Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

“বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা , বিপদে আমি না যেন করি ভয়”

IMG_20200712_104104
Attrayo Mondal

Attrayo Mondal

Medical student
My Other Posts
  • July 12, 2020
  • 10:48 am
  • One Comment

করোনার সময় লকডাউন চলাকালীন যখন এপ্রিল থেকে নৈহাটির গরুরফাঁড়ি, হাজিনগর এবং পার্শ্ববর্তী অঞ্চলের সমস্ত প্রাইভেট ক্লিনিক বন্ধ তখনও চলছে স্বাস্থ্য শিক্ষা নির্মাণের যুক্তিসম্মত চিকিৎসা ক্লিনিক। ডাক্তার হিসেবে উপস্থিত ছিলেন আমাদের প্রিয় ডা. পুণ্যব্রত গুণ, স্বাস্থ্য শিক্ষা নির্মাণের অভিজিৎ দা, আত্রেয়ী প্রমুখ এবং আমি। এর আগে নৈহাটির হাজিনগরে প্রত্যেক সোমবার করে এই ক্লিনিক হত। স্থানসঙ্কুলানের অভাবের কারণে সেইখান থেকে সরিয়ে ক্লিনিক নিয়ে আসা হয় গরুরফাঁড়ির গরিফা জুভেনাইল অ্যাসোসিয়েশন ক্লাবের পাঠাগারে। সাধারণভাবে ক্লিনিক বলতে যা বোঝায় এটা তা নয় অথবা বলা যেতে পারে ক্লিনিক বা চিকিৎসা ব্যাবস্থা পরিবর্তনের একটা দৃঢ় সংকল্প। রোগী দেখা হয় মাত্র ₹২০/- তে সাথে জেনেরিক নামে ওষুধ লেখা এবং দেওয়া হয়। অনিন্দিতা দির সাথে আগে হাজিনগরে দুবার গেছিলাম রোগী দেখা শিখতে। তখন করোনা অতিমারী ভারতে দেখা দেয় নি। রোগীদের মধ্যে বেশিরভাগ আসত শ্বাসকষ্ট, প্লান্টার ফ্যাসাইটিস এবং ব্যথার সমস্যা নিয়ে। আজকের অভিজ্ঞতা অন্যরকম।

সকাল ১০:০০ থেকে বেলা ১:০০ টার মধ্যে রোগী সংখ্যা ছিল ২৭। করোনা সংক্রান্ত ভয়ের কারণে অনেকেই ডাক্তার দেখাতে আসতে ভয় পাচ্ছে। বেশিরভাগ মানুষের কর্মসংস্থান হল বিভিন্ন কারখানা। নৈহাটি চত্বরে এবং তার আশপাশে কাঁকিনাড়া, হালিশহরের জুট মিল, পেপার মিলের শ্রমিক এরা। সাধারণত এদের পরিযায়ী হয়ে অন্য জায়গায় কাজের জন্য যেতে হয়না। তবে মিল সবসময় যে চলে তাও নয়। তখন তাদের রোজগারের উৎস জানার অবকাশ আমার ছিল না। এখানে আসা মানুষদের মধ্যে একজনের মাসিক আয় ছিল ₹১৫,০০০/- । বাকিদের মধ্যে দুজনের মাসিক আয় ১০-১২ হাজার হলেও বেশিরভাগ মানুষের রোজগার ২-৫ হাজার টাকা। কিছু দিন আগে আমাদের বন্ধু আপন লিখেছিল তার সুন্দবন সংলগ্ন এলাকার অভিজ্ঞতা – জুতো পড়তে বলব কিন্তু কেনার টাকা কই? আজকে আমারও তাই মনে হল।
আজকে নতুন রোগীর সংখ্যা ছিল ১১। বেশিরভাগ মানুষই উচ্চ রক্তচাপ, মধুমেহ, ব্যাথা, শ্বাস প্রশ্বাস জনিত সমস্যার কারণে এসেছেন। এইখানের অন্যতম বৈশিষ্ট হলো ডাক্তার আর রুগীর সম্পর্ক। যদি কেউ পরীক্ষা না করিয়ে চলে আসে তাহলে তাকে ডাক্তারবাবুর বকা খাবার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। ভিতরে বসে কারুর ফোনে কথা বলার অনুমতি নেই। আমার ওপর দাইত্ব ছিল রক্তচাপ মাপা। নিজের কাজে দুবার গাফিলতি করি। প্রথমবার স্যার ডেকে বলে দিলেন কি ভুল করেছি। পরের বার ভুল করতে স্যার আবার ডেকে পাঠাল। এইবার ভয় পেয়ে গেছি। মনে হয় বকা খাব। যদিও শুরুতেই একবার বকা খেতে খেতে বেঁচে গেছি। হতে দস্তানা পড়তে না চাওয়ার জন্য। কিন্তু স্যার বকলেন না। আমার আত্মবিশ্বাস তলানিতে। স্যার বললেন এইটা হওয়া উচিৎ নয়। নিজের আত্মবিশ্বাসের অভাব প্রকাশ পেলে তা রোগীর মধ্যে সঞ্চারিত হয়ে যায়।
এরপর আসি সেখানকার একটা ঘটনাতে। মডার্ন মেডিসিনের ফার্মেসি খুলে সেখানে হোমিওপ্যাথি প্র্যাক্টিস করে চলছে কোনো এক ভন্ড ব্যক্তি। রক্তচাপের ওষুধ হিসেবে লিখছে টেলমিসর্টান এবং আমলোদিপিনের ফিক্সড ডোজ কম্বিনেশন। নিচে অবশ্য নিজের নামটা লেখেনি। এইসব দুর্নীতির থেকে মানুষকে সচেতন করার জন্যও চলছে অক্লান্ত পরিশ্রম। এইবার বলব সবথেকে গুরুত্বপূর্ণ কথা। রোগী দেখা শেষ হওয়ার পরে ছিল ডিমের অমলেটের তরকারি আর রুটি। যেটা খেয়ে আমাদের কাজ সমাপ্ত হল।

PrevPreviousলড়াই করতে করতে শেখা
Nextস্বাস্থ্য ব্যবস্থার আভ্যন্তরীণ স্বাস্থ্য ভালো হোকNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Swarup Bhattacharjee
Swarup Bhattacharjee
5 years ago

I salute the untiring effort of the health warriors. …

0
Reply

সম্পর্কিত পোস্ট

স্বাস্থ্য সাথীর বদলে আয়ুষ্মান ভারত — পশ্চিমবঙ্গে কি এবার স্বাস্থ্যব্যবস্থার হাল বদলাবে?

June 5, 2026 No Comments

২৫ শে মে, ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

Whistleblower Army

June 5, 2026 No Comments

২৯ শে মে, ২০২৬ আমার এক অনুজ চিকিৎসক বন্ধু প্রায়ই পরিহাস ছলে বলে  ‘শুনে চোখে জল চলে এলো’। পরিহাস করছি না, সত্যি সত্যিই আমার চোখে

NT Scan কেন করা হয়?

June 5, 2026 No Comments

সরশুনা থানায় অভয়া মঞ্চের ডেপুটেশন

June 4, 2026 No Comments

ভালো তৃণমূল, ভালো পুলিশ, ভালো আমলা…

June 4, 2026 No Comments

শমীকবাবু ট্রান্সফার উইন্ডো খুললেও খুলতে পারেন, এই বার্তা রটে যাবার পর বিগত দিনকয়েকে দিকে দিকে ‘ভালো তৃণমূল’-এর ঢল নেমেছে। দল হিসেবে ভারতীয় জনতা পার্টি কী

সাম্প্রতিক পোস্ট

স্বাস্থ্য সাথীর বদলে আয়ুষ্মান ভারত — পশ্চিমবঙ্গে কি এবার স্বাস্থ্যব্যবস্থার হাল বদলাবে?

Dr. Punyabrata Gun June 5, 2026

Whistleblower Army

Dr. Amit Pan June 5, 2026

NT Scan কেন করা হয়?

Dr. Kanchan Mukherjee June 5, 2026

সরশুনা থানায় অভয়া মঞ্চের ডেপুটেশন

Abhaya Mancha June 4, 2026

ভালো তৃণমূল, ভালো পুলিশ, ভালো আমলা…

Dr. Bishan Basu June 4, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

628444
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]