাইবেল শিখিয়েছিল – “fracture for fracture, eye for eye, tooth for tooth.” (Leviticus 24:19-21)

আর আমার দেশেরই এক নাগরিক বলেছিলেন – “An eye for an eye makes the whole world blind.”

দুই উচ্চারণের মাঝখানে ব্যবধান প্রায় দু’হাজার বছরের। সভ্যতার ব্যবধানের পরিমাপে, সম্ভবত, দূরত্বটা অনেক অনেএএক বেশি।

PrevPreviousরাত প্রভাতের গান: ‘সংঘর্ষ ও নির্মাণের আখ্যান- শ্রমিক কৃষক মৈত্রী স্বাস্থ্য কেন্দ্রের ৩০ বছর’
Nextমেধা পাটেকর – এক জাগ্রত চেতনার নাম Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ভোপালের সহযোদ্ধাদের সংগ্রামের প্রতি সংহতি জানাই।

September 11, 2026 No Comments

মধ্যপ্রদেশের ভোপালের গান্ধী মেডিক্যাল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের ন্যায়সঙ্গত দাবির আন্দোলনে রাজ্য পুলিশের নির্মম লাঠিচার্জ ও ওয়াটার ক্যানন প্রয়োগের ঘটনায় তীব্র ধিক্কার ও কড়া প্রতিবাদ জানাচ্ছে

এবার পুজোয় খাওয়া দাওয়া

September 11, 2026 No Comments

কৈলাসে দুদিন ধরে প্রবল চীৎকার শোনা যাচ্ছে নারীকন্ঠের, সঙ্গে ছেলেমেয়েদের কান্নাকাটির আওয়াজ। এমনিতেই মাঝেমধ্যে শিবুবাবুর গাঁজার পরিমাণ বাড়াবাড়ি করলে শিবুর বউ রাগারাগি করে, কোন কোন

নেপালে চিকিৎসা ত্রাণে ৩

September 11, 2026 No Comments

আমাদের বলা হয়েছে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা আছে। কিন্তু অন্যান্য জিনিসের প্রয়োজন, যেমন সবার প্রায় বাড়ি ভেঙে গেছে, বাড়ি বানাতে টাকার প্রয়োজন। আপাতত সরকারের তরফে খাওয়ার

মেডিক্যাল কলেজে কোনো নির্যাতনকারীর স্থান নেই!

September 10, 2026 No Comments

কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (CNMC&H) প্রথম বর্ষের ছাত্রীদের সাথে নিরাপত্তার অজুহাতে যে অত্যন্ত নিন্দনীয়, অমানবিক ও ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস

এই অপমান বাঙালির ১০০% প্রাপ্য ছিল!

September 10, 2026 No Comments

বাগেস্বর বাবার বাগারম্বর নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল। কোন কোন পত্রিকা, চ্যানেলে সমালোচনা, কিন্তু ভাবা দরকার: সাহস তিনি পান কোথা থেকে? কে দেয়? উত্তর একটাই: না।ক্ষমতাসীন

সাম্প্রতিক পোস্ট

ভোপালের সহযোদ্ধাদের সংগ্রামের প্রতি সংহতি জানাই।

West Bengal Junior Doctors Front September 11, 2026

এবার পুজোয় খাওয়া দাওয়া

Dr. Hiralal Konar September 11, 2026

নেপালে চিকিৎসা ত্রাণে ৩

Piyali Dey Biswas September 11, 2026

মেডিক্যাল কলেজে কোনো নির্যাতনকারীর স্থান নেই!

West Bengal Junior Doctors Front September 10, 2026

এই অপমান বাঙালির ১০০% প্রাপ্য ছিল!

Parichay Gupta September 10, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

674353
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]