Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কলেজ-ক্যাম্পাসে শেষ কথা বলবে সেখানকার ছাত্রছাত্রীরাই।

IMG-20221213-WA0007
Dr. Soumyakanti Panda

Dr. Soumyakanti Panda

Paediatrician
My Other Posts
  • December 13, 2022
  • 7:38 am
  • No Comments
মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রীদের অনশন আজ তিনদিনে পড়লো। ছাত্রছাত্রী বলতে এখনো যাঁরা এমবিবিএস পাশ করেননি। তাঁরা প্রথম বর্ষ থেকে অন্তিম বর্ষে পড়াশোনা করছেন। অর্থাৎ, তাঁরা কেউ এখনো অব্দি সরাসরি স্বাস্থ্য-পরিষেবার সাথে যুক্ত নন। কাজেই তাঁদের এই আন্দোলন বা অনশনের কোনও প্রত্যক্ষ প্রভাব স্বাস্থ্য-পরিষেবার ওপর পড়বে না। এই অংশটা আগেই পরিষ্কার করে দিলাম কেননা ‘ছাত্রছাত্রীদের আন্দোলনের কারণে মানুষের পরিষেবা পেতে সমস্যা হচ্ছে’ এমন অপপ্রচারের মাধ্যমে আন্দোলনের গতিরোধ করার চেষ্টা করা হয়েছে। এবং, প্রতি মুহূর্তে চেষ্টা চলছে। দুর্জনের ছলের অভাব হয় না, সবাই জানেন।
এবার বলি, কেন আন্দোলন? কলেজের নির্বাচন এবং ভোটদান প্রতিটি ছাত্রছাত্রীর নায্য দাবী এবং অধিকার। ‘ডাক্তার’ হয়ে ওঠার প্রতিটি পর্বে রাজনৈতিক সচেতনতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আশেপাশের সমস্ত ঘটনা, সমাজ, রাজনৈতিক পরিস্থিতি ইত্যাদি থেকে অনেক দূরে থেকে এবং সে সম্পর্কে কোনও ধারণা না রেখে শুধুই সাদা শার্ট আর দামী প্রেসক্রিপশন প্যাডের চাকচিক্যে আর যাই হোক, ‘ডাক্তার’ হয়ে ওঠা যায় না। ডাক্তারির প্রতিটি দাঁড়ি-কমার সাথে রাজনীতি জড়িয়ে আছে। এই যে অবৈজ্ঞানিক ওষুধপত্র নিয়ে এত কথা বলি কিংবা প্রথম ছ’মাসে বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে বলে বলে মুখে ফেনা বের করে ফেলি; তার সাথে রাজনীতির যোগ নেই? অপুষ্টিতে ভোগা বাচ্চাটার প্রতিদিনের খাবারে প্রোটিনের অভাব নিয়ে কথা বলি, তার সাথে রাজনীতি নেই? স্বাস্থ্য সবার মৌলিক চাহিদা হওয়া উচিত, এটা বলার মধ্যে রাজনীতি নেই? শুধুই বইতে মুখ গুঁজে আর রেটিনার দশটা স্তরের নাম মুখস্থ করে ‘ডাক্তার’ হওয়া যায় না। সচেতন চিকিৎসক হওয়ার পেছনে কলেজ ক্যাম্পাসের রাজনীতি যে বড় ভূমিকা রাখে সেটা বলার অপেক্ষা রাখে না।
রাজনৈতিক রঙ নির্বিশেষে বরাবরই শাসকদল স্বাধীন ছাত্রছাত্রীদের দমিয়ে রাখতে চেয়েছে। স্বাধীন ছাত্রছাত্রী যারা কোনও বাজারচলতি রাজনৈতিক দলের পতাকা বয় না। যারা মানুষের স্বাস্থ্যের অধিকারের কথা বলে। কলেজ ক্যাম্পাসের মধ্যে রাজনৈতিক নেতা-নেত্রীদের চোখরাঙানি নয়, ছাত্রছাত্রীদের অধিকারের কথা বলে। ছাত্রাবস্থায় এরকম একটি স্বাধীন সংগঠনের অংশ ছিলাম ভেবে গর্ব হয়। সেই ছাত্র সংগঠনের নাম মেডিক্যাল কলেজ ডেমোক্রেটিক স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন।
সেই সংগঠনের বর্তমান দাবী কী? খুবই সামান্য এবং খুবই যৌক্তিক দাবী। বহু বছর কলেজে ভোট বন্ধ। এবার ভোট করাতে হবে। প্রথমে কলেজ কর্তৃপক্ষ সে দাবী মেনেও নেয়। দিনক্ষণও ঠিক হয়ে যায়। পরে কারও অদৃশ্য অঙ্গুলিহেলনে জানিয়ে দেওয়া হয়, ভোট করানো সম্ভব হবে না। ‘অদৃশ্য অঙ্গুলি’ কার সেটা বোঝা খুব একটা মুশকিল নয়। শাসকের শুধু রঙ বদলায়। ভেতরের চরিত্রটা একই থাকে। যে কোনও দিন ভোট হ’লে এবং ‘পুকুর চুরি’ না করতে পারলে নিশ্চিত পরাজয় বুঝে উর্ধ্বতন চেয়ার থেকে ভোট না করানোর আদেশ এসেছে। কলেজ কর্তৃপক্ষের আজ্ঞাবহ অংশের সে আদেশ উপেক্ষা করার সাহস নেই। শিরদাঁড়া বন্ধক রাখা আজকাল বিশেষ যোগ্যতার মধ্যে পড়ে। যত বেশি শিরদাঁড়া ঝোঁকানো যাবে তত বেশি ইনাম মিলবে। কাজেই যেনতেনপ্রকারেণ ভোট করতে দেওয়া যাবে না। ভাবতে অবাক লাগে, মেডিক্যাল কলেজের মতো প্রচারের আলোয় থাকা জায়গায় গণতন্ত্রের এই হাল হ’লে যেখানে আলো পৌঁছোয় না সেখানে গণতন্ত্র কীভাবে বাঁচে?
ছাত্রছাত্রীরা অনশনের সিদ্ধান্ত একদিনে নেননি। তাঁরা প্রথমে অনুরোধ এবং আলোচনার রাস্তাতেই গেছেন। বদলে এসেছে রীতিমতো হুমকি। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়াতেই তাঁদের এই সিদ্ধান্ত। আমি ব্যক্তিগতভাবে তাঁদের আন্দোলন সমর্থন করি। তাঁরা জিতে ফিরবেন এই আশা রাখি। অনেক দিন নিজের কলেজে যেতে পারি না। আবীরে মাখামাখি বিকেলগুলো মিস করি। ঘামে ভেজা বিকেল, স্লোগানের বিকেল, একসাথে গলা মেলানোর বিকেল মিস করি। কলেজ কোনও রাজনৈতিক নেতা-নেত্রীর ব্যক্তিগত সম্পত্তি নয়। কলেজ-ক্যাম্পাসে শেষ কথা বলবে সেখানকার ছাত্রছাত্রীরাই। লং লিভ ডিএসএ। লং লিভ মেডিক্যাল কলেজ।
PrevPreviousMostbet Tr Resmî Web Sitesinde Giriş Ve Kayıt Olm
Nextপারলে, তাদের পাশে দাঁড়ান। এটুকু কঠিন কিছু নয়।Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পৃথিবীর ইতিহাসে এর চেয়ে সরল এবং সত্যি গল্প আর কিছু নেই।

October 8, 2026 No Comments

আমার চারপাশে বিদগ্ধ মানুষ গিজগিজ করছে। তাঁদের বিশাল বিদ্যা, বিচক্ষণতা ইত্যাদি দেখে আমার মুখ সর্বদা “Wow” অভিব্যক্তিতে হাঁ হয়ে থাকে। তাঁদের রাজনৈতিক ক্রিয়াকলাপ দেখেও আমি

ড্রোনেই কামাল: ভারতীয় উপমহাদেশ থেকে মধ্য এশিয়া হয়ে পূর্ব ইউরোপের রণাঙ্গন

October 8, 2026 No Comments

পাক – ভারত যুদ্ধ ১: সীমান্ত সংঘর্ষ, ছায়া যুদ্ধ (Proxy War), অন্তর্ঘাত (Saboutage) এবং মদতপুষ্ট সন্ত্রাসবাদী আক্রমণ (Terrorist Attack) ছাড়াও ঔপনিবেশিক ব্রিটিশ সৃষ্ট ভারত এবং

মস্তিষ্কের রহস্য সংকেত ও নোবেল জয়ী তিন বিজ্ঞানী ২০২৬

October 8, 2026 1 Comment

এই বছর ফিজিওলজি তথা চিকিৎসা বিজ্ঞানের জন্য নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে নোবেল কমিটির পক্ষ থেকে। এবার পুরস্কৃত হয়েছেন তিন বিজ্ঞানী। এঁরা হলেন

শংকর গুহ নিয়োগী ও ছত্তিশগড় মুক্তি মোর্চার আন্দোলন নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণের সংগ্রাম

October 7, 2026 No Comments

৫ অক্টোবর ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

২০২৬-এ চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরষ্কার অপ্টোজেনেটিক্স আবিষ্কার ও তজ্জনিত গবেষণার জন্য।

October 7, 2026 No Comments

অত্যাধুনিক যন্ত্র বা রোবটের ক্রিয়াকলাপের দুটো অংশ থাকে। সেনসর আর অ্যাকচুয়েটর। পারিপার্শ্বিক পরিস্থিতির খবর আসে সেনসরের মাধ্যমে – আর যন্ত্র সেই খবর অনুযায়ী কাজ করে

সাম্প্রতিক পোস্ট

পৃথিবীর ইতিহাসে এর চেয়ে সরল এবং সত্যি গল্প আর কিছু নেই।

Dr. Koushik Dutta October 8, 2026

ড্রোনেই কামাল: ভারতীয় উপমহাদেশ থেকে মধ্য এশিয়া হয়ে পূর্ব ইউরোপের রণাঙ্গন

Bappaditya Roy October 8, 2026

মস্তিষ্কের রহস্য সংকেত ও নোবেল জয়ী তিন বিজ্ঞানী ২০২৬

Somnath Mukhopadhyay October 8, 2026

শংকর গুহ নিয়োগী ও ছত্তিশগড় মুক্তি মোর্চার আন্দোলন নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণের সংগ্রাম

Doctors' Dialogue October 7, 2026

২০২৬-এ চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরষ্কার অপ্টোজেনেটিক্স আবিষ্কার ও তজ্জনিত গবেষণার জন্য।

Dr. Bishan Basu October 7, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

687428
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]