Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

অরূপবাবু নস্ট্যালজিক করে দিলেন

FB_IMG_1765882576856
Dr. Bishan Basu

Dr. Bishan Basu

Cancer specialist
My Other Posts
  • December 18, 2025
  • 6:50 am
  • No Comments

আহ্‌, অরূপবাবু নস্ট্যালজিক করে দিলেন।

ঠিক এমনি করেই অভিমানী চিকিৎসক সন্দীপ ঘোষ স্বাস্থ্যভবনে গিয়ে পদত্যাগপত্র জমা করে এসেছিলেন। মানে, সংবাদমাধ্যমের ভাষায়, মুখ্যমন্ত্রীর কোর্টে বল জমা করে এসেছিলেন।

সহৃদয়া কোমলপ্রাণা মুখ্যমন্ত্রী বলেছিলেন – সন্দীপ এফিশিয়েন্ট ছেলে। ও অভিমান করে দায়িত্ব ছেড়ে দিতে চাইছে। আমি ওকে যেতে দেব না। ওকে অন্য জায়গায় কাজের দায়িত্ব দেব।

তারপরই আরজিকরের প্রিন্সিপাল থেকে ডা সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল পদে বদলি করা হয়। পাকেচক্রে ডা ঘোষ ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল হতে পারেননি এবং জেলে গেছিলেন সেসব অবশ্যই অবান্তর ডিটেইলস – কিন্তু আমরা জানি, এধরনের কেসে মুখ্যমন্ত্রীর কোর্টে বল গেলে তিনি কীভাবে তা খেলে থাকেন।

(আচ্ছা, ডা সন্দীপ ঘোষ এখন কোথায় আছেন? জেলে, নাকি আরামদায়ক কোনও আশ্রয়ে? সাসপেন্ড হলেও দুই-তৃতীয়াংশ অব্দি মাইনে সরকারি কর্মীরা পেয়ে থাকেন – ডা ঘোষ পাচ্ছেন তো? মিডিয়ার কেউ কিছু খবর রাখেন?)

তো যা-ই হোক, ইতিহাস সাক্ষী, এসব ক্ষেত্রে মাননীয়ার সহৃদয় সহযোগিতার কোনও অভাব ঘটে না।

সুতরাং…

আর হ্যাঁ, আপনাদের কেউ কেউ হয়ত মাননীয় অরূপ বিশ্বাস মহাশয়ের বাংলা বানানের বোধ ইত্যাদি নিয়ে শ্লেষাত্মক মন্তব্য করবেন। করবেন না, প্লিজ!

চিঠির উদ্দেশ্য কমিউনিকেশন। নেত্রী যেরকম বানান বুঝবেন, উনি যদি সেই বানানে না লিখে সুললিত ভাষায় সঠিক বানানে চিঠি লেখেন, আর সেখান থেকে কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় – তার দায়িত্ব আপনারা নেবেন?

মনে রাখবেন, মাইকেল একবার বেসামাল অবস্থায় বিদ্যাসাগরমশাইকে যেকথা বলেছিলেন, তার চাইতে বড় সত্যি আর কিছু হয় না। বেসামাল অবস্থায় বলা অধিকাংশ কথা-ই অকপট ও সত্য – কিন্তু এই কথাটি চরম বড় সত্য।

কী সেই কথা? ধুর মশাই, ওটুকুও জানেন না! এজন্যই বলি, সিপিএম ইংরেজি তুলে দিয়ে শিক্ষার কোমর ভেঙে দিয়েছে।

যাক গে! মাইকেলের সেই অমোঘ উক্তিটি হলো –

হোয়েন ইন তৃণমূল, রাইট অ্যাজ তৃণমূলিয়ানস রাইট!

ব্যাস! এই শুনে স্বয়ং বিদ্যাসাগরই চেপে গেছিলেন, আপনি মশাই কোন লাটের বাট!

(ছবির সূত্র – একটি টিভিনাইন চ্যানেলের ফেসবুক পেজ থেকে পাওয়া। অরূপবাবুর অনির্বচনীয় পদত্যাগপত্রের ছবি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দলীয় মুখপাত্রর পোস্ট থেকে নেওয়া।)

PrevPreviousশিবঠাকুরের আপন দেশে ঝড় উঠেছে সর্বনেশে
Nextক্রীড়া মন্ত্রীর পদত্যাগNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

অভয়ার ন্যায়বিচারের অধীর অপেক্ষা আমাদের

May 16, 2026 No Comments

১৫ মে ২০২৬ আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের মর্মান্তিক হত্যাকাণ্ড আমরা ভুলতে পারি না। ভুলতে পারি না সেই হত্যাকারীদের আড়াল করার অপচেষ্টা। রাজপথে হাজার

২৩ লক্ষ ছাত্রছাত্রীর স্বপ্ন নিয়ে এভাবে ছিনিমিনি খেলা চলবে না।

May 16, 2026 No Comments

NEET-UG 2026 বাতিল। আবারও প্রশ্নফাঁসের অভিযোগ। আবারও NTA-র চূড়ান্ত ব্যর্থতা। ২০২৪ সালের ঘটনার পরেও কোনো শিক্ষা নেওয়া হয়নি। “Leak-proof” পরীক্ষাব্যবস্থার দাবি বাস্তবের সামনে সম্পূর্ণ ভেঙে

ঐ মায়ের যন্ত্রণা যাদের বুকে আঘাত করে, আসুন সেই সকলে একজোট হই।

May 16, 2026 No Comments

১৫ মে ২০২৬ ১৪ বছর পেরিয়ে গেছে। এখনো দিল্লীর রাস্তায় নির্ভয়ারা নির্যাতিতা হয়েই চলেছে। আবারও চলন্ত বাসে গণধর্ষণ,পশ্চিম দিল্লির রানীবাগ এলাকায়। ৩০ বছরের শ্রমজীবী মহিলা,

দীর্ঘ প্রতীক্ষিত জয়!

May 15, 2026 No Comments

হাইকোর্টের নির্দেশে দুই জুনিয়র ডাক্তার এর বেআইনি পোস্টিং বাতিল হয়ে নতুন পোস্টিং এর অর্ডার এল স্বাস্থ্যভবন থেকে। মেধাভিত্তিক কাউন্সেলিং অনুযায়ী যে পোস্টিং তারা পেয়েছিল সেই

দায়িত্ব পালনের প্রত্যাশা

May 15, 2026 No Comments

শিক্ষানবীশ থাকাকালীন একদিন, এক প্রান্তিক শ্রমজীবীর কাছেই নাগরিকের প্রত্যাশার সবচেয়ে সংক্ষিপ্ত অথচ গভীর পাঠটি পেয়েছিলাম। মাটির বাড়ির দাওয়ায় বসে, গামছা নেড়ে হাওয়া খেতে খেতে তিনি

সাম্প্রতিক পোস্ট

অভয়ার ন্যায়বিচারের অধীর অপেক্ষা আমাদের

Abhaya Mancha May 16, 2026

২৩ লক্ষ ছাত্রছাত্রীর স্বপ্ন নিয়ে এভাবে ছিনিমিনি খেলা চলবে না।

West Bengal Junior Doctors Front May 16, 2026

ঐ মায়ের যন্ত্রণা যাদের বুকে আঘাত করে, আসুন সেই সকলে একজোট হই।

Abhaya Mancha May 16, 2026

দীর্ঘ প্রতীক্ষিত জয়!

West Bengal Junior Doctors Front May 15, 2026

দায়িত্ব পালনের প্রত্যাশা

Dilip Ghosh May 15, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

622944
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]