Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মানুষের দাম কত?

IMG-20250606-WA0162
Gopa Mukherjee

Gopa Mukherjee

Teacher of History, Activist of Abhaya Movement
My Other Posts
  • June 9, 2025
  • 8:05 am
  • No Comments

যাত্রাগাছি, গৌরাঙ্গ নগর, শুলংগুড়ি, এবং সংলগ্ন এলাকা জুড়ে নারী সুরক্ষা বৃদ্ধি এবং অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে অভয়া মঞ্চ বৃহত্তর বিধান নগর আয়োজিত গণ কনভেনশন অনুষ্ঠিত  হল ৬ ই জুন শুক্রবার শুলংগুড়ি কলোনি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে।

নতুন দিনের গান গেয়ে অনুষ্ঠানের সুচনা করেন ডঃ তরুণকান্তি কর “আমরা এই বিশ্বের বুকে গড়ব রংমহল/ সৃষ্টির নব মন্ত্রে মোরা করব দিন বদল “

উদ্বোধনী সঙ্গীতের পর স্থানীয় শিক্ষক তরুণ মুখার্জি বক্তব্য রাখেন। গৌরাঙ্গ নগর অঞ্চলের সাংস্কৃতিক পরিবেশের  ক্রমঅবনমন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। আবেগপূর্ণ এবং বলিষ্ঠ বক্তৃতায় তিনি বলেন কী ভাবে পারস্পরিক বন্ধুত্ব ও সহমর্মিতার সম্পর্ক নষ্ট হয়ে গিয়ে টাকা এবং মাদক দ্রব্যের ঢালাও সরবরাহ তরুন প্রজন্মকে বিপথগামী করে তুলেছে। প্রশাসন দুর্নীতি ও বিপথগমনের অন্যতম সহায়। তাই স্বাভাবিক কারণেই নারী এবং শিশু দের নিরাপত্তাহীনতা এই অঞ্চলের একটি অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নারী ও শিশু পাচার চক্র এই অঞ্চলে সক্রিয় হয়ে উঠেছে, প্রশাসন সব জেনেও দুষ্কৃতীদের পরিত্রাতার ভুমিকায়। এই দুর্নীতির পাহাড় ভেঙ্গে ফেলে, সমস্ত ধরনের রাজনৈতিক চাপ, হুমকি ও অন্যায়ের ভ্রূকুটিকে অস্বীকার করে স্থানীয়  মানুষকে তিনি অভয়া মঞ্চের সঙ্গে যুক্ত হবার আহবান জানান। এই মঞ্চ অন্যায়ের বিরুদ্ধে  লড়বার এক যৌথ মঞ্চ, যা দুর্নীতি সন্ত্রাস আর নারী নিগ্রহের বিরুদ্ধে নিরলস সংগ্রাম করে চলেছে।

স্থানীয় অঙ্গনওয়াড়ি কর্মী মালতী কীর্তনিয়া এই অঞ্চলের নারী সুরক্ষা ও  নিরাপত্তা বৃদ্ধির জন্য স্থানীয় মানুষকে এগিয়ে আসতে বলেন। অভয়া মঞ্চকে ধন্যবাদ দেন এলাকার মানুষের এই লড়াই এর পাশে থাকার জন্য।

অভয়া মঞ্চ বৃহত্তর বিধান নগরের অন্যতম আহবায়ক অরিন্দম দাশ তাঁর বক্তব্যে  জ্যাংড়া-হাতিয়ারা পঞ্চায়েত এলাকার শুলংগুড়ি, ঘুনী, জ্যোতিনগর, গৌরাঙ্গনগর, জগৎপুর ইত্যাদি অঞ্চলে নারী, বিশেষতঃ কিশোরীদের ক্রমবর্ধমান নিরাপত্তার অভাব এবং অসামাজিক কার্যকলাপের বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। আর্থসামাজিক পরিস্থিতির পরিবর্তন, চাহিদার সঙ্গে সামর্থ্যের অপ্রতুলতার সংঘাত অল্প বয়সী ছেলেমেয়েদের মানসিক গঠনের ওপর প্রভাব ফেলছে। ফল স্বরূপ অপরাধমূলক কাজকর্মের একটি শক্তিশালী ভিত্তি তৈরী হয়েছে এই অঞ্চল জুড়ে। এই পরিস্থিতিতে পুলিশী ব্যবস্থার ঘাটতি এই অঞ্চলকে  অপরাধীদের অবাধ বিচরণ ভূমিতে পরিণত করেছে।  আর জি কর হাসপাতালে ঘটে যাওয়া তরুণী ডাক্তারের খুন ও ধর্ষণের বিচারের দাবীতে সৃষ্টি হওয়া অভয়া মঞ্চের উদ্যোগে গড়ে ওঠা, বৃহত্তর বিধাননগর অভয়া মঞ্চের পক্ষ থেকে তিনি এই অঞ্চলে পুলিশী ব্যবস্থা সক্রিয় করার দাবি  জানান। বাগুইহাটি, ইকো পার্ক এবং নিউটাউন – এই তিনটি থানার মধ্যেই সমন্বয়ের অভাব এই অঞ্চলের মানুষকে বারবার বিপন্ন করে তোলে। এই পরিস্থিতিতে মঞ্চের পক্ষ থেকে  কয়েকটি  নির্দিষ্ট দাবী করেন-

১) বাগুইহাটি থানার জগৎপুর আউটপোষ্টের মত ইকো পার্ক এবং নিউটাউন থানার একটি করে পুলিশ আউটপোষ্ট এই অঞ্চলে গঠন করতে হবে।

২) তিনটি থানা বা তিনটি ফাঁড়ির সমন্বয় সাধনের দায়িত্ব নির্দিষ্ট পুলিস আধিকারিককে দিতে হবে।

৩) এই অঞ্চলের জন্য একটি কার্যকরী পুলিশ হেল্পলাইন ব্যবস্থার প্রবর্তন করতে হবে।

৪) অঞ্চলে আরো বেশী পুলিশ পেট্রলিং,  সিসি টিভি এবং আলোর ব্যবস্থা করতে হবে। এই ব্যাপারে পঞ্চায়েতকেও যথোপযুক্ত দায়িত্ব পালন করতে হবে।

৫) সব ক্ষেত্রে অপরাধীদের চিহ্নিত এবং গ্রেপ্তার করতে হবে। অঞ্চলে নিখোঁজ বালিকাদের অবিলম্বে খুঁজে বের করে মা, বাবা, পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে।

তিনি অভিভাবকদের কাছে আবেদন জানান উপযুক্ত বয়সের প্রতিটি ছেলেমেয়ে যেন নিয়মিত স্কুলে যায়। অবক্ষয়ের এই কঠিন সময়ে দাঁড়িয়ে সংবেদনশীল আচরণ এবং খোলা মনে কথাবার্তার মাধ্যমে, বিপদ এবং তার থেকে বাঁচার পথ সম্পর্কে সবচেয়ে ভালো ধারণা দিতে পারেন মা,  বাবা এবং শিক্ষকরাই। সুতরাং বাড়িতে এবং বিদ্যালয়ে এ ব্যাপারে সুরক্ষার পাঠ দেওয়ার অভ্যাস গড়ে তোলা দরকার।

অভয়া মঞ্চের আহবায়ক ডঃ পুণ্যব্রত গুণ বলেন শুধু একজন অভয়ার বিচারের জন্যে অভয়া মঞ্চ গঠিত হয়নি। অভয়ার বিচার আমরা ছিনিয়ে আনবোই, সেই সঙ্গে নারী সুরক্ষার জন্যে আমাদের লড়াই চলবে যত দিন না পর্যন্ত সব অভয়ারা বিচার পায়, যত দিন না পর্যন্ত অভয়া হবার সামাজিক অবস্থা বদলায়।

ডঃ তমোনাশ ভট্টাচার্য এই অঞ্চলে জন বসতি গড়ে ওঠার সংক্ষিপ্ত ইতিহাস বলে এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও মানব সম্পদ রক্ষা করার জন্য এলাকার মানুষ ও অভয়া মঞ্চকে লড়াই চালিয়ে যেতে বলেন।

সমগ্র অনুষ্ঠানটিতে সঞ্চালক এবং সুত্রধর হিসেবে অসামান্য ভুমিকা পালন করেন সুতনুকা বন্দ্যোপাধ্যায় । তাঁর বলিষ্ঠ পরিশীলিত কণ্ঠ এবং গভীর সুচিন্তিত সংযোজন অনুষ্ঠানটিতে অন্য মাত্রা এনে দেয়।

দেশভাগের যন্ত্রণা নিয়ে ওপার বাংলার ছিন্নমূল মানুষ এবং বাস্তুহারা ভূমিপুত্রদের ঐক্যবদ্ধ, কঠিন সংগ্রামের মধ্য  দিয়েই এই অঞ্চলে বসতি গড়ে উঠেছিল। এই কনভেনশন সেই গৌরবময় সংগ্রামের উত্তরসূরীদের এবং অভয়া মঞ্চের যোদ্ধাদের  উন্নততর সমাজ গঠনের লড়াইতে শামিল হবার আহ্বান জানায়।

PrevPreviousঊর্মিমুখর: দশম পরিচ্ছেদ
Nextআগুনের পরশমণি ছোঁয়াও প্রাণেNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

আউটারে দাঁড়িয়ে পড়েছে মৌসুমী এক্সপ্রেস?

June 11, 2026 No Comments

মনে করুন অনেক দূরের সফর শেষে আপনি বাড়ি ফিরছেন। ট্রেন বাড়ির কাছাকাছি যত‌ই এগিয়ে আসছে ততই স্বাভাবিক ভাবে আপনি ভেতরে ভেতরে এক আলাদা উত্তেজনা অনুভব

এদের কোন বিকল্প হয় নাকি!

June 11, 2026 No Comments

ট্রেনে উঠে চোখের সামনে দেখে কানে ঠং ঠং আওয়াজ শুনে বানানো মুড়িমশলা কিনে খেতে পাবো তো? তাছাড়াও তো আছে চায়ের মত গরম সিঙ্গাড়া। পেঁয়াজ লঙ্কা

শিকড়

June 11, 2026 No Comments

সত্যজিতের শঙ্কু-কাহিনীর যন্ত্রগোলক কম্পু গল্পের শেষে হিমশীতল গলায় ঘোষণা করেছিল –‘মৃত্যুর পরের অবস্থা আমি জানি।’ আর আজ ৭ই জুন ২০২৬, জনৈক সুকন্যা বন্দ্যোপাধ্যায় চিৎকার করে

হকার উচ্ছেদ প্রসঙ্গে

June 10, 2026 No Comments

পশ্চিম বাঙলায় শতকরা কতো শতাংশ মানুষ ‘রেগুলার’ বেসিসে কাজ করে অর্থাৎ মাস গেলে মাইনে পায়? যারা আছেন তাদের মধ‍্য থেকে যদি আবার গৃহ সহায়ক/সহায়িকা, আয়া

ধর্মের নামে ভাগ করে, ‘বাঙালি জাতি’র সঙ্গে বিশ্বাসঘাতকতা চলছে

June 10, 2026 No Comments

(এক) ‘বাঙালি’ মানে কখনোই শুধু ইসলামিরা নন। শুধু হিন্দুরাও নন। অন্যান্য ধর্মবিশ্বাসীরাও নন। ধর্মীয় বিচারে ‘বাঙালি’ যা-কিছুই হতে পারে। কিন্তু ভাষিক বা সাংস্কৃতিক বিচারে যাঁরাই

সাম্প্রতিক পোস্ট

আউটারে দাঁড়িয়ে পড়েছে মৌসুমী এক্সপ্রেস?

Somnath Mukhopadhyay June 11, 2026

এদের কোন বিকল্প হয় নাকি!

Dr. Hiralal Konar June 11, 2026

শিকড়

Dr. Sukanya Bandopadhyay June 11, 2026

হকার উচ্ছেদ প্রসঙ্গে

Dr. Amit Pan June 10, 2026

ধর্মের নামে ভাগ করে, ‘বাঙালি জাতি’র সঙ্গে বিশ্বাসঘাতকতা চলছে

Dipak Piplai June 10, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

630077
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]