Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

প্যাথলজি ল্যাব থেকে বলছি

WhatsApp Image 2020-06-02 at 20.00.25
Dr. Anirban Datta

Dr. Anirban Datta

Pathologist
My Other Posts
  • June 5, 2020
  • 5:38 am
  • One Comment

করোনা ভাইরাস‌ সংক্রমণ‌ এবং সেই বিষয়ে ইতিমধ্যেই অনেক তথ্য আপনারা জেনে গেছেন। কাকে বলে SARS-COVID19 এবং সেই সংক্রান্ত আরো অনেক ‌তথ্য‌। আমার কাজ মূলত করোনা রোগীর রক্ত পরীক্ষা করা‌ এবং routine peripheral blood দেখা।‌ এত বড় অসুখ‌ তার এত এত গবেষণা পত্র। কবে ভ্যাকসিন বেরোবে, কি বা এর প্রতিকার তা খুঁজে চলেছেন একদল‌ মানুষ দিনরাত এক করে। সেখানে মামুলি সেই চেনা TC DC ESR র গল্প‌ শোনালে সুখপাঠ্য হয় মশাই? দুবেলা‌ আমারও এই একঘেয়ে নিউট্রোফিল আর লিম্ফোসাইট‌ গুনতে একদম ভালো লাগে না।‌ তাই আমিও একটু এদিক ওদিক চোখ রাখলাম।

যে কোন ভাইরাল সংক্রমণের বিরূদ্ধে একদম‌ দেশের সীমানার জওয়ানদের মতো দাঁড়িয়ে থাকে স্বাভাবিক অনাক্রম্যতা। আর স্বাভাবিক অনাক্রম্যতার অনুগত সৈনিক হল NK Cells বা Natural Killer Cell এবং তারপর আসে CD8 Lymphocytes। এরা‌ অর্ডার পেলেই শত্রু নিকাশ করে। আর ফ্রন্ট লাইন সৈনিকদের মধ্যে আছে নিউট্রোফিল। কিন্তু আগের দুজনের বুদ্ধি একটু বেশি। বাছাই করে যেসব কোষে ভাইরাস ঢুকে পড়ে তাদের টার্গেট করে নিকেশ করা কাজ। অন্যদিকে নিউট্রোফিল একবার আক্রমণে নামলে আপন পর জ্ঞান থাকে না। COVID-19 করছে কি তিনটি যৌগের মাত্রা ( Cytokine) বাড়িয়ে তুলছে। তাদের নাম Interleukin 6, Interleukin 8, Interleukin 10। এই তিনজন করছে কি একটু কম বুদ্ধি সম্পন্ন‌ নিউট্রোফিলকে সক্রিয় করছে। অন্যদিকে NK Cell এবং CD8 T Cell কে নিস্ক্রিয় করে তুলছে এবং তাদের মৃত্যু ত্বরান্বিত করছে। তাদের এই নিষ্ক্রিয় হয়ে ওঠায় আবার কাজ করছে ঘর শত্রু বিভীষণ NKG2A receptor। ফলে অতিসক্রিয় নিউট্রোফিল ফুসফুস, রক্তজালক সব জায়গাতে হানা চালাচ্ছে। সেই হামলার পারিপার্শ্বিক ক্ষতি হিসেবে শরীরের কোষই আক্রান্ত হচ্ছে। ফুসফুসে নিউমোনিয়া হচ্ছে। রক্তজালক ক্ষতিগ্রস্ত হচ্ছে ফলে রক্ত তঞ্চন প্রবণতা বাড়ছে। ফুসফুসে থাকা অন্য সব সুযোগ সন্ধানী অনুজীবানুও আক্রমণ করেছে। আমরাও হাত ধুয়ে বসে নেই বিভীষণকে আটকানোর এক ওষুধ নিয়ে পরীক্ষা চালানো হচ্ছে। NKG2A কে আটকাতে পারে এমন একটি ওষুধ হল Monalizumab। সময় বলবে এর কার্যকারিতা।

যা বলতে এত কথা বললাম। এই যে এত কান্ড এর ফলে হচ্ছে কি রক্তে লিম্ফোসাইটের সংখ্যা কমে যাচ্ছে আর নিউট্রোফিলের সংখ্যা বাড়ছে। Total WBC count আর সাথে Neutrophilia অবশ্যই দুশ্চিন্তার কারণ। অন্যদিকে লিম্ফোসাইটের সংখ্যা তুলনামূলক ভাবে বেশী থাকছে যাদের তারা লক্ষণহীন থাকছে।
চিরাচরিত TC DC ESR তাই এত এত বড় বড় টেস্টের মাঝে উপেক্ষা করা ঠিক হবে না। বরং রিপোর্টের সাথে রোগের লক্ষণ মিলিয়ে আপাতভাবে সুস্থ কোন কোন রোগীর একটু বিশেষ খেয়াল দরকার তাও বোঝা সম্ভব হবে এই একটি অতি সাধারণ পরীক্ষা থেকেই। তবে এই বিষয়ে আরো গবেষণা দরকার।

PrevPreviousইচ্ছে হলে পড়ুন। ইচ্ছে হলে শেয়ার করুন।
Next#প্যানডেমিক ডায়েরি ১৫ ধরিত্রীNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
S K Niyogi
S K Niyogi
6 years ago

LDH, Procalcitonin, Ferritin level এর কি ধরণের change expected in COVID-19:, Deterioration হলে parameter গুলোর কি পরিবর্তন হয়??

0
Reply

সম্পর্কিত পোস্ট

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এ এইচ এস ডি-র প্রতিনিধিদলের সাক্ষাৎকার

June 18, 2026 No Comments

১৬ জুন, ২০২৬, সন্ধ্যায় এএইচএসডি-র সাত সদস্যের এক প্রতিনিধিদল স্বাস্থ্যভবনে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানায়, সার্ভিস

ফেয়ারনেস ক্রিম কতটা ক্ষতিকর?

June 18, 2026 No Comments

আঁধারের শেষ যেখানে (জলপাইগুড়ি-মাথাভাঙ্গা পর্ব) 

June 18, 2026 No Comments

উত্তরবঙ্গের শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগের ক্লিনিকে যাবার ইচ্ছা ছিল বহুদিনের। জুনমাসে শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগের অচিকিৎসক সদস্য হিসাবে মেডিক্যাল টিমের সঙ্গে ক্লিনিক ঘোরার সুযোগ হল। সকাল সাড়ে

গর্ভস্থ শিশুর মাথা নিচের দিকে আছে না ওপরদিকে?

June 17, 2026 No Comments

যোগ নিয়ে দুটো কথা

June 17, 2026 No Comments

যোগ নিয়ে মোটামুটি একটা হুলুস্থূল কান্ড বেঁধেছে, সেই সুবাদে দুটো কথা বলে দেই – যোগ ব্যায়াম খুব ভালো জিনিস। যদি রোজ অভ্যেস করেন। শরীর ভালো

সাম্প্রতিক পোস্ট

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এ এইচ এস ডি-র প্রতিনিধিদলের সাক্ষাৎকার

Association of Health Service Doctors June 18, 2026

ফেয়ারনেস ক্রিম কতটা ক্ষতিকর?

Dr. Koushik Lahiri June 18, 2026

আঁধারের শেষ যেখানে (জলপাইগুড়ি-মাথাভাঙ্গা পর্ব) 

Gopa Mukherjee June 18, 2026

গর্ভস্থ শিশুর মাথা নিচের দিকে আছে না ওপরদিকে?

Dr. Kanchan Mukherjee June 17, 2026

যোগ নিয়ে দুটো কথা

Dr. Arunima Ghosh June 17, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

632648
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]