Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বিপদের উপর বিপদ

Oplus_131072
Dr. Dayalbandhu Majumdar

Dr. Dayalbandhu Majumdar

Eye Surgeon, Snake-bite resource person
My Other Posts
  • April 18, 2026
  • 6:33 am
  • No Comments

এই বিপদের উপর বিপদ কথাটা বেশ প্রচলিত। দেখা যায়, সাধারণত একটা কিছু বিপদ হলে তার সাথে আরও দুই একটা ছোট খাট বিপদ এসে হাজির হয়। ব্যাপারটার একটা সাধারণ ব্যাখ্যা আমার কাছে আছে। মূল বিপদের সাথে আসা অন্য বিপদগুলির কারণ একটু খুঁটিয়ে দেখলেই বোঝা যায়, পরের বিপত্তিগুলি কেন ঘটেছে।

সম্প্রতি আমার এক আত্মীয় বেশ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। উনি একটি বিখ্যাত কোম্পানির বেশ বড় পদে আছেন। আপিসে থাকতেই অসুস্থ বোধ করলে ওর সহকর্মীরা আপিসের পাশের হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করান। উনি গাড়ী করে বাড়ী ফিরে এসে আবার অসুস্থ হয়ে পড়েন। তাড়াতাড়ি কাছের একটি কর্পোরেট হাসপতালে নিয়ে ভর্তি করা হয়। মাথার সি টি স্ক্যান করে কিছু সমস্যা দেখা যায়। পরদিন আরও বড়, স্পেশালিস্ট হাসপতালে নিয়ে ভর্তি করা হয়। দিন তিনেকের চিকিৎসায় অনেকটা সুস্থ আছেন, কিন্তু এখনও ছুটি হয়নি। এই হল প্রাথমিক বিপদ।

এবার ওনার পরিবারের খবর একটু না বললে পরের বিপত্তির ব্যাপারটা বোঝানো যাবে না। বাড়ীতে জন্মগত অসুস্থতা নিয়ে রয়েছে একটি ছেলে। ওনার স্ত্রীও বছর তিনেক হল একটি জটিল অসুখের জন্য নিয়মিত ওষুধ খান, মাস তিন চার অন্তর হাসাপাতালে গিয়ে ডাক্তার দেখিয়ে আসতে হয়। বাড়ীতে দুইজন বৃদ্ধা মা। একজন নিজের মা, বয়স প্রায় পঁচাশি। অন্যজন ওনার শাশুড়ী মা; তিনিও প্রায় পঁচাত্তর। ওনার শ্বশুর মশাইয়ের প্রয়াণের পর, শ্বশুর মশাইয়ের ফ্ল্যাট বিক্রী করে, নিজের পাড়ার ভেতরে একটি ফ্ল্যাট কিনে, শাশুড়ী মাকে কাছেই নিয়ে এসেছেন। ঐ নাতিটিকে সামলানোর জন্য দুই বৃদ্ধাকেই সারাদিন ব্যস্ত থাকতে হয়। সম্ভবত মেয়ের অসুস্থতার সময় থেকে ঐ শ্বাশুড়ী মা আর নিজের ফ্ল্যাটে যাওয়ার সুযোগই পান না।

সম্প্রতি ঐ শ্বশুর মশাইয়ের ফ্ল্যাট এ কিছু কাজ করানোর জন্য মিস্ত্রী লাগানো হয়েছিল। মিস্ত্রীদের কাজ বুঝিয়ে দিয়ে উনি আপিসে গেছিলেন; ফিরে এসে আর ঐ ফ্ল্যাটে যাওয়ার সুযোগ পাননি। এদিকে বাড়ীর কর্তা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তাই মিস্ত্রীদের কাজ কদিন বন্ধ রাখতে হয়েছে। আমার আত্মীয় ঐ অফিসার ভদ্রলোক আপিসের কাজে খুবই ব্যস্ত থাকতে হয় বলে, সপ্তাহে একদিন , সারা সপ্তাহের মাছ মাংস কিনে ফ্রীজে রেখে দেন। ঐ শ্বশুর মশাইয়ের ফ্ল্যাটের ফ্রিজেও বেশ কিছু মাছ মাংস রাখতে হয়। এই বারের বিপদের সময়, ওনার শ্বাশুড়ী মা ঐ নির্জন ফ্ল্যাট থেকে মাছ আনতে গিয়ে দেখেন, গোটা ফ্ল্যাট, মাছ মাংস পচা গন্ধে ভরে গেছে। ফ্ল্যাটে ঢোকাই দুষ্কর। ফ্রিজ খোলার পর আর ঐ ফ্ল্যাটে দাঁড়ানোই অসম্ভব। এদিকে মেয়ে জামাই দুজনেই হাসপাতালে। ঐ পচা মাছ মাংস ফেলতে হলে, পাড়ার অন্য প্রান্তে নিয়ে গিয়ে ময়লা ফেলার ভ্যাটে ফেলতে হবে। ভাগ্যক্রমে রাস্তা দিয়ে একজন শ্রমিক শ্রেণীর মানুষ যাচ্ছিলেন; তাঁকে দুশো টাকা দিয়ে ঐ ময়লা ভ্যাটে ফেলেছেন।

ব্যাপারটা কি হয়েছিল? মিস্ত্রীর কোন বৈদ্যুতিক যন্ত্র চালানোর জন্য ফ্রিজের প্লাগ খুলে সেখানে ঐ যন্ত্রের প্লাগ লাগিয়ে ব্যবহার করা হয়েছে। পরে আবার ফ্রিজের প্লাগ লাগানো হলেও, মিস্ত্রী সেই প্লাগের সুইচ অন করতে ভুলে গেছেন।

একটা বিপদের সাথে আর একটার সরাসরি কোন যোগ নেই। কিন্তু এই যে মিস্ত্রী কাজ করে চলে যাওয়ার পর ঐ ফ্ল্যাটে কেউ গিয়ে একবার দেখে আসবেন সেইরকম কেউ তো ছিলই না। এবার ভেবে দেখুন, আমরা সামান্য একটু বিপদে পড়ে গেলেই নিজের দুর্ভাগ্যের কথা ভাবাই দস্তুর। অথচ কত মানুষ আমাদের থেকেও কত কত বেশী বিপদে আছেন। আমার এই আত্মীয়ের কথাই ভেবে দেখুন; এনার কোন বিপদটা প্রধান? একটি জন্মগত ভাবে অসুস্থ সন্তানকে সারা জীবন ধরে দেখে রাখা। ঐ সন্তানের মায়ের জটিল অসুখের বছরের পর বছর ধরে চলা চিকিৎসা। নিজের অতি বৃদ্ধা মাকে সামলে রাখা; তার উপর শ্বশুর মশাই মারা যাওয়ার পর থেকেই একাকী শাশুড়ি মায়ের দায়িত্ব। এতেই শেষ নয়; আমাদের মত নিকট আত্মীয়দের পরিবারে একটার পর একটা মারাত্মক অসুখ; সেখানেও কখনও মামা হিসেবে, কখনও ভাই হিসেবে দায়িত্ব পালন; সবই রয়েছে। তবুও তো মানুষ হাল ছাড়ে না।

১৪.৪.২০২৬.

PrevPreviousঈশ্বরের হাত ধরে মর্ত্যের স্বর্গ থেকে যুদ্ধের নরকে: আজকের লেবানন
Next।।অভয়া বা নির্ভয়া হই।।Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

মেডিক্যাল কলেজে কোনো নির্যাতনকারীর স্থান নেই!

September 10, 2026 No Comments

কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (CNMC&H) প্রথম বর্ষের ছাত্রীদের সাথে নিরাপত্তার অজুহাতে যে অত্যন্ত নিন্দনীয়, অমানবিক ও ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস

এই অপমান বাঙালির ১০০% প্রাপ্য ছিল!

September 10, 2026 No Comments

বাগেস্বর বাবার বাগারম্বর নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল। কোন কোন পত্রিকা, চ্যানেলে সমালোচনা, কিন্তু ভাবা দরকার: সাহস তিনি পান কোথা থেকে? কে দেয়? উত্তর একটাই: না।ক্ষমতাসীন

নেপালে চিকিৎসা ত্রাণে ২

September 10, 2026 No Comments

সকালটা সুন্দর। ঝকঝকে কাঠমান্ডু শহরের উপর রোদ আর মেঘের খেলা চলছে। ঝুপঝাপ বৃষ্টি, আবার গা জ্বালানো কড়া রোদ। মাঝখান থেকে বেশ ঠান্ডা হাওয়া। সেপ্টেম্বর মাস।

ক্ষতের চেয়ে বড়ো ক্ষত

September 9, 2026 1 Comment

ভেবেছিলাম চেপে যাব, জানেন? কী দরকার আমাদের এই সব বিষয়ে কথা বলার? কিন্তু তাও না লিখলে, না বললে দিনের শেষে নিজের সামনে দাঁড়ানো যায় না।

পৃথিবীতে বেঁটে মানুষদের ভিড় বাড়ছে?

September 9, 2026 2 Comments

১. আমাদের সাবেক পাড়ায় এক অভিনব পরিবার ছিল। আমরা মজা করে বলতাম – দ্যা গ্রেট লিলিপুট ফ্যামিলি। ঐ বাড়ির‌ই ছেলে নান্টু ছিল আমাদের খেলার সাথী।

সাম্প্রতিক পোস্ট

মেডিক্যাল কলেজে কোনো নির্যাতনকারীর স্থান নেই!

West Bengal Junior Doctors Front September 10, 2026

এই অপমান বাঙালির ১০০% প্রাপ্য ছিল!

Parichay Gupta September 10, 2026

নেপালে চিকিৎসা ত্রাণে ২

Piyali Dey Biswas September 10, 2026

ক্ষতের চেয়ে বড়ো ক্ষত

Doctors' Dialogue September 9, 2026

পৃথিবীতে বেঁটে মানুষদের ভিড় বাড়ছে?

Somnath Mukhopadhyay September 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

674320
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]