Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সেই ছেলেটি

IMG_20200513_172653
Smaran Mazumder

Smaran Mazumder

Radiologist, medical teacher
My Other Posts
  • May 15, 2020
  • 6:26 am
  • No Comments

সবাই বলে ছেলেটি এক ভীতুর ডিম! কারো সাথেই মারামারির নেই সাহস।
মনের ভেতর ছেলেটি খুব একলা মানুষ – পাহাড় দেখে আনমনে সে, লোকের কাছে খুব নীরস!
ছেলেটি খুব আকাশ দেখে একলা ছাদে – শেষ ক’দিনে অনেকটা সে সারিয়ে ক্ষত,
হয়ে গেছে অনেকটা নীল এবং গভীর, যেমনটা চায় মনের মত।
শেষ ক’দিনে বিকেল হলেই নদীর জলে দেখেছে ঢেউ,
পাগল হয়ে স্বচ্ছ জলে মুখ ডুবিয়ে তল খুঁজেছে, দেখেনি কেউ।
শেষ ক’দিনে অনেক মৃত্যু, হরেক রকম ঘটনা আর মানুষ দেখে,
সেই ছেলেটি ভাবছে শুধু – সময় চলে যেতে যেতে মানুষ কত কিছুই শেখে!
শেষ ক’দিনে মাঝে মাঝেই ঘরের কথা পড়ছে মনে – অনেক খুঁজেও কুলকিনারা পায়নি বোধ এ,
শরীর ঢাকা সাদা পোশাক – কাফন যেন! সেটাই নাকি পড়ার নিয়ম এখন অকাল মৃত্যুরোধে!

লাইনে দাঁড়ায় মানুষ এসে – এক এক করে অনুযোগের, অভিযোগের তীর ছুঁড়ে যায়,
‘পরিযায়ী? মৃত্যু নিয়ে ঘুরছো নাকি? – এই বলে রোজ প্রতিবেশী থামিয়ে দেয় মোড়ের মাথায়!’

হাসপাতালে ডিউটি শেষ। অষ্টপ্রহর সেই ছেলেটির কানের ভেতর বাজতে থাকে নিরন্ন স্বর,
‘আপনে যে কন করোনা নাই! দ্যান না লিকে! গেরাম য্যানো ঢুকতি পারি!
মেলা দূরে আমাগো ঘর!’

সাদা প্যাডে সেই ছেলেটি চিঠির মত লিখতে থাকে ‘করোনা নাই, থাকবে ঘরে’, বুক কাঁপে আর হাত নড়ে যায়!
দুঃখ কষ্টে অবাক হয়ে ভাবতে থাকে – তাঁর মত এক ঘরবাড়ি হীন ভবঘুরের কথায় মানুষ কেমন করে ঘর ফিরে পায়?

সেই ছেলেটি বিবশ হৃদয়, গভীর রাতে জানলা খুলে বাইরে তাকায় –
মাস কয়েকের ব্যবধানে দৃষ্টিসীমায় মেঘের মত – ওই তো দূরে
তাঁর গ্রামের ঘর দেখা যায়!
নির্ঘুম এক বাবা-মা এর মুখ অসহায়।
কেমন হবে ডাক্তারি টা ফেলে যদি
এই রাতে সে চুপিচুপি ঘর ফিরে যায়?

একলা তখন সেই ছেলেটি
মুঠোফোনে ‘মা’ কে খুঁজে ডাকতে থাকে!
ঘরের জন্য এই যে এমন ‘মন কেমন’ এর নিবিড় বিষাদ,
এই কথা সে বলবে মা কে।

ধড়ফড়িয়ে উঠে বসে, না ঘুমানো মা এর গলা – কি হলো রে?
বলিস না ক্যান?
খারাপ কিছু?? কি রে খোকা?
সেই ছেলেটি মাকে ভেবে মন খারাপে ছাই চাপা দেয়। – আরে না না। ঘরে যাবো।
মা হেসে কন, পাল্টাবি না তুই কোনদিন!
আসবি ঘরে, এতে আবার বলার কি রে? আস্ত বোকা!

সেই ছেলেটি মাকে বলে – কাল যদি যাই বিকেল বেলা, পরশু রাতে ফিরতে হবে।
মা শুনে তো বেজায় খুশি – বলেন ‘খোকা, আয় দুটো দিন। মুখটাকে তোর শেষ দেখেছি সেই যে কবে! ‘

সেই ছেলেটি খুব খুশি হয় – গভীর ঘুমে ঘুমিয়ে পড়ে – অনেক ব্যস্ত রাতের শেষে, অনেক দিনের পর!
সকাল বেলা ঘুম ভেঙে যায় মা এর ফোনে,
কান্নাভেজা গলা – শোন না খোকা, খুব খুশিতে পড়শিকে আজ তোর কথা যেই বলতে গেলাম,
সবাই এলো তেড়ে! তাঁদের কথা – ডাক্তার তো! কোনোমতেই ছেলে যেন না ফেরে ঘর!
বল না খোকা, কিসের পেশা তোর? কিসের এমন কাজ – যে তোকে ভয় করে আজ লোকে?
বল না আমায়, আমি কি আর বুঝতে পারি?
সেই ছেলেটি চোখ মুছে নেয়। হেসে বলে – দোষ কারো নয় মা। ওঁরা কোটি কোটি মৃত্যু ভয়ে ভীত, ওঁরা মরছে বলেই – যমকে রুখি।
শেষ হলে এই মহামারী,
একদিন ঠিক
তোমার ছেলেও পাবে ঘরে ফেরার চিঠি,
সত্যি সেদিন, ফিরবে দেখো ঘরে।
কেউ জানে না –
সেই যে নীরস, ভীতু একলা ছেলে,
কোন সাহসে
কেমন করে সামনে কঠিন মৃত্যু দেখে ও রুটিন মেনে লড়ে!

সেই ছেলেটি মিথ্যেবাদী। জানেই না যে,
সত্যি সেই ফিরবে নাকি …
সেই ছেলেটি সত্যি বলছি বেজায় রকম স্বার্থপর!
সেই ছেলেটির জন্য কি কেউ লিখবে চিঠি – ‘করোনা নেই। আটকাবে না। যাও ফিরে ঘর’?

PrevPreviousপ্রেগনেন্সির সময় রোজা রাখছেন?
Next। ভুল।Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

সরশুনা থানায় অভয়া মঞ্চের ডেপুটেশন

June 4, 2026 No Comments

ভালো তৃণমূল, ভালো পুলিশ, ভালো আমলা…

June 4, 2026 No Comments

শমীকবাবু ট্রান্সফার উইন্ডো খুললেও খুলতে পারেন, এই বার্তা রটে যাবার পর বিগত দিনকয়েকে দিকে দিকে ‘ভালো তৃণমূল’-এর ঢল নেমেছে। দল হিসেবে ভারতীয় জনতা পার্টি কী

জাতীয় বিস্মরণে দুই বাঙালি বিজ্ঞানী – উপেন্দ্রনাথ ব্রহ্মচারি এবং শম্ভুনাথ দে

June 4, 2026 2 Comments

(চিকিৎসক, গবেষক এবং সাংস্কৃতিক কর্মী। সম্প্রতি প্রকাশিত পুস্তক The Calcutta Medical College, 1822-1897: Medicine, Social Psyche and the Making of Modern Citizenry (Primus, 2025) শুরুর

আইনের শাসন, স্বচ্ছ প্রশাসন এবং গণতান্ত্রিক পরিবেশ প্রয়োজন

June 3, 2026 No Comments

রবিবার বলে আজ দুপুরে কিছুক্ষণ বাড়িতে থাকতে পেরেছিলাম। দশ- পনেরো মিনিট টিভি দেখার সুযোগ পেলে আমি সাধারণত খবর দেখি এবং অভ্যাসবশত ১৩৬০ টিপে এবিপি আনন্দ

লক্ষ্মী বনাম অন্নপূর্ণা: বিজেপির হিট উইকেট!

June 3, 2026 No Comments

অধিকার না দয়া? ঠিক এই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে বাংলার নারী সমাজে। বহু অর্থনীতিবিদ ইউনিভার্সাল বেসিক ইনকাম এবং সর্বজনীন সামাজিক সুরক্ষার কথা বলে চলেছেন এবং

সাম্প্রতিক পোস্ট

সরশুনা থানায় অভয়া মঞ্চের ডেপুটেশন

Abhaya Mancha June 4, 2026

ভালো তৃণমূল, ভালো পুলিশ, ভালো আমলা…

Dr. Bishan Basu June 4, 2026

জাতীয় বিস্মরণে দুই বাঙালি বিজ্ঞানী – উপেন্দ্রনাথ ব্রহ্মচারি এবং শম্ভুনাথ দে

Dr. Jayanta Bhattacharya June 4, 2026

আইনের শাসন, স্বচ্ছ প্রশাসন এবং গণতান্ত্রিক পরিবেশ প্রয়োজন

Dr. Koushik Dutta June 3, 2026

লক্ষ্মী বনাম অন্নপূর্ণা: বিজেপির হিট উইকেট!

Parichay Gupta June 3, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

628214
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]