Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

দায় নাও

Screenshot_2025-12-22-07-05-02-95_680d03679600f7af0b4c700c6b270fe7
Arya Tirtha

Arya Tirtha

Orthopedic surgeon-Poet
My Other Posts
  • December 22, 2025
  • 7:05 am
  • No Comments

তোমার গোষ্ঠির নাম নিয়ে যদি কোনো হত‍্যাকাণ্ড হয়,

যদি গণধর্ষণ ঘটে,

যদি মানুষের ঘর পোড়ে,

যদি শিশুরা অভুক্ত অনাথ হয়ে পথে পথে ঘোরে,

তাহলে তোমাকে তার দায় নিতে হবে।

 

সে তুমি যেই হও,

দেশ, ধর্ম, বর্ণ, ভাষা জাতি বা অন‍্য কোনো সংজ্ঞায় চিহ্নিত অত‍্যাচারী গোষ্ঠির নিরীহতম সদস‍্য,

সারাজীবন একবারও শেকড়ের গর্ব না করা নির্বিরোধী মানুষ,

অথবা মাটির দিকে নজর করা আপনি-কপনি লোক,

অত‍্যাচারী সংখ‍্যাগুরু গোষ্ঠির কেউ হলে,

তোমাকে লঘুর ওপরে করা সমস্ত অপরাধের দায় নিতে হবে।

 

তুমি বলতেই পারো ওসব কেবল কিছু উন্মাদ ব‍্যক্তির বিরল কার্যকলাপ,

তোমার দেশ, ধর্ম, বর্ণ, জাতি

বা ইজম সেই ঘৃণ‍্য অপরাধ সমর্থন করে না,

তুমি বলতেই পারো ওসব ঘটেছে অন‍্য দেশে, প্রদেশে,

শহরে অথবা পাড়ায়,

যার দূর দূরান্ত-তক তোমার যাতায়াত নেই,

তুমি বলতেই পারো তুমি নিজে মানুষ ভালো,

কখনো কোনোরকম বিভাজনে প্রশ্রয় দাওনি..

 

বোলো না। থামো।

আভূমি নুইয়ে মনের ভেতর থেকে বলো,

আমায় ক্ষমা করো,

ভীষণ অক্ষমতায় আমি এটা থামাতে পারিনি।

 

তুমি হিন্দু হলে গো-রক্ষার ছদ্মবেশে গণপিটুনিতে মরা প্রতি থ‍্যাঁতলানো ইসলামী লাশের দায় তোমার।

তুমি মুসলমান হলে কোরান অপবিত্র করার আড়ালে পুড়িয়ে মারা প্রতিটি অ-মুসলমানের পোড়া কংকালের দায় তোমার।

তুমি ইজরায়েলি হলে প্রতিটি নিহত ফিলিস্তিনি শিশুর জন‍্য তুমিই দায়ী।

তুমি ফিলিস্তিনি হলে হামাস-এর আক্রমণে নিহত সব নিরপরাধ ইজরায়েলীর রক্ত তোমার হাতে লেগে।

তুমি সাদা আমেরিকান হলে পুলিশ ও আইনের প্রতি কালো-বৈষম‍্যের লজ্জা তোমার।

তুমি কালো আমেরিকান হলে সাদা কিশোরীটিকে অন্ধকারে গণধর্ষণের দলে তুমিও ছিলে…

এড়িয়ে যেয়ো না।

এভাবেই এড়াতে এড়াতে হোমো স‍্যাপিয়েন্স আজ যে কোনো পরিস্থিতিতে দুটো ভাগে ভাগ হয়ে যায়,

সংখ‍্যাগরিষ্ঠ আর সংখ‍্যালঘু।

 

এমন গরিষ্ঠ নেই, যার হাতে লঘুদের রক্ত লাগেনি।

সে রক্তের দায় না নিলে,

মানুষ আবার ফিরে মানুষ হবে না,

দায়হীন অপরাধ আঁধার আসার পথ করে ক্রমশ সুগমতর,

সময়ের কোণে কোণে অসহায় লাশ হয় জড়ো।

 

এসো , দায় নাও।

লজ্জায় অধোবদন হয়ে বসো।

আগামীর উদ্দেশ‍্যে করজোড়ে বলো,

ক্ষমা করো।

PrevPreviousপ্রসঙ্গ: ভেনম ডিটেকশন কিট
Nextভালবাসার অ্যালগোরিদমNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

আর কবে??

June 27, 2026 No Comments

২৫শে জুন। কলকাতা হাইকোর্টে অভয়া মামলার বহু প্রতীক্ষিত শুনানি ছিল। গত শুনানিতে মাননীয় হাইকোর্ট সিবিআইকে নতুন করে SIT গঠন করে তদন্তের অগ্রগতি রিপোর্ট পেশ করার

বাজেটে শুধুই ফাঁকা প্রতিশ্রুতি, কেন্দ্রের অর্থে আর কী হবে?

June 27, 2026 No Comments

একটার পর একটা প্রতিশ্রুতি, কিন্তু অর্থ নেই। এমন জুমলার বাজেট ইতিহাসে কোনো দিন দেখেনি বাংলা। দেখা যাক,এই সরকারের বাজেট কতটা প্রতিশ্রুতি আর বাস্তবের ফারাক ঘটাচ্ছে।

তামান্নাকে মনে রেখে

June 27, 2026 No Comments

পশ্চিমবঙ্গের ২০২৬-২৭ অর্থ বাজেট প্রসঙ্গে

June 26, 2026 No Comments

মূল বাজেট বইটা না পর্যালোচনা করা দরকার, না হলে সুনির্দিষ্ট করে কিছু মন্তব্য করা মুশকিল। এতদসত্বেও তাৎক্ষণিকভাবে কিছু কথা মনে হয়েছে এবারের সাধারণ বাজেট নিয়ে

Egg in Mid-day Meal

June 26, 2026 No Comments

Very few pointers. You’re welcome to have a completely different opinion and I can have mine also. I kept my opinion to myself but as

সাম্প্রতিক পোস্ট

আর কবে??

West Bengal Junior Doctors Front June 27, 2026

বাজেটে শুধুই ফাঁকা প্রতিশ্রুতি, কেন্দ্রের অর্থে আর কী হবে?

Parichay Gupta June 27, 2026

তামান্নাকে মনে রেখে

Abhaya Mancha June 27, 2026

পশ্চিমবঙ্গের ২০২৬-২৭ অর্থ বাজেট প্রসঙ্গে

Health Service Association June 26, 2026

Egg in Mid-day Meal

Dr. Subhanshu Pal June 26, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

637288
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]