Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

নৈঃশব্দ নর্মালাইজড হওয়ার আগে বিস্ফোরণই নিয়ম হওয়া ভালো।

FB_IMG_1761396912143
Anik Chakraborty

Anik Chakraborty

Essayist
My Other Posts
  • October 29, 2025
  • 7:23 am
  • No Comments

স্টার- হ্যাস- ড্যাস- স্পেস। ফেসবুকে আজকাল সেনসিটিভ শব্দ লিখতে গেলে এসব দিতে হয়। নীচের লেখাটি তাতে ভর্তি।
_______________________________________________

“পুলিশ ইন্সপেক্টর গোপাল বাদনে আমার মৃ*ত্যুর জন্য দায়ী। সে আমাকে চার বার ধর্ষ*ণ করেছে। বিগত পাঁচ মাসের বেশি সময় ধরে আমাকে ধর্ষ*ণ সহ শারীরিক ও মানসিক নি_র্যাতন করা হয়েছে”

মহারাষ্ট্রের সাতারার ঘটনা। বছর ছাব্বিশের সদ্য পাশ করে বেরোনো ডাক্তার। আপাতত তিনি ম*র্গে শুয়ে। সুই*সাইড “করেছেন”। তার বাম হাতেই লেখা ওপরের কথা গুলো।

এর আগে জুন মাস নাগাদ তিনি ডিএসপি কে চিঠি দিয়ে জানিয়েছিলেন এই নি_র্যাতনের কথা। কিচ্ছু হয়নি।

এই নি_র্যাতন এবং ধর্ষ*ণের কারণ কী? না বিচারাধীন আসামীদের না দেখেই পুলিশকে ফলস ফিটনেস সার্টিফিকেট দিতে অস্বীকার করা। পরিবার জানিয়েছে এর আগে তাকে জোর করা হয়েছিল ফলস ডে*থ সার্টিফিকেট দিতেও।

বছর ছাব্বিশের এক ঝকঝকে তরুণী। এমবিবিএস পাশ করে সরকারেরই বেঁধে দেওয়া বন্ড পোস্টিং দিচ্ছিলেন গত দু’বছর ধরে, সরকারেরই হাসপাতালে। তাকে পুলিশ দিনের পর দিন জোর করে এই অনৈতিক এবং বেআইনি কাজ করার জন্য। তিনি অস্বীকার করলে প্রথমে জোটে হ্যারাস#মেন্ট৷ তারপর যেখানে তিনি ভাড়া থাকতেন সেই বাড়ির মালিকের ছেলের মাধ্যমে মান*সিক নি_র্যাতন। তারপর ধাপে ধাপে ফোনে সাংসদের হুম*কি পর্যন্ত।

কে বলে আমাদের সিস্টেম নিষ্ক্রিয়! কে বলে আমাদের সিস্টেম কাজ করে না! একটা কাজ কর‍তে চাইলে পুলিশ থেকে এমপি কীভাবে জান প্রাণ লড়িয়ে দেয় দেখেছেন? বাধ্য করে জাস্ট কেরিয়ার শুরু করা একজন ছাব্বিশের তরুণীকে সুই*সাইডে?
________________________________________________

স্টার- হ্যাস- ড্যাস- স্পেস। ওয়েলকাম টু কমিউনিটি স্ট্যান্ডার্ড। মাথা থেকে পা পর্যন্ত যে কমিউনিটি ডুবে আছে লুম্পনেরাজ আর অপরিমেয় অন্যায়ে। যার একের পর এক ঘটনা শুনে প্রথমে নির্বাক হয়ে যেতে হয়, তারপরে চিৎকার করতে গিয়ে গলা বুঁজে আসে, রগ ফুলে যায়। কিন্তু তারপরেও স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে হয় বই কী। ফেসবুকীয় লেখায়। রাস্তার প্রতিবাদে। ঘরোয়া শোকে… সর্বশক্তিমান সিস্টেমের কোনও দায় নেই তো মরাল হওয়ার। মরালিটির সমস্ত দায় তো হেল্পলেস ইনডিভিজুয়ালের!

এবং সেই স্টার- হ্যাস- ড্যাস- স্পেসই গিলে নেয় আর জি কর থেকে সাতারা। হেডলেস মব ভার্সাস হার্টলেস সিস্টেম। আমাদের সবথেকে বড় পরাজয় শুধু “উই ওয়ান্ট জাস্টিসের” নিরুত্তাপ কবরে নয়; বরং চটুল রিলে ডুবে যাওয়া একটা জেনারেশনের ভেতর “কোথাও কিচ্ছু হচ্ছে না, হবে না, হয় না” এই দৃঢ় বিশ্বাসের শহীদ মিনার স্থাপনেও; নিজেকে এক কোণে গুটিয়ে নিয়ে এই স্ট্র‍্যাটেজাইজ করায় যে ঠিক- ভুল- নৈতিক- অনৈতিক ধুয়ে জল খেয়ে লাভ নেই ভাই, বেঁচে থাকতে হলে পাওয়ারফুলের বিপরীতে হেঁটো না। একটা দিশাহীন, আনজাস্ট, ইনডিফারেন্ট সিস্টেমের মর্গে হিমশীতল লা*শ হয়ে শুয়ে থাকার চেয়ে রিগ্রেটফুল হেরো হয়ে, মাথা নামিয়ে অন্তত বেঁচে থাকা বেটার লজিক্যাল ট্রেড-অফ নয় কি?
________________________________________________

আবারও একটি ধর্ষ*ণ এবং সিস্টেম স্পনসর্ড খু*ন। আবারও এক তরুণী ডাক্তার। নিজের স্বপ্ন, কাজ, দায়িত্ববোধ অথবা নৈতিকতার মার্কশিটে মেপে মেপে অনার্স পাওয়ার পর অবশেষে আবারও ক্রুড ডে*থ রেটের ভেতর নিষ্ফলা এক স্ট্যাটিস্টিক্স হয়ে যাওয়া।

এবং আপনার চারপাশে তাকিয়ে দেখুন কী নর্মালাইজড হয়ে গেছে সব। খুব বেশি পেছনে যেতে হবে না, জাস্ট গত এক সপ্তাহের খবর দেখুন। কোথাও কর্তব্যরত গাইনি সিনিয়র রেসিডেন্টকে ডে*থ এবং রে*প থ্রেট দেওয়া হচ্ছে, কোথাও হাসপাতালের ওয়ার্ডের বাথরুমে নাবালিকাকে ধর্ষ*ণ করছে অন্য হাসপাতাল থেকে অবলীলায় ঢুকে আসা দালাল, কোথাও স্বাস্থ্যকেন্দ্রের ভেতর মে*রে ডিউটিরতা সিস্টারের মাথায় বাইশ খানা স্টিচ ফেলে দিচ্ছে, কোথাও বোনের ইভ_টিজিংয়ের প্রতিবাদ করায় নিজের জন্মশহরে সার্জেন দাদাকে মে*রে শুইয়ে দিচ্ছে লুম্পেনরা। আপনি এর মধ্যে বিশ্বাস করতে বাধ্য যে দিনগত পাপক্ষয়, কাজ আর জীবনের সার্থকতা আর তার শখ আহ্লাদ নিয়ে পরে ভাবব’খন, অন্তত আমাকে পি*টিয়ে মে*রে যে ফেলছে না এই বা কম কী!

কেন বলুন তো? কারণ গত একবছর হ’ল মোটামুটি এরা সবাই জানে আমরা যাইই করে নিই, যদি একটু দাদা ধরা থাকে তাহলে কেউ কিচ্ছুটি করতে পারবে না। আর আমরাও জানি আপাতত পিঠ বাঁচিয়ে বেঁচে থাকতে জানার চেয়ে বড় স্কিল আর কিছু নেই। আরজিকর আমাদের সেই সোশিও-পলিটিকাল ওয়াটারশেড যা স্ট্যাম্প মেরে দিয়েছে যে সিস্টেম যদি চায় তাহলে একটা হিমালয়সম অপরাধ ঘটিয়ে ফেলার পরেও জাস্টিসের সমস্ত আগুন স্লোগানকে মিথ্যে, অবহেলা আর নির্লজ্জ ক্ষমতা দিয়ে কবর চাপা দিয়ে এগিয়ে যাওয়া যায়। এবং তার কোনও কনসিকোয়েন্স নেই। এই কথা একবছর আগেও বলেছিলাম, আবারও বলি- ব্যক্তি মানুষের অপরাধ করা এক জিনিস। কিন্তু সিস্টেম একটা অপরাধ করে তাকে ডিফেন্ড করে যাওয়া এবং তার কোনও কনসিকোয়েন্স না থাকা সেই মারাত্মক ডোমিনো এফেক্টের স্টার্টিং পয়েন্ট যেখানে সবাই জানে কিছুতেই কিছু হয় না।
________________________________________________

এদেশের অন্য প্রান্তে, আমাদেরই আরেকজন বোনকে কর্তব্যরত অবস্থায়, দিনের পর দিন, সিস্টেম স্পনসর্ড চূড়ান্ত শারীরিক ও মানসিক নি_র্যাতনের পর আত্মহ*ত্যায় বাধ্য করা হ’ল– এ যদি অন্তত প্রফেশনের জায়গা থেকে, সহনাগরিকের জায়গা থেকে আমাদের চিৎকারের কারণ না হয় তাহলে আমি জানিনা আর অন্তত কী নিয়ে কথা বলা উচিত।

করেও কোনও লাভ নেই সম্ভবত। কিন্তু নির্বিকার, অসহায়, জীবন্মৃত হয়ে অবশ্যম্ভাবী জরার দিকে এগিয়ে যাওয়ার চেয়ে চিৎকারটুকু রেজিস্টার করা ভালো। তার মধ্যে থেকেই, লজিক্যাল ট্রেড- অফ আর মরালিটির ধার না ধেরে, কোনও একদিন হয়ত ছিটকে বেরিয়ে আসবে এতদিনের সমস্ত স্টার- হ্যাস- ড্যাস- স্পেসগুলো। তীক্ষ্ণতায় ধেয়ে যাবে, গেঁথে যাবে নির্লিপ্ত সিস্টেমের ভেতর।

নৈঃশব্দ নর্মালাইজড হওয়ার আগে বিস্ফোরণই নিয়ম হওয়া ভালো।

PrevPreviousযেদিন থেকে রোগীর উন্নতিতে খুশি হবো না, সেদিন থেকে ডাক্তারি ছেড়ে দেওয়াই ভালো
Nextগ্যাস না হার্ট অ্যাটাক?Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

মর্ম, মর্মস্থান এবং আয়ুর্বেদ

October 29, 2026 No Comments

(আগের অধ্যায়ে ডিসেকশন, অবঘর্ষণ, অ্যানাটমি এবং সার্জারি সংক্রান্ত আলোচনার জন্য লিংক – https://thedoctorsdialogue.com/dissection-in-shushtuta-samhita/ – আগ্রহী পাঠকদের কাজে লাগতে পারে) প্রারম্ভিক কথা আধুনিক চিকিৎসাবিঞ্জানের চিকিৎসক (এমডি,

সরকারি হাসপাতালে ‘আধার কার্ড’ ছাড়া ভর্তি করা যাবে না?

October 29, 2026 No Comments

এটা কি সত্যিই ঘটনা যে সরকারি হাসপাতালে ‘আধার কার্ড’ ছাড়া ভর্তি করা যাবে না? যদিও এটা ঘটনা যে সমস্যাটির উদ্ভব খুব ইদানীং(very recent) কালের নয়।

ক্রোমিয়াম ও জল দূষণের নাসিক এপিসোড

October 28, 2026 No Comments

নাসা বা নাক থেকেই নাকি নাসিক নামের উৎপত্তি। সেবার মুম্বাই যেতে গিয়ে আমাদের ট্রেন নাসিক স্টেশনে বেশ খানিকটা সময় দাঁড়িয়েছিল। নাসিকের মাটিতে ওই আমার প্রথম

আধুনিক সম্পর্কের নতুন পরিভাষা: Ghosting, Breadcrumbing, Dry Texting ও Textpectation

October 28, 2026 No Comments

আধুনিক প্রযুক্তি আমাদের যোগাযোগের ধরনকে আমূল বদলে দিয়েছে। বিশেষ করে জেন-জি প্রজন্মের প্রেম, বন্ধুত্ব এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে এখন অনেক কথাই হয় মোবাইল ফোনের পর্দায়—মেসেজ,

অন্তহীন লড়াই: ফেলে আসা দু’টি বছর  

October 28, 2026 2 Comments

উত্তুঙ্গ অভয়া আন্দোলনের প্রেক্ষিতে ২৮শে অক্টোবর ২০২৪ সিনিয়র চিকিৎসক ও নাগরিক সমাজের উদ্যোগে, নাগরিক সংগঠন গুলির মত বিনিময়ের মাধ্যমে তৈরি হয় অভয়া মঞ্চ। অভয়া আন্দোলনকে

সাম্প্রতিক পোস্ট

মর্ম, মর্মস্থান এবং আয়ুর্বেদ

Dr. Jayanta Bhattacharya October 29, 2026

সরকারি হাসপাতালে ‘আধার কার্ড’ ছাড়া ভর্তি করা যাবে না?

Dr. Amit Pan October 29, 2026

ক্রোমিয়াম ও জল দূষণের নাসিক এপিসোড

Somnath Mukhopadhyay October 28, 2026

আধুনিক সম্পর্কের নতুন পরিভাষা: Ghosting, Breadcrumbing, Dry Texting ও Textpectation

Dr. Sukanti Bhattacharya October 28, 2026

অন্তহীন লড়াই: ফেলে আসা দু’টি বছর  

Gopa Mukherjee October 28, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

696560
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]