Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কাদের দায়, জনতার বিচারে কারা অভিযুক্ত?

Oplus_132098
The Joint Platform of Doctors West Bengal

The Joint Platform of Doctors West Bengal

The joint platform of AHSD, DFD, HSA, SSU & WBDF.
My Other Posts
  • November 13, 2024
  • 7:53 am
  • No Comments
  • অভয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের পর এখনও পর্যন্ত প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়। কিন্তু সেই হত্যাকাণ্ডের জন্য প্রয়োজনীয় পরিবেশ রচনার দায় তার একার নয়। সে একাই হত্যাকারী না আড়ালের কোনও সঙ্গী ছিল তার–তা এখনও স্পষ্ট হয়নি, কিন্তু সে যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা পেয়েছে তাতে কোনও সন্দেহ নেই। ডিউটি না থাকা একজন সিভিক পুলিশ কীভাবে কোনও বাধা ছাড়াই মধ্যরাতে হাসপাতালের সর্বত্র ঘুরে বেড়াতে পারে? কেউ তাকে আটকায় না? কেউ তার কার্যকলাপ খেয়াল করে না? এমনকি সিসিটিভিও তার গতিবিধির পর্যাপ্ত প্রমাণ ধরে রাখে না? কী ভয়ানক নিরাপত্তাহীনতার মধ্যে তাহলে চিকিৎসকের এবং রোগীদেরও থাকতে হয় হাসপাতালে? রোগীর বিক্ষুব্ধ পরিবারই কেবল নয়, সরকারের নিজের লোকও এসে তাহলে নির্মম হত্যা ও ধর্ষণ চালাতে পারে? এসবের পিছনে আপনাদেরই দায়ী করছি স্বাস্থ্যসচিব, মন্ত্রী ও পারিষদবর্গ। দীর্ঘদিন ধরে হাসপাতালগুলিকে এইরকম নিরাপত্তাহীন করে তোলার দায় আপনাদেরই।
  • হত্যাকাণ্ডের পরেও একাধিক ক্ষেত্রে তদন্ত বিপথে চালিত করার চেষ্টা করেছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও স্থানীয় পুলিশ। প্রমাণ যথাযথ ভাবে সংরক্ষণের চেষ্টা করেননি আপনারা, মানুষকে ভুল তথ্য দিয়েছেন, হত্যাকান্ডের পাঁচ দিন পরে ১৪ আগস্ট মাঝরাতের ভাঙচুর ঠেকাতে পারেননি। আবার প্রমাণ হয়েছে রোগী ও ডাক্তার উভয়েরই জীবন হাসপাতালের মধ্যে ঠিক কতটা বিপন্ন। পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট দফতরের সচিব ও মন্ত্রী, এর জন্য আপনাদেরই দায়ী করছে জনতা।
  • দীর্ঘকাল ধরে সমগ্র স্বাস্থ্য ক্ষেত্রে অজস্র দুর্নীতির অভিযোগ জমা পড়েছে–উপাচার্যের গোচরে আনা হয়েছে পরীক্ষা ও নিয়োগ সংক্রান্ত নানা দুর্নীতির তথ্য ও প্রমাণ। জাল ওষুধ এবং বায়ো মেডিক্যাল ওয়েস্ট নিয়ে চরম অসৎ ব্যবসাচক্রের ফলে সাধারণ দরিদ্র রোগীর জীবন বিপন্ন করে তোলা হয়েছে। সমাজের আর পাঁচটা দুর্নীতির তুলনায় এর তাৎপর্য অনেক বেশি–কেননা সাধারণ মানুষের বেঁচে থাকা এর সঙ্গে জড়িত সরাসরি। স্বাস্থ্য ক্ষেত্রের এই চরম দুর্নীতির পাঁক রক্ষণাবেক্ষণ করেন আপনারাই–মহামান্য স্বাস্থ্য দফতর, আপনাদের বশংবদ শাসক-ঘনিষ্ঠ কিছু ব্যক্তির মধ্যস্থতায়। সন্দীপ ঘোষ, সুহৃতা পাল ও তাঁদের সহযোগীরা অসংখ্য দুর্নীতির পাণ্ডা, কিন্তু এই সমস্ত দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য আপনাদেরও এই জনতা সরাসরি অভিযুক্ত করছে।
  • দেশের অন্যত্র নারী এবং প্রান্তিক যৌনতার মানুষদের উপর যে অত্যাচার চলে তার সঙ্গে পাল্লা দিয়েই এ রাজ্যেও যে বেড়েই চলেছে ধর্ষণ ও নির্যাতনের ঘটনা–প্রায়ই সেসব ক্ষেত্রে অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছে সরকার ও পুলিশ। যথেষ্ট কঠোর ব্যবস্থা গ্রহণে অনীহা দেখিয়েছে। কর্মক্ষেত্রের ভিতরেও যে নারী নিরাপদ নয় তা সরাসরি প্রমাণ হল এবার। যার রক্ষক হওয়ার কথা, সে-ই হত্যাকারী হয়ে উঠছে, এমনকি হত্যার আগে সচেতন ভাবে যৌন হেনস্থা করতে ভুলছে না। এই গা-গোলানো মনোভাবকে যথাযথ ভাবে প্রতিহত করার বদলে প্রায়ই প্রশ্রয় দেওয়া হয়। থ্রেট কালচার ও রেপ কালচার–একে অপরের সঙ্গী হয়ে রাজ্যের নানা প্রতিষ্ঠানে এবং পাড়ায় ফেঁপে উঠছে। কখনও প্রশয় দিয়ে, কখনও উদাসীন থেকে আপনারাই আজ এই পরিস্থিতি তৈরি করেছেন মহামান্য শাসক। জনতার এই দুর্দশার দায় আপনাদেরই।
  • যথাযথ তদন্ত ও ন্যায় বিচারের জন্য মানুষ যাঁদের উপর ভরসা করেছিল, তাঁরাও হতাশ করছেন। তদন্ত প্রক্রিয়া এবং পেশ করা চার্জশিট নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। এত দায়সারা, এত আলগা, এত অপেশাদার ভঙ্গিতে সিবিআই আধিকারিক ও আইনজীবীরা গোটা প্রক্রিয়ায় উপস্থিত আছেন যে, অভয়ার পরিবার এবং জনতা শেষ পর্যন্ত ন্যায়বিচার পাবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হচ্ছে। মহামান্য আদালতের নজরদারিতে এই তদন্ত হচ্ছে, এখনও পর্যন্ত এইটুকুই আশার কথা। কিন্তু অন্য যে-কোনও অপরাধের সঙ্গে এই নারকীয় ঘটনার তফাত আছে। সমস্ত সমাজ দিন কাটাচ্ছে উৎকণ্ঠা ও আতঙ্কে–প্রয়োজনীয় গোপনীয়তা বজায় রেখেও তদন্তের গতিপ্রকৃতি কেন মানুষের সামনে তুলে ধরা যাবে না? একের পর এক অপরাধী অপরাধ প্রমাণ না হওয়ায় সমাজে চোখের সামনে ঘুরে বেড়াছে–নাগরিকের কাছে এটি চরম উদ্বেগ ও অশান্তির বিষয়। ক্ষমতাশালীর পক্ষ অবলম্বন করার অভিযোগ আছে আপনাদের বিরুদ্ধেও। নিশ্চিত অপরাধীও অতীতে অনেক সময় আপনাদের তদন্তের মধ্যে দিয়ে ক্লিন চিট পেয়েছে। জনতার এই সঙ্গত অবিশ্বাস ও সন্দেহ দূর করতে এখনও কোনও কার্যকর পদক্ষেপ আপনারা নেননি। আরও স্বচ্ছতা, আরও পেশাদারিত্ব, আরও সংবেদনশীলতা আপনাদের কাছে প্রত্যাশিত। তা নইলে অচিরেই আপনারা অপরাধের পরোক্ষ সঙ্গী হিসেবে অভিযুক্ত হবেন।
  • সিবিআই এবং বিচার-ব্যবস্থা শেষ অব্দি হত্যাকারী এবং তার সহযোগীদের যথাযথ শাস্তি দেবে–এই প্রত্যাশা এবং দাবির অর্থ এই নয়, সরকারি যে-ব্যবস্থা, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির যে আবহ এই হত্যা ও ধর্ষণের সুযোগ তৈরি করে দিয়েছিল তার দায় ও দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলাও বন্ধ করে দিতে হবে, তাকে আর অভিযোগের আওতায় আনা যাবে না। অপরাধী চিহ্নিত করে শাস্তি দেওয়া খুব জরুরি, কিন্তু অপরাধীদের মৃগয়াক্ষেত্র রচনাকারীদের চিহ্নিতকরণ ও অভিযুক্ত করাও একই সঙ্গে প্রয়োজনীয়। সারা রাজ্যের স্বাস্থ্য কেন্দ্র এবং হাসপাতালগুলিতে বহু জায়গায় সরকারি জমি, বাড়ি, যন্ত্রপাতি, ওষুধ এবং বায়ো মেডিক্যাল বর্জ্য পদার্থ নিয়ে যে চরম দুর্নীতি চলছে, অর্থের তছরুপ চলছে, পরীক্ষা-দুর্নীতি চলছে—এবং তার ফলে সাধারণ মানুষের জীবন প্রতিদিন যেভাবে বিপন্ন হচ্ছে তা বে-আব্রু হয়ে পড়েছে আজ। এর দায়ও নিতেই হবে স্বাস্থ্য সচিব, সমগ্র দফতর এবং মন্ত্রীকে। এখনও পর্যন্ত এই তদন্তের গতিপ্রকৃতি দেখে বিচলিত ও কিছুটা হতাশ হলেও সাংবিধানিক অধিকার ও বিচারব্যবস্থায় আমরা আস্থাশীল এবং সকলেই আশা করি, আদালতে এই নৃশংস অপরাধের যথাযথ বিচার একদিন হয়তো হবে–অভয়াদের অত্যাচারীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে—সব ষড়যন্ত্র, দুর্নীতির সব কৌশল একদিন হয়তো আইনের সক্রিয়তায় পরাভূত হবে, কিন্তু আজ জনতা সরাসরি আপনাদেরকে চিহ্নিত করে জানাচ্ছে, লক্ষ লক্ষ মানুষের জীবন বাজি রেখে শাসক-ঘনিষ্ঠ মুষ্টিমেয় লোভী ও তঞ্চকের স্বার্থ রক্ষা করে চলেছেন বলে আপনারাও চরম অপরাধের অংশীদার।
PrevPreviousজনতার চার্জশিট
Nextজনতার চার্জশিট: কর্মসূচির বিবরণNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

মেডিক্যাল কলেজে কোনো নির্যাতনকারীর স্থান নেই!

September 10, 2026 No Comments

কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (CNMC&H) প্রথম বর্ষের ছাত্রীদের সাথে নিরাপত্তার অজুহাতে যে অত্যন্ত নিন্দনীয়, অমানবিক ও ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস

এই অপমান বাঙালির ১০০% প্রাপ্য ছিল!

September 10, 2026 No Comments

বাগেস্বর বাবার বাগারম্বর নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল। কোন কোন পত্রিকা, চ্যানেলে সমালোচনা, কিন্তু ভাবা দরকার: সাহস তিনি পান কোথা থেকে? কে দেয়? উত্তর একটাই: না।ক্ষমতাসীন

নেপালে চিকিৎসা ত্রাণে ২

September 10, 2026 No Comments

সকালটা সুন্দর। ঝকঝকে কাঠমান্ডু শহরের উপর রোদ আর মেঘের খেলা চলছে। ঝুপঝাপ বৃষ্টি, আবার গা জ্বালানো কড়া রোদ। মাঝখান থেকে বেশ ঠান্ডা হাওয়া। সেপ্টেম্বর মাস।

ক্ষতের চেয়ে বড়ো ক্ষত

September 9, 2026 1 Comment

ভেবেছিলাম চেপে যাব, জানেন? কী দরকার আমাদের এই সব বিষয়ে কথা বলার? কিন্তু তাও না লিখলে, না বললে দিনের শেষে নিজের সামনে দাঁড়ানো যায় না।

পৃথিবীতে বেঁটে মানুষদের ভিড় বাড়ছে?

September 9, 2026 2 Comments

১. আমাদের সাবেক পাড়ায় এক অভিনব পরিবার ছিল। আমরা মজা করে বলতাম – দ্যা গ্রেট লিলিপুট ফ্যামিলি। ঐ বাড়ির‌ই ছেলে নান্টু ছিল আমাদের খেলার সাথী।

সাম্প্রতিক পোস্ট

মেডিক্যাল কলেজে কোনো নির্যাতনকারীর স্থান নেই!

West Bengal Junior Doctors Front September 10, 2026

এই অপমান বাঙালির ১০০% প্রাপ্য ছিল!

Parichay Gupta September 10, 2026

নেপালে চিকিৎসা ত্রাণে ২

Piyali Dey Biswas September 10, 2026

ক্ষতের চেয়ে বড়ো ক্ষত

Doctors' Dialogue September 9, 2026

পৃথিবীতে বেঁটে মানুষদের ভিড় বাড়ছে?

Somnath Mukhopadhyay September 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

674327
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]