৫ ডিসেম্বর, ২০২৫
গত ২৫ শে নভেম্বর থেকে বিষ্ণুপুরের যে দুই কিশোরী নিখোঁজ হয়ে গিয়েছিল, তাদের হদিশ পাওয়া গেছে। আজ বারুইপুর কোর্টে তাদের প্রডিউস করা হয়েছে এবং আবার তারা হোমে ফিরে গেছে, যেখানে এই পুরো সময়টা তারা ছিল।
কি হয়েছিল কেন হয়েছিল সেই সব প্রশ্নের উত্তর আমরা এখনো পাইনি। কিন্তু সেই প্রথম দিন থেকে প্রণবেন্দুদার নেতৃত্বে, ভারতীদির পরামর্শে প্রতিদিন অভয়া মঞ্চের সদস্যরা যে লড়াই দিচ্ছে তা অকল্পনীয়। না খেয়ে কেউ সকাল ১০টা থেকে সন্ধ্যে পর্যন্ত হোমের দরজায় দাঁড়িয়ে থেকেছে, কেউ থানায়, কেউ গ্রামে। আজও দুজন সারাদিন কোর্টে বসে থেকেছেন সকাল থেকে। এখনো বাড়ি ফেরেন নি। কখনও উৎকণ্ঠা, কখনও স্বস্তি, কখনও সন্দেহ অশান্ত করেছে আমাদের।।
ভিক্টিমের পরিবার আমাদের ছাড়া কোথাও যেতে নারাজ। মেয়ের জন্য রোজা রাখছেন রোজ। সন্ধেবেলা ভাগ করে সবাই মুড়ি খেয়েছি ওনাকে খাওয়ানোর জন্য।
এত কথা বলার কারণ একটাই ..নির্যাতিতা আমাদের মেয়ে বা মেয়ের মতো কথাটা বলা সহজ, অন্তর থেকে তা অনুভব করা, প্রয়োজনে প্রমাণ দেওয়ার দায় নিতে পারা খুব কঠিন।
সেই সমস্ত অভয়া মঞ্চের সদস্যদের স্যালুট জানাই, যারা চেনালেন মানুষ কেমন হয়। লড়াই চলছে।চলবে।











