Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

গ্রাম নগর মাঠ পাথার বন্দরে তৈরি হও

WhatsApp Image 2025-07-01 at 11.01.46 AM
Gopa Mukherjee

Gopa Mukherjee

Teacher of History, Social activist
My Other Posts
  • July 2, 2025
  • 7:17 am
  • No Comments

আমরা রাত্রি জাগছি

হাতে হাত জোট বেঁধে থাকছি

বিভেদের জাল ছিন্ন ভিন্ন করে মুক্তি সূর্য আঁকছি

গৌতম সিনহার কথা ও সুরে ‘সিঙ্গুর প্রতিবাদী কণ্ঠ’র এই সমবেত গান দিয়ে গত ২৮ জুন সিঙ্গুরে বৃহত্তর সিঙ্গুর অভয়া মঞ্চের ডাকে শুরু হয় ‘জনতার বিচার সভা’ নামে প্রতিবাদ কর্মসূচি। অভয়া খুনের যথাযথ বিচারের দাবি, সেই সঙ্গে সাম্প্রতিক কালে ঘটে যাওয়া কালীগঞ্জের শিশু কন্যা  তামান্নার খুন এবং কসবা আইন কলেজের ছাত্রী ধর্ষণের ঘটনায় যুক্ত দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়ে শনিবার সিঙ্গুর এল আই সি অফিসের কাছে এক প্রতিবাদ সভা সংগঠিত হয়। অভয়া মঞ্চের ডাকা এই প্রতিবাদী সমাবেশে সিঙ্গুর নাগরিক সমাজের স্বতঃস্ফূর্ত  সহযোগিতায় প্রতিবাদের স্বর ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়। প্রবল বর্ষণ, স্থানের অপ্রতুলতা, শব্দ প্রক্ষেপনের অসুবিধা – এই সব কিছু অগ্রাহ্য করে সভা চলে সন্ধ্যা ৫টা থেকে রাত ৯ টা  পর্যন্ত।  অপ্রশস্ত জনবহুল এবং যানবহুল রাস্তা প্রতিবাদে শামিল জনগনের মনোবল এবং প্রত্যয় কে কমাতে পারেনি।

সভায় বক্তব্য রাখেন অভয়া মঞ্চের আহ্বায়ক ডাঃ তমোনাশ  চৌধুরী, ডাঃ পুণ্যব্রত গুণ,  মনীষা আদক , কামদুনির প্রতিবাদী শিক্ষক প্রদীপ মুখার্জী, ডাঃ উদয়ন দাস ,ডাঃ উৎপল ব্যানার্জী, ডাঃ আশফাকুল্লা নাইয়া ,বিশিষ্ট নাট্যকর্মী সীমা মুখার্জী , শিক্ষক শৈবাল ব্যানার্জী, আর জি কর হাসপাতালে ‘Cry of the Hour’ আবক্ষের স্রষ্টা  শিল্পী অসিত সাই, নাট্যকর্মী এবং জনসংস্কৃতি নাট্য প্রতিষ্ঠানের কর্ণধার সঞ্জয় গাঙ্গুলি  এবং অনলাইনে মঞ্চে লাগানো  স্ক্রিনে অভয়ার বাবা এবং মা।  দক্ষিণ গড়িয়ার নাট্যদল ‘নাটককারী’ তাদের পরিচিত নাটক  ‘পথেই হবে পথ চেনা’ মঞ্চস্থ করে। সমবেত শিল্পের মাধ্যমে ধর্ষণ এবং ত্রাসের সংস্কৃতির বিনাশ ঘোষণা করেন তরুণ শিল্পী রা। একটি প্রতিবাদী কবিতা পরিবেশন করেন আকাশবাণীর ঘোষক কৌশিক পাত্র। এই প্রতিবাদ সভা সঞ্চালনা করেন প্রিয়াঙ্কা ঘোষ ও  জিষ্ণু মুখার্জী।

অভয়া মঞ্চের অন্যতম আহবায়ক মনীষা আদক সহ কলকাতা ও বিভিন্ন জায়গা থেকে মঞ্চের আরও বহু সদস্য উপস্থিত ছিলেন এই প্রতিবাদ সভায়।

অভয়া মঞ্চের আহ্বায়ক ডঃ তমোনাশ  চৌধুরী, ডঃ পুণ্যব্রত গুণ এবং অভয়া মঞ্চ ও জয়েন্ট প্ল্যাটফরম অফ ডক্টরস এর অন্যতম সদস্য ডাঃ উৎপল ব্যানার্জী তাঁদের বলিষ্ঠ বক্তব্যে অভয়ার বিচার কে কেন্দ্র করে দুর্নীতির জাল বিস্তার এবং সারা রাজ্য জুড়ে প্রশাসনিক মদতে নারী নিগ্রহ ও ধর্ষণের ঘটনা গুলিকে তুলে  ধরেন। ডঃ তমোনাশ চৌধুরীর গভীর যন্ত্রণা আর আবেগমথিত ভাষণ সমাবেশে উপস্থিত শ্রোতাদের মধ্যে প্রতিবাদের বহ্নি ছড়িয়ে দেয় ।  ডঃ পুণ্যব্রত গুণ আগামী ৯ জুলাই এবং ৯ অগাস্টের কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে  প্রতিবাদের এই শিখা কে দাবানলে পরিণত করার আহবান জানান।

এই প্রতিবাদ কর্মসূচি শেষ হয় ডঃ তরুণকান্তি করের উদাত্ত পরিবেশনায় সৃজন ভট্টাচার্যের লেখা গান দিয়ে  –

এসো হে বন্ধু গানে গানে বলা যাক্ না,

ছড়িয়ে দেবো সে শিকল ভাঙার মন্ত্র।

আমার চেতনা এখনও ভোলেনা বলতে,

রাষ্ট্র? সে তো এখনও শোষণযন্ত্র।

PrevPreviousআমার সরাসরি প্রশ্ন
Nextশুধু একটাই চাওয়া আমাদের বোন অভয়া বিচার পাকNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

স্বাধীনতা তুমি কার?

August 16, 2026 No Comments

যে দেশে কবিতা লিখলে বারবার জেল খাটতে হয় বছরের পর বছর, যে দেশে আইনি অধিকারের কথা বললে দেশ বিরোধী বানিয়ে জেলে ভরিয়ে রাখে রাষ্ট্র নিজেই,

‘উদিল রবিচ্ছবি পূর্ব উদয়গিরিভালে’

August 16, 2026 No Comments

“আজ চোদ্দই আগস্ট/ “আজ পাথর ভাঙার কোরাস গাইছে রাত/ রাতের গায়ে লক্ষ আলো/ রাতের গায়ে আগামী আজাদি/ রাতের গায়ে আর্তনাদ” (অদিতি বসু রায়) দু’বছর আগে

নীল রতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে এক নার্সের মৃত্যু

August 16, 2026 No Comments

১৪ আগস্ট ২০২৬ এ বড় শোকের সময়। নীল রতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের শৌচাগারে এক নার্সের মৃত্যু আবারও অনেক যন্ত্রণা স্মরণ করিয়ে দেয়। আমরা এখনও

কবে জেলে যাবেন শাস্তি পেয়ে?

August 15, 2026 No Comments

একটা প্রবাদ আছে ‘Never judge a book by its cover’. যা সামনে দেখা যাচ্ছে তাকেই সত্যি বলে মেনে নিলে খুব মুশকিল!! কিছুদিন আগে প্রাক্তন ‘যুবরাজ’

অ‍্যান্টি-ন‍্যাশন

August 15, 2026 No Comments

অ‍্যান্টি-ন‍্যাশন বলাই ফ‍্যাশন যেই নাগরিক চাইবে হক মূল মিডিয়াও ওদিক ঘেঁষান, ‘বিষ মেশানোর তৈরি ছক’.. কেউ খুঁজে পান পাক-চিনী আর কেউ বা হাঁকেন ‘ মার্কিনী’

সাম্প্রতিক পোস্ট

স্বাধীনতা তুমি কার?

Sanjoy Mukherjee August 16, 2026

‘উদিল রবিচ্ছবি পূর্ব উদয়গিরিভালে’

Gopa Mukherjee August 16, 2026

নীল রতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে এক নার্সের মৃত্যু

Abhaya Mancha August 16, 2026

কবে জেলে যাবেন শাস্তি পেয়ে?

Dr. Amit Pan August 15, 2026

অ‍্যান্টি-ন‍্যাশন

Arya Tirtha August 15, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

662238
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]